editor

10320 Posts
নাইটের অধিনায়ক কে

নাইটের অধিনায়ক কে

অবসান হলো জল্পনার। আইপিএল ২০২২ নিলামের আগে থেকেই তাঁকে নিয়ে জল্পনা ছিল যে তাঁকে কলকাতা নাইট রাইডারস কিনতে পারে এবং তাঁকেই করা হতে পারে দলের অধিনায়ক। সেই জল্পনাই সত্যি হল। আজ কলকাতা নাইট রাইডার কর্তৃপক্ষ ঘোষণা করে দিল যে, এবার তাদের দলের অধিনায়ক হচ্ছেন শ্রেয়স আইয়ার। এ বারের নিলামে ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে নিয়েছিল কলকাতা। গতবার দিল্লি দলে ছিলেন শ্রেয়স। প্রথমে অধিনায়ক থাকলেও পরে সেখান থেকে সরে আসতে হয় তাঁকে। নিলামের আগে জানিয়েছিলেন যে, নতুন দলে যেতে চান এবং অধিনায়কত্ব করতে চান। কলকাতার আগের মরশুমের দুই অধিনায়ক, ইওন মরগ্যান ও দীনেশ কার্তিক এবার নেই। ছেড়ে দিয়েছে দল।…
Read More
করোনা আক্রান্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর

করোনা আক্রান্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর

বড়ো ঘোষণা। বাড়ন্ত করোনা সংক্রমণে আবহের মাঝে সুখবর এলো রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। 'ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম'-এর আওতায় আউটডোর চিকিৎসায় যুক্ত হল কোভিড-১৯। সরকারি কর্মীরা এবার করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা করালে তার খরচ দেবে রাজ্য সরকার। আজ অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানো হয়েছে। সরকারের স্বাস্থ্য বীমার তালিকায় অন্তর্ভুক্ত হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার জন্য আউটডোরে গিয়ে চিকিৎসা করালে তার সমস্ত খরচ দেবে রাজ্য সরকার। এতদিন আউটডোরে ১৬ টি রোগের চিকিৎসার খরচ দিতে সরকার। সেই তালিকায় এবার যুক্ত হল কোভিড-১৯। অন্যদিকে, আরটিপিসিআর টেস্টের খরচও রাজ্য সরকার দেবে বলে জানান হয়েছে। এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত…
Read More
নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর

নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুধু মহানগরীতেই নয় এবার একগুচ্ছ প্রতিশ্রুতি উত্তরবঙ্গেও৷ উত্তরবঙ্গ সফরে গিয়ে গুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিলেন একাধিক প্রতিশ্রুতি৷ কোচ- রাজবংশীদের গর্ব বীর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার কোচবিহার ২ ব্লকের সিদ্ধেশ্বরী এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ আয়োজক ছিল দা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন৷ ওই অনুষ্ঠানে যোগ দিয়েই একের পর এক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷  তিনি বলেন, কোচবিহারে নতুন কোনও সরকারি প্রকল্পের উদ্বোধন করা হলে তা বীর চিলা রায়কে উৎসর্গ করা হবে। শুধু তাই নয়, বীর চিলা রায়ের সম্মানে রাজ্য সরকারের তরফে ১৫ ফুট উচ্চতার একটি মূর্তি তৈরি করা হবে। যার খরচ আনুমানিক ১৮ লক্ষ টাকা৷ কোচবিহার বাবুর…
Read More
ভারত ও ইউক্রেনের মধ্যে ফ্লাইটের সংখ্যার উপর নিষেধাজ্ঞা সরিয়েছে ভারত

