editor

10324 Posts
নেহরুর ‘উন্নয়ন মডেল’ আসলে – ‘নেহরু বিদেশ নীতি’ নির্মাণ 

নেহরুর ‘উন্নয়ন মডেল’ আসলে – ‘নেহরু বিদেশ নীতি’ নির্মাণ 

 দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভাষ্যকে বদলে দেওয়ার চেষ্টাকে নরেন্দ্র মোদী সরকার যে অগ্রাধিকার দেয়, এমন ইঙ্গিত বার বার মিলেছে। শনিবারও প্রধানমন্ত্রী সংবিধান নিয়ে তাঁর ভাষ্যে বার বার নেহরু-গান্ধী পরিবারকে নিশানা করেছেন। এর পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নেহরুর উন্নয়নের মডেল তথা বিদেশনীতি নিয়েই প্রশ্ন তুললেন। তাঁর দাবি, নেহরুর ‘উন্নয়ন মডেল’ আসলে একটি ‘নেহরু বিদেশ নীতি’ নির্মাণ করেছিল। যা সংশোধন করার কাজ শুরু করেছে বর্তমান সরকার। বিদেশমন্ত্রীর কথায়, ‘ঘরে’র পাশাপাশি, ‘বিদেশের মাটিতেও’ নেহরুর সেই উন্নয়ন মডেল সংস্কারের কাজ শুরু করেছেন তাঁরা। শনিবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী। ‘দ্য নেহরু ডেভেলপমেন্ট মডেল’ শীর্ষক ওই বইটির লেখক নীতি আয়োগের প্রাক্তন ভাইস…
Read More
নতুন বছর থেকে সান্দাকফু যেতে গেলে সংশ্লিষ্ট পর্যটকের কাছে মেডিক্যাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক

নতুন বছর থেকে সান্দাকফু যেতে গেলে সংশ্লিষ্ট পর্যটকের কাছে মেডিক্যাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক

সান্দাকফু-মানেভঞ্জন রুটে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে সম্প্রতি পরপর বেশ কয়েক জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ বার তাই সেই রুটে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)। সম্প্রতি জিটিএ-র তরফে রাজ্য সরকারের এই নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত পরিকাঠামো তৈরির সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দফতরের তরফে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিয়োগের কথাও সরকারের কাছে জানানো হয়েছে। জিটিএ-র ভাইস চেয়ারম্যান তথা স্বাস্থ্যের দায়িত্বে থাকা রাজেশ চৌহান জানান, নতুন বছর থেকে সান্দাকফু যেতে গেলে সংশ্লিষ্ট পর্যটকের কাছে মেডিক্যাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক হতে চলেছে। প্রশাসন সূত্রের খবর, সান্দাকফুর সমস্ত নথিপত্র দেখা হয় মানেভঞ্জনে। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, মানেভঞ্জন এলাকায় পর্যটন দফতরের তরফে অ্যাম্বুল্যান্স রাখা হবে।…
Read More
বছর শেষের উৎসব নির্বিঘ্নে শেষ করাটাই আপাতত সব থেকে বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে

বছর শেষের উৎসব নির্বিঘ্নে শেষ করাটাই আপাতত সব থেকে বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে

প্রতিবেশী বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি বড়দিন এবং বর্ষবরণে কলকাতার নিরাপত্তায় প্রভাব ফেলবে না তো? বড়দিনের দিন দশেক আগে ‘বহিরাগত’ চিন্তা বাড়ছে লালবাজারের পুলিশকর্তাদের। পরিস্থিতির দিকে নজর রেখে পার্ক স্ট্রিট-সহ গোটা শহরের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নজর রাখা হচ্ছে পার্ক স্ট্রিট সংলগ্ন হোটেলগুলির আবাসিকদের উপরেও। বছর শেষের উৎসব নির্বিঘ্নে শেষ করাটাই আপাতত সব থেকে বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে। পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের আর দু’সপ্তাহও বাকি নেই। প্রতি বছর বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে বিপুল জমায়েত হয়। সারা রাত ধরে চলে উৎসব। একই রকম জমায়েত হয় বর্ষবরণের রাতেও। এ বছরও পার্ক স্ট্রিটে তেমন জমায়েতের সম্ভাবনা রয়েছে। তবে বিপুল ভিড়ের…
Read More
চলে গেলেন তবলার স্বতন্ত্র অস্তিত্ব তথা কিংবদন্তী তালপুরুষ জ়াকির হুসেন

