Durgasree Mitra

870 Posts
ধূপগুড়ি সুপার মার্কেটে বু*লডোজার অভিযানে ভা*ঙা হল বহু অ*বৈধ দোকানঘর

ধূপগুড়ি সুপার মার্কেটে বু*লডোজার অভিযানে ভা*ঙা হল বহু অ*বৈধ দোকানঘর

সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মিত অস্থায়ী দোকানঘর উচ্ছেদে সোমবার ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে বুলডোজার অভিযান চালায় প্রশাসন। ধূপগুড়ি থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ব্যবসায়ীরা অস্থায়ী শেড নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিলেন। উচ্ছেদ অভিযানের আগে ব্যবসায়ীদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য প্রায় ১৫ দিন আগে নোটিশ জারি করা হয়। পাশাপাশি সাত দিন আগেও পুনরায় দোকানঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও কয়েকজন ব্যবসায়ী স্বেচ্ছায় তাঁদের দোকানঘর সরিয়ে নেন, অনেকেই তা না করায় সোমবার প্রশাসন বুলডোজার দিয়ে অবৈধ কাঠামো ভেঙে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, সুপার…
Read More
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি সতর্কতা

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি সতর্কতা

সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ ছিল। বেলা বাড়তেই শহরের বিভিন্ন প্রান্তে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারে বৃষ্টি চলতে থাকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। একই সঙ্গে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরাংশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি দক্ষিণে সরে গিয়ে উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই সমস্ত…
Read More
পাঁচলায় শতাব্দীপ্রাচীন কুমির পুজো

পাঁচলায় শতাব্দীপ্রাচীন কুমির পুজো

হাওড়ার পাঁচলা ব্লকের গঙ্গাধরপুরে প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হল কুমির পুজো। প্রতি বছরের মতো এবারও জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে শুভ দিনক্ষণ নির্ধারণ করে গঙ্গাধরপুর ও গোণ্ডলপাড়া গ্রামের যৌথ উদ্যোগে বাবা ধর্মরাজের পুজোর পাশাপাশি এই বিরল লোকাচারের আয়োজন করা হয়। লোকমুখে শোনা যায়, একসময় স্বয়ং দেবতা কুমিরের রূপ ধারণ করে এলাকার মানুষকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই অলৌকিক ঘটনার স্মৃতিকে কেন্দ্র করেই কুমির পুজোর প্রচলন হয়। দীর্ঘ তিন শতাব্দীরও বেশি সময় ধরে এই ঐতিহ্য আজও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন দুই গ্রামের বাসিন্দারা। এদিন পুরোহিত ও সন্ন্যাসীদের উপস্থিতিতে প্রাচীন আচার-অনুষ্ঠান মেনে কুমিরের প্রতীকী পুজো সম্পন্ন হয়। পুজোর প্রধান উপকরণ…
Read More
বড়পর্দায় নতুন গোয়েন্দা! সৌজন্যে সৃজিত

বড়পর্দায় নতুন গোয়েন্দা! সৌজন্যে সৃজিত

ফেলুদা, ব্যোমকেশ বক্সী ও কাকাবাবুর পর এবার বড়পর্দায় আসতে চলেছে আরও এক নতুন গোয়েন্দা— কানাইচরণ। রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট এই কাল্পনিক গোয়েন্দাকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত জানান, এর আগে একাধিক জনপ্রিয় গোয়েন্দা চরিত্র নিয়ে কাজ করেছেন তিনি। তাঁর কথায়, “প্রতিটি গোয়েন্দা চরিত্রেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কানাইচরণের চরিত্রায়ণ, কলকাতার সঙ্গে তার সম্পর্ক এবং তার স্বতন্ত্র মেজাজ আমাকে আকৃষ্ট করেছে। রাজর্ষি দাস ভৌমিকের লেখা পড়েই এই চরিত্রকে বড়পর্দায় আনার সিদ্ধান্ত নিই।” পরিচালক লেখকের সমস্ত গোয়েন্দা কাহিনি পড়েছেন। সেখান থেকে ‘কালাপানির দিশা’ গল্পকে অবলম্বন করে ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ছবিতে কানাইচরণের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।…
Read More
রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, রাজ্যজুড়ে জারি সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, রাজ্যজুড়ে জারি সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির দাপট বেড়েছে। রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার কারণেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ…
Read More
এএফসি চ্যালেঞ্জের আগে লাল-হলুদে দানি রামিরেজ