ভারত ও ইউক্রেনের মধ্যে ফ্লাইটের সংখ্যার উপর নিষেধাজ্ঞা সরিয়েছে ভারত

প্রাক্তন সোভিয়েত রাষ্ট্র এবং তার প্রতিবেশী দেশ রাশিয়ার মধ্যে বিরাজমান পরিস্থিতির মধ্যে ভারত সরকার ইউক্রেনে থেকে  আসা ফ্লাইটের সংখ্যার উপর নিষেধাজ্ঞা সরিয়ে দিয়েছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে, "যেকোনো ফ্লাইট এবং পাশাপাশি চার্টার ফ্লাইটগুলিও এই পরিস্থিতিতে পরিচালনা করতে পারে।" "এমওসিএ(মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন) এয়ার বাবল ব্যবস্থায় ভারত ও ইউক্রেনের মধ্যে ফ্লাইট এবং আসন সংখ্যার সীমাবদ্ধতা সরিয়ে দিয়েছে। যে কোনও সংখ্যক ফ্লাইট পাশাপাশি চার্টার ফ্লাইটগুলি পরিচালনা করতে পারবে। চাহিদা বৃদ্ধি অনুসারে ভারতীয় বিমান সংস্থাগুলিকে তাদের ফ্লাইটগুলিকে মাউন্ট করার জন্য জানানো হয়েছে। এমওসিএ এমইএ-র সাথে সমন্বয় সাধনে সহায়তা করছে বলে বলা হয়েছে।
Read More
SBI গ্রাহকদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটে বাড়ছে সুদের হার

SBI গ্রাহকদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটে বাড়ছে সুদের হার

আমানতকারীদের স্বস্তি দিয়ে ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI। ২ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ১০ থেকে ১৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই নয়া সুদের হার কার্যকর হচ্ছে। স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, ২ থেকে ৩ বছর মেয়াদি স্থায়ী আমানতে আগে সুদ দেওয়া হত ৫.১০ শতাংশ। এবার থেকে এই ধরনের ফিক্সড ডিপোজিটগুলিতে সুদ দেওয়া হবে ৫.২০ শতাংশ। দুই থেকে ৫ বছরের টার্ম ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে ১৫ বেসিস পয়েন্ট। আগে এই ধরনের আমানতে সুদের হার ছিল ৫.৩০ শতাংশ। এবার তা বেড়ে হচ্ছে ৫.৪৫ শতাংশ। ১০ বছরের বেশি আমানতের ক্ষেত্রে…
Read More
কে ছিলেন বাপ্পির অনুপ্রেরণা

কে ছিলেন বাপ্পির অনুপ্রেরণা

একের পর এক নক্ষত্র পতন হয়েছে সংগীত জগতে। সদ্য মাত্রই প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর, এর পরই আমাদের ছেড়ে চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আর তার পরেই দেশের সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি করে দিয়ে তিনি চলে গিয়েছে অন্য সুরলোকে। তবে বাপ্পি লাহিড়ী যা সৃষ্টি করে দিয়ে গিয়েছেন তা জনপ্রিয় থাকবে অনন্তকাল। তাঁর গাওয়া গান, গানের সুর সব নিয়ে আলোচনা এবং চর্চা হয়েছে সর্বদা। পাশাপাশি আরও একটি বিষয় ছিল যা নিয়ে চর্চার কোনও খামতি ছিল না। সেটি হল তাঁর সোনার গয়না। বারবার প্রশ্ন উঠে এসেছে যে তিনি কেন এত সোনার গয়না পরেন। কেই বা তাঁর অনুপ্রেরণা ছিল। সেই সব প্রশ্নের উত্তর তিনি নিজেই…
Read More
মাত্র ১৩ বলে ৫০ রান! ব্যাট হাতে রেকর্ড গড়লেন কেকেআরের নারিন

