Durgasree Mitra

869 Posts
দোকান-হোটেলে ডোমেস্টিক গ্যাস, এনফোর্সমেন্টের অভিযান

দোকান-হোটেলে ডোমেস্টিক গ্যাস, এনফোর্সমেন্টের অভিযান

কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের পরিবর্তে দোকান ও হোটেলে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন বাজারে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বাজারের একাধিক দোকান ও হোটেল থেকে মোট সাতটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। বাণিজ্যিক কাজে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগেই এই অভিযান বলে জানা গিয়েছে। অভিযানকে ঘিরে বাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিয়ম ভেঙে বাণিজ্যিক কাজে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার রুখতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
Read More
বন্যায় বিচ্ছিন্ন ভূতনিতে ফের রাস্তা তৈরির উদ্যোগ

বন্যায় বিচ্ছিন্ন ভূতনিতে ফের রাস্তা তৈরির উদ্যোগ

বন্যায় ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দ্রুত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে অস্থায়ী রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে ভূতনি সেতু চত্বরে বালি, ইট, মাটি ও পাথরসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও ভারী যন্ত্রপাতি পৌঁছে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েকশো মিটার দীর্ঘ বিকল্প রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শেষ করে সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তাটি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। গত ৩ সেপ্টেম্বর ভূতনির কেশরপুর এলাকায় নদীবাঁধ ভেঙে গঙ্গার জলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এতে ভূতনি চরকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা সেতুর সংযোগকারী রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে এবং যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন…
Read More
পর্যটনের উন্নয়ন হোক, তবে বন-বন্যপ্রাণকে বাঁচিয়েই: শংকর ঘোষ

পর্যটনের উন্নয়ন হোক, তবে বন-বন্যপ্রাণকে বাঁচিয়েই: শংকর ঘোষ

বন, বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভিতরে বনদপ্তরের আইন অমান্য করে কোনও ধরনের পর্যটন পরিকাঠামো গড়ে তোলা যাবে না। বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে শনিবার লাটাগুড়িতে এক সচেতনতামূলক অনুষ্ঠানে এই বার্তাই দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। পর্যটন ব্যবসায়ী ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন পর্যটনমন্ত্রী। পরে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে শংকর ঘোষ বলেন, বন ও বন্যপ্রাণকে রক্ষা করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। জঙ্গলের ভিতরে নতুন করে কোনও রিসোর্ট বা হোমস্টে তৈরির অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট…
Read More
বেহাল রাস্তার প্রতিবাদে জাল-চারা নিয়ে পথে গ্রামবাসীরা

বেহাল রাস্তার প্রতিবাদে জাল-চারা নিয়ে পথে গ্রামবাসীরা

বর্ষা এলেই হাঁটুসমান জলে ডুবে যায় গ্রামের রাস্তা। জল-কাদায় নিত্যদিনের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠলেও দীর্ঘ তিন বছর ধরে রাস্তা সংস্কারে প্রশাসনের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডারল গ্রামের। রাস্তার বেহাল দশার প্রতিবাদে শনিবার অভিনব কর্মসূচিতে শামিল হন স্থানীয় বাসিন্দারা। জমা জলে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি রাস্তার মধ্যেই ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার পাশে নিকাশি নালা না থাকায় বৃষ্টির জল বের হতে পারে না। ফলে দীর্ঘদিন জল জমে থাকায় মশা-মাছির উপদ্রব বাড়ছে। নোংরা জল ঢুকে পড়ছে বাড়িতেও। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়েই স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রসহ বিভিন্ন জায়গায়…
Read More
নেতাজিকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের প্রতিবাদে গঙ্গাসাগর থেকে দার্জিলিংয়ে পদযাত্রায় অতীন

নেতাজিকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের প্রতিবাদে গঙ্গাসাগর থেকে দার্জিলিংয়ে পদযাত্রায় অতীন

নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদের পথ বেছে নিলেন দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা অতীন হালদার। হইচই বা রাজনৈতিক স্লোগানের বদলে নীরব পদযাত্রার মাধ্যমে নিজের প্রতিবাদ জানাচ্ছেন তিনি। গত ২৪ আগস্ট গঙ্গাসাগরের সমুদ্রতট থেকে পদযাত্রা শুরু করেছেন অতীনবাবু। তাঁর চূড়ান্ত গন্তব্য দার্জিলিংয়ের ম্যাল। দীর্ঘ এই যাত্রাপথে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে নেতাজী ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন তিনি। অতীন হালদারের কথায়, “নেতাজী সুভাষচন্দ্র বসু সমগ্র বাঙালির গর্ব ও আবেগ। দেশ ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানকে ভুলে তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি জানান, কারও…
Read More
বন্যার ধ্বং*সস্তূপ থেকে ৯ দিন পর ‘অলৌকিক’ উদ্ধার, প্রাণে বাঁচলেন দুই শ্রমিক

