editor

11195 Posts
টেলিকম প্রযুক্তিতে বিশ্বমান রচনা করল ভারত ৫জি পরিষেবার সূচনায় উচ্ছ্বসিত মোদি

টেলিকম প্রযুক্তিতে বিশ্বমান রচনা করল ভারত ৫জি পরিষেবার সূচনায় উচ্ছ্বসিত মোদি

মহাষষ্ঠীর সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে 5G পরিষেবার। দেশের টেলিকম শিল্পে নতুন দিগন্ত নির্মাণের দিনে প্রধানমন্ত্রীর উচ্চাশা, আগামিদিনে বিশ্বকে প্রযুক্তিতে পথ দেখাবে ভারতই। এদিন মোদিকে বলতে শোনা যায়, ”২জি, ৩জি, ৪জির সময় ভারতে প্রযুক্তির বিষয়ে অন্য দেশের উপরে নির্ভর করতে হত। কিন্তু ৫জির ক্ষেত্রে ভারত নতুন ইতিহাস তৈরি করেছে। ৫জির মাধ্যমে ভারত টেলিকম প্রযুক্তিতে এই প্রথম বিশ্বমান রচনা করল।” তাঁর কথায়, ”এই নতুন ভারত কেবল প্রযুক্তির এক মুখ্য ক্রেতাই হয়ে থাকবে না। প্রযুক্তির উন্নতি ও তাকে আমজনতার কাছে পৌঁছে দেওয়ায় সক্রিয় ভূমিকা পালন করবে। ওয়্যারলেস প্রযুক্তির ভবিষ্য়ৎ গড়তে বড় ভূমিকা পালন করবে ভারত।” প্রধানমন্ত্রী ৫জি প্রযুক্তিকে…
Read More
পুজোর আবহে মধ্যবিত্তের স্বস্তি! কমল রান্নার গ্যাসের দাম

পুজোর আবহে মধ্যবিত্তের স্বস্তি! কমল রান্নার গ্যাসের দাম

পুজোর শুরুতেই সুসংবাদ সাধারণ মানুষের জন্য। তেল বিপণন সংস্থাগুলি (OMCs) বিভিন্ন মেট্র শহরে ১৯-কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। আজ ১ অক্টোবর থেকে এই দাম কার্যকর হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (IOCL) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ইউনিট প্রতি ৩৭.৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। দামের সর্বশেষ সংশোধনের পড়ে, একটি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে হবে ১,৮৫৯ টাকা। আগে দাম ছিল ১,৮৮৫ টাকা। একইভাবে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় ১,৯৯৫.৫০ টাকার পরিবর্তে হবে ১,৯৫৯ টাকা। মুম্বইতে দাম হবে ১,৮১১.৫০ টাকা এবং চেন্নাইতে ২,০০৯.৫০ টাকা। উল্লেখ্য, ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। ১৪.২ কেজির ঘরোয়া…
Read More
মুম্বাইয়ের হোটেল থেকে উদ্ধার করা হলো মডেলের ঝুলন্ত লাশ

মুম্বাইয়ের হোটেল থেকে উদ্ধার করা হলো মডেলের ঝুলন্ত লাশ

বৃহস্পতিবার মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় একটি হোটেলের ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৩০ বছর বয়সী এক মডেলের দেহ। পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে মডেল হোটেলে চেক করেন এবং ডিনারের অর্ডারও দেন। বৃহস্পতিবার গৃহকর্মীরা বারবার ডাকলেও দরজা খোলেননি। পরে হোটেলের ম্যানেজার পুলিশকে খবর দেন।হোটেলে পৌঁছে পুলিশ মাস্টার চাবি দিয়ে রুম খুললে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। সুইসাইড নোটে মডেল লিখেছেন, "আমি দুঃখিত। এর জন্য কেউ দায়ী নয়। আমি খুশি নই। আমার শুধু শান্তি দরকার।" ভার্সোভা পুলিশ এডিআর-এর অধীনে একটি মামলা দায়ের করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত চলছে।
Read More
স্থাপত্যে সেরার এবিপি আনন্দ শারদ সম্মান আটলান্টা ক্লাবের

