editor

10318 Posts
সংখ্যা লঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিদেশ সচিব 

সংখ্যা লঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিদেশ সচিব 

বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক চায় ভারত। ঢাকায় বিদেশসচিব পর্যায়ের বৈঠক শেষে নয়াদিল্লির এই অবস্থানের কথা স্পষ্ট করলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। একই সঙ্গে বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করার কথাও জানান তিনি।দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েনের আবহেই সোমবার সকালে ঢাকায় যান মিস্রী। বেলার দিকে অতিথি নিবাস পদ্মা ভবনে বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসেন তিনি। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের বিদেশসচিব একান্তে বৈঠক সারেন। প্রায় ঘণ্টাদুয়েক ধরে চলে বৈঠক। তবে ওই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি। ওই বৈঠকের পর বাংলাদেশের বিদেশ দফতরের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে…
Read More
এনজেপিতে যাত্রী-সমস্যা সম্পর্কে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তর-পূর্ব সীমান্তরেল কর্তৃপক্ষ

এনজেপিতে যাত্রী-সমস্যা সম্পর্কে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তর-পূর্ব সীমান্তরেল কর্তৃপক্ষ

নতুন স্টেশন ভবন তৈরির কাজ শুরু হওয়ার পর থেকে নিউ জলপাইগুড়িতে (এনজেপি) যাত্রীদের এ রকম নানা সমস্যা এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে বলে অভিযোগ যাত্রীদের। আগের মতোই বিভিন্ন সময়ে বন্ধ থাকছে স্বয়ংক্রিয় সিঁড়ি বা এসকালেটর এবং লিফ্‌ট। স্টেশনে ঢোকার ক্ষেত্রে একাধিক জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে। কিন্তু যথাযথ দিগ্‌নির্দেশিকা বোর্ড নেই। ফলে, স্টেশনে নেমে যাত্রীরা সমস্যায় পড়ছেন। তবে সবচেয়ে বেশি সমস্যা বেড়েছে বৃদ্ধ-বৃদ্ধাদের। এসকালেটর বন্ধ থাকায় বয়স্কেরা বিপদে পড়েন। যত দিন স্টেশন উন্নয়নের কাজ চলবে তত দিন কি এ রকম অসুবিধাই পোহাতে হবে সবাইকে, এ প্রশ্নই উঠেছে যাত্রীদের তরফেপ্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পার্কিং এলাকা দূরে সরে যাওয়ার ফলে অনেকটা পথ হেঁটে গিয়ে…
Read More
স্থানীয় চাষিদের উৎপাদিত অর্কিড  সাজিয়ে ‘ক্যাম্পাস কার্নিভাল’ হতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

স্থানীয় চাষিদের উৎপাদিত অর্কিড  সাজিয়ে ‘ক্যাম্পাস কার্নিভাল’ হতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

ম্যান্ডারিন প্রজাতির কমলালেবু থেকে অ্যাভোকাডো, কিউই, কফি, পাহাড়ের ফুলঝাড়ু, ডল্লে খুশানি লঙ্কা বা লাখাডং হলুদ, পাহাড়ি মধু। কোথাও সাজানো থাকবে বিরল প্রজাতির কিছু অর্কিড। কালিম্পঙের জনপ্রিয় দুধের ক্ষীর থেকে তৈরি ললিপপ। স্থানীয় চাষিদের উৎপাদিত ওই সব পসরা সাজিয়ে ‘ক্যাম্পাস কার্নিভাল’ হতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এ বারই প্রথম। আগামী ১৮ ডিসেম্বর বড় দিনের আগেই উৎসবের মেজাজে ওই উৎসব হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অফ ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রিবিজ়নেস ম্যানেজমেন্ট’, সংক্ষেপে কোফাম-এর উদ্যোগে ওই কার্নিভালের আয়োজন। ওই বিভাগের প্রধান তথা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার নূপুর দাস বলেন, ‘‘ক্যাম্পাসে এক দিনের ওই কার্নিভাল করার সিদ্ধান্ত হয়েছে। পড়ুয়ারাও যোগ দেবে। তাদেরও স্টল থাকবে। নাচ, গানে অংশ…
Read More
খাস কলকাতা শহরের  ফুটপাতে হকারদের দাপট

