editor

10320 Posts
রাজ্যপালের অপসারণ নিয়ে দায়ের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যপালের অপসারণ নিয়ে দায়ের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়কে অপসারণের দাবিতে আইনজীবীর দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দেয়, মামলাটি ভিত্তিহীন। তাই তা খারিজ করা হল। পাশাপাশি, রাজ্যপালের তরফে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল যে দাবি তুলেছিলেন, তাও একইসঙ্গে খারিজ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই কলকাতা হাই কোর্টে রাজ্যপালকে অপসারণের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিল হাই কোর্ট। জনস্বার্থ মামলাকারী আইনজীবী রমাপ্রসাদ সরকারের দাবি, সংবিধান বহির্ভূত, সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল। রাজনৈতিক দলের মুখপাত্রের মতো আচরণ করছেন তিনি। এমনকী, একের পর অসাংবিধানিক মন্তব্য করছেন রাজ্যপাল, দাবি…
Read More
করোনা আবহে ফের দর্শনার্থীদের জন্য খুলছে বেলুড় মঠ

করোনা আবহে ফের দর্শনার্থীদের জন্য খুলছে বেলুড় মঠ

করোনার দাপট কমতেই এবার দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠ। ২৩ ফেব্রুয়ারি থেকে বেলুড়ে প্রবেশ করতে পারবেন সকলেই। তবে তার জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সামী।প্রত্যেককে মানতে হবে করোনা বিধি। জানুয়ারির শুরুতে হু হু করে করোনা সংক্রমণ বাড়ছিল রাজ্যে। সেই কারণেই বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে টুইটে জানানো হয়েছিল, “পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ২.১.২০২২ তারিখের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।” সেই থেকে বন্ধ বেলুড়ের দ্বার। তারপর দীর্ঘদিন পেরিয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। এবার দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ২৩…
Read More
পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

করোনা সংক্রমণের তান্ডবে বিগত দু বছরের বেশি সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ করোনা কাঁটায় গত বছর হয়নি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ তবে এই বছর পরিস্থিতি অনেকটই স্বাভাবিক৷ আগামী মার্চ মাস থেকে শুরু হবে মাধ্যমিক৷ তার আগে অ্যাডমিট দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ৷ ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে৷ কোনও ভুল থাকলে ৪ মার্চের মধ্যে জানাতে হবে আবেদন৷ বৃহস্পতিবার এই মর্মে মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুলগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে৷ অন্যদিকে, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে প্র্যাক্টিক্যাল পরীক্ষা৷ ৪ মার্চের মধ্যে তা শেষ করতে হবে৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা চাইলে স্কুলে এসে পরীক্ষা…
Read More
বড়ো ঘোষণা হাই কোর্টের তরফে

বড়ো ঘোষণা হাই কোর্টের তরফে

নির্বাচনের পর বড়ো ঘোষণা হাই কোর্টের তরফে৷ অনুমতি ছাড়া সরকারি ভবন বা সাধারণ মানুষের বাড়ির দেওয়ালে কোনও প্রার্থীর পোস্টার লাগানো যাবে না৷ তামিলনাড়ু পুর নির্বাচনের আগে উল্লেখযোগ্য রায় মাদ্রাস হাই কোর্টের৷ প্রধান বিচারপতি মুনিশ্বর নাথ ভান্ডারি এবং বিচারপতি ডি. ভরত চক্রবর্তীর বেঞ্চ আরও জানিয়েছে, যে সকল প্রার্থী তামিলনাড়ু ওপেন প্লেস (প্রিভেনশন অফ ডিসফিগারমেন্ট) আইন, ১৯৫৯ লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে৷  আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করাতে তামিলনাড়ু রাজ্য নির্বাচন কমিশন (টিএনএসইসি) এবং চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে এও বলা হয়েছে, যে সকল প্রার্থী আইনের বিধান এবং তামিলনাড়ু এসইসি-এর ৩০…
Read More
বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ

বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ

বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যাকে অনেকটাই রোধ করা গেছে। দেশের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। এদিকে টিকাকরণেও জোর দেওয়া হয়েছে আগের তুলনায়। দিন দিন বাড়ছে ডোজের সংখ্যাও। তাই কেন্দ্রীয় সরকার মনে করছে এইবার করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে দেওয়ার সময় এসেছে। তাই রাজ্যগুলিকে এই মর্মে চিঠি দিয়েছে তারা। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে এই সংক্রান্ত একটি চিঠি এসেছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহ থেকে মহামারীর সংক্রমণ হ্রাসের একটি প্রবণতা দেখা গিয়েছে। তাই এখন আর করোনার অতিরিক্ত বিধিনিষেধ দরকার আছে বলে মনে করছে না তারা। তাই রাজ্যের অতিরিক্ত কোভিড -১৯ নিষেধাজ্ঞাগুলি যাচাই করে তা…
Read More
বাড়ানো হলো রেলের সময়সীমা

বাড়ানো হলো রেলের সময়সীমা

করোনা সংক্রমণের আবহে দীর্ঘ সময় বন্ধ ছিল রেল পরিষেবা। বঙ্গের সংক্রমণ কিছুটা আয়ত্তে আশায় সাধারণ মানুষের কথা ভেবে শিথিল করা হয়েছে এই নিয়ম। চালু করা হয়েছে রেল পরিষেবা। সংক্রমণ আয়ত্তে আশায় রাজ্যে করোনা বিধিনিষেধও কিছুটা শিথিল হয়েছে। এই আবহে ধাপে ধাপে ট্রেন পরিষেবা আবার আগের মতো জায়গায় আনার পরিকল্পনা চলছে। তাই লোকাল ট্রেনের সময় সূচি বদল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জানান হয়েছে, এবার থেকে শেষ লোকালের সময় বাড়ানো হচ্ছে। বিধিনিষেধের মধ্যে এতদিন রাত ১০ টায় ছিল শেষ লোকাল ট্রেন। এবার থেকে রাত ১০ টার বদলে রাত ১২টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। আপাতত রাতে স্পেশাল ট্রেন নাম দিয়ে লোকাল চালাত রেল…
Read More
অবশেষে দেশে শুরু হলো পঠন পাঠন

অবশেষে দেশে শুরু হলো পঠন পাঠন

বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা দেশে তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। এই কোভিড পরিস্থিতির কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পরে গতকাল থেকে রাজ্যে শুরু হওয়া প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার গড়ে ৬৫ শতাংশর বেশি ছিল বলে বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। গতকাল প্রথম দিনে রাজ্যের মোট ৫০ হাজার ২৬৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ৭৩.৩৩ শতাংশ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। অন্যদিকে, উচ্চ প্রাথমিকে ১৩ হাজার ৪৭৫ টি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতির হার ছিল ৬০.৭৩ শতাংশ। ২০২০ সালের ১৬ মার্চ শেষ স্কুল হয়৷ এর পর করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লাগু হয় লকডাউন৷ বন্ধ হয়ে যায় স্কুল। ২০২১-এর ১২…
Read More
মুখ্যমন্ত্রীর সাহায্যের দাবি চাকরিপ্রার্থীদের

মুখ্যমন্ত্রীর সাহায্যের দাবি চাকরিপ্রার্থীদের

চাকরিতে নিয়োগ নিয়ে বিক্ষোভ বহু দিনের। এই বিক্ষোভ চলছে দুর্নীতির বিরুদ্ধে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হলেন চাকরিপ্রার্থীরা । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে কাতর আবেদন রেখেছেন ধর্নারত বঞ্চিত হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীগণ সহ তাদের অভিভাবকরা। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে নবম-দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত অথচ চাকরি থেকে বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের যে ধর্না চলছে আজ তার ১২৩ তম দিন। একরাশ যন্ত্রণা নিয়ে ধর্না চালিয়ে যাচ্ছেন বঞ্চিত হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীগণ। তারা জানিয়েছেন যে, ২০১৬ সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নবম-দ্বাদশ স্তরের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাতালিকা ভুক্ত হয়েও চাকরিতে নিয়োগপত্র পাননি তারা। বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের অভিযোগ, স্কুল সার্ভিস…
Read More
রাজ্যে বাড়লো সংক্রমণ