মাত্র ১৩ বলে ৫০ রান! ব্যাট হাতে রেকর্ড গড়লেন কেকেআরের নারিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি করে অনবদ্য রেকর্ড গড়ে ফেললেন কেকেআর তারকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন নারিন। বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে অসামান্য কৃতিত্বটি করে দেখান ক্যারিবিয়ান সুপারস্টার। কুমিল্লার হয়ে ওপেন করতে গিয়ে একেবারে প্রথম বল থেকেই মারমুখী অবতারে ধরা দেন তিনি। ১৩ বলের ইনিংসে মোট ৫টি চার এবং ৬টি ছক্কা হাঁকান তিনি। মাত্র দুটি ডট বল খেলেন নারিন। ১৩ বলে ৫০ রানের এই ইনিংসে অনবদ্য রেকর্ডেরও মালিক হয়ে গিয়েছেন নারিন। স্বীকৃত টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের মালিক হয়ে গেলেন তিনি। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে…
Read More
পূর্ণ মর্যাদায় সম্পন্ন হল সন্ধ্যার শেষকৃত্য

পূর্ণ মর্যাদায় সম্পন্ন হল সন্ধ্যার শেষকৃত্য

নিভে গেল সন্ধ্যা বাতি৷ বসন্ত সন্ধ্যায় নিভল ‘সন্ধ্যা’ প্রদীপ৷ প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী৷ বুধবার শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর৷ তার আগে রবীন্দ্রসদনে শায়িত রাখা হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ৷ রাজ্য সঙ্গীত আকাদেমি থেকে রবীন্দ্রসদনে পৌঁছয় গীতশ্রীর পার্থিব শরীর। বিকেল পাঁচটা পর্যন্ত এখানেই শায়িত রাখা হয়েছিল তাঁর মরদেহ৷ গীতশ্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছেছিল বিশিষ্টজনেরা। এখানে এসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর গুণমুগ্ধরাও৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষ কৃত্য৷ দেওয়া হয় গান স্যালুট৷ রবীন্দ্রসদন জুড়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান৷ গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সুরের জগতে অগণিত গান উপহার দিয়েছেন তিনি৷ সেই গানেই…
Read More
শারীরিক ক্লাসের জন্য আজ থেকে আবার খুলতে চলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়

শারীরিক ক্লাসের জন্য আজ থেকে আবার খুলতে চলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে আবার শারীরিক ভাবে ক্লাস শুরু হতে চলেছে৷ কোভিড-১৯ এসওপি তথা নির্দেশিকা  অনুসরণ করে শারীরিক ভাবে ক্লাস অনুষ্ঠিত হবে৷ এদিকে, বহিরাগত শিক্ষার্থীদের একটি অংশ বিশেষ করে যারা অন্তিম বর্ষে পড়ছে তারা হাইব্রিড ফর্ম্যাটে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছে। কিছু কলেজ হাইব্রিড বিন্যাসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্লাস করাবে, যেখানে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে ক্লাস করতে হবে। বিশ্ববিদ্যালয় এর আগে শারীরিক ক্লাস পরিচালনার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। ডিইউ-এর আদেশ অনুসারে, বহিরাগত শিক্ষার্থীদের এমনভাবে দিল্লি পৌঁছানোর পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা তাদের নিজ নিজ কলেজ / বিভাগে রিপোর্ট করার আগে তিন দিনের বিচ্ছিন্নতা…
Read More
বড় রকম অস্বস্তিতে বিধায়ক

বড় রকম অস্বস্তিতে বিধায়ক

অস্বস্তি বাড়ছে বিধায়কের, একের পর একের অস্বস্তি বাড়ছে বিধায়কের। মেদিনীপুরের চণ্ডীপুরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছে আর্থিক প্রতারণার দায়ে। তিনি বিধায়কের গাড়িও 'উধাও' করে দিয়েছেন বলেও অভিযোগ উঠছে। এবার আরও বড় অভিযোগে অভিযুক্ত হলেন তিনি। এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এছাড়াও একাধিক মানুষের থেকে টাকা আত্মস্যাত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সজল হুগলির কোন্নগরের বাসিন্দা৷ তাঁর বিরুদ্ধে প্রচতারণার অভিযোগ দায়ের করেন খোদ সোহম৷ তারকা-বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সোমবার চণ্ডীপুরের একটি ভাড়াবাড়ি থেকে সজলকে গ্রেফতার করা হয়৷ সোহম জানান, বছর খানেক আগে সজলকে আপ্ত সহায়ক হিসেবে  নিয়োগ করেছিলেন তিনি৷ সেই সময় তাঁকে একটি…
Read More
আতঙ্ক বাড়ছে করোনা সংক্রমণের মৃত্যুর সংখ্যা নিয়ে