খাস কলকাতা শহরের  ফুটপাতে হকারদের দাপট

শহরের ফুটপাতে হকারদের দাপট কমাতে গত ২৫ জুন নবান্নে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাস কলকাতা পুরসভার সামনে নিউ মার্কেটে হকার-রাজ নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হতে বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই বৈঠকের পরে নিউ মার্কেটের বিভিন্ন রাস্তা ও ফুটপাত থেকে হকারদের সরানো হয়েছিল। অভিযোগ, রাস্তা ও ফুটপাত মাসখানেক হকারমুক্ত থাকার পরে গত অগস্ট থেকে গোটা নিউ মার্কেটে হকারেরা আবার ফিরে এসেছেন। যার জেরে রাস্তায় হাঁটতে হিমশিম খেতে হচ্ছে পথচারীদের।এর পরে নিউ মার্কেটে হকার নিয়ন্ত্রণে গত সপ্তাহে টাউন ভেন্ডিং কমিটির বৈঠকেপুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি নিউ মার্কেট ঘুরে দেখা গেল, রাস্তা ও ফুটপাতের বিভিন্ন অংশ হকারদের দখলে চলে গিয়েছে আবারও। নিউ মার্কেট…
Read More
তাপমাত্রা নামতে শুরু করেছে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতেও

তাপমাত্রা নামতে শুরু করেছে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতেও

দুষণ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দিল্লিতে শীতের দাপট শুরু হয়ে গিয়েছে। শুধু দিল্লিই নয়, তাপমাত্রা নামতে শুরু করেছে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতেও । আগামী কয়েক দিনের মধ্যেই সেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস। তার সঙ্গে চলবে কুয়াশার দাপটও।ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। কিন্তু তাপমাত্রা সে ভাবে এখনও নামেনি উত্তর ভারত এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। ১০-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছে। মধ্য ভারতে আবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫-২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে মৌসম ভবন জানাচ্ছে, আর কয়েক দিনের অপেক্ষা। তার পরই শীতের কামড় বাড়বে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের বেশির ভাগ অংশে, মধ্য ভারত এবং পূর্ব ভারতেও। দেশের এই অঞ্চলগুলির কোথাও…
Read More
অপরাধমূলক  ঘটনা ঘটলে  অভিযোগ জানাতে  যেতে হত গঙ্গা পেরিয়ে বেলুড়ে

অপরাধমূলক  ঘটনা ঘটলে  অভিযোগ জানাতে  যেতে হত গঙ্গা পেরিয়ে বেলুড়ে

পূর্ব রেলের দক্ষিণেশ্বর এবং বরাহনগর স্টেশনের নিরাপত্তা-সহ সামগ্রিক দেখাশোনার দায়িত্ব পেল শিয়ালদহ রেল পুলিশ জেলার অধীনস্থ দমদম জিআরপি থানা। পুলিশ সূত্রের খবর, গত সপ্তাহে নবান্নের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। তার পরেই ওই দুই স্টেশনের দায়িত্ব হাওড়া রেল পুলিশ জেলার বেলুড় জিআরপি থানার হাত থেকে তুলে নিয়ে দেওয়া হয়েছে দমদম জিআরপি-র হাতে। রেল পুলিশের এক কর্তা জানান, বছরকয়েক আগে প্রশাসনিক স্বার্থে এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দু’টি স্টেশনকে বেলুড়ের হাত থেকে দমদমের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। গত ২৮ নভেম্বর মন্ত্রি সভার বৈঠকে তাতে সিলমোহর পড়ে। এর পরেই ওই নির্দেশ জারি করা হয়। রেল পুলিশ সূত্রের…
Read More
দুবাইয়ে বসে ভারত জুড়ে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতি

দুবাইয়ে বসে ভারত জুড়ে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতি

প্রায় সওয়া এক কোটি টাকার একটি প্রতারণার ঘটনার তদন্তে নেমে ২৫০ কোটি টাকার আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিস পেলেন বিধাননগর সিটি পুলিশ এবং রাজ্য সাইবার শাখার গোয়েন্দারা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন গ্রেফতার হয়েছে মজফ্‌ফরপুর থেকে, সাত জন কলকাতার একটি হোটেল থেকে এবং ছ’জন দক্ষিণ কলকাতার একটি অফিস থেকে। ১৭ জনের মধ্যে রয়েছে ওই চক্রের তিন পান্ডাও। তাদের নাম অভিষেক বনসল, মায়াঙ্ক চৌধুরী এবং অমিত জিন্দল। এদের মধ্যে পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অভিষেক শিলিগুড়ির বাসিন্দা। সে-ই এই চক্রের মাথা। মায়াঙ্কের বাড়ি গুজরাতে। অমিত ফরিদাবাদের বাসিন্দা। সকলেই বর্তমানে দুবাই প্রবাসী। পুলিশের দাবি,…
Read More
কোনও পুলিশি যাচাই ছাড়াই ভুয়ো পাসপোর্ট তৈরি

