editor

10320 Posts
আজ ২৩ টিতে দাড়িয়ে, আগামী দিনে ৪৬ টি জেলা হতে পারে, জানিয়ে দিলেন মমতা!

আজ ২৩ টিতে দাড়িয়ে, আগামী দিনে ৪৬ টি জেলা হতে পারে, জানিয়ে দিলেন মমতা!

জল্পনা চলছে অনেকদিন ধরেই। বৃহস্পতিবার বিষয়টি আরও স্পষ্ট হল। রাজ্যে ফের বাড়তে চলেছে জেলার সংখ্যা! যদিও কোন-কোন জেলা ভেঙে নতুন জেলা গঠিত হবে তা এখনও স্পষ্ট করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবনির্মিত টাউন হলের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, ''আমরা Wbcs অফিসারদের জন্য জয়েন্ট, অ্যাডিশনাল সেক্রেটারির পোস্ট বাড়িয়েছি। আরও নতুন করে wbcs -এর কোটা বাড়াতে হবে। দরকার হলে আমরা জেলা বাড়াব। এবং ডব্লিউবিসিএস অফিসারদের জেলাশাসকদের পদে নিযুক্ত করা হবে। আপনারাই সরকারের আসল মুখ। অনেকেই অনেক পোস্টে কাজ করেন। আপনাদের মধ্যে অনেকে ভালো কাজ করছেন। তিনজন ডিএম খুব ভালো কাজ করেছেন। পাশাপাশি আইএএস অফিসারদের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রীর বলেন,…
Read More
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কি তিনিই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী, মুখ খুললেন অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কি তিনিই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী, মুখ খুললেন অভিষেক

বেশ কয়েকবছর আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূলের পরবর্তী উত্তরসূরী কে হবেন? তা তিনি ঠিক করে ফেলেছেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তবে সম্প্রতি কুনাল ঘোষ থেকে অপরূপা পোদ্দারের মতো তৃণমূল নেতা-নেত্রীদের ট্যুইটে জোরাল হয়েছে সেই জল্পনা। এই পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার অসমে গিয়ে, অভিষেক জানান, 'আমি প্রথম দিনই বলেছি, দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, আমি সেই কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্য়ায় আমাদের সর্বোচ্চ নেত্রী। এবং তাঁর নেতৃত্বে বাংলা যেন দেশকে পথ দেখায়। এই মুহূর্তে আমার লক্ষ্য তৃণমূলকে আরও ১০টি রাজ্যে প্রতিষ্ঠা করা সাধারণ সম্পাদক হিসেবে।' উল্লেখ্য,…
Read More
জুনে আসছে করোনার চতুর্থ ঢেউ, আবারও দেশজুড়ে লকডাউনের আশঙ্কা?

জুনে আসছে করোনার চতুর্থ ঢেউ, আবারও দেশজুড়ে লকডাউনের আশঙ্কা?

বর্তমানে দেশজুড়ে করোনা সংক্রমন কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চতুর্থ ঢেউয়ের আশঙ্কাও রয়েছে। এমনই উদ্বেগ প্রকাশ করলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। রাজেশ টোপে বলেছেন,জুন – জুলাইতে করোনার চতুর্থ ঢেউ যদি আরও মারাত্বক বলে মনে হয়, তাহলে টিকাই হবে ত্রাণকর্তা। অর্থাৎ টিকাকরণ কর্মসূচিতে জোর দেওয়া প্রয়োজন। না হলে আবারও গোটা দেশে লকডাউন বিধি চালু হতে পারে বলে আশঙ্কা করা যায়।  
Read More
ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর টার্গেট ঠিক করল মোদি সরকার

ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর টার্গেট ঠিক করল মোদি সরকার