এএফসি চ্যালেঞ্জের আগে লাল-হলুদে দানি রামিরেজ

এশিয়ান মঞ্চে নামার আগে দল গঠনে ব্যস্ত ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রিলিমিনারি স্টেজে ১২ আগস্ট মাঠে নামবে আইএসএল চ্যাম্পিয়নরা। তার আগে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার দানি রামিরেজকে দলে নিল লাল-হলুদ শিবির। গত মরশুমে পাঞ্জাব এফসির হয়ে আইএসএলে নজর কেড়েছিলেন রামিরেজ। সৃজনশীলতা, নিখুঁত পাসিং, ড্রিবলিং এবং দূরপাল্লার শটের জন্য পরিচিত এই স্প্যানিশ ফুটবলার মাঝমাঠে ইস্টবেঙ্গলের বড় ভরসা হতে পারেন। রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা রামিরেজ স্পেন ও পোল্যান্ডের একাধিক ক্লাবে খেলেছেন। লেচ পোজনানের হয়ে পোল্যান্ডের শীর্ষ লিগ একস্ট্রাক্লাসাও জিতেছেন তিনি। এবার এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন এই মিডফিল্ডার। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের পছন্দ অনুযায়ী দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই…
Read More
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, বি*পর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, বি*পর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক

বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে একাধিক স্থানে ধস নেমেছে। বৃহস্পতিবার সকালে করোনেশন সেতুর কাছে সেবক রোডে ধস নামায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে। পরে পাথর সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। অন্যদিকে, শিলিগুড়ি-কালিম্পং-গ্যাংটক সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের ২০ থেকে ২৯ মাইল এলাকায় একাধিক ধসে যান চলাচল ব্যাহত হয়েছে। বহু পর্যটক দীর্ঘক্ষণ রাস্তায় আটকে পড়েছেন। ছোট গাড়িগুলিকে গজলডোবা–করোনেশন সেতু–মংপং রুট এবং ভারী যানবাহনকে গরুবাথান–মুনসং রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে…
Read More
সৌরভের জন্মদিনে প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক, কবে মুক্তি?

সৌরভের জন্মদিনে প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক, কবে মুক্তি?

ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও অমলিন ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর সেই ঐতিহাসিক মুহূর্ত। সেই স্মৃতিকেই ফিরিয়ে আনল তাঁর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’-র প্রথম পোস্টার। সৌরভের জন্মদিনে প্রকাশ্যে এল ছবির এই পোস্টার। ‘দাদা’ সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন এই আনন্দের কথা। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৪মে। প্রকাশিত পোস্টারে দেখা যায়, অভিনেতা রাজকুমার রাও লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভের সেই বিখ্যাত জার্সি ওড়ানোর ভঙ্গি পুনর্নির্মাণ করেছেন। পোস্টারটি নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে সৌরভ লেখেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার। তুমি আমার মতো কভার ড্রাইভ খেলবে, দেখতে মুখিয়ে রয়েছি।” তাঁর এই বার্তা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে…
Read More
ঘিয়ে-দুধের স্বাদে জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন সুস্বাদু লাউয়ের ডালনা

ঘিয়ে-দুধের স্বাদে জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন সুস্বাদু লাউয়ের ডালনা

লাউয়ের পুষ্টিগুণের কথা কারুরই অজানা নয়। জলসমৃদ্ধ এই সবজি শরীর ঠান্ডা রাখে। পেটের সমস্যায়ও লাউ খুব উপকারী। নানা ধরনের সুস্বাদু পদও তৈরি করা যায় এটি দিয়ে। তবে একই ধরনের রান্নার বাইরে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে বানিয়ে দেখতে পারেন ঘি ও দুধে তৈরি সুগন্ধি লাউয়ের এই বিশেষ পদ। রইল রেসিপির হদিশ। কী কী লাগবে কুচোনো লাউ ৫০০ গ্রামঘি ২ টেবিল চামচগোলমরিচ দানা ১০টিলবঙ্গ ৮টিকালো এলাচ ২টিকাঁচালঙ্কা ৬-৭টিমেথি দানা আধ চা চামচগোটা জিরে ১ চা চামচএক চিমটে দারচিনি (ভাঙা)স্বাদমতো নুনচিনি ১ চা চামচদুধ আধ কাপ কীভাবে বানাবেন কড়াইয়ে ঘি গরম করে তাতে মেথি, জিরে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি ও কালো এলাচ…
Read More
শাহরুখের ‘কিং’-এ দেখা যাবে এই বাঙালি অভিনেতাকে!

শাহরুখের ‘কিং’-এ দেখা যাবে এই বাঙালি অভিনেতাকে!

প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সম্প্রতি মুম্বইয়ে শুটিং শেষ করে ফিরে তিনি ভাগ করে নিলেন ‘কিং’-এর সেটে কাজের অভিজ্ঞতা। খরাজের কথায়, ‘‘অসাধারণ অভিজ্ঞতা। যদিও ছোট একটি চরিত্র করেছি, কিন্তু শাহরুখ খানের সঙ্গে কাজ করার সুযোগটাই বড় প্রাপ্তি। তিনি কাজ ছাড়া অন্য কিছু ভাবেন না। দুপুর দুটো থেকে রাত দুটো পর্যন্ত চলত তাঁর শুটিং।’’ সুহানার প্রথম বড়পর্দার ছবিতে বাবার ভূমিকায় শাহরুখকে কাছ থেকে দেখেছেন খরাজ। তাঁর দাবি, মেয়ের অভিনয়ে…
Read More
‘ঘুণ গাঁও’-এ জুটি বেঁধেছেন অনিন্দিতা-রণজয়, কবে মুক্তি পাচ্ছে ছবি?

