Durgasree Mitra

464 Posts
পাঁচ দফা দাবিতে রায়গঞ্জ জেলাশাসকের দপ্তরে গণস্মারকলিপি, নেতৃত্বে কেপিপি সুপ্রিমো অমিত রায়

পাঁচ দফা দাবিতে রায়গঞ্জ জেলাশাসকের দপ্তরে গণস্মারকলিপি, নেতৃত্বে কেপিপি সুপ্রিমো অমিত রায়

পাঁচ দফা দাবিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা শাসকের দপ্তরে গণস্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হল। কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কেপিপি)-র ডাকে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের সুপ্রিমো অমিত রায়। সোমবার কর্মসূচিতে কয়েক হাজার কর্মী - সমর্থক অংশ নেন, ফলে গোটা রায়গঞ্জ শহর জুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। কেপিপির পক্ষ থেকে রাজ্য সরকারকে মোট তিনটি দাবি জানানো হয়। দাবিগুলির মধ্যে রয়েছে নারায়ণী ব্যাটেলিয়ান গঠন, পর্যাপ্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল স্থাপন ও কামতাপুরের ইতিহাস পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি কেন্দ্র তথা ভারত সরকারের কাছে দুটি দাবি তোলা হয় আলাদা কামতাপুরী রাজ্য গঠন সহ কামতাপুরী ভাষাকে স্বীকৃতি প্রদান। স্মারকলিপি শেষে কেপিপি সুপ্রিমো…
Read More
রাজগঞ্জের ‘দাবাং’ বিডিও নিখোঁজ! সন্ধান চেয়ে বিডিও অফিস চত্বরে পোস্টার

রাজগঞ্জের ‘দাবাং’ বিডিও নিখোঁজ! সন্ধান চেয়ে বিডিও অফিস চত্বরে পোস্টার

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ জুড়ে। শনিবার বিডিও অফিস চত্বরে প্রশান্ত বর্মনের সন্ধান চেয়ে একাধিক পোস্টার লাগায় এসএফআই কর্মীরা। শুধু অফিস চত্বরেই নয়, বিডিও প্রশান্ত বর্মনের ছবি হাতে নিয়ে পথচলতি সাধারণ মানুষের কাছেও তাঁর সন্ধান চেয়ে আবেদন করতে দেখা যায় এসএফআই  কর্মীদের। উল্লেখ্য, কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এই মামলায় নিম্ন আদালত থেকে তিনি আগাম জামিন পেলেও, পরবর্তীতে কলকাতা হাইকোর্ট সেই জামিন খারিজ করে দেয় ও তিন দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেননি। এরপর আদালতের…
Read More
চেতলা কৃষ্টি সংসদের শিশু নাট্য উৎসব

চেতলা কৃষ্টি সংসদের শিশু নাট্য উৎসব

বাংলার শিশু-কিশোর নাট্যচর্চার এক সুপরিচিত নাম চেতলা কৃষ্টি সংসদ। প্রতি বছর শীতকালে তাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর নাট্য উৎসব। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৬ ডিসেম্বর সূচনা হল চেতলা কৃষ্টি সংসদের ৩১তম শিশু নাট্য উৎসবের। ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এই তিন দিনে মোট ছয়টি নাটক মঞ্চস্থ হওয়ার কথা। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থপতি অঞ্জন উকিল, নাট্যকর্মী তুহিনশুভ্র মণ্ডল, আয়োজক প্রধান পিনাকী গুহ, শিশু দুহিতা ব্যানার্জী ও কিশোর অঙ্কিতা বিশ্বাস। প্রথম দিনের উদ্বোধনী নাটক হিসেবে মঞ্চস্থ হয় বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের প্রযোজনা ‘আমরা কোন্ পথে হাঁটছি?’। কলকাতায় এটি এই নাটকের ষষ্ঠ প্রযোজনা। এর আগে এসো নাটক শিখির…
Read More
কুয়াশার চাদরে ঢাকা উত্তরবঙ্গ