স্থাপত্যে সেরার এবিপি আনন্দ শারদ সম্মান আটলান্টা ক্লাবের

গলফ ক্লাব রোডের  আটলান্টা ক্লাবের পুজোর বয়স ৮৩ বছর।  এবার দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হয়েছে ১০০ ফুট উঁচু মণ্ডপ। স্থাপত্যে সেরার এবিপি আনন্দ শারদ সম্মান পেল আটলান্টা ক্লাব। এবারের দুর্গা পুজোয় দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতায়, সঙ্গে আর বড় টিজারটি হল, ১০০ ফুট উঁচু মণ্ডপ এটি।  এদিন সেরার এবিপি আনন্দ শারদ সম্মানের মুহূর্তে উপস্থিত ছিলেন পন্ডিত অজয় চক্রবর্তী। তিনি এবার ক্লাবের মুখ। তাঁর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পন্ডিত অজয় চক্রবর্তী বলেন, 'ইশ্বরের আশীর্বাদ , মায়ের আশীর্বাদ। আমি বিশ্বাস করি, কোনও কিছু মানুষের ইচ্ছেয় হয় না। পরিশ্রম এবং সততা, আমরা মনে সবাই যদি একটু এগিয়ে…
Read More
পুজোর মুখে ফের বন্ধ ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল, কর্মহীন সাড়ে চার হাজার শ্রমিক

পুজোর মুখে ফের বন্ধ ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল, কর্মহীন সাড়ে চার হাজার শ্রমিক

ব্যবধান মাত্র ২ মাসের। ফের বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। পুজোর মুখে কাজ হারালেন হাজার চারেক শ্রমিক। কেন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো হল? মিলের গেটের সামনে রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। এ বছরের শুরুতে প্রায় ৩ মাস উৎপাদন বন্ধ ছিল ভাটপাড়়ার রিলায়েন্স জুটমিলে। মাস দুয়েক আগে অবশ্য খুলেছিল জুটমিলটি। কাজও চলছিল পুরোদমে। এদিন সকালেও যথারীতি কাজ যোগ দিতে এসেছিলেন শ্রমিকরা। কিন্তু ততক্ষণে গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ! কেন? নোটিসে উল্লেখ, শ্রমিক অসন্তোষের কারণেই রিলায়েন্স জুটমিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এদিকে পুজোর মুখে ফের রিলায়েন্স জুটমিল বন্ধ হওয়া যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।…
Read More
পুজো দেখতে মালদায় এলেন দিলীপ ঘোষ

পুজো দেখতে মালদায় এলেন দিলীপ ঘোষ

পঞ্চমীর সকালে কলকাতা থেকে মালদায় আসলেন সাংসদ তথা কেন্দ্রীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। মালদা জেলা বিজেপি কর্মীরা তাকে স্বাগত জানাতে শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে হাজির হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, নেতা নেত্রীরা এমনকি সেলিব্রেটিরা সব শহরের পুজোতে অংশগ্রহণ করে। এবার আমি মালদার গ্রামের বেশ কিছু পুজোতে উপস্থিত হব এবং কিছু উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করব। পাশাপাশি তিনি জেলা তৃণমূল কংগ্রেসের বিতর্কিত মন্তব্যের বিষয়ে জানান, তিনি যদি জেলে ঢুকে যান তাহলে কেমন হবে? বড় দাদারা যেমন যে রাস্তায় গিয়েছেন তিনি কি সেই রাস্তায় যেতে চান। এই জন্য সিবিআই তদন্ত চলছে। এই জন্য মালদায় গত বিধানসভায় সাধারণ মানুষ টিএমসিকে কোন…
Read More
পুজো আসতেই মালদা ছেড়ে শিলিগুড়ি পারি দিচ্ছে ঢাকিরা

পুজো আসতেই মালদা ছেড়ে শিলিগুড়ি পারি দিচ্ছে ঢাকিরা

কবে আসবে মরশুম আর কবেইবা আসবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজো। সারা বছর তারই অপেক্ষায় থাকে ঢাকিরা।করোনার দুটো বছর পর স্বাভাবিক ছন্দে ফিরেছে উৎসব। করোনার সময় ভালো করে পূজো না হওয়ায় অনেক ঢাকিরাই শিলিগুড়ি আসেনি। এবার ফের উৎসবের আসায় শিলিগুড়িতে আসতে শুরু করেছে ঢাকিরা। পূজোর কদিন কাটবে মন্ডপেই। আশা এবার অন্তত কিছু টাকা রোজগার করে পরিবারের জন্য নিয়ে যাওয়া যাবে। দুটো পয়সার জন্য ভিটেমাটি ছেড়ে শিলিগুড়িতে এসেছে মালদহের প্রচুর ঢাকি। বাবা কাকুদের সঙ্গে আসতে দেখা গিয়েছে মিঠুন রবিদাস, নিখিল রবিদাসকে। প্রত্যেকেই স্কুল পড়ুয়া। কেউ তৃতীয় আবার কেউ পঞ্চম শ্রেণীতে পরে। ঢাকের সঙ্গে কেউ বাজায় তাসা আবার কেউ কাঁসর। সেগুলোর পাশাপাশি প্রথমবারের…
Read More
প্রত্যক্ষ রাজনীতি আর নয়, উপাচার্য হয়ে ঘোষণা ওমপ্রকাশের

প্রত্যক্ষ রাজনীতি আর নয়, উপাচার্য হয়ে ঘোষণা ওমপ্রকাশের

আর প্রত্যক্ষ রাজনীতি নয়। তৃণমূলের কোনও পদেও থাকবেন না। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে বসে জানালেন ওমপ্রকাশ মিশ্র। বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে দায়িত্ব নেন ওমপ্রকাশ মিশ্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘গত কাল (বুধবার) সন্ধ্যায় নোটিফিকেশন আসে। এবং আমার সম্মতি নেওয়া হয়েছিল। যে হেতু পুজোর ছুটির আগে শেষ দিন, তাই মনে করলাম আজই যোগ দেওয়া উচিত হবে। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু দফতরের কাজ, পরীক্ষা বিষয়ক কাজ বাকি আছে। ছুটির আগেই সেই সব কাজ করব।’’এর পরই ওমপ্রকাশের ঘোষণা, ‘‘উপাচার্যের দায়িত্বে থাকাকালীন প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে আমার কোনও সংস্পর্শ থাকবে না। আমি দলের কোনও পদে থাকব না। এবং এই বিষয়ে আমি আমার নেতৃত্বকে জানিয়ে…
Read More
ভাঙন রোধে ৫৩ কোটি টাকা বরাদ্দ

ভাঙন রোধে ৫৩ কোটি টাকা বরাদ্দ

পুজোর আগেই এল সুখবর। শমসেরগঞ্জ ও ধুলিয়ানে গঙ্গার ভাঙন রোধে কেন্দ্র ৫৩ কোটি ১২ লক্ষ টাকা বরাদ্দ করল। কেন্দ্রের ‘অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্স ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট’ নামে তহবিল থেকে ওই টাকা দেওয়া হচ্ছে। স্টেট ডেভলপমেন্ট স্কিমের অধীনে রাজ্যের সেচ দফতর ওই টাকায় চারটি জায়গায় ভাঙন রোধে কাজ করবে। গত বছর ওই এলাকায় দু’ কিমি এলাকার ভাঙন রোধে ২৭ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। নতুন করে আরও ৫৩ কোটি ১২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই ভাঙন রোধের কাজের জন্যে দরপত্র আহ্বান করা হয়েছে বলে খবর। আগামী ১২ অক্টোবরের মধ্যেই দরপত্রের প্রক্রিয়া শেষ করতে হবে। কাজ শুরু হবে পুজোর পরেই।গত বছর থেকে গঙ্গায় ভয়াবহ ভাঙন…
Read More
পুজোয় যাত্রী সুরক্ষা বাড়াতে বনগাঁ-দক্ষিণেশ্বরগামী বাসে বসল সিসিটিভি ক্যামেরা

পুজোয় যাত্রী সুরক্ষা বাড়াতে বনগাঁ-দক্ষিণেশ্বরগামী বাসে বসল সিসিটিভি ক্যামেরা

পুজোর মুখে সীমান্তবর্তী শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাত্রীরা সুরক্ষিত থাকে সেই কারণে বনগাঁ থেকে দক্ষিণেশ্বর গামী ডিএন ৪৪ বাসে পরীক্ষামূলকভাবে লাগানো হল সিসিটিভি  ক্যামেরা।যাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত করতে বনগাঁ তৃণমূল ট্রেড ইউনিয়নের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। বনগাঁ থেকে দক্ষিণেশ্বর অনেকটাই রাস্তা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার সময় কোনও যাত্রী যাতে হেনস্থার শিকার না বা কারোর দ্বারা কেউ প্রতারিত না হয় সেই উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে একটি বাসে সিসিটিভির ক্যামেরা লাগানো হয়েছে। পুজোর সময় সীমান্তবর্তী শহর থেকে বহু মানুষ কলকাতার শহরতলী অভিমুখী হয় ঠাকুর দেখার পাশাপাশি শহরে আনন্দ উপভোগ করতে। তাই যাত্রীরা যাতে সুরক্ষিত থাকে সেই কারণে এই সিসিটিভি লাগানো। বনগাঁ সাংগঠনিক…
Read More
আইআইএইচএম ক্যাম্পাসে প্রথম বার দুর্গাপুজোর আয়োজন, ইউনেস্কোর স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রতিষ্ঠাতার

আইআইএইচএম ক্যাম্পাসে প্রথম বার দুর্গাপুজোর আয়োজন, ইউনেস্কোর স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রতিষ্ঠাতার

রাজ্যে চাকরিমুখী শিক্ষার ক্ষেত্রে নতুন দিশার সন্ধান দিয়েছেন তাঁরা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট (আইআইএইচএম) কর্তৃপক্ষ এ বার উদ্যোগী হলেন বাঙালির বৃহত্তম উৎসবের শরিক হতে। সল্টলেকের সেক্টর ফাইভে আইআইএইচএম ‘আইকনিক গ্লোবাল ক্যাম্পাসে’ এই প্রথম বার আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর। আইআইএইচএম-এর প্রতিষ্ঠাতা তথা লন্ডনের ‘ইন্টারন্যাশনাল হসপিটালিটি কাউন্সিল’ (আইএইচসি)-এর চেয়ারম্যান সুবর্ণ বসু সংস্থার ক্যাম্পাসে পুজোর উদ্বোধন করেন। কলকাতার দুর্গাপুজোকে দেওয়া ইউনেস্কোর সম্মাননার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘এটি আমাদের সকলের কাছে গর্বের বিষয়। প্রথম বার শারদোৎসবের শরিক হতে পেরে আমরা আনন্দিত।’’ কলকাতার দুর্গাপুজোকে দেওয়া ইউনেস্কোর ‘ইনট্যানজিব্‌ল কালচারাল হেরিটেজ’ (আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য) তকমায় আনন্দ প্রকাশ করে তিনি জানান, শহরের আতিথেয়তা (হসপিটালিটি) এবং পর্যটন শিল্পের…
Read More
জল বাঁচানোর আর্তি নিয়ে সচেতনতা প্রচার

জল বাঁচানোর আর্তি নিয়ে সচেতনতা প্রচার

জল সংরক্ষণের বার্তা দিতে ছাত্রীদের প্রস্তুতি চলছে পুরোদমে। নির্মল বিদ্যালয় অভিযানের অঙ্গ হিসেবে জল সংরক্ষণের আবেদন জানিয়ে প্রচার চালান হচ্ছে জলপাইগুড়িতে। শহরের মাড়োয়ারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষিকা লক্ষ্মী বাগচী বলেন, " 'কোনভাবেই জল অপচয় করা যাবে না।' এই বার্তা নিয়েই সচেতনতা প্রচার চালান হচ্ছে ।"
Read More
আদালতের নির্দেশ মেনে চাকরিতে যোগ দিলেন জলপাইগুড়ির ৭জন

আদালতের নির্দেশ মেনে চাকরিতে যোগ দিলেন জলপাইগুড়ির ৭জন

প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা দিয়েছিলেন ২০১৪ সালে। ২০১৬ সালে নিয়োগের তালিকা প্রকাশ হলেও জলপাইগুড়ি জেলার ৭ জনের নাম ছিল না সেই তালিকায়। অভিযোগ, নিয়োগের পরীক্ষায় ৬ টি প্রশ্ন ভুল ছিল। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে এই সাত চাকরি প্রার্থীও মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। ২০১৮ সালের সেই মামলার রায় ঘোষণা করেছেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে অবশেষে চাকরিতে যোগ দিয়েছেন সাত জন। চাকরি পেয়ে খুশি তারা। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় বলেন, " দুই শিক্ষিকা ও পাঁচ শিক্ষককে নিয়োগ পত্র দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁরা কাজে যোগ দিয়েছেন জেলার রাজগঞ্জ, ময়নাগুড়ি এবং ধুপগুড়ি ব্লকে।"
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে এলেন তৃণমূলের মুখপাত্র ওম প্রকাশ মিশ্র

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে এলেন তৃণমূলের মুখপাত্র ওম প্রকাশ মিশ্র

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সুবিরেশ ভট্টাচার্যকে সরানো হল। তাঁর জায়গায় এলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ওম প্রকাশ মিশ্র । মূলত, তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের জন্যও সম্মতি দিয়েছেন রাজ্যপাল। সুবীরেশ ভট্টাচার্যকে সরানোর জন্য আচার্যের কাছে আবেদন পাঠায় রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। তাতে সম্মতি দিলেন রাজ্যের রাজ্যপাল তথা আচার্যএসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য৷ এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি৷ সুবীরেশ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁকে উপাচার্য পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছিলেন…
Read More