editor

10324 Posts
কমতে কমতে শতাব্দী প্রাচীন এই বেকারিগুলির সংখ্যা এখন হাতে গোনা

কমতে কমতে শতাব্দী প্রাচীন এই বেকারিগুলির সংখ্যা এখন হাতে গোনা

ধর্মতলা লাগোয়া এস এন ব্যানার্জি রোড। গন্তব্য তালতলা বাজার সংলগ্ন বেকারি গলি। গলিতে ঢুকলেই তাজা মাখনের গন্ধ। একটা সময়ে এই এলাকায় বসতি গড়ে তোলেন খ্রিস্টান ধর্মের মানুষেরা। প্রায় একশ বছর আগের কথা। ব্রিটিশ আমলে তালতলা বাজারে ৩০টিরও বেশি বেকারি গড়ে ওঠে। কমতে কমতে শতাব্দী প্রাচীন এই বেকারিগুলির সংখ্যা এখন হাতে গোনা। সময় পাওয়া গেলে পরিমাণ মত সরঞ্জাম নিয়ে পৌঁছলে ৪ ঘন্টার মধ্যেই হাতে চলে আসবে গরম-গরম কেক। কাঞ্চন, ডালিয়া, মিনি, সিরাজ, কাজল, লিডার, ফ্যান্সির মত শতাব্দী প্রাচীন বেকারি। যাদের দেওয়ালে দেওয়ালে এ শহরের ঐতিহ্য আর সংস্কৃতির পলেস্তারা।
Read More
আজ রাত থেকেই ভিড় জমতে শুরু করে তিলোত্তমার একাধিক এলাকায়

আজ রাত থেকেই ভিড় জমতে শুরু করে তিলোত্তমার একাধিক এলাকায়

রাত পোহালেই বড়দিন। আলোর মালায় সেজে উঠেছে তিলোত্তমা। আজ রাত থেকেই ভিড় জমতে শুরু করে শহরের একাধিক এলাকায়। পার্ক স্ট্রিট, বো ব্যারাক থেকে শহরের চার্চগুলোয়। বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনওপ্রকারের আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য তৎপর লালবাজার। কলকাতা পুলিশের পাশাপাশি লালবাজারের ট্রাফিক বিভাগের তরফ থেকেও বড়দিনে মহানগরে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হবে। লালবাজার সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বন্ধ করা হবে কিনা তা নির্ভর করবে ভিড়ের ওপর। যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের…
Read More
বর্ষ শেষের দোর গোড়াতে ও পিছু ছাড়ছেনা ডেঙ্গি আতঙ্ক

বর্ষ শেষের দোর গোড়াতে ও পিছু ছাড়ছেনা ডেঙ্গি আতঙ্ক

 বছর শেষে শীতের আমেজ শহর থেকে জেলায়। তবে বর্ষশেষের দোরগোড়াতেও পিছু ছাড়ছে না ডেঙ্গি আতঙ্ক। বিশেষ করে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার ডেঙ্গি আক্রান্তদের পরিসংখ্য়ান। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য় জেলায়, শহরাঞ্চল ও গ্রামাঞ্চল মিলিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩০ জন। এর মধ্য়ে শুধুমাত্র উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য় জেলা শহরাঞ্চলেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। পুরসভা অনুযায়ী ভাগ করলে সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে বিধাননগর পুরসভার। চলতি বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত এখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ৩৭০। পুরসভার তরফ থেকে বলা হয়েছে, তারা সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে। সাধারণ মানুষের…
Read More
সাত সকালের চা বাগানে হাতির দল দেখে হইচই পড়ে গেল বানারহাটের হলদিবাড়ি চা বাগানে

সাত সকালের চা বাগানে হাতির দল দেখে হইচই পড়ে গেল বানারহাটের হলদিবাড়ি চা বাগানে

সাত সকালের চা বাগানে হাতির দল দেখে হইচই পড়ে গেল বানারহাটের হলদিবাড়ি চা বাগানে। সকাল সাতটা নাগাদ পাশের মরাঘাট জঙ্গল থেকে প্রায় ১৫ টি হাতির একটি দল ঢুকে পড়ে চা বাগানের ২৫ নম্বর সেকশনে। মঙ্গলবার সকালবেলা বাগানে কাজে যোগ দিতে যাওয়ার সময় হাতের দলটিকে দেখতে পেয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির দলে বেশ কয়েকটি শাবক ছিল বলেও দাবি। খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদের। বনকর্মীরা আসতে দেরি করায় বাগান শ্রমিকরা নিজেরাই পটকা ফাটিয়ে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন। উল্লেখ্য,যেভাবে জীবনে ঝুঁকি নিয়ে চা বাগানের শ্রমিকরা হাতি তাড়াতে যাচ্ছেন তাতে বড় বিপদ ঘটতে পারে। এর আগেও ডুয়ার্সের হাতি তাড়াতে গিয়ে হাতির…
Read More
বড়দিনে রাজ্যে বৃষ্টিরপূর্বাভাস শোনাল আবহাওয়া দপ্তর