বন্যার ধ্বং*সস্তূপ থেকে ৯ দিন পর ‘অলৌকিক’ উদ্ধার, প্রাণে বাঁচলেন দুই শ্রমিক

২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যার ৯ দিন পর নেপালে ধ্বংসস্তূপে চাপা পড়া সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। দীর্ঘ ২১৬ ঘণ্টা পর তাঁদের উদ্ধারের ঘটনায় নতুন করে আশার আলো দেখছেন উদ্ধারকারীরা। নেপালের মধ্যাঞ্চলের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের কাদা ও ধ্বংসস্তূপে ভরা সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং সুড়ঙ্গের সুপারভাইজার কবীর মহার্জনকে। উদ্ধারকারীদের দাবি, শুক্রবার সকালে সুড়ঙ্গের ভিতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যায়। এরপর নেপালি সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বিশেষজ্ঞদের মতে, সুড়ঙ্গের ভিতরে…
Read More
প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি মামলায় শ্রীলেখাকে আপাতত রক্ষাকবচ কলকাতা হাই কোর্টের

প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি মামলায় শ্রীলেখাকে আপাতত রক্ষাকবচ কলকাতা হাই কোর্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি-সহ একটি বিতর্কিত পোস্টার ঘিরে দায়ের হওয়া মামলায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে আপাতত স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর। শ্রীলেখার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, অভিনেত্রীর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর হয়েছে। তাঁর দাবি, পোস্টারটি আপত্তিকর বা রুচিহীন হলেও তার ভিত্তিতে ফৌজদারি অপরাধ হয়েছে কি না, সেটিই মূল প্রশ্ন। এফআইআরগুলি খারিজের আবেদনও জানানো হয়েছে আদালতে। ঘটনার সূত্রপাত গত ২৪ জুলাই। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতার মিছিলে অংশ নিয়েছিলেন শ্রীলেখা। তাঁর হাতে থাকা পোস্টারে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি থাকার অভিযোগ…
Read More
৮ ঘণ্টা টাওয়ারের চূড়ায় বাদশা! বৃষ্টি উপেক্ষা করে রাত সাড়ে ১১টায় সফল উদ্ধার অভিযান

৮ ঘণ্টা টাওয়ারের চূড়ায় বাদশা! বৃষ্টি উপেক্ষা করে রাত সাড়ে ১১টায় সফল উদ্ধার অভিযান

বিকেল থেকে গভীর রাত—প্রায় আট থেকে নয় ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে সফল হল শিলিগুড়ির হাসপাতাল মোড়ের হাইভোল্টেজ উদ্ধার অভিযান। মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে থাকা অজ্ঞাতপরিচয় যুবককে ঘিরে বুধবার বিকেল থেকে শুরু হওয়া নাটকীয় পরিস্থিতির অবসান ঘটল রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ। দীর্ঘ প্রচেষ্টার পর যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, মোবাইল টাওয়ারে উঠে পড়া ওই যুবকের নাম বাদশা। পুলিশের প্রাথমিক অনুমান, যুবক মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন। যদিও চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং মেডিক্যাল পরীক্ষার পরই তাঁর শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য মিলবে। বুধবার বিকেলের…
Read More
সেচের জলাশয়ে আটকে মা হাতি ও শাবক, উদ্ধার করল বনদপ্তর

সেচের জলাশয়ে আটকে মা হাতি ও শাবক, উদ্ধার করল বনদপ্তর

চা বাগানের সেচের জলাশয়ে পড়ে বিপাকে পড়ল একটি মা হাতি ও তার শাবক। বুধবার সকালে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম চা বাগান এলাকায়। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, চা বাগানের সেচের জলাশয়ের মধ্যে আটকে রয়েছে দু’টি হাতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের কর্মী ও পুলিশকর্মীরা। এরপর শুরু হয় হাতি দু’টিকে নিরাপদে উদ্ধারের তৎপরতা। দীর্ঘক্ষণের চেষ্টায় হাতি দু’টিকে ওই জলাশয় থেকে উদ্ধার করা হয়। এদিকে মা হাতি ও শাবককে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়। খবর পেয়ে জলাশয়ের আশপাশে ভিড় জমান স্থানীয়রা। বনদপ্তর সূত্রে খবর, হাতি দু’টির স্বাস্থ্য পরীক্ষার পরে তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কীভাবে তারা জঙ্গল পেরিয়ে এসে…
Read More
টোল দু*র্নীতির অভিযোগে শেক্সপিয়র সরণির অফিসে ইডির হা*না

