editor

11195 Posts
বিশ্বের দরবারে রেকর্ড গড়ে গিনেস বুকে নাম তুলল অসমের বিহু

বিশ্বের দরবারে রেকর্ড গড়ে গিনেস বুকে নাম তুলল অসমের বিহু

আসামের বিহু বিশ্বের দরবারে নতুন পরিচিতি পেয়েছে। ঐতিহ্যবাহী এই উৎসবের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে বিহু নৃত্যে ১১ হাজার ৩০৪ জন নৃত্যশিল্পী অংশ নিয়েছিলেন। সঙ্গে ছিল তিন হাজার ঢাকি। বিহু নৃত্য দেখতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সদর দফতর লন্ডন থেকে সদস্যরা এসেছিলেন। এর আগে এক উঠানে এত হাজার হাজার মানুষ বিহু নাচেনি। যে কারণে এই ঘটনা নজির স্থাপন করেছে। একই মাঠে একসঙ্গে তিন হাজার ধুলিয়া ঢাক বাজিয়েও বিশ্ব রেকর্ডও গড়েছেন। শুক্রবার থেকে আসামে শুরু হয়েছে রঙ্গোলি বিহু। তারই অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। "বৃহস্পতিবার, আমরা বিহু নাচ এবং ঢাক বাজানোর জন্য…
Read More
পয়লা বৈশাখ উপলক্ষে সংস্কৃতি প্রেমীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন

পয়লা বৈশাখ উপলক্ষে সংস্কৃতি প্রেমীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন

পয়লা বৈশাখ উপলক্ষে জলপাইগুড়ি‌র সমস্ত স্তরের সংস্কৃতিপ্রেমি মানুষেরা মিলে সৌহার্দ্য যাত্রার আয়োজন করেন শহরে। শনিবার সকালে জলপাইগুড়ির দিশারি মোড় থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে বর্ণাঢ্য এই শোভাযাত্রা। অসংখ্য মহিলা, পুরুষ ও ছাত্র‌ছাত্রীরা অংশগ্রহণ করে শোভাযাত্রা‌য়। নতুন বছরে এই শোভাযাত্রার মধ্য দিয়ে সমস্ত স্তরের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বাংলার বিভাজনের বিরুদ্ধে সকল‌কে একত্রিত হ‌ওয়ার আহ্বান জানান জলপাইগুড়ি‌র সংস্কৃতি‌প্রেমি মানুষেরা। মানুষের মধ্যে সম্প্রতি গড়ে তোলাই এই উৎসব ও শোভাযাত্রার মূল উদ্দেশ্য। জলপাইগুড়ির বিভিন্ন মহলের শিল্পী ও সংস্কৃতিপ্রেমি ব্যক্তিদের নিয়ে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ ঘুরে থানা মোড়ে এসে শেষ হয়।
Read More
বিজেপির বুথ মিটিংয়ে হামলা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! আহত বিজেপির বুথ সভাপতি

বিজেপির বুথ মিটিংয়ে হামলা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! আহত বিজেপির বুথ সভাপতি

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে, বৃহস্পতিবার সন্ধ্যার পর মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৮/ ১০০ নম্বর বুথে বিজেপির বুথ মিটিং চলাকালীন বিজেপি কর্মীদের ওপর লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় যখম এক বিজেপির বুথ সভাপতি।উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। আহত ওই  বিজেপির বুথ সভাপতি কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। ৮/১০০ নম্বর বিজেপির বুথ সভাপতি রবীন্দ্র কার্জী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তুফানগঞ্জ থানায়। এই ঘটনার পর আজ ওই বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে যান নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী।
Read More
আলিপুরদুয়ারে উদযাপিত হল ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী

আলিপুরদুয়ারে উদযাপিত হল ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী

আলিপুরদুয়ার জেলা জুড়ে শুক্রবার ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী পালন করা হলো। তিনি বাবাসাহেব নামেও পরিচিত ছিলেন। জেলার প্রতিটি ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে মধ‍্য দিয়ে ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হয়। কালচিনি চৌপথি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও জন্মজয়ন্তী পালন হয়।আলিপুরদুয়ারের শামুকতলা এলাকায় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকেও এদিন ১৩২তম জন্ম জয়ন্তী উদযাপন করা হলো। এদিন ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের সদস্যরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় মঞ্চের আলিপুরদুয়ার ২নং ব্লক সভাপতি প্রশান্ত বিশ্বাস ও সুনীল কুমার সিংহ সহ অন্যান্যরা।
Read More
পানীয় জলের সমস্যা নিয়ে প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পানীয় জলের সমস্যা নিয়ে প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পানীয় জলের সমস্যা নিয়ে প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে রাস্তায় বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাতে আর মাত্র কিছুদিন,তারপরেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই ভোটের হাওয়ায় উওপ্ত হতে শুরু করেছে গ্রাম বাংলার মাটি। ভোট প্রচারে ময়দানে নেমে পড়েছেন শাসকদলের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা। এরইমধ্যে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা গোটা এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
Read More
হ‍্যোমিওপ‍্যাথি চিকিৎসার আবিষ্কারকের জন্মতিথি উপলক্ষে সচেতনতা শিবির