বড়দিনে রাজ্যে বৃষ্টিরপূর্বাভাস শোনাল আবহাওয়া দপ্তর

বড়দিনে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস শোনাল আবহাওয়া দপ্তর । এদিকে পশ্চিমী ঝঞ্চার জেরে আটকে রয়েছে উত্তুরে হাওয়া। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৩-৪ দিন রাজ্যে রাতের তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ২৭ ডিসেম্বরের পরে রাজ্যে রাতের তাপমাত্রা নামতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের  পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এই তিন জেলার কিছু অংশে বৃষ্টির পাশাপাশি কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে বড়দিনে। উত্তরের…
Read More
শীতের মরসুমে জয়নগরের মোয়া এবং নলেন গুড়ের মাহাত্ম্য যাত্রীদের কাছে তুলে ধরতে তৎপর হচ্ছেন  শিয়ালদহ রেল কর্তৃপক্ষ

শীতের মরসুমে জয়নগরের মোয়া এবং নলেন গুড়ের মাহাত্ম্য যাত্রীদের কাছে তুলে ধরতে তৎপর হচ্ছেন  শিয়ালদহ রেল কর্তৃপক্ষ

শীতের মরসুমে জয়নগরের মোয়া এবং নলেন গুড়ের মাহাত্ম্য যাত্রীদের কাছে তুলে ধরতে তৎপর হচ্ছেন রেল কর্তৃপক্ষ। ‘এক স্টেশন, এক পণ্য’ প্রকল্পের আওতায় শিয়ালদহ ডিভিশন বিভিন্ন স্টেশনে বিভিন্ন পণ্যের বিপণি তৈরি করেছে। ওই সব বিপণির মাধ্যমে মূলত গ্রামীণ হস্তশিল্পের নানাসম্ভার তুলে ধরা হলেও এ বার কিছুটা অন্য পথে হেঁটে শিয়ালদহ স্টেশনে ওই স্টলের মাধ্যমে জয়নগরের মোয়া এবং নলেন গুড়ের বিপণনে উদ্যোগী হচ্ছে রেল।  এই ব্যবস্থায় নামমাত্র ভাড়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নির্বাচিত কাউকে নিজস্ব পণ্য বিপণন এবং প্রদর্শনের সুযোগ দেওয়াহয়। সেই ব্যবস্থায় এ বার শিয়ালদহ স্টেশনে জয়নগরের মোয়া এবং দক্ষিণ ২৪ পরগনার নলেন গুড়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মূলত রেলের মাধ্যমে বাংলার…
Read More
পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফের পাশ-ফেল ফেরাতে চলেছে কেন্দ্র

পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফের পাশ-ফেল ফেরাতে চলেছে কেন্দ্র

পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফের পাশ-ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণির কোনও পড়ুয়া পরীক্ষায় সফল না-হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর পর দু’মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও কোনও পড়ুয়া সফল না-হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলে শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।তবে কোনও পড়ুয়াকেই স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। দ্বিতীয় বারের পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়তা করবেন শ্রেণি শিক্ষকেরা। প্রয়োজনে গলদ কোথায়, তা খুঁজে বার করা হবে। ২০১৯ সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে বদল…
Read More
জিপিএস ট্র্যাকারের সাহায্যে বাঘিনীর গতিবিধির উপর নজরদারি চালাচ্ছেন বিশেষ প্রশিক্ষিত কর্মীরা

জিপিএস ট্র্যাকারের সাহায্যে বাঘিনীর গতিবিধির উপর নজরদারি চালাচ্ছেন বিশেষ প্রশিক্ষিত কর্মীরা

বাঘিনী ‘জিনাত’ ঢুকে পড়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি রেঞ্জের মাছগেড়িয়া জঙ্গলে। তাকে ধরতে দিনভর চেষ্টা চালাল  বন দফতর। সেই সঙ্গে বেলপাহাড়িতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সতর্ক করা হয়েছে বন দফতরের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কর্তাদেরও। বন বিভাগের আশঙ্কা, বাঁকুড়াতেও যেতে পারে ‘জিনাত’। তাকে ধরতে ‘টোপ’ দেওয়া হয় ছাগল সহ- বিভিন্ন গবাদি পশু। এলাকাবাসীকে সতর্ক করতে চলছে মাইক প্রচার। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঘিনীটি রাতের অন্ধকারেই ঝাড়খণ্ডের দিক থেকে ঝাড়গ্রামের শিমুলপাল এলাকার জঙ্গলে ঢুকে পড়েছিল। এই মুহূর্তে সে শিমুলপাল, ঠাকুরবাড়ি, কাটুচুয়া জঙ্গলে রয়েছে বলে খবর। বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা শুক্রবার গিয়েছিলেন বেলপাহাড়ির কাটুচুয়া জঙ্গলে। ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও বন বিভাগের কর্মীরা…
Read More
বড়দিনের আগে হোটেল মালিকদের ভরসা যোগাচ্ছে দিঘায় পর্যটকদের ভিড়

বড়দিনের আগে হোটেল মালিকদের ভরসা যোগাচ্ছে দিঘায় পর্যটকদের ভিড়

ডিসেম্বরের শেষ সপ্তাহে বড়দিন ও বর্ষবরণের ছুটির জমজমাট সময়েও ভিড় নেই মন্দারমণিতে। দিঘা ক্রমশ জমজমাট হয়ে উঠলেও ভিন্ন ছবি সাগর পাড়ের আর এক পর্যটন কেন্দ্র মন্দারমণির। মন খারাপ সেখানকার ব্যবসায়ীদের। শুক্রবার সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে দিঘায়। সকাল থেকে ভিড় দিঘা বিজ্ঞান কেন্দ্র, মেরিন অ্যাকোরিয়াম কিংবা উদয়পুরে। তবে  ভিড় কম ছিল ওল্ড দিঘায়। সেখানকার এক হোটেল মালিক গিরিশচন্দ্র রাউৎ বলছেন,"নিউ দিঘায় রেল স্টেশন রয়েছে। তাই ট্রেনে চেপে আসা পর্যটকেরা আগে সেখানকার হোটেলের যান।" ওল্ড আর নিউ দিঘা মিলিয়ে কম-বেশি আড়াই হাজার হোটেল এবং লজ রয়েছে। সব হোটেলেই কম-বেশি বুকিং হচ্ছে বলেই জানাচ্ছেন হোটেল মালিকেরা। দিঘা হোটেল মালিক সংগঠনের যুগ্ম…
Read More
দুই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে বর্ধমান শহরের  পুলিশ

দুই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে বর্ধমান শহরের  পুলিশ

এক জনের নামের পাশে ডিগ্রি হিসাবে লেখা ‘এমবিবিএস’। অন্য জনের নামের পাশে ডিগ্রি লেখা নেই, তবে বড় বড় অক্ষরে লেখা ‘জেনারেল ফিজিশিয়ান’। দু’জনের কেউই অবশ্য ডাক্তারি পাশ করেননি। কিন্তু জমিয়ে বাড়িতে ডাক্তারির ‘ব্যবসা’ করতেন। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে। বর্ধমান শহরে এমনই দুই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাঁদের তোলা হচ্ছে আদালতে। দু’দিন আগেই একটি অনুষ্ঠান থেকে বর্ধমানে বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় বেনিয়মের অভিযোগ করে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয় বিধায়ক খোকন দাস। এমনকি, সিএমওএইচকে ঘেরাওয়ের হুমকিও দেন। ঘটনাচক্রে, তার পরেই গ্রেফতার হলেন দুই ভুয়ো ডাক্তার। বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় একটি নীল রঙের বাড়ির নীচের তলায় ‘ডাক্তারখানা’। তাতে রোগী দেখেন একে প্রসাদ…
Read More
’ সশস্ত্র সীমা বলের ৬১তম প্রতিষ্ঠা দিবসে এসএসবি-র শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