আতঙ্ক বাড়ছে করোনা সংক্রমণের মৃত্যুর সংখ্যা নিয়ে

চিন্তা বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে। ওমিক্রন প্রজাতি নিয়ে যে উদ্বেগ বহাল থাকবেই আগামী দিনে তা আগে থেকেই স্পষ্ট করে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরামর্শ দেওয়া হয়েছিল, রাতারাতি বিধিনিষেধ তুলে না দিতে, একই সঙ্গে সতর্ক করা হয়েছিল সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে। সেই জটিল পরিস্থিতি হয়তো এবার তৈরি হতে শুরু করেছে। কারণ ভারতের মহারাষ্ট্রে দাপানো শুরু করেছে ওমিক্রন। নতুন আক্রান্তদের ৯৫ শতাংশের শরীরেই হানা দিয়েছে এই ভাইরাস প্রজাতি। মুম্বই পুরসভার তরফ থেকে জানান হয়েছিল যে, পরীক্ষা করা ১৯০ টি নমুনার মধ্যে ১৮০ টি নমুনাতেই ওমিক্রনের খোঁজ পাওয়া গিয়েছে। মোট ২৮২ জন আক্রান্তের নমুনা সংগ্রহ করে জিনোম পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে…
Read More
শিক্ষা প্রতিষ্ঠান খুললেও হচ্ছে প্রতিবাদ

শিক্ষা প্রতিষ্ঠান খুললেও হচ্ছে প্রতিবাদ

অবশেষে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১৬ তারিখ অর্থাৎ বুধবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। গতকাল এমনটাই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কোভিড বিধি মেনেই এই স্কুল চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। স্কুল খুলে যাচ্ছে মানে স্বাভাবিকভাবেই পরীক্ষা এখন অফলাইনেই হওয়ার কথা। প্রায় ২ বছর পর এখন খুলছে স্কুল, কিন্তু দিন হিসেবে পরীক্ষা একেবারে দোরগোড়ায় চলে এসেছে পড়ুয়াদের। তাই এইভাবে আচমকা স্কুল খুলেই কী ভাবে বাচ্চাদের অফলাইন পরীক্ষা হবে তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে অভিভাবকদের একাংশের মধ্যে। এই 'হঠকারি' সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে তাদের একটা অংশ। পানিহাটি সেন্ট জেভিয়ারস স্কুলের সামনে পঞ্চম…
Read More
কমিশনের নয়া নির্দেশ

কমিশনের নয়া নির্দেশ

বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। গত পরশু চার পুরসভার নির্বাচন হল এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে। এদিকে, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যে আরেক দফা পুরভোটের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন সরকারের কর্মসূচি নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছে। ভোট মুখী পুর এলাকাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হবে, সেখানে কোনও জায়গাতেই মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷ কোনও রাজনৈতিক নেতা বা মন্ত্রী দুয়ারের সরকার শিবিরে যেতে পারবেন না বলে কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কোনও রকম রাজনৈতিক প্রচার করা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। আগেই জানা গিয়েছিল…
Read More
হেনস্থা হলেন রাজ্যের বিরোধী দলনেতা

হেনস্থা হলেন রাজ্যের বিরোধী দলনেতা

সৃষ্টি হলো অসন্তোষের। আবার একবার হেনস্থা হতে হলো রাজ্যের বিরোধী দল নেতাকে। তিনি গিয়েছিলেন পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আশুতোষ কলেজের পাশেই এক কর্মসূচিতে। কিন্তু সