editor

10318 Posts
শিবমন্দির বা বাগডোগরাকে ধরে  তৈরি হোক, ‘গ্রেটার শিলিগুড়ি মিনিউসিপ্যাল কর্পোরেশন

শিবমন্দির বা বাগডোগরাকে ধরে  তৈরি হোক, ‘গ্রেটার শিলিগুড়ি মিনিউসিপ্যাল কর্পোরেশন

বাম আমল থেকে তৃণমূলের বর্তমান জমানা। বড় হতে থাকা শিলিগুড়ি শহর তো বটেই মহকুমার এক বড় অংশকে ঘিরে নতুন পুরসভার দাবি বার বার আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে। বিশেষ করে, শিলিগুড়ি শহরের সঙ্গে জুড়ে থাকা মাটিগাড়া, শিবমন্দির বা আঠারোখাই এলাকাকে ঘিরে পুরসভার দাবি অন্তত ১৩ বছরের পুরনো। বাম আমলে, ২০১০ সালে ময়নাগুড়ির সঙ্গে শিবমন্দির বা আঠারোখাইয়ের নাম বিবেচিত হয়েছে। পরে এসেছে, এর পার্শ্ববর্তী বাগডোগরার পুরসভার দাবিও।নবান্নের বিভিন্ন স্তর থেকে পুর দফতরের গোচরে বার বার দাবির কথা শোনা গেলেও নতুন করে ঘোষণা করে হয়নি কিছুই। ২০২৬ সালে রাজ্যের বিধানসভা ভোট। তার আগে, শিলিগুড়ি নতুন করে কোনও পুরসভা পাবে কিনা, তা দেখতে উৎসাহী অনেকেই।…
Read More
প্রায় পাঁচ মাস পরে মঙ্গলবার বাংলাদেশ থেকে দেশে ফিরেছে মিতালী এক্সপ্রেস

প্রায় পাঁচ মাস পরে মঙ্গলবার বাংলাদেশ থেকে দেশে ফিরেছে মিতালী এক্সপ্রেস

প্রায় পাঁচ মাস পরে মঙ্গলবার বাংলাদেশ থেকে এ দেশে ফিরেছে মিতালী এক্সপ্রেস। আন্তর্জাতিক সেই ট্রেনের কামরার অবস্থা দেখে হতবাক রেলকর্মী থেকে হলদিবাড়ির বাসিন্দারা। পড়শি দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসাবে পরিচিত এই ট্রেন। বাংলাদেশে অস্থিরতার জেরে বন্ধ হয় তার যাতায়াত। সোমবার দু’দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ওই ট্রেন এ দেশে ফিরতেই তার কয়েকটি কামরার ‘বেহাল’ ছবি সামনে আসে। বুধবার হলদিবাড়ি স্টেশনে থাকা সেই ট্রেনের সামনে গিয়ে দেখা যায়, সব কামরা ঢেকেছে পুরু ধুলোর স্তরে। রোদ-জলে পড়ে থেকে ঝলসে গিয়েছে কামরার বাইরের রংও। ভাঙা রয়েছে কয়েকটি কামরার জানালার কাঁচও। কয়েকটি কামরার গায়ে ‘স্প্রে রঙে’ অচেনা কোনও হরফে কিছু একটা লেখা।…
Read More
উত্তরবঙ্গ কান পাতলেই শোনা যায়, মাছের রাজা ‘বোরোলি’

উত্তরবঙ্গ কান পাতলেই শোনা যায়, মাছের রাজা ‘বোরোলি’

আকারে ছোট হলেও খাবারের পাতে ইলিশকে টেক্কা যে বোরোলি দেয়, সে কথা দাবি করেন উত্তরের অনেকেই। তা সে ভাপা হোক বা সর্ষে বাটা। আর যদি মচমচে ভাজার কথা বলা হয়, তবে বোরোলির ধারেকাছে আসতে পারবে না কেউ। শোনা যায়, কোচবিহারের মহারানি ইন্দিরা দেবী থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রিয় মাছ ছিল বোরোলি। মহারানি যখন কলকাতা বা মুম্বইয়ে থাকতেন, তখন বিমানে করে বোরোলি পৌঁছে যেত সেই সব শহরে। এমনকি, রাষ্ট্রপতি ভবনেও যাত্রা করেছিল বোরোলি। রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য উত্তরবঙ্গ সফরে এলেই পাতে রাখতেন বোরোলি মাছ। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রিয় মাছের তালিকায় রয়েছে বোরোলি। তার…
Read More
 আরজি কর কেসের দায়িত্ব ছাড়ার বিষয়ে  আদালতকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী বৃন্দা

 আরজি কর কেসের দায়িত্ব ছাড়ার বিষয়ে  আদালতকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী বৃন্দা

আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসককে খুনের মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। বুধবার তিনি সেই দায়িত্ব ছাড়লেন। অর্থাৎ, এ বার থেকে আরজি কর মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারের পক্ষে আর সওয়াল করবেন না বর্ষীয়ান এই আইনজীবী। কেন তিনি দায়িত্ব ছাড়লেন, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে বৃন্দার দফতর থেকে। দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে বৃন্দা বলেছেন, ‘‘কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাস ধরে নিয়ম-নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।’’ দায়িত্ব ছাড়ার বিষয়ে নিম্ন আদালতকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃন্দার বক্তব্য, ‘‘শিয়ালদহ আদালতে…
Read More
টানা সাত ঘণ্টা এ ভাবেই নিজের বাড়িতে ‘ডিজিটাল গ্রেফতার’ হয়েছিলেন কলকাতার এক প্রৌঢ়া

টানা সাত ঘণ্টা এ ভাবেই নিজের বাড়িতে ‘ডিজিটাল গ্রেফতার’ হয়েছিলেন কলকাতার এক প্রৌঢ়া

বাড়ি থেকে বেরনো তো দূর, শৌচাগারে যেতে হলেও ক্যামেরা চালু রাখতে হবে। বাইরের কারও বাড়িতে আসা নিষিদ্ধ। দুধ দিতে বা খবরের কাগজ দিতে এলেও ফিরিয়ে দিতে হবে তৎক্ষণাৎ! টানা সাত ঘণ্টা এ ভাবেই নিজের বাড়িতে ‘ডিজিটাল গ্রেফতার’ হয়েছিলেন কলকাতার এক প্রৌঢ়া। শেষ পর্যন্ত কয়েক দফায় তাঁকে ‘মুক্তিপণ’ হিসাবে দিতে হয়েছে প্রায় ৬৭ লক্ষ টাকা। পরে তিনি বুঝতে পারেন, গোটাটাই সাইবার প্রতারণার ফাঁদ। তখন পুলিশের দ্বারস্থ হন পঁয়ষট্টি বছরের ওই মহিলা। তদন্তে নেমে বুধবার সকালে মুম্বই থেকে পুলিশ গ্রেফতার করেছে দু’জনকে। এ দিনই ধৃতদের ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে এ নিয়ে সচেতন করেছেন, পুলিশ-প্রশাসনের তরফে…
Read More
মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফির পাশাপাশি রিলস বানানোর চেষ্টা, আর তাতেই ঘনিয়ে এল বিপদ

মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফির পাশাপাশি রিলস বানানোর চেষ্টা, আর তাতেই ঘনিয়ে এল বিপদ

বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে একমাসব্যাপী চলছে মিলন মেলা ৷ প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ  রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ ৷ ঘটনায় জখম লক্ষ্মী রায় ও প্রতিবেশী তাঁর ওই কিশোরী বারুইপুরেরই বাসিন্দা। তাঁরা পরিবারের অন্যদের সঙ্গে এসেছিলেন মিলনমেলায় ৷ পরিবারের সদস্যরা না উঠলেও তাঁরা উঠেছিলেন নাগরদোলায় ৷ মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা করেন। আর তাতেই ঘনিয়ে এল বিপদ। পড়ে গিয়ে গুরুতর জখম হলেন বারুইপুরের এক মহিলা ও তাঁর প্রতিবেশী ১২ বছরের বালিকা। গতকাল রাতে বারুইপুরের মিলন মেলায় দুর্ঘটনা ঘটে। মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলায় চড়ে সেলফি তুলছিলেন মহিলা, সঙ্গে ছিল…
Read More
২০ একর জায়গায় তৈরি হচ্ছে দিঘায় জগন্নাথ মন্দির