রাজ্যে বাড়লো সংক্রমণ

কড়া বিধিনিষেধে মিলেছিল সুফল, কিন্তু বিধিনিষেধ শিথিল হতেই বাড়লো বিপদ। সংক্রমণ নিয়ে আবার বাড়লো চিন্তা। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমেছিল মাঝে, কিন্তু আজ আবার রাজ্যে কোভিড গ্রাফ বাড়ল। তবে মৃত্যু তুলনায় অনেকটাই কমেছে আজ। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট কিঞ্চিত বেড়ে হল ১.১৮ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮ শতাংশের ওপরে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৯৫ জন। কলকাতা দ্বিতীয় স্থানে, সেখানে…
Read More
অ্যালেক্সার বার্ষিকী উদযাপন অ্যামাজনের ছাড়

অ্যালেক্সার বার্ষিকী উদযাপন অ্যামাজনের ছাড়

ভারতে মাত্র চার বছর হল চালু হয়েছে ইকো স্মার্ট স্পিকার আলেক্সা। এরই মধ্যে শপিং-র জন্য কয়েক লক্ষ্য ভারতীয় আলেক্সা বিল্ট-ইন স্পিকার তথা আলেক্সার ভয়েস পরিষেবা ব্যবহার করেছেন। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে মেট্রো শহর গুলিতে ২০২০ সালে যেখানে ৫০ শতাংশ লোক আলেক্সার ভয়েস পরিষেবা ব্যবহার করেছেন, সেখানে ২০২১ সালে প্রায় ৬৮ শতাংশ লোক এই পরিষেবা ব্যবহার করেছে। উল্লেখ্য, বিগত বছরে মার্চ-এপ্রিল-এ কোভিড ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় গ্রাহকরা প্রতিদিন আলেক্সাকে প্রায় ১১, ৫০০টি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন।ইন্ডিয়াতে অ্যালেক্সার বার্ষিকী উদযাপন করতে অ্যামাজন ব্লকবাস্টার ডিল ঘোষণা করেছে। এই ডিল অনুযায়ী অ্যামাজন ইকো রেঞ্জের স্মার্ট স্পিকার এবং ডিসপ্লেগুলির ওপর ৫০% পর্যন্ত ছাড় রয়েছে, ফায়ার টিভি…
Read More
গুজরাটের গান্ধীনগরে ভি’র ৫জি ট্রায়াল সফল

গুজরাটের গান্ধীনগরে ভি’র ৫জি ট্রায়াল সফল

ভারতের অগ্রণী টেলিকম অপারেটর, ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভি) জানিয়েছে, তাদের টেকনোলজি পার্টনার নোকিয়ার সহায়তায় গুজরাটের গান্ধীনগরে ৫জি ট্রায়াল চলাকালীন ৫জি 'ভয়েস ওভার নিউ রেডিয়ো' (VoNR) সফল হয়েছে। চালু হওয়ার পর ভিওএনআর সলিউশন ভি'কে তাদের গ্রাহকদের ৫জি হাই-ডেফিনিশন ভয়েস এক্সপিরিয়েন্স প্রদান করতে সক্ষম করবে এবং পরবর্তীতে আরও বেশকিছু উন্নত ভয়েস অ্যাপ্লিকেশন প্রদান করতে পারবে। ভি বর্তমানে সরকার কর্তৃক বরাদ্দকৃত ৫জি স্পেক্ট্রাম দ্বারা ৫জি ট্রায়াল চালাচ্ছে গুজরাটের গান্ধীনগরে ও মহারাষ্ট্রের পুনেতে। ভিওএনআর ট্রায়াল পরিচালিত হয়েছে নোকিয়ার 'কম্প্রিহেন্সিভ পোর্টফোলিও অফ সলিউশন্স'-এর ভিত্তিতে, যার অন্তর্ভুক্ত রয়েছে এয়ারস্কেল ৫জি আরএএন, ৫জি কোর ও আইপি মাল্টিমিডিয়া সাবসিস্টেম ভয়েস কোর। এর আগে, গান্ধীনগরে নোকিয়ার সঙ্গে ৫জি ট্রায়ালের…
Read More
এলআইসি আইপিও পলিসিহোল্ডার কোটা