কুয়াশার চাদরে ঢাকা উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। শনিবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় শিলিগুড়ি শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় কার্যত কাঁপছে জনজীবন। সকাল বাড়লেও অনেক জায়গায় সূর্যের দেখা মেলেনি, ফলে শীতের দাপট আরও বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় পারদ কিছুটা কম থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। অন্যদিকে পাহাড়ে শীতের প্রভাব আরও বেশি। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শীতের আমেজ স্পষ্ট। গরম পোশাক ছাড়া বাইরে বেরোনো কার্যত…
Read More
পছন্দের খাবার দেখলেই মন গলে যায়? এই ৫ কৌশলে নিয়ন্ত্রণে রাখুন মন

পছন্দের খাবার দেখলেই মন গলে যায়? এই ৫ কৌশলে নিয়ন্ত্রণে রাখুন মন

রোজ নিয়ম করে জিমে যাচ্ছেন, প্রোটিন সমৃদ্ধ খাবারও খাচ্ছেন। তবুও খাই খাই ভাবের জন্য শরীরের মেদ গলানোর চেষ্টা বিফলে যাচ্ছে! অনেকেই সামনে পছন্দের খাবার দেখলে আর লোভ সামলাতে পারেন না, খেয়েই ফেলেন।তবে, সমস্যা খাওয়ায় নয়। সমস্যা হল অনিয়ন্ত্রিতভাবে খেয়ে ফেলা। খাবারের প্রতি তাৎক্ষণিক লোভ এড়াতে কয়েকটি বিষয় মেনে চলুন। ১। নির্দিষ্ট কোনো খাবার এড়িয়ে চলতে চাইলে, সেটি সামনে থাকলেও আঙুল দিয়ে টেবিলে টোকা দিয়ে ১-২-৩-৪ গুনুন। তারপর আবার উল্টো দিক থেকে গোনা শুরু করুন। এভাবে কয়েকবার করলেই সেই মুহূর্তে নিজেকে ওই খাবার খাওয়া থেকে বিরত রাখতে পারবেন। ২। অনেক সময় গন্ধের পরিবর্তনও কার্যকর হতে পারে। কোনও খাবার খাওয়ার ইচ্ছার পেছনে…
Read More
বড়দিনে জাঁকিয়ে শীত, ঘন কুয়াশায় ঢাকা শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকা

বড়দিনে জাঁকিয়ে শীত, ঘন কুয়াশায় ঢাকা শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকা

বড়দিনের সকালে জাঁকিয়ে শীত ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে শিলিগুড়ি শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চল। ভোররাত থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা এলাকা, যার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। শীতের দাপটে স্বাভাবিক জনজীবনও কিছুটা ব্যাহত হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কয়েক ডিগ্রি কম ছিল। হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার প্রভাব থাকায় সকালবেলায় রাস্তায় যান চলাচল ধীরগতিতে চলে। বিশেষ করে জাতীয় সড়ক ও বাইপাস এলাকায় কুয়াশার কারণে চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। ঘন কুয়াশার জেরে কিছু দূরপাল্লার বাস ও ট্রেন পরিষেবাও প্রভাবিত হওয়ার খবর মিলেছে। অনেকেই গরম…
Read More
বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে কলকাতায় জোরদার নিরাপত্তা

বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে কলকাতায় জোরদার নিরাপত্তা

দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বড়দিন ও নিউ ইয়ার উদ্‌যাপন ঘিরে কলকাতা শহরেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, উৎসবের সময় শহরজুড়ে প্রায় ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন নিরাপত্তার দায়িত্বে। গোটা কলকাতা শহরেই পুলিশের বিশেষ নজরদারি চলবে। তবে প্রতি বছরের মতো এবারও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পার্ক স্ট্রিট এলাকায়, যেখানে উৎসবের ভিড় সবচেয়ে বেশি হয়। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ থেকে ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। পাশাপাশি প্রায় ২০ - ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ২৭ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সহ প্রায় ২৫০ জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ…
Read More
পাহাড়ের বুকে অনন্য ক্রীড়া প্রতিযোগিতা ‘ডোকো ট্রেল রান’

পাহাড়ের বুকে অনন্য ক্রীড়া প্রতিযোগিতা ‘ডোকো ট্রেল রান’