২০ একর জায়গায় তৈরি হচ্ছে দিঘায় জগন্নাথ মন্দির

অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। দিঘা সফরে এসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'পুরীর সঙ্গে আমরা নিশ্চয় তুলনা করব না। কারণ ওদেরটা ওদের মতো। আমাদেরটা আমাদের মত। ওদেরটা রাজ-রাজারা করেছেন দীর্ঘদিন আগে। আমাদেরটা আমরা সরকারের তরফ থেকে করছি। জায়গাটা এখানে অনেক বেশি আছে এখানে। প্রায় ২০ একর জমি আছে।  ২০ একর জায়গায় তৈরি হচ্ছে দিঘায় জগন্নাথ মন্দির।' এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে তেমনি প্যাঁড়া, গজা, গুজিয়া পাওয়া যাবে। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির। মন্দিরের প্রবেশদ্বারে থাকবে চৈতন্যদেবের মূর্তি। উদ্বোধনের ৪৮ ঘণ্টা আগে শুরু হবে পুজো।…
Read More
রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন

রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন

ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের।কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে অনির্দিষ্টকালের রেল অবরোধ শুরু হয়েছে অসম-বাংলা সীমানায় কোচবিহারের জোড়াই স্টেশনে। প্রভাব পড়তে পারে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগে।                                                এই রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন বর্তমানে রাজবংশী উন্নয়ন বোর্ডের…
Read More
রবি মরশুমে মুর্শিদাবাদ জেলায় দশটি ফসলের শস্য বিমা করানো হবে

রবি মরশুমে মুর্শিদাবাদ জেলায় দশটি ফসলের শস্য বিমা করানো হবে

এত দিন আখ এবং আলু চাষের শস্য বিমা করতে কৃষকদের প্রিমিয়ামের একটি অংশ দিতে হত। এ বার থেকে আলু আর আখ চাষে শস্য বিমার জন্য কৃষকদের আর প্রিমিয়াম দিতে হবে না। অন্য ফসলের মতো আখ এবং আলুর বিমা নিখরচায় করা যাবে— কৃষি দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। কৃষি দফতরের কর্তারা জানান, খরিফ মরশুমের শস্য বিমার আবেদন গ্রহণের কাজ ৩০ নভেম্বর শেষ হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রবি মরশুমের শস্য বিমার আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে। রবি মরসুমে শস্য বিমার কিছু ফসলের ক্ষেত্রে আবেদন গ্রহণের সময়সীমা ৩১ ডিসেম্বর করা হয়েছে এবং কিছু ফসলের ক্ষেত্রে আবেদন গ্রহণের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত করা…
Read More
খনি-শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও আসানসোলের বাতাসের অবস্থা কলকাতা ও হাওড়ার মতো শহরের তুলনায় ভাল

খনি-শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও আসানসোলের বাতাসের অবস্থা কলকাতা ও হাওড়ার মতো শহরের তুলনায় ভাল

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী, আসানসোলে বায়ুর গুণমান গত বছরের থেকে উন্নত হয়েছে। খনি-শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও আসানসোলের বাতাসের অবস্থা কলকাতা ও হাওড়ার মতো শহরের তুলনায় ভাল বলে জানা গিয়েছে ওই রিপোর্টে। দূষণ পরিস্থিতির এই উন্নতির জন্য কেন্দ্র থেকে আসানসোল পুরসভা ২০ কোটি টাকা অনুদানও পাবে বলে জানা গিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ, বায়ু ও জলবায়ু মন্ত্রকের নির্দেশে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দেশে ১০ লক্ষের বেশি জনসংখ্যার ৪৭টি শহরে বায়ুর গুণমান পরীক্ষা করা হয়। তার ফলাফলে বায়ুর গুণমানের তালিকায় আসানসোল রয়েছে ২০ নম্বরে।  সেই বিচারে, চলতি বছরে আসানসোলে দূষণ কমেছে বলে জানিয়েছে পর্ষদ। ওই রিপোর্টে জানা গিয়েছে, এই তালিকায় কলকাতা রয়েছে…
Read More
রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধী জোট ‘ইন্ডিয়া

রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধী জোট ‘ইন্ডিয়া

 ‘আদানি’ ইস্যু যা পারেনি, তা-ই পারল ‘ধনখড় বিতর্ক’! রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এবং ঐক্যবদ্ধ ভাবে। চলতি শীতকালীন অধিবেশনের সময় দেশের বিরোধী জোটের ঐক্য-চিত্র ধরা পড়ল এই প্রথম। এর আগে ‘আদানি’ বিষয়ে কংগ্রেসের কর্মসূচি এড়িয়ে গিয়েছিল সমাজবাদী পার্টি এবং তৃণমূল। ছিল না আপ-ও। ‘ধনখড়’ ইস্যু একজোট করল সবাইকে। ধনখড়ের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’র আনা অনাস্থা প্রস্তাবে ৬০ সাংসদের সই রয়েছে। কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকের সাংসদের রয়েছেন তালিকায়। পাশাপাশি সই রয়েছে আরজেডি, জেএমএম, শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ)-সহ ‘ইন্ডিয়া’র সব শরিক দলের সাংসদের। ওই অনাস্থা প্রস্তাব রাজ্যসভার সচিবালয়ে জমা দেবেন তাঁরা। তৃণমূলের এক রাজ্যসভার…
Read More
আগামী সোমবার গোটা দিন ধরেই বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন

আগামী সোমবার গোটা দিন ধরেই বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন

মেরামতির জন্য ১৬ ডিসেম্বর সকাল থেকে ১৭ ডিসেম্বর ভোর পর্যন্ত পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। এ বার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিল কলকাতা পুরসভা। আর এর জেরেই চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর কপালে। কারণ, টালা ট্যাঙ্ক বন্ধ থাকলে শহরের বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যাবে পানীয় জলের সরবরাহ।সোমবার কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরের তরফে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতেই বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পলতা এবং টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। ওই সময়ের মধ্যে সেরে ফেলা হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেরামতির কাজ। আগের চেয়ে খানিক বড় ভাল্‌ভ বসানোর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ,…
Read More
টিকিট পরীক্ষকের অভাবে  জরিমানা আদায়ও হচ্ছে না

টিকিট পরীক্ষকের অভাবে  জরিমানা আদায়ও হচ্ছে না

এক দশকে বেড়েছে ট্রেনের সংখ্যা। রেল সূত্রে খবর, যাত্রীও দ্বিগুণের বেশি বেড়েছে। কিন্তু, বাড়েনি মুখ্য টিকিট পরীক্ষকের সংখ্যা। ফলে প্ল্যাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। টিকিট পরীক্ষকের অভাবে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ স্টেশনে প্রতিদিনই বহু যাত্রী বিনাটিকিটে বিভিন্ন রুটের ট্রেনে যাতায়াত করছেন।রেল সূত্রে খবর, কিছু দিন আগে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে রায়গঞ্জ স্টেশন কর্তৃপক্ষকে টিকিট বিক্রি বাবদ আয় বাড়ানোর বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। কিন্তু, টিকিট পরীক্ষকের অভাবে বিনা টিকিটের যাত্রী ধরে তাঁদের থেকে জরিমানা আদায় করা যাচ্ছে না বলে স্টেশন কর্তৃপক্ষের দাবি। এক আধিকারিক বলেন, “ট্রেনে বৈধ টিকিটের এক জন যাত্রী সর্বোচ্চ ৩৫ কেজি…
Read More
কোচবিহারে প্রবেশের মুখে পাঁচটি রাস্তায়  পাঁচটি লেভেল ক্রসিং

কোচবিহারে প্রবেশের মুখে পাঁচটি রাস্তায়  পাঁচটি লেভেল ক্রসিং

তখন সকাল সাড়ে ৯টা। নিউ কোচবিহার হয়ে দিনহাটার দিকে যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। অন্তত পক্ষে মিনিট বারো লেভেল ক্রসিংয়ের গেট পড়ে রয়েছে। দু'পাশে দীর্ঘ গাড়ির লাইন। অসংখ্য বাইক, টোটো, সাইকেল আটকে। যখন রেলগেট খুলে গেল, সেই সময় শুরু হল । যানজট। আরও অন্ততপক্ষে মিনিট কুড়ি। সব মিলিয়ে আধ ঘণ্টারও বেশি সময় আটকে রইলেন পথচলতি মানুষ। কোনও কোনও সময় ওই যানজট এমন জায়গায় পৌঁছয় যে এক ঘণ্টাতেও রাস্তা খালি হয় না। এখানেই শেষ নয়, ঘণ্টা খানেকের ফারাকে আরও অন্ততপক্ষে একটি ট্রেন (কোনও-কোনও দিন দুটি) ওই লাইন দিয়ে যায়। ফলে কারও স্কুলে পৌঁছতে দেরি, কারও বা অফিসে ঢুকতে।কোচবিহার শহরে প্রবেশের মুখে হরিণচওড়ায় এই…
Read More