editor

10320 Posts
২০২৪শে প্রধানমন্ত্রী হবেন মমতা, মুখ্যমন্ত্রী অভিষেক , ‘ভবিষ্যদ্বাণী’ তুলে ধরলেন অপরূপা

২০২৪শে প্রধানমন্ত্রী হবেন মমতা, মুখ্যমন্ত্রী অভিষেক , ‘ভবিষ্যদ্বাণী’ তুলে ধরলেন অপরূপা

বিজেপির দমকা হাওয়াকে থমকে দিয়ে একুশে বিধানসভা ভোটে নিজের ক্ষমতা ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের হ্যাটট্রিকও গড়েছেন। তবে এবার রাজ্যের শাসকদলের লক্ষ্য দিল্লীর মসনদ থেকে মোদীকে সরানো। অর্থাৎ ২০২৪শে মোদি ও মমতার লড়াই দেখতে চলেছে দেশবাসী। সেকথাই আজ স্পষ্ট করে দিয়েছেন সাংসদ অপরূপা পোদ্দার। এক টুইট মারফত সাংসদ অপরূপা পোদ্দার জানিয়েছেন ''২০২৪ সালে আমাদের দিদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন''। পাশাপাশি ২০৩৬ সাল নয়, ২০২৪ সালেই বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়! তৃণমূলের এই সাংসদ আরও লিখেছেন, ''আমি চাই,আমাদের দিদি ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির…
Read More
বুলবুলের সঙ্গে সুখের সংসার শুরু করলেন বাংলার কোচ অরুণ লাল

বুলবুলের সঙ্গে সুখের সংসার শুরু করলেন বাংলার কোচ অরুণ লাল

প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে গত ২রা মে দ্বিতীয় বারের মত বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলার ক্রিকেট দলের কোচ অরুণ লাল। সোমবার কাছের বন্ধুবান্ধবদের সামনেই একে অপরের গলায় মালা দেন অরুণ এবং বুলবুল। এরপরেই সোশ্যাল মিডিয়ায় রেজিস্ট্রির ছবি পোস্ট করে বুলবুল লেখেন ‘এখন থেকে মিসেস লাল। পাশে থাকার জন্য পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ।’ তবে স্বামীর দ্বিতীয় বিয়ের মধ্যে কেমন অবস্থায় রয়েছেন, প্রথম স্ত্রী দেবযানী? জানা গিয়েছে, বর্তমানে তিনি খুব অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এমন অবস্থায় অরুণ লালের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে তাঁর। কিন্তু তাই বলে অরুণ কিন্তু রীনাকে ছেড়ে যাননি। এখনও তাঁর পাশেই রয়েছেন অরুণ। প্রথম স্ত্রীয়ের অনুমতি নিয়েই করেছেন…
Read More
ট্যুইটারের সিইও পদ থেকে পরাগের বিদায়!

ট্যুইটারের সিইও পদ থেকে পরাগের বিদায়!

এলন মাস্ক টুইটার কিনে নেবার পর, চাকরি থাকবে কিনা? তা নিয়ে চিন্তায় রয়েছেন টুইটারে কর্মরত বহু কর্মী। পাশাপাশি অনেকে প্রশ্ন তুলেছেন পরাগ আগরওয়ালকে কি তাঁর পদেই রাখা হবে? নাকি টুইটার থেকে পদত্যাগ করবেন তিনি। যদিও এনিয়ে সরাসরি কোনও কথা বলেননি পরাগ আগরওয়াল। তবে সংবাদসংস্থা রয়টার্স তাদের সূত্র মারফত জানিয়েছে, ইলন মাস্ক টুইটারের জন্য নতুন সিইও ঠিক করেছেন। বর্তমান সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে তাকে বসানো হবে। ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের বিক্রির কাজ সম্পন্ন হলে এ রদবদল হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, পরাগ আগরওয়ালকে গত বছরের নভেম্বরে টুইটারের প্রধান নির্বাহী হিসেবে মনোনীত করা হয়েছিল। মাস্কের কাছে কম্পানির বিক্রির প্রক্রিয়া শেষ…
Read More
ভয়াবহ চিত্র, শুকনো হ্রদ থেকে উঠে আসছে শুধু নরকঙ্কাল

