10
Mar
মাছেভাতে বাঙালির ছিমছাম সাদামাটা একটি পছন্দের পদ হল মাছের ঝোল। তাজা সব্জি আর টাটকা মাছের সঙ্গে আদা-জিরে দিয়ে এই রান্না তৃপ্তি জোগায়। তবে চেনা রান্নায় একটু বদল আনতে চাইলে বানিয়ে ফেলুন মেথি-মৌরি দিয়ে মাছের ঝোল। এই বসন্তের মরসুমে স্বাদ বদলের পাশাপাশি পেটও ঠান্ডা রাখবে এই রান্না। চারা, কাতলা, রুই - যে কোনও টাটকা মাছই বেছে নিতে পারেন। কী কী লাগবে বড় পিস মাছ ৪ টি টুকরো করে কাটা বড় আলু ১ টি অর্ধেক করে কাটা পটল ৩-৪ টি মেথি আধ চা চামচ মৌরি বাটা ১ চা-চামচ আদা বাটা ১ চা-চামচ ১টি টম্যাটো বাটা হলুদগুঁড়ো ১ চা-চামচ কাঁচালঙ্কা ৫-৬টি কসৌরি মেথি…