১৫ আগস্টের মধ্যে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর টার্গেট ঠিক করল মোদি সরকার। সেই মতো মূর্তি তৈরি ও তা প্রতিস্থাপনের জন্য ছ’জন বিশেষজ্ঞের একটি কমিটি তৈরি করল কেন্দ্র। ঘোষণার প্রায় চার মাস পর সবেমাত্র কমিটি তৈরি হল। তাই যথাসময়ে আজাদ হিন্দ ফৌজের সেনানায়কের পোশাকে নেতাজির পূর্ণাবয়ব পাথরের মূর্তি তৈরি সম্পূর্ণ হবে কি না, তা নিয়ে সংস্কৃতি মন্ত্রকের অন্দরেই চর্চা শুরু হয়েছে। যদিও ন্যাশনাল গ্যালারি অব মর্ডান আর্টের (এনজিএমএ) বিশ্বাস, সঠিক সময়েই সুভাষচন্দ্রের গ্রানাইটের মূর্তি তৈরি হয়ে যাবে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তেলেঙ্গানা থেকে গ্রানাইট আনা হবে। শিল্পী তথা স্থপতি ঠিক করা হবে গোটা দেশ থেকে। কমপক্ষে ৫০ জন…
Read More
উত্তর-পূর্বের রাজ্যে জোড়াফুল ফোটাতে অসম সফরে অভিষেক

উত্তর-পূর্বের রাজ্যে জোড়াফুল ফোটাতে অসম সফরে অভিষেক

উত্তর-পূর্বের রাজ্যে জোড়াফুল ফোটাতে অসম সফর শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম পর্যায়ে গুয়াহাটি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অসম তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।উপস্থিত ছিলেন অসম তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। প্রথম কর্মসূচি হিসেবে কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাবেন অভিষেক। এরপর দলের নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর। এছাড়াও অসম তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের উদ্বোধন হবে আজ।
Read More
আরও বাড়বে আলুর দাম? আশঙ্কার কথা শোনালেন ব্যবসায়ীরা

আরও বাড়বে আলুর দাম? আশঙ্কার কথা শোনালেন ব্যবসায়ীরা

তেলের দাম বাড়বার কারনে আলুভাজার বিকল্প হিসেবে পাতে আলু সেদ্ধটাই বেঁছে নিয়েছিল একাংশ মধ্যবিত্ত পরিবার। কিন্তু তাতেও এবার দামের ছেঁকা। তরতরিয়ে বাড়ছে আলুর দাম। বর্তমানে বাজারে চন্দ্রমুখী আলুর দাম অনেক জায়গাতেই ৪০ টাকা ছুঁয়েছে। জ্যোতি আলুও বিকোচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে। পাশাপাশি আগামী কয়েকদিনে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এবিষয়ে আলুর পাইকারী ব্যবসায়ীরা বলছেন, পরিবহণ খরচের পাশাপাশি হিমঘরের ভাড়া বৃদ্ধিও আলুর দাম বাড়ার অন্যতম কারণ। ব্যবসায়ীদের কথায়, এ বছর আলু চাষের মরসুমে ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে প্রচুর আলু বীজ জমিতেই নষ্ট হয়েছিল। পুনরায় কৃষকরা আলুর বীজ বসিয়েও ভালো ফলন পাননি। এর ফলে কৃষকরা বাড়তি লাভের আশায় হিমঘরে আলু রেখে…
Read More
ক্রমশ শক্তি হারচ্ছে অশনি, এই ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

ক্রমশ শক্তি হারচ্ছে অশনি, এই ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শক্তি বাড়িয়ে অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে এলেও, বাংলায় পৌঁছনোর আগে নিজের প্রভাব হারাবে অশনি! তবে মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ২৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার, গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার ও পুরী থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। এখন তা উত্তর-পশ্চিম অভিমুখে এগোচ্ছে। মঙ্গলবার পৌঁছবে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে। এরপর অভিমুখ বদল করে, ঘুরবে, উত্তর-পূর্ব দিকে। ক্রমে এগিয়ে আসবে, ওড়িশা উপকূল বরাবর। তবে, বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গেই দুর্বল হবে, সাইক্লোন। অতিশক্তিশালী ঘূর্ণিঝড় ৩৬ ঘণ্টার মধ্যে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এদিকে অশনির আশঙ্কায়…
Read More
তাজমহলের রহস্যঘেরা সেই ‘২২ বন্ধ কক্ষ’ খোলার আবেদন