ভয়াবহ চিত্র, শুকনো হ্রদ থেকে উঠে আসছে শুধু নরকঙ্কাল

এযেন এক ভয়াবহ চিত্র। পড়ে আছে শুধু হাড়গোড়। খরা কবলিত আমেরিকার একটি হ্রদ থেকে এমনই চিত্র ফুটে সেদেশের সংবাদপত্রের পাতায় পাতায়। এই বিষয় নিয়ে সোমবার আমেরিকার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এমন অসংখ্য নরকঙ্কাল উদ্ধার করা হতে পারে এই হ্রদ থেকে। আমরা মনে করছি, যদি খরার প্রকোপ বাড়ে ও এই লেকের জলস্তর আরও কমে যায়, তা হলে এমন আরও অনেক নরককঙ্কার উদ্ধার হতে পারে। মনে করা হচ্ছে, এ বারের খরা পরিস্থিতির কারণে একে বারে তলানিতে গিয়ে ঠেকেছে জলস্তর। জলাধার থেকে হ্রদ, সর্বত্র কমছে জলের পরিমাণ। তবে, এই ধরনের কোনও মামলার সত্যি উদঘাটন করা, এত বছর পর, খুব কঠিন। উল্লেখ্য, যে…
Read More
২০ লক্ষ মেয়েকে টাকা দেওয়ার উদ্যোগ নবান্নের

২০ লক্ষ মেয়েকে টাকা দেওয়ার উদ্যোগ নবান্নের

কুড়ি লক্ষ মহিলাকে টাকা দেওয়ার উদ্যোগ নবান্নের। সরকারের বর্ষপূর্তিতে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। নবান্ন সূত্রে খবর,আগামী ৫ মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় কুড়ি লক্ষ মহিলাকে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা তুলে দেওয়া হবে। পাশাপাশি একাধিক অনুষ্ঠান রয়েছে। জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তরে একটি পোর্টাল উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য,এর আগে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে প্রায় ৫ লাখ মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক একইভাবে আগামী ৫ মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাকি ২০ লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দেওয়া হবে। মূলত শেষ দুয়ারে সরকার কর্মসূচিতে লক্ষীর ভান্ডারে আবেদনকারীকে এই টাকা তুলে দেওয়া হবে বলে…
Read More
স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ গর্ভবতীকে

স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ গর্ভবতীকে

ট্রেন ধরার অপেক্ষাতে ছিলেন দম্পতি। কিন্তু ট্রেন আসার আগেই স্টেশনে ভয়ানক বিপদ এসে উপস্থিত হল তাঁদের সামনে।স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হল ওই গর্ভবতী মহিলাকে। গুরুতর জখম হয়েছেন তাঁর স্বামীও। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের বাপাটলা জেলার রিপাল্লির একটি স্টেশনে। ওই ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করলেও রেলওয়ে পুলিসের পক্ষ থেকে কোনও সাহায্য মেলেনি বলেও জানা যাচ্ছে। এদিন, তিন সন্তান ও গর্ভবতী স্ত্রীকে নিয়ে কাজের খোঁজে গুন্টুর থেকে কৃষ্ণা জেলায় যাচ্ছিলেন প্রকাশম জেলার ওই  ব্যক্তি।   ট্রেন আসতে তখনও বেশ কিছু দেরি থাকায় স্টেশনের বেঞ্চেই ঘুমিয়ে পড়েছিল ওই পরিবার। ঘুম ভাঙে তিন মদ্যপের ডাকে। তাঁরা ওই ব্যক্তির…
Read More
দেশে টিকাকরণ নিয়ে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট

দেশে টিকাকরণ নিয়ে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট

দেশে টিকাকরণ নিয়ে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আজ, সারা দেশে টিকাকরণকে বাধ্যতামুলক করার একটি আবেদন খারিজ করার সময় সর্ব্বোচ্চ আদালত এই মন্তব্য করে। আদালতের বক্তব্য, নিজের দেহের ওপর অধিকার সংবিধানের অনুচ্ছেদ ২১ এর অংশ। তবে আদালত এও জানিয়েছে, টিকাকরণ নিয়ে সরকারের কড়াকড়ি কোনও স্বৈরাচারী সিদ্ধান্ত নয়। সময়ের প্রয়োজনেই ওই সময় এই পদক্ষেপ নিতে হয়েছিল। মহামারীর মতো বিষয়ে সরকারের নীতি নির্ধারণের অধিকার রয়েছে।
Read More
তিন দিনের ইউরোপ সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিন দিনের ইউরোপ সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিন দিনের ইউরোপ সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, সোমবার সকালে তিনি জার্মানির উদ্দেশে রওনা দেন । সকালে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে জার্মানি ও ভারতের পারস্পরিক সম্পর্ক মজবুত করার বার্তা দেন তিনি। এছাড়াও মঙ্গলবার ডেনমার্ক ও নর্ডিক দেশগুলিতে যাবেন প্রধানমন্ত্রী। বুধবার তাঁর ফ্রান্স যাওয়ার কথা। সেখানে সদ্য পুনর্নির্বাচিত ফ্রেঞ্চ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা আছে তাঁর। উল্লেখ্য, ইউরোপ সফরের ঠিক আগেই ইউরোপ সফরের প্রাক্কালে ইউক্রেনে সকল হিংসা বন্ধ হওয়া উচিত বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
Read More
কতটা শক্তিশালী হবে এবারের ঘূর্ণিঝড়?

কতটা শক্তিশালী হবে এবারের ঘূর্ণিঝড়?

গত ৩ বছরের দিকে নজর দিলে দেখা গিয়েছে, এপ্রিল ও মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়েছে পূর্ব উপকূলের ওড়িশা ও পশ্চিমবঙ্গে। ২০১৯ এসেছিল ‘ফণী’ পরের দুটি বছরে আম্ফান আর যশ। শেষের দুটি ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এরাজ্যে। তাই সাধারণ মানুষ থেকে প্রশাসনিক কর্তা, সবার মনে একই প্রশ্ন এবারের মে মাস কীরকম যাবে? সাধারণত আন্দামান সাগরে কোনও নিম্নচাপ তৈরি হওয়ার পর তা বঙ্গোপসাগরের উপর অগ্রসর হওয়ার পথে শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এবিষয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এপ্রিলের শেষ লগ্নে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। কিন্তু মে মাসের গোড়ার দিকেই দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তবে…
Read More
১৫ বছরের পুরনো ১০ লক্ষ গাড়িগুলিকে বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর

১৫ বছরের পুরনো ১০ লক্ষ গাড়িগুলিকে বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর

রাস্তায় আর গড়াতে পারবে না ১৫ বছরের পুরনো গাড়ি! অর্থাৎ ১৫ বছরের পুরনো ১০ লক্ষ গাড়িকে বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই মেয়াদ উত্তীর্ণ গাড়ির মালিকদের ঠিকানায় নোটিস পাঠাবে পরিবহণ দপ্তর। মে-জুন মাসজুড়ে চলবে শুনানি। মালিকদের ডেকে সংশ্লিষ্ট গাড়ি রাস্তায় না নামানোর অনুরোধ জানাবেন আধিকারিকরা। তারপরই শুরু হবে সরকারি খাতায় গাড়িগুলিকে কালো তালিকাভুক্ত করে ভেঙে ফেলার প্রক্রিয়া। সেই লক্ষ্যে কিছু দিনের মধ্যেই নিজস্ব ‘স্ক্র্যাপ পলিসি’ ঘোষণা করবে রাজ্য সরকার। এক্ষেত্রে গাড়ি ভাঙার জন্য নির্দিষ্ট বেসরকারি সংস্থা নির্বাচন করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে। জমি, পরিকাঠামো তৈরির দায়িত্বও থাকবে ওই সংস্থার হাতে। নবান্ন কেবলমাত্র ‘লাইসেন্স’ দেবে।…
Read More
তৃণমূলে যোগ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদ অর্জুনের