কোনও পুলিশি যাচাই ছাড়াই ভুয়ো পাসপোর্ট তৈরি

ভুয়ো নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সম্প্রতি এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো পরিচয়পত্রও। অতীতের এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার আবেদনকারীর ঠিকানায় গিয়ে পাসপোর্টের পুলিশি যাচাই খতিয়ে দেখে তা চূড়ান্ত করার জন্য পাসপোর্ট অফিসারদের নির্দেশ দিল লালবাজার। একই সঙ্গে, পাসপোর্টের আবেদনকারীর সমস্ত নথি নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে সংশ্লিষ্ট অফিসারকে। যাতে গ্রাহকের ঠিকানার সঙ্গে আপলোড করা নথির দ্রাঘিমাংশ-অক্ষাংশের ফারাক না থাকে। বুধবার এই মর্মে লালবাজারের তরফে সব থানা এবং সিকিয়োরিটি কন্ট্রোল অর্গানাইজ়েশন অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে বৃহস্পতিবার থেকেই। এক পুলিশকর্তা…
Read More
গাড়ির ধাক্কায় ফের পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু শিলিগুড়িতে

গাড়ির ধাক্কায় ফের পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু শিলিগুড়িতে

গাড়ির ধাক্কায় ফের পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু শিলিগুড়িতে। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের উপর বাকুলাইন এলাকায় ঘটনাটি ঘটেছে। পথচলতি এক সব্জি বিক্রেতা সড়কের উপর রক্তাক্ত অবস্থায় স্ত্রী চিতাবাঘটিকে ছটফট করতে দেখেন। তিনিই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় ঘোষপুকুর বন বিভাগেও। বনকর্মীরা পৌঁছে বাঘটিকে বাঁচানোর অনেক চেষ্টা করলেও সেখানেই তার মৃত্যু হয়।বন দফতর সূত্রে খবর, মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুলির বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে বন দফতরের অনুমান, গাড়ির ধাক্কাতেই চিতাবাঘটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত সম্পূর্ণ হলেই এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব। গত বছর…
Read More
খেলাধুলোর পরিকাঠামোয় আজও পিছিয়ে শিলিগুড়ি

খেলাধুলোর পরিকাঠামোয় আজও পিছিয়ে শিলিগুড়ি

দেশের প্রথম একশোটি শহরের মধ্যে নাম এলেও খেলাধুলোর পরিকাঠামোয় আজও পিছিয়ে শিলিগুড়ি। এ অভিযোগ দীর্ঘদিনের, ক্রীড়াপ্রেমী আট থেকে আশির। দু’টি স্টেডিয়াম আছে বটে। তবে সেগুলো বছরের পরে বছর সংস্কারের অভাবে জীর্ণ দশায়। গত কয়েক বছর ধরে প্রায়ই উঠছে নতুন আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি। রাজ্যের শাসক থেকে কেন্দ্রের শাসক, দু’পক্ষের মুখেই শেষ লোকসভার আগে নতুন স্টেডিয়ামের দাবি শোনা গিয়েছে। তবে কাজ এগোয়নি।তাই ক্রীড়া মহল থেকে শহরের বাসিন্দাদের চাইছেন, খেলার স্বার্থে এগিয়ে আসুক দুই সরকারই।  বৃহত্তর শিলিগুড়ির আগামী দিনের পরিকল্পনার কথা মাথায় রেখে নৌকাঘাটের কাওয়াখালি, উত্তরায়ণ উপনগরী বা ফুলবাড়ির দিকে তৈরি হোক শিলিগুড়ির নতুন স্টেডিয়াম।শহরের মেয়র গৌতম দেব ইতিমধ্যে দু’টি স্টেডিয়ামের সংস্কারের…
Read More
কলকাতা পুরসভার বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা সংশ্লিষ্ট কর্মীদের

কলকাতা পুরসভার বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা সংশ্লিষ্ট কর্মীদের