খেলাধুলার সঙ্গে সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করল দার্জিলিং পাহাড়ের সোনাদা এলাকার রাজাহাট্টা গ্রামে অনুষ্ঠিত ‘ডোকো ট্রেল রান ২০২৫’। পাহাড়ি জীবনের প্রতীক 'ডোকো’-কে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ ট্রেল রান যেন পাহাড়ের আত্মপরিচয় ও সংগ্রামী জীবনের কথাই নতুনভাবে তুলে ধরল। এই ট্রেল রানে মোট ৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সেরা হন ইয়াকুব তামাং, দ্বিতীয় স্থান অধিকার করেন সুবর্ণা সুব্বা ও তৃতীয় হন লাকপা ছিরিং ভুটিয়া। পাহাড়ের আঁকাবাঁকা পথ, জঙ্গলের ট্র্যাক, খাড়া ঢাল ও ঝিরিপথ পেরিয়ে প্রতিযোগীরা যে দৌড় সম্পন্ন করেন, তা ছিল একদিকে শারীরিক সক্ষমতার পরীক্ষা, অন্যদিকে মানসিক দৃঢ়তারও প্রমাণ। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন…
Read More
মানবিকতার নজির গড়লেন সমাজসেবী শুভ দাস

মানবিকতার নজির গড়লেন সমাজসেবী শুভ দাস

শিলিগুড়িতে ফের একবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবী শুভ দাস। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত দিপা রায় বর্মণের চিকিৎসার দায়িত্ব নিয়ে তাঁর পাশে দাঁড়ালেন শুভ দাস ও তাঁর সংগঠন ‘ইউথ ফাউন্ডেশন’। জানা গিয়েছে, পেশায় গাড়ি চালক দিপা রায় বর্মণের স্বামী স্ত্রীর চিকিৎসার জন্য জীবনের প্রায় সমস্ত সঞ্চয় ব্যয় করে ফেলেছেন। পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠছিল। এলাকার কয়েকজন যুবকের উদ্যোগে তাঁকে মুম্বাইয়ে চিকিৎসার জন্য পাঠানো হলেও সেখানে আশানুরূপ চিকিৎসা না পাওয়ায় পরিবার চরম হতাশায় ভুগছিল। এই পরিস্থিতির কথা জানতে পেরে সমাজসেবী শুভ দাস এগিয়ে আসেন। রবিবার ‘ইউথ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ভক্তিনগর এলাকায় ওই পরিবারের ভাড়া বাড়িতে গিয়ে…
Read More
মুরগির ঝোলে অরুচি? বানিয়ে ফেলুন ঘিয়ে রোস্ট করা মাংস

মুরগির ঝোলে অরুচি? বানিয়ে ফেলুন ঘিয়ে রোস্ট করা মাংস

আলু দিয়ে পাতলা ঝোল, পেঁপে, গাজর দিয়ে স্ট্যু কিংবা কষানো মাংস – এই রকমভাবে চিকেন খেতে খেতে মুখে অরুচি ধরে গিয়েছে? আপনার চিকেন-প্রীতি ফিরিয়ে আনতে পারে এই নতুন রান্না - ‘মুরগির ঘি রোস্ট’। কর্ণাটকের ধাঁচে তৈরি এই সুস্বাদু পদ আপনার রসাস্বাদনকে বাড়িয়ে তুলবে অনেকখানি। চলুন রেসিপি জেনে নেওয়া যাক। কী কী লাগবে? মুরগির মাংস ৫০০ গ্রামব্যাড়গি শুকনো লঙ্কা ৮-১০টিগোটা ধনে ২ টেবিল চামচগোটা জিরে ১ চা চামচগোলমরিচ ১ চা চামচমেথি দানা আধ চা চামচটক দই আধ কাপঘি ৪ টেবিল চামচগুড় ১ টেবিল চামচকারি পাতানুন স্বাদমতো কীভাবে বানাবেন প্রথমে ব্যাড়গি শুকনো লঙ্কাগুলি (কর্নাটকের জনপ্রিয় এক প্রকার লঙ্কা) ১৫ মিনিট মতো হালকা…
Read More
মুখোমুখি ট্রাকের সং*ঘর্ষে নি*হত ২, আ*হত ২

মুখোমুখি ট্রাকের সং*ঘর্ষে নি*হত ২, আ*হত ২

ভোরের ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের ও গুরুতর আহত হন আরও দু’জন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা - ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের অশোকবাড়ি এলাকায়। জানা গিয়েছে, মৃত দুই যুবকের বাড়ি কোচবিহার ১ ব্লকের সুটকাবাড়ি এলাকায়। মৃতদের একজনের নাম আমির হোসেন (১৮)। আহতদের বাড়ি বিলাসীপাড়া এলাকায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকল বাহিনী। ক্ষতিগ্রস্ত ট্রাকের ভেতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার…
Read More
আকাশে হঠাৎ তীব্র আলোর ঝলক, ক্ষেপণাস্ত্র নাকি উল্কাপাত?