তৃণমূলে যোগ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদ অর্জুনের

ইস্যু পাটশিল্প। বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব বিজেপি সাংসদ অর্জুন সিং।এতেই তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়। তাহলে কি এবার অর্জুন ও ফুল বদলের পথে? কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও অর্জুনের মন্তব্যে জল্পনা আরও জোরালো হয়। এদিন অর্জুন সিং বলেন,তৃণমূল ডাকলে আন্দোলনে যাব। গত কয়েকদিন ধরে বারে বারে বিস্ফোরক মন্তব্য করছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।   উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখে আন্দোলনে আহ্বান জানান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এর পর শনিবার দেল্লীতে ডেকে পাঠায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ওইদিন রাতে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়ালের সাথে বৈঠক করেন তিনি। এদিন বৈঠক শেষে অর্জুন জানান, বৈঠক…
Read More
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মিলতেই নড়েচড়ে বসল প্রশাসন

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মিলতেই নড়েচড়ে বসল প্রশাসন

বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যে বৃষ্টির অপেক্ষায় চাতকের মত চেয়ে রয়েছে গোটা দক্ষিণবঙ্গবাসী। এরইমাঝে মে মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়, যা সুন্দরবনে আছড়ে পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। এদিকে আবহাওয়া দফতরের এই পূর্বভাসের পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আজ শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণার সাগর ব্লক অফিসে বিপর্যয় কীভাবে মোকাবিলায় করা সম্ভব, তার প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সেচ, বিদ্যুত, বিএমওএইচ, কৃষি দফতরের আধিকারিকরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাগরের এসডিপিও, বিডিও সুদীপ্ত মণ্ডল, সাগর ও গঙ্গাসাগর উপকূল থানার ওসি-সহ পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিরা। এ দিনের বৈঠক থেকে বেহাল নদী…
Read More
কলকাতায় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের এই চার জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা

কলকাতায় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের এই চার জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা

ঝড়ের পূর্বাভাস থাকলেও গতকাল ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। আর তাতেই অল্পের জন্য অধরা রয়ে গিয়েছে ১২২ বছরের পুরনো রেকর্ড। আবহবিদরা মনে করছিলেন মার্চ-এপ্রিলে টানা দু’মাস কলকাতায় বৃষ্টি না হলে ১২২ বছরে নতুন রেকর্ড হবে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ব্যাপক ঝড়-বৃষ্টিও হওয়াতে সামান্য কমে গিয়েছে তাপমাত্রা। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি। তবে তার সঙ্গে একটা ভ্যাপসা ভাবও বজায় থাকবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের চার জেলা— বীরভূম, বাঁকুড়া, নদিয়া এবং মুর্শিদাবাদে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এমনকি কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে…
Read More
লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আতঙ্ক বাড়াচ্ছে এই ৫’রাজ্য

লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আতঙ্ক বাড়াচ্ছে এই ৫’রাজ্য

দেশজুড়েআবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনায় ৩,৬৮৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এক ধাক্কায় প্রায় তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়াতে দেশে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল- ৪,৩০,৭৫,৮৬৪। পাশাপাশি দেশে মৃতের সংখ্যাও জানানো হয়েছে। তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে ৫০জনের মৃত্যু হয়েছে। আর এরপরেই মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,২৩,৮০৩। উল্লেখ্য, গত তিনদিন ধরে লাগাতার দৈনিক সংক্রমণ তিন হাজারের উপরে থাকায় এক সপ্তাহের মধ্যেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা ১৮ হাজার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ক্রমশ দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৮০০ এরও বেশি সক্রিয়…
Read More