কলকাতা পুরসভার বেআইনি নির্মাণের ভূরি ভূরি অভিযোগ জমা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই তথ্য সে কথাই প্রমাণ করছে। বুধবার ১০৫ নম্বর ওয়ার্ডে গরফার ঘোষপাড়ায় একটি চারতলা বেআইনি নির্মাণ ভাঙতে গেলে স্থানীয় মহিলাদের বাধার মুখে পড়েন পুরসভার ইঞ্জিনিয়ারেরা। টানা কয়েক ঘণ্টা অপেক্ষা করার পরে কিছুটা অংশ ভেঙে ফিরে যেতে হয় পুরকর্মীদের। এ নিয়ে শুধু ওই ঠিকানাতেই পাঁচ বার বেআইনি বাড়িটি ভাঙতে গেলেন পুরসভার ইঞ্জিনিয়ারেরা। আগের চার বারও হেনস্থার মুখে বাড়ি না ভেঙেই ফিরে আসতে হয়েছিল তাঁদের। পুর ইঞ্জিনিয়ারেরা জানাচ্ছেন, চারতলা ওই বেআইনি বাড়িটি ভাঙার জন্য আর তিন বার যাবেন তাঁরা। নীচের তিনটি তলই লোকজনের দখলে আছে। তাই…
Read More
 শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড রায়গঞ্জে

 শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড রায়গঞ্জে

বেসরকারি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী এবং রায়গঞ্জ থানার পুলিশ। দমকলের মোট চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে। প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে বিস্কুট কারখানার দ্বিতীয় এবং তৃতীয় তলে আগুন লাগে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন পাঠানো হয়েছিল। কিন্তু পরিস্থিতি দেখে কালিয়াগঞ্জ এবং ডালখোলা থেকে আরও দুটি ইঞ্জিন আনায় দমকল। মোট চারটি ইঞ্জিনের মাধ্যমে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। আশপাশে বেশ কিছু গোডাউন এবং…
Read More
সূর্যকে নিয়ে গবেষণামূলক অনুসন্ধান চালাবে প্রোবা-৩

সূর্যকে নিয়ে গবেষণামূলক অনুসন্ধান চালাবে প্রোবা-৩

শেষ মুহূর্তে মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির জেরে পিছিয়ে গেল প্রোবা-৩ এর উৎক্ষেপণ। বুধবার দুপুরে এমনটাই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। তবে বুধবারই প্রোবা-৩ এর পরবর্তী উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে ইসরো। বলা হয়েছে, বুধের পরিবর্তে বৃহস্পতিবার দুপুর ৪টে ১২ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি সি-৫৯ রকেটে চেপে মহাশূন্যে পাড়ি দেবে প্রোবা-৩। প্রাথমিকভাবে ইসরো জানিয়েছিল, বুধবার বিকেল ৪টে ৮ মিনিটে শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু হবে প্রোবা-৩ এর। কিন্তু শেষ মূহূর্তে মহাকাশযানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অথচ হাতে সময় কম। এর পরেই ইসরো-র কর্তারা সিদ্ধান্ত নেন, বৃহস্পতিবার ফের মহাকাশযানটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে। তবে ঠিক কী ধরণের যান্ত্রিক…
Read More
বিনোদন কর বিভাগের বরোভিত্তিক তালিকা তৈরি কলকাতা পুরনিগমের

বিনোদন কর বিভাগের বরোভিত্তিক তালিকা তৈরি কলকাতা পুরনিগমের

পিকনিক কিংবা বিয়ের অনুষ্ঠান থেকে পানশালা ও রেস্তোরাঁ ৷ দেদার ব্যবসা করলেও দিনের পর দিন বকেয়া বিনোদন কর ৷ এবার সেই সমস্ত কর খেলাপিদের বিরুদ্ধে ময়দানে কলকাতা পুরনিগমের বিনোদন কর বিভাগ ৷ প্রত্যেক বিনোদন কর খেলাপিদের নোটিশ পাঠানো শুরু হল ৷ বকেয়া মেটানোর জন্য ১৫ দিন সময় দেওয়া হচ্ছে ৷ নাহলে আইনি পদক্ষেপ করা হবে ৷ কলকাতার ১৬ টি বরোর প্রত্যেকটিতে এই ধরনের কর খেলাপি হোটেল, রেস্তোরাঁ বা পানশালা থেকে পিকনিক স্পট, বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ির তালিকাও তৈরি করেছে বিনোদন কর বিভাগ ৷ সেই মতো এবার বকেয়া আদায়ে ঝাঁপাতে শুরু করেছে বিভাগের কর্মী আধিকারিকরা ৷চলতি বছরের নভেম্বর মাসে কলকাতা পুরনিগমে একটি…
Read More