তাজমহলের রহস্যঘেরা সেই ‘২২ বন্ধ কক্ষ’ খোলার আবেদন

প্রায় ৪০০ বছর ধরে সম্রাট শাহজাহানের ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে তাজমহল। আর এ দীর্ঘ সময় ধরেই এক রহস্যের বেড়াজালে নিজেকে আবৃত করে রেখেছে এই ঐতিহাসিক স্থাপনা। রাজকীয় এই সমাধিস্তম্ভে ২২টি তালাবদ্ধ কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে সব সময়ই। কী আছে এসব কক্ষের ভেতরে তা জানতেই যুগ যুগ ধরে যত কৌতূহল! এর সেই রহস্যকে উন্মোচনের দাবি জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ওই ২২ কক্ষগুলো খোলার দাবি নিয়ে এলাহাবাদ আদালতের দারস্থ হয়েছেন দলটির অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ ড. রজনীশ সিং। শনিবার হাইকোর্টের লখনউ বেঞ্চের রেজিস্ট্রিতে এ আবেদন দাখিল করেন তিনি। তার হয়ে আদালতে প্রতিনিধিত্ব করছেন আইনজীবী রুদ্র বিক্রম সিং।…
Read More
আন্দোলনের মুখে পড়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ, জারি কারফিউ

আন্দোলনের মুখে পড়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ, জারি কারফিউ

আন্দোলনের মুখে পড়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মাহিন্দা রাজাপক্ষে। তার পদত্যাগের ফলে নতুন মন্ত্রিসভাও ভেঙে যাবে। প্রধানমন্ত্রীর পাশাপাশি পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক চান্না জয়সুমানা। আজ সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সরকারবিরোধীদের গুরুত্বপূর্ণ একটি বিক্ষোভস্থলে শাসক দলের সমর্থকদের হামলার ঘটনা ঘটে। এর পরপরই প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর আসে। হামলার আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে শাসকদলের একদল সমর্থক জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ না করার জন্য অনুরোধ জানিয়ে শ্লোগান দিতে থাকে। এরপর প্রধানমন্ত্রী মাহিন্দার সঙ্গে তাদের বৈঠক হয়। এই বৈঠক শেষ করে মিছিল করে গিয়ে রাষ্ট্রপতির দপ্তরের সামনে অবস্থানরত সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তারা। সরকার সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভকারীদের ওপর লাঠি…
Read More
উদ্বেগ কাটিয়ে ‘অশনি’ নিয়ে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহওয়া দফতর

উদ্বেগ কাটিয়ে ‘অশনি’ নিয়ে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহওয়া দফতর

না কোন ভয় পাবার কারন নেই! কারন, বাংলায় ‘অশনি’র আছড়ে কোন প্রভাব দেখতে পাচ্ছেন না আবহওয়াবিদেরা। আলিপুর আবহওয়া দফতর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে ‘অশনি’। ভৌগলিক মতে, ঘূর্ণিঝড়টি গত ৬ ঘণ্টায় ২৫ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আজ ৯ ই মে, সকাল ৮টা ৩০ নাগাদ ১৪ ডিগ্রি উঃ অক্ষাংশে এবং ৮৮ ডিগ্রি পুঃ দ্রাঘিমাংশে অবস্থান করছে তথা  নিকোবর থেকে ১২০ কিমি উত্তরপশ্চিমে আবার পোর্টব্লেয়ার থেকে ৭৭০ কিমি উত্তরপশ্চিমে, এবং বিশাখাপত্তনম থেকে ৫০০ কিমি দক্ষিণ পূর্বে সর্বশেষ পুরী থেকে ৬৫০ কিমি দক্ষিনে অবস্থান করছে। এটি খুব সম্ভবত আগামী ১০ই যে রাত্রি পর্যন্ত উত্তর-পশ্চিমে দিকে…
Read More
নোবেল চুরির সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেস, কবিগুরুর জন্মজয়ন্তী বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

নোবেল চুরির সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেস, কবিগুরুর জন্মজয়ন্তী বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