চলে গেলেন তবলার স্বতন্ত্র অস্তিত্ব তথা কিংবদন্তী তালপুরুষ জ়াকির হুসেন

প্রয়াত কিংবদন্তী তবলা বাদক জাকির হুসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার রাতেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু পরিবারের তরফে সে সময়ে জানানো হয়, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। সোমবার ভোরে পরিবারের তরফেই দুঃসংবাদ দেওয়া হয়। পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে, ইডিওপ্যাথিক পুলমোনারি ফাইব্রোসিস -র সমস্যায় ভুগছিলেন তিনি। ৭৩ বছর বয়সে তাঁর জীবনযুদ্ধ থেমে গেল। গতকাল জাকির হুসেনের ঘনিষ্ঠ বন্ধু তথা বিখ্যাত বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়াই প্রথম জাকিরের অসুস্থতার খবর দেন। তিনি জানান যে সান ফ্রান্সিসকোর হাসপাতালে আইসিইউ-তে ভর্তি। এরপরই রাতে তাঁর মৃত্যুর…
Read More
আবর্জনা সরিয়ে  ফুলের বাগান ও সুফল বাংলার অস্থায়ী স্টল করে রাস্তা উদ্বোধনের ব্যবস্থা

আবর্জনা সরিয়ে  ফুলের বাগান ও সুফল বাংলার অস্থায়ী স্টল করে রাস্তা উদ্বোধনের ব্যবস্থা

হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম ভোলানাথ চক্রবর্তী সরণি থেকে পাল্টে শৈলেন মান্না সরণি করার নির্দেশ কার্যকর হয়ে গেল। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর সফরে যাওয়ারআগে এই নির্দেশ দেন। তার ৪৮ ঘণ্টার মধ্যে ফলক তৈরি করে, আবর্জনা সরিয়ে সেখানে ফুলের বাগান ও সুফল বাংলার অস্থায়ী স্টল করে রাস্তা উদ্বোধনের ব্যবস্থা করে হাওড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে ছিলেন শহরের চার তৃণমূল বিধায়ক-সহ পুরসভার কর্তারা। ছিলেন রাজ্য পুলিশ ও হাওড়া সিটি পুলিশের কর্তারা। বোতাম টিপে ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই রাস্তায় ইতিমধ্যেই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও সুফল বাংলার স্টল হয়েছে। এখানে ট্রাম-লাইব্রেরি হবে। বাচ্চাদের খেলার…
Read More
বড়দিনের সপ্তাহ দুয়েক আগে জাঁকিয়ে শীত, শৈত্যপ্রবাহও শুরু হচ্ছে রাজ্যে

বড়দিনের সপ্তাহ দুয়েক আগে জাঁকিয়ে শীত, শৈত্যপ্রবাহও শুরু হচ্ছে রাজ্যে

শীতবিলাসীরা শীত কবে আসবে প্রশ্নের জবাব পেতে চলেছেন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বড়দিনের সপ্তাহ দুয়েক আগে জাঁকিয়ে শীত পড়া শুধু নয়, শৈত্যপ্রবাহও শুরু হচ্ছে রাজ্যে। অবাধ উত্তুরে হাওয়ার দাপটে চলতি সপ্তাহের গোড়া থেকেই ধাপে ধাপে পারদপতন হচ্ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার ১৩ ডিগ্রিতে নামে কলকাতার পারদ। এই পরিস্থিতিতে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকবে।পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— পশ্চিমের এই পাঁচ জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। আগামী পাঁচ দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি…
Read More
শিবমন্দির বা বাগডোগরাকে ধরে  তৈরি হোক, ‘গ্রেটার শিলিগুড়ি মিনিউসিপ্যাল কর্পোরেশন