’ সশস্ত্র সীমা বলের ৬১তম প্রতিষ্ঠা দিবসে এসএসবি-র শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মাওবাদী কার্যকলাপ প্রতিহত করা থেকে মানব পাচারকারীদের পাকড়াও, এসএসবি বা সশস্ত্র সীমা বলের জন্যই অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং হচ্ছে । শুক্রবার শিলিগুড়িতে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এ-ও জানালেন, নেপাল এবং ভুটান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়ে একেবারেই চিন্তিত নয় ভারত। সেটাও সম্ভব হয়েছে সশস্ত্র সীমা বলের জন্য।  শাহের কথায়, ‘‘শুধু ২০২৪ সালেই চার হাজার পাচারকারীকে পাকড়াও করেছে এসএসবি। সশস্ত্র সীমা বলের ৬১তম প্রতিষ্ঠা দিবসে শুক্রবার এসএসবি-র শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন শাহ।‘বন্ধ সীমান্তে কাজ করা অনেকটা সুবিধার। সেই সীমান্ত দিয়ে কেউ পারাপার করতে পারে না। কিন্তু যেখানে মুক্ত সীমান্ত রয়েছে, সেখানে জওয়ানদের কাজ অনেকটা কঠিন এবং…
Read More
পরীক্ষার হলে প্রশ্ন ফাঁস রুখতে  একগুচ্ছ নিয়মাবলি টেস্ট পেপারেই ছাপানো হল

পরীক্ষার হলে প্রশ্ন ফাঁস রুখতে  একগুচ্ছ নিয়মাবলি টেস্ট পেপারেই ছাপানো হল

২০২৫ মাধ্যমিক নিয়ে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার হলে নকল করা বা প্রশ্ন ফাঁস রুখতে এ বার একগুচ্ছ নিয়মাবলি টেস্ট পেপারেই ছাপানো হল। অসাধু উপায়ে যাতে কেউ পরীক্ষা দেওয়ার পরিকল্পনা না করে, সে বিষয়ে পরীক্ষার্থীদের সচেতন করতেই এই উদ্যোগ।  এও লেখা হয়েছে, পরীক্ষার্থী যেন মাধ্যমিকের বিষয়টিকে গুরুত্ব দেয় এবং উল্লিখিত নিয়মাবলির কথা মাথায় রাখে-  অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনও নথি নিয়ে প্রবেশ করা যাবে না। অভিভাবককে পরীক্ষাকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া চলবে না। মোবাইল ফোন কিংবা কোনও বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার হলের বাইরে যাওয়া চলবে না। ভাল ফলের জন্য কোনও অসাধু উপায়…
Read More
প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নার কর্মসূচি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সদের

প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নার কর্মসূচি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সদের

ধর্মতলায় ধর্না বসতে চেয়ে পুলিশের অনুমতি না মেলায়, এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল চিকিৎসকদের সংগঠনের মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’। মঙ্গলবার হাই কোর্টে মামলা দায়েরের অনুমতি চায় তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চিকিৎসকদের মামলা করার অনুমতি দিয়েছেন। বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে। আরজি কর-কাণ্ডের আবহে আবার পথে নেমে প্রতিবাদের কর্মসূচি নেন চিকিৎসকেরা। আরজি করের মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিট না দেওয়ায় এই মামলায় ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে আদালত। যার বিরোধিতায়…
Read More
লক্ষ কণ্ঠে গীতাপাঠ –  রবিবার এক অন্যরকম প্রতিবাদের সাক্ষী থাকল শহর  শিলিগুড়ি

লক্ষ কণ্ঠে গীতাপাঠ –  রবিবার এক অন্যরকম প্রতিবাদের সাক্ষী থাকল শহর  শিলিগুড়ি

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ। প্রতিবাদে এপার বাংলায় লক্ষ কণ্ঠে গীতাপাঠ। রবিবার এক অন্যরকম প্রতিবাদের সাক্ষী থাকল শিলিগুড়ি। শহর সংলগ্ন কাওয়াখালির কুরুক্ষেত্র ময়দানে সনাতনীদের উপস্থিতিতে প্রায় লক্ষাধিক মানুষের গলায় ধ্বনিত হল গীতা। পুরো উত্তরবঙ্গ তো বটেই সারা ভারত থেকে এসেছেন প্রায় ১১০০ জন বিশিষ্ট সাধু। উল্লেখ্য, গত নভেম্বর মাসে সনাতন সংস্কৃতি সংসদ জানিয়েছিল এই মেগা গীতাপাঠের কথা ৷ সেই মতো এদিন সমস্ত কিছুর আয়োজন করে রেখেছিল শিলিগুড়ি ৷ রবিবার এই গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একঝাঁক প্রথম সারির নেতা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-সহ অন্যারা এসেছিলেন। এদিনের…
Read More