টোল দু*র্নীতির অভিযোগে শেক্সপিয়র সরণির অফিসে ইডির হা*না

জাতীয় সড়কে টোল আদায়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তে বুধবার সকালে কলকাতার শেক্সপিয়র সরণির একটি আবাসনে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই সঙ্গে দেশের সাতটি রাজ্যের মোট ১৪টি স্থানে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। ইডি সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ-তে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানসহ সাতটি রাজ্যে একযোগে তল্লাশি চলছে। কলকাতার শেক্সপিয়র সরণির আবাসনটির তৃতীয় তলায় একটি অফিসে ইডির কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন বলে সূত্রের খবর। অভিযোগ, বিশেষ একটি সফটওয়্যার ব্যবহার করে জাতীয় সড়কে বেআইনিভাবে টোল আদায়ের মাধ্যমে আর্থিক অনিয়ম করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক নজর রয়েছে টোল আদায়ের পদ্ধতি, ব্যবহৃত…
Read More
সুজি না আটা, জেনে নিন কোন উপকরণে তৈরি ফুচকা তুলনায়  স্বাস্থ্যকর

সুজি না আটা, জেনে নিন কোন উপকরণে তৈরি ফুচকা তুলনায় স্বাস্থ্যকর

ফুচকা দেখলেই জিভে জল আসে। টক-ঝাল জল, আলু-মশলার পুর আর মুচমুচে ফুচকা—এই জনপ্রিয় স্ট্রিট ফুডের প্রতি দুর্বলতা রয়েছে কমবেশি সকলেরই। তবে ফুচকার খোলস কোনটি স্বাস্থ্যকর- সুজির না কি আটার? পুষ্টিবিদদের মতে, তুলনামূলকভাবে আটার ফুচকা কিছুটা এগিয়ে থাকতে পারে। তবে কোনও ধরনের ফুচকাকেই সরাসরি ‘স্বাস্থ্যকর খাবার’ বলা যায় না। আটা, সুজি কিংবা ময়দা—যে উপকরণই ব্যবহার করা হোক, ফুচকা সাধারণত তেলে ভেজে তৈরি করা হয়। ফলে খাবারটির ক্যালোরি ও ফ্যাটের পরিমাণও বাড়তে পারে। সম্পূর্ণ গমের আটা ব্যবহার করলে ফুচকার খোলসে তুলনামূলক বেশি ফাইবার পাওয়া যায়। ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং হজমের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে একই…
Read More
এনজেপিতে জিআরপির অভিযান, বিপুল পরিমাণ গাঁ*জাসহ গ্রে*প্তার ১

এনজেপিতে জিআরপির অভিযান, বিপুল পরিমাণ গাঁ*জাসহ গ্রে*প্তার ১

ট্রেনে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপি স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল ১০ কেজি ২৪০ গ্রাম গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুনটুন সাহানি। তিনি বিহারের বৈশালী জেলার বাসিন্দা। রাতে শিলিগুড়ি জিআরপি এসওজি-এর কাছে খবর আসে, ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে নজরদারি শুরু করেন জিআরপি আধিকারিকরা। এরপর রানি কমলাপতি ডাউন এক্সপ্রেস এনজেপি স্টেশনে পৌঁছলে এসি কামরায় তল্লাশি চালানো হয়। সেই সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক…
Read More
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু ‘বিগ বস্‌ বাংলা’, কী কী থাকছে সেই ঘরে?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু ‘বিগ বস্‌ বাংলা’, কী কী থাকছে সেই ঘরে?

মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে তৈরি হয়েছে ‘বিগ বস্ বাংলা’র নতুন সেট। প্রায় ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে তৈরি এই বাড়িতে ইতিমধ্যেই প্রবেশ করেছেন বাংলা বিনোদন, ক্রীড়া ও নেটদুনিয়ার পরিচিত মুখেরা। কড়া নিরাপত্তার মধ্যে চলছে শুটিং ও প্রতিযোগীদের থাকার ব্যবস্থা। ‘বিগ বস্’-এর ঘরের নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। ঘরে নেই কোনও ঘড়ি, নেই ব্যক্তিগত যোগাযোগের সুযোগ। এমনকি সাংবাদিকদেরও সেটে প্রবেশের আগে মোবাইল ফোন জমা দিতে হয়। বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে তবেই সেটে প্রবেশের অনুমতি মেলে। মুম্বইয়ে সেট তৈরি হলেও সাজসজ্জায় রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির পাশাপাশি রয়েছে বাগান, সুইমিং পুল, ছোট জিম এবং বিভিন্ন বসার জায়গা।…
Read More
‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত

‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত

২৬ হাজার নিয়োগ মামলায় ‘যোগ্য’ প্রায় ১৭ হাজার শিক্ষকের চাকরির মেয়াদ আগামী ৩১ মে ২০২৭ পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সচিন সচদেবের বেঞ্চ এই নির্দেশ দেয়। শীর্ষ আদালত জানিয়েছে, ওই সময়সীমার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আদালত স্পষ্ট করেছে, ৩১ মে ২০২৭-এর পর আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর সুপ্রিম কোর্ট গত বছর গোটা প্যানেল বাতিল করে দেয়। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। তবে পড়ুয়াদের স্বার্থে…
Read More