শিবমন্দির বা বাগডোগরাকে ধরে  তৈরি হোক, ‘গ্রেটার শিলিগুড়ি মিনিউসিপ্যাল কর্পোরেশন

বাম আমল থেকে তৃণমূলের বর্তমান জমানা। বড় হতে থাকা শিলিগুড়ি শহর তো বটেই মহকুমার এক বড় অংশকে ঘিরে নতুন পুরসভার দাবি বার বার আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে। বিশেষ করে, শিলিগুড়ি শহরের সঙ্গে জুড়ে থাকা মাটিগাড়া, শিবমন্দির বা আঠারোখাই এলাকাকে ঘিরে পুরসভার দাবি অন্তত ১৩ বছরের পুরনো। বাম আমলে, ২০১০ সালে ময়নাগুড়ির সঙ্গে শিবমন্দির বা আঠারোখাইয়ের নাম বিবেচিত হয়েছে। পরে এসেছে, এর পার্শ্ববর্তী বাগডোগরার পুরসভার দাবিও।নবান্নের বিভিন্ন স্তর থেকে পুর দফতরের গোচরে বার বার দাবির কথা শোনা গেলেও নতুন করে ঘোষণা করে হয়নি কিছুই। ২০২৬ সালে রাজ্যের বিধানসভা ভোট। তার আগে, শিলিগুড়ি নতুন করে কোনও পুরসভা পাবে কিনা, তা দেখতে উৎসাহী অনেকেই।…
Read More
প্রায় পাঁচ মাস পরে মঙ্গলবার বাংলাদেশ থেকে দেশে ফিরেছে মিতালী এক্সপ্রেস

প্রায় পাঁচ মাস পরে মঙ্গলবার বাংলাদেশ থেকে দেশে ফিরেছে মিতালী এক্সপ্রেস

প্রায় পাঁচ মাস পরে মঙ্গলবার বাংলাদেশ থেকে এ দেশে ফিরেছে মিতালী এক্সপ্রেস। আন্তর্জাতিক সেই ট্রেনের কামরার অবস্থা দেখে হতবাক রেলকর্মী থেকে হলদিবাড়ির বাসিন্দারা। পড়শি দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসাবে পরিচিত এই ট্রেন। বাংলাদেশে অস্থিরতার জেরে বন্ধ হয় তার যাতায়াত। সোমবার দু’দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ওই ট্রেন এ দেশে ফিরতেই তার কয়েকটি কামরার ‘বেহাল’ ছবি সামনে আসে। বুধবার হলদিবাড়ি স্টেশনে থাকা সেই ট্রেনের সামনে গিয়ে দেখা যায়, সব কামরা ঢেকেছে পুরু ধুলোর স্তরে। রোদ-জলে পড়ে থেকে ঝলসে গিয়েছে কামরার বাইরের রংও। ভাঙা রয়েছে কয়েকটি কামরার জানালার কাঁচও। কয়েকটি কামরার গায়ে ‘স্প্রে রঙে’ অচেনা কোনও হরফে কিছু একটা লেখা।…
Read More
উত্তরবঙ্গ কান পাতলেই শোনা যায়, মাছের রাজা ‘বোরোলি’

উত্তরবঙ্গ কান পাতলেই শোনা যায়, মাছের রাজা ‘বোরোলি’

আকারে ছোট হলেও খাবারের পাতে ইলিশকে টেক্কা যে বোরোলি দেয়, সে কথা দাবি করেন উত্তরের অনেকেই। তা সে ভাপা হোক বা সর্ষে বাটা। আর যদি মচমচে ভাজার কথা বলা হয়, তবে বোরোলির ধারেকাছে আসতে পারবে না কেউ। শোনা যায়, কোচবিহারের মহারানি ইন্দিরা দেবী থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রিয় মাছ ছিল বোরোলি। মহারানি যখন কলকাতা বা মুম্বইয়ে থাকতেন, তখন বিমানে করে বোরোলি পৌঁছে যেত সেই সব শহরে। এমনকি, রাষ্ট্রপতি ভবনেও যাত্রা করেছিল বোরোলি। রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য উত্তরবঙ্গ সফরে এলেই পাতে রাখতেন বোরোলি মাছ। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রিয় মাছের তালিকায় রয়েছে বোরোলি। তার…
Read More
 আরজি কর কেসের দায়িত্ব ছাড়ার বিষয়ে  আদালতকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী বৃন্দা

 আরজি কর কেসের দায়িত্ব ছাড়ার বিষয়ে  আদালতকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী বৃন্দা

আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসককে খুনের মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। বুধবার তিনি সেই দায়িত্ব ছাড়লেন। অর্থাৎ, এ বার থেকে আরজি কর মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারের পক্ষে আর সওয়াল করবেন না বর্ষীয়ান এই আইনজীবী। কেন তিনি দায়িত্ব ছাড়লেন, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে বৃন্দার দফতর থেকে। দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে বৃন্দা বলেছেন, ‘‘কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাস ধরে নিয়ম-নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।’’ দায়িত্ব ছাড়ার বিষয়ে নিম্ন আদালতকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃন্দার বক্তব্য, ‘‘শিয়ালদহ আদালতে…
Read More
টানা সাত ঘণ্টা এ ভাবেই নিজের বাড়িতে ‘ডিজিটাল গ্রেফতার’ হয়েছিলেন কলকাতার এক প্রৌঢ়া

টানা সাত ঘণ্টা এ ভাবেই নিজের বাড়িতে ‘ডিজিটাল গ্রেফতার’ হয়েছিলেন কলকাতার এক প্রৌঢ়া

বাড়ি থেকে বেরনো তো দূর, শৌচাগারে যেতে হলেও ক্যামেরা চালু রাখতে হবে। বাইরের কারও বাড়িতে আসা নিষিদ্ধ। দুধ দিতে বা খবরের কাগজ দিতে এলেও ফিরিয়ে দিতে হবে তৎক্ষণাৎ! টানা সাত ঘণ্টা এ ভাবেই নিজের বাড়িতে ‘ডিজিটাল গ্রেফতার’ হয়েছিলেন কলকাতার এক প্রৌঢ়া। শেষ পর্যন্ত কয়েক দফায় তাঁকে ‘মুক্তিপণ’ হিসাবে দিতে হয়েছে প্রায় ৬৭ লক্ষ টাকা। পরে তিনি বুঝতে পারেন, গোটাটাই সাইবার প্রতারণার ফাঁদ। তখন পুলিশের দ্বারস্থ হন পঁয়ষট্টি বছরের ওই মহিলা। তদন্তে নেমে বুধবার সকালে মুম্বই থেকে পুলিশ গ্রেফতার করেছে দু’জনকে। এ দিনই ধৃতদের ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে এ নিয়ে সচেতন করেছেন, পুলিশ-প্রশাসনের তরফে…
Read More
মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফির পাশাপাশি রিলস বানানোর চেষ্টা, আর তাতেই ঘনিয়ে এল বিপদ

মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফির পাশাপাশি রিলস বানানোর চেষ্টা, আর তাতেই ঘনিয়ে এল বিপদ

বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে একমাসব্যাপী চলছে মিলন মেলা ৷ প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ  রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ ৷ ঘটনায় জখম লক্ষ্মী রায় ও প্রতিবেশী তাঁর ওই কিশোরী বারুইপুরেরই বাসিন্দা। তাঁরা পরিবারের অন্যদের সঙ্গে এসেছিলেন মিলনমেলায় ৷ পরিবারের সদস্যরা না উঠলেও তাঁরা উঠেছিলেন নাগরদোলায় ৷ মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা করেন। আর তাতেই ঘনিয়ে এল বিপদ। পড়ে গিয়ে গুরুতর জখম হলেন বারুইপুরের এক মহিলা ও তাঁর প্রতিবেশী ১২ বছরের বালিকা। গতকাল রাতে বারুইপুরের মিলন মেলায় দুর্ঘটনা ঘটে। মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলায় চড়ে সেলফি তুলছিলেন মহিলা, সঙ্গে ছিল…
Read More
২০ একর জায়গায় তৈরি হচ্ছে দিঘায় জগন্নাথ মন্দির

২০ একর জায়গায় তৈরি হচ্ছে দিঘায় জগন্নাথ মন্দির

অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। দিঘা সফরে এসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'পুরীর সঙ্গে আমরা নিশ্চয় তুলনা করব না। কারণ ওদেরটা ওদের মতো। আমাদেরটা আমাদের মত। ওদেরটা রাজ-রাজারা করেছেন দীর্ঘদিন আগে। আমাদেরটা আমরা সরকারের তরফ থেকে করছি। জায়গাটা এখানে অনেক বেশি আছে এখানে। প্রায় ২০ একর জমি আছে।  ২০ একর জায়গায় তৈরি হচ্ছে দিঘায় জগন্নাথ মন্দির।' এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে তেমনি প্যাঁড়া, গজা, গুজিয়া পাওয়া যাবে। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির। মন্দিরের প্রবেশদ্বারে থাকবে চৈতন্যদেবের মূর্তি। উদ্বোধনের ৪৮ ঘণ্টা আগে শুরু হবে পুজো।…
Read More
রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন

রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন

ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের।কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে অনির্দিষ্টকালের রেল অবরোধ শুরু হয়েছে অসম-বাংলা সীমানায় কোচবিহারের জোড়াই স্টেশনে। প্রভাব পড়তে পারে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগে।                                                এই রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন বর্তমানে রাজবংশী উন্নয়ন বোর্ডের…
Read More