হ‍্যোমিওপ‍্যাথি চিকিৎসার আবিষ্কারকের জন্মতিথি উপলক্ষে সচেতনতা শিবির

হ‍্যোমিওপ‍্যাথি চিকিৎসার আবিস্কারক ডাঃ হ‍্যানিমেন এর জন্মতিথি উপলক্ষে সারা বিশ্বে হ‍্যোমিওপ‍্যাথি দিবস পালন করা হচ্ছে। সেই অনুযায়ী, বুধবার কালচিনি ব্লকের সাতাঁলি প্রাথমিক স্ব‍্যাস্থকেন্দ্রে হ‍্যোমিওপ‍্যাথি দিবস ও হ‍্যোমিওপ‍্যাথি সচেতনতা শিবির পালন করা হলো। এই দিনটিকে ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকীর স্মরণে পালন করা হয়। হ্যানিম্যান ১৭৫৫ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। চিকিৎসার এই ওষুধের বিশেষ শাখাটির জন্ম তাঁরই হাতে। হ্যানিম্যানকে হোমিওপ্যাথির জনক বলেও অভিহিত করা হয়। এদিনের শিবিরে সাঁতালি প্রাথমিক স্ব‍্যাস্থকেন্দ্রের চিকিৎসক ও স্ব‍্যাস্থকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।
Read More
সূর্যের প্রখর তাপে নাজেহাল পথচারীরা

সূর্যের প্রখর তাপে নাজেহাল পথচারীরা

তাপপ্রবাহের বিশেষ সতর্কতা রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, গত সোমবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে কোচবিহারে।চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের প্রথম দিনেও থাকবে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি। বৈশাখের শুরুটা অস্বস্তিকর গরমের মধ্যেই হবে। আজ সকাল থেকে কোচবিহারে সূর্যের প্রখর তাপে নাজেহাল অবস্থা পথচারীদের। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ২.৩° সেলসিয়াসে বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমী এবং উত্তর পশ্চিমী শুকনো বাতাসের অবস্থানে এই গরম আরো অস্বস্তিকর হয়ে উঠেছে। এই গরমের হাত থেকে বাঁচতে আখের…
Read More
একাধিক দাবিতে ফের আন্দোলনে সরব হল আশাকর্মীরা

একাধিক দাবিতে ফের আন্দোলনে সরব হল আশাকর্মীরা

পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের আসা কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। মঙ্গলবার আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান,এছাড়াও সমস্ত রকমের বকেয়া ইনসেনটিভ একসঙ্গে দেওয়ার দাবি জানিয়ে শিলিগুড়ি পুরনিগমে আশা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি অবিলম্বে আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। এছাড়াও সপ্তাহে একদিন ছুটি ও কর্মক্ষেত্রে আসা কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। এছাড়াও মাতৃত্বকালীন ৬ মাসের ছুটির ব্যবস্থা করতে হবে। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে অনুদান সাড়ে চার হাজার টাকার দাবিও জানান স্বাস্থ্য কর্মীরা। এই সমস্ত দাবি দাবা জানিয়ে একটি বিরাট মিছিল করে এসে আশাকর্মীরা শিলিগুড়ি পুরনিগমে স্মারকলিপি প্রদান করেন।
Read More
এবার আদিপুরুষের বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ

এবার আদিপুরুষের বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ

ফের বিতর্কে 'আদিপুরুষ'। একের পর এক বিতর্কে জর্জরিত প্রভাস-কৃতি জুটির ছবি। কিছুদিন আগে ছবিটির নতুন পোস্টার প্রকাশের পর নতুন করে শুরু হয় ‘আদিপুরুষ’ ছবির কাজ। সনাতন হিন্দুদের অনুভূতিতে আঘাত করার অভিযোগে বোম্বে আদালতে একটি মামলা দায়ের করা হয়। এবার ছবির এক কলাকুশলীর বিরুদ্ধে চুরির অভিযোগ উঠল। আরেক শিল্পী প্রতীক সঙ্ঘরের অভিযোগ করেছেন যে 'আদিপুরুষ' ধারণার শিল্পী এবং চিত্রকর টিপি বিজয়ন অনুমতি ছাড়াই ছবিটির জন্য তার আঁকাগুলি চুরি করেছেন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট দিয়ে এই অভিযোগ করেন প্রতীক। প্রতীক লিখেছেন, "আমি এই দেশের একজন চিত্রশিল্পী। রামায়ণ আবার তৈরি হলে রামচন্দ্র কেমন হতে পারে তা ভেবে আমি কিছু ছবি আঁকি। এটা…
Read More
বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের আগে পুস্তিকা প্রকাশ করলো বামফ্রন্ট

বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের আগে পুস্তিকা প্রকাশ করলো বামফ্রন্ট

বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের আগে পুস্তিকা প্রকাশ করলো বামফ্রন্ট। আজ সিপিআইএমের কোচবিহার জেলা দলীয় কার্যালয়ে বামফ্রন্টের পক্ষ থেকে এই পুস্তিকা প্রকাশ করা হয়। এই পুস্তিকায় মূলত বলা হয়েছে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর নেতৃত্বরা। অনন্ত মহারাজ, বংশী বদন বর্মনরা সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরছেন না। বিভিন্ন নির্বাচনের আগে তৃণমূল বিজেপি এদের ব্যবহার করে ভোট বাক্স ভরছে। কোচবিহাকে 'গ' শ্রেণীর পৃথক রাজ্যের দাবি করা হচ্ছে। গ্রেটার কোচবিহারে দাবিদাররা কোচবিহার রাজ্যের ভারত ভূক্তি চুক্তির বিষয়গুলি সংবিধানের ৩৬২ নং ধারায় উল্লেখ করা আছে বলে প্রচার করছে অথচ তারা বলছে না ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন…
Read More
বাইকের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন

বাইকের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন

বাইকের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে দিনহাটার রথবাড়ি এলাকায়। মৃত ব্যক্তিদের নাম সুব্রত বর্মন(26), নিখিল বর্মন(27), আশুতোষ বর্মন(25)। তাদের প্রত্যেকেরই বাড়ি সিতাইয়ের ধুমের খাতায় এলাকায়। জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১ টা নাগাদ বাইকে করে তিনজন যুবক দিনহাটা থেকে গোসানিমারির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তিন বাইক আরোহীর। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ এবং দমকল কর্মীরা ওই তিনজনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
Read More
সিপিআইএমের কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সিপিআইএমের কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত তুফানগঞ্জের চর বালাভুত এলাকা। চর বালাভুত এলাকায় মোঃ সেলিমের সভার আগে সিপিআইএমের কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ সিপিএম কর্মীরা একটি বাড়িতে বৈঠক করছিলেন মোহাম্মদ সেলিমের সভা নিয়ে। সেই সময় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আফতার আলী ব্যাপারী তৃণমূলের গুন্ডাবাহিনী নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। সেই সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়। আহতদের মধ্যে দুইজন কোচবিহার মেডিকেল কলেজের চিকিৎসাধীন আর একজন একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি রয়েছে। এই ঘটনায় সিপিআইএমের পক্ষ থেকে থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে জানা গেছে।
Read More
সাত সকালে বাইসনের হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির

সাত সকালে বাইসনের হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির

সাত সকালে বাইসনের হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। আহত সাতজন তাদের মধ্যে তিনজন কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের হাড়িভাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সকাল ছয়টা নাগাদ ভুট্টা খেতে দুটি বাইসন দেখতে পায় ওই এলাকায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায়, শনিবার সকালে নিজের বাড়ির পাশে বাঁশঝাড়ের সামনে দাঁড়িয়ে ছিলেন বীরেন বর্মন সেই সময় হঠাৎই পেছন থেকে এসে বাইসন তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে কোচবিহার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাইসন দুটি কোথা থেকে এলো সেটা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং…
Read More
পথের দাবিতে জলপাইগুড়ি -শিলিগুড়ির রাস্তা অবরোধ করে বিক্ষোভ

পথের দাবিতে জলপাইগুড়ি -শিলিগুড়ির রাস্তা অবরোধ করে বিক্ষোভ

দীর্ঘ প্রায় ছয় মাস যাবত রাস্তা বেহাল,অতিষ্ট এলাকাবাসী। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে বাসিন্দারা। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর, ঝাবাড়ি মোড়, নাওয়াপাড়া, রায়পাড়া এলাকায় দীর্ঘ প্রায় কয়েক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। অভিযোগ রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে রাস্তার কাজ সম্পন্ন হচ্ছে না। ফলে ধুলোয় জেরবার বাসিন্দা থেকে স্থানীয় দোকানদার এবং নিত্যযাত্রীরা। সে কারণেই এই পথ অবরোধ। ঘটনাস্থলে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
Read More