দেখতে দেখেতে কবিগুরুর জন্ম-সার্ধশতবর্ষের আরও একদশক পেরিয়ে গেল। এবছর তাঁর ১৬১ তম জন্মবার্ষিকী। রাজ্যজুড়ে পালিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী। তবে শুধু এ রাজ্যে বললে ভুল হবে, দেশ-বিদেশেও পালন করা হচ্ছে কবিগুরুর জন্মদিন। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সালের ৭মে) জন্মগ্রহণ করেন তিনি। মূলত, বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীত রচয়িতা-সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী,, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, সংগীতশিল্পী ও দার্শনিক। নতুন পথের নয়া দিগন্ত রচিত হয়েছিল তাঁর লেখণীতে। যেকারনে ১৯১৩ সালে সাহিত্যের জন্য পেয়েছিলেন নোবেল পুরস্কার ও। তবে ২০০৪ সালের ২৫ মার্চে, রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদকটি চুরি হয়ে যায়। তাই চুরি যাওয়া নোবেল…
Read More
কোন পথে এগিয়ে আসছে ‘অশনি’? ঘূর্ণিঝড় নিয়ে নয়া তথ্য পেশ আবহওয়া দফতরের

কোন পথে এগিয়ে আসছে ‘অশনি’? ঘূর্ণিঝড় নিয়ে নয়া তথ্য পেশ আবহওয়া দফতরের

আবহাওয়াবিদদের আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে ক্রমশ শক্তি বাড়িয়ে রুদ্র রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় অশনি। এরই মাঝে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আকাশে কালো মেঘের ঘনঘটায় বদলে গিয়েছে শহরের চিত্র। মৌসম ভবন সূত্রে খবর, গত ৬ ঘন্টায় দক্ষিন-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত প্রবল ঘূর্ণিঝড় "অশনি” উত্তর-পশ্চিম অভিমুখে ঘন্টায় ২১ কিমি বেগে অগ্রসর হয়ে আজ ৯ ই মে, ২০২২ রাত্রি ০২.৩০ নাগাদ দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ১৩.৩ উঃ অক্ষাংশ, ৮৭.২ পৃ দ্রাঘিমাংশে তথা কার নিকোবর থেকে ৭৬০ কিমি পশ্চিম উত্তর পশ্চিমে, পোর্টব্লেয়ার থেকে ৬২০ কিমি পশ্চিম-উত্তর পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৬৪০ কিমি দক্ষিণ পূর্বে এবং পৃরী থেকে ৭৪০ কিমি…
Read More
রাজনীতিতে এলেও ভাল কাজ করবেন সৌরভ, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডোনার

রাজনীতিতে এলেও ভাল কাজ করবেন সৌরভ, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডোনার

বুদ্ধদেব ভট্টাচার্য হোক কিংবা মমতা বন্দ্যেপাধ্যায় বা মোদী থেকে অমিত শাহ, সবার সাথে তাঁর সুসম্পর্ক। সেমতই গতকাল শুক্রবার রাত ৭.৫৭ মিনিটে সৌরভের বেহালার বাড়িতে পৌঁছন অমিত শাহ। তাঁর সঙ্গেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরা। এরপরই অমিত শাহ সহ বিজেপি নেতাদের সঙ্গে নৈশভোজে বসেন সৌরভ। এবং সেই চিত্র প্রকাশ্যে আসতেই আবারও সৌরভের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা পারদ তরতর করে চড়তে শুরু করেছে। এরইমাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, রাজনীতিতে এলেও ভাল কাজ করবেন সৌরভ । প্রসঙ্গত, এদিন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে হাজির হয়েছিলেন সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠানেই হাজির…
Read More
২০ হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য

২০ হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য

নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মাঝে ফের নতুন করে শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য। এনিয়ে গত বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন তরফে বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে, শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশন জানাবে। শুধু তাই নয়, নিয়োগ যে দ্রুত শুরু করা হবে সেই বিষয়েও বিজ্ঞপ্তি দেয় কমিশন। এবার সেই নিয়োগের জন্য কত সংখ্যক শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে তা চূড়ান্ত করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সূত্র মারফত জানা গিয়েছে, ২০ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করবে রাজ্য। ইতিমধ্যেই নিয়োগের জন্য রোস্টার তৈরি করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশনের কাছে সেই প্রস্তাবিত ফাইলও পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, নবম-দশম স্তরের নিয়োগের ক্ষেত্রে…
Read More