আকাশে হঠাৎ তীব্র আলোর ঝলক, ক্ষেপণাস্ত্র নাকি উল্কাপাত?

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরের আকাশে হঠাৎই দেখা গেল এক অস্বাভাবিক ও রহস্যজনক দৃশ্য। আচমকা বিকট শব্দের সঙ্গে আকাশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আলোর ঝলক। মুহূর্তের মধ্যেই সেই উজ্জ্বল আলো উত্তর দিক থেকে দক্ষিণের দিকে ছুটে গিয়ে আকাশেই মিলিয়ে যায়। ঘটনাটি জলপাইগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন একাধিক এলাকায় দেখা যাওয়ায় চমকে যান স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে হঠাৎ একটি উজ্জ্বল আলোর রেখা চোখে পড়ে। সেই আলো দ্রুত গতিতে এগিয়ে গিয়ে মিলিয়ে যায় আকাশে। একই সঙ্গে শোনা যায় প্রবল বিস্ফোরণের মতো শব্দ। অনেকেই প্রথমে মনে করেন, হয়তো কোনও ক্ষেপণাস্ত্র বা বিমান দুর্ঘটনা ঘটেছে। আবার কারও কাছে বিষয়টি বড় কোনও বিস্ফোরণের মতো মনে…
Read More
লোকালয়ে ফের চিতাবাঘের হা*না, শিশুকে তুলে নিয়ে গিয়ে ফেলে পালাল চিতা

লোকালয়ে ফের চিতাবাঘের হা*না, শিশুকে তুলে নিয়ে গিয়ে ফেলে পালাল চিতা

জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি বান্ধ লাইন ও সংলগ্ন এলাকায় ফের চিতাবাঘের আতঙ্ক ছড়াল। বারংবার লোকালয়ে চিতাবাঘ ও হাতির প্রবেশে ভীত বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার সকাল থেকেই ডাইনা রেঞ্জের বনকর্মীরা মাইকিং প্রচার শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় খাঁচা পাতার পাশাপাশি বনদপ্তরের টহলদারি জোরদার করা হয়েছে। বুধবার সন্ধ্যা রাতে কলাবাড়ি বান্ধ লাইন এলাকায় এক ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বাড়ির বারান্দা থেকে পাঁচ বছরের শিশু কন্যা প্রতিকা ওড়াওকে তুলে নিয়ে যায় একটি চিতাবাঘ। পরিবারের লোকজন শিশুটির চিৎকার শুনে চেঁচামেচি শুরু করলে ও আশেপাশে নদীতে মাছ ধরতে থাকা স্থানীয়রা ছুটে এলে চিতাবাঘ শিশুটিকে ছেড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে…
Read More
নিউটাউনের ঘুনি বস্তিতে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ড

নিউটাউনের ঘুনি বস্তিতে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ড

নিউটাউনের ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেটে গিয়েছে গোটা একটি রাত। বৃহস্পতিবার সকালেও ধ্বংসস্তূপের বিভিন্ন অংশে পকেট ফায়ার বা ছোট ছোট আগুন জ্বলতে দেখা যাচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ও এলাকা ঠান্ডা রাখতে সকাল থেকেই দমকল বাহিনীর পাঁচটি ইঞ্জিন নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। বুধবার সন্ধ্যায় লাগা এই বিধ্বংসী আগুনে একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাঁশ, ত্রিপল ও অন্যান্য দাহ্য সামগ্রী থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে একসময়ে ২০ থেকে ২৫টি দমকল ইঞ্জিন মোতায়েন করতে হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর মূল আগুন নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তূপে জমে থাকা সুপ্ত উত্তাপ…
Read More