‘ঘুণ গাঁও’-এ জুটি বেঁধেছেন অনিন্দিতা-রণজয়, কবে মুক্তি পাচ্ছে ছবি?

রহস্য, রোমাঞ্চ ও অজানা আতঙ্কের আবহে তৈরি নতুন বাংলা ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’। ইতিমধ্যেই এই ছবি ঘিরে কৌতূহল বাড়ছে সিনেপ্রেমীদের। ছবির কাহিনি ও পরিচালনায় রয়েছেন সৌম্য রায় চৌধুরী। প্রযোজনায় সিনে ক্রেজি এন্টারটেনমেন্টস। প্রযোজক হীরা লাল রওয়ানি, আমন চৌরাসিয়া এবং পার্থ সরকার। ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক আপাত শান্ত ও নিরীহ গ্রামকে ঘিরে, যার প্রতিটি স্তরে লুকিয়ে রয়েছে ভয়, রহস্য এবং অজানা অন্ধকার। গ্রামের বাসিন্দাদের প্রত্যেকের মুখোশের আড়ালে রয়েছে একাধিক গোপন সত্য। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রামের ঘন জঙ্গল। গল্পে মোড় আসে একটি কালো চিতাবাঘের সন্ধানকে কেন্দ্র করে। সেই অনুসন্ধানই সামনে এনে দেয় এমন এক ভয়ঙ্কর সত্য, যা সাধারণ মানুষের…
Read More
বারুইপুরের ‘অভি*শপ্ত’ পুকুর থেকে উঠল আরও এক দে*হ! 

বারুইপুরের ‘অভি*শপ্ত’ পুকুর থেকে উঠল আরও এক দে*হ! 

বারুইপুরের ধপধপি এলাকায় একটি পুকুর থেকে ফের এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার দেহ উদ্ধারের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে একই পুকুর থেকে উদ্ধার হয় আরেক ব্যক্তির দেহ। ফলে দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণকান্ত হালদার নামে এক ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর পুকুরে তল্লাশি চালানোর সময় তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি শনাক্ত করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, রবিবার সকালে একই পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধারের…
Read More
টয় ট্রেন ডে-তে সুকনা স্টেশনে শিশুদের রঙে ঐতিহ্যের ছোঁয়া, জুনে ডিএইচআরের রেকর্ড আয়

টয় ট্রেন ডে-তে সুকনা স্টেশনে শিশুদের রঙে ঐতিহ্যের ছোঁয়া, জুনে ডিএইচআরের রেকর্ড আয়

টয় ট্রেন ডে উপলক্ষে শনিবার সুকনা স্টেশনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এর উদ্যোগে ও উত্তরবঙ্গ পেইন্টার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিশুদের নিয়ে ঐতিহ্যভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ওয়ার্কশপের আয়োজন করা হয়। দার্জিলিং হিমালয়ান রেলের ঐতিহ্য, উত্তরবঙ্গের প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতিকে বিষয় করে শিশুদের আঁকা ছবি অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে। পাশাপাশি স্থানীয় শিল্পী সুমন রায়-এর তৈরি ডিএইচআরের স্টিম ইঞ্জিনের ক্ষুদ্র প্রতিরূপও প্রদর্শিত হয়। ডিএইচআর জানিয়েছে, নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্য সংরক্ষণের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। একই সঙ্গে সংস্থা জানিয়েছে, ২০২৬ সালের জুন মাসে ডিএইচআরের আয় হয়েছে ৩ কোটি ৯৮ লক্ষ টাকা, যা গত বছরের একই সময়ের ৩ কোটি ২৫ লক্ষ টাকা-র তুলনায় উল্লেখযোগ্য…
Read More
ড্রোন নজরদারিতে ভেস্তে গেল মানবপা*চারের ছক! গ্রে*ফতার ৪

ড্রোন নজরদারিতে ভেস্তে গেল মানবপা*চারের ছক! গ্রে*ফতার ৪

ইসলামপুর পুলিশ জেলার বিশেষ অভিযানে চম্পাবাগ এলাকার একটি নিষিদ্ধপল্লি থেকে ১৭ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার, অসম ও গুজরাত থেকে নাবালিকাদের এনে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রোনের সাহায্যে তাদের অবস্থান চিহ্নিত করা হয়। পরে অভিযানে নাবালিকাদের উদ্ধার এবং চার পাচারকারীকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার রাকেশ সিং জানান, প্রাথমিক তদন্তে একটি আন্তঃরাজ্য মানবপাচার চক্রের যোগসূত্র মিলেছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার হওয়া নাবালিকাদের কাউন্সেলিং, চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
Read More