এলআইসি আইপিও পলিসিহোল্ডার কোটা

দেশের শীর্ষস্থানীয় বীমাকারী ও আর্থিক সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) জানিয়েছে, তাদের আসন্ন পাবলিক ইস্যুতে আবেদনের ক্ষেত্রে একজন যোগ্য পলিসিহোল্ডার হিসাবে বিবেচিত হওয়ার জন্য প্রত্যেক পলিসিধারীকে ২৮ ফেব্রুয়ারির আগে কর্পোরেশনের পলিসি রেকর্ডে তার প্যান (PAN) আপডেট করতে হবে। প্যান আপডেট সরাসরি এলআইসি ওয়েবসাইটে বা এজেন্টদের সাহায্যে করা যেতে পারে (https://licindia.in/Home/Online-PAN-Registration)। এলআইসি সূত্রে জানানো হয়েছে, যোগ্য পলিসিহোল্ডারদের জন্য সংরক্ষণের সমষ্টি মোট অফারের আকারের ১০ শতাংশের বেশি হবে না। এলআইসি ও ভারত সরকার, বিআরএলএম-দের (BRLM) সঙ্গে আলোচনা সাপেক্ষে ও অনুমোদনক্রমে যোগ্য পলিসিধারীদের অফার মূল্যে ছাড় দিতে পারে। উল্লেখ্য, এলআইসি একটি অফারের মাধ্যমে ১০ টাকা ফেসভ্যালুর ৩১৬,২৪৯,৮৮৫ ইক্যুইটি শেয়ার বিক্রয়ের জন্য…
Read More
এরিয়েলের নতুন ক্যাম্পেন ফিল্ম – #সীইকোয়াল

এরিয়েলের নতুন ক্যাম্পেন ফিল্ম – #সীইকোয়াল

গত সাত বছর ধরে, এরিয়েল ইন্ডিয়া গৃহস্থালির কাজের অসম বিভাজনের বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য প্রচার চালাচ্ছে এবং আরও বেশি সংখ্যক পুরুষকে #শেয়ারদ্যলোড (#ShareTheLoad) অর্থাৎ কাজের সমবন্টনের জন্য আহ্বান জানাচ্ছে। এর মাধ্যমে এরিয়েলের উদ্দেশ্য - পরিবারের মধ্যে সমতা বিষয়ে আরও বেশি সচেতনতা সৃষ্টি করা। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরিয়েল #শেয়ারদ্যলোড-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন উপলক্ষে #সীইকোয়াল (#SeeEqual) নামে একটি ফিল্ম চালু করল। এই ফিল্মের মাধ্যমে এরিয়েল একটি প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছে – 'পুরুষরা যদি অন্য পুরুষদের সঙ্গে সমানভাবে কাজের বোঝা ভাগ করতে পারে তবে তারা কেন তাদের স্ত্রীদের সঙ্গে তা করছে না?’ এভাবে এরিয়েল পুরুষদের সমান ভূমিকা পালন করার ও সমান অংশীদার হওয়ার…
Read More
বৃদ্ধি পেলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বৃদ্ধি পেলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

নিয়ম শিথিল হতে রাজ্যে বাড়লো করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমেছিল মাঝে, কিন্তু আজ আবার রাজ্যে কোভিড গ্রাফ বাড়ল। তবে মৃত্যু তুলনায় অনেকটাই কমেছে আজ। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট কিঞ্চিত বেড়ে হল ১.১৮ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮ শতাংশের ওপরে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৯৫ জন। কলকাতা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৫৮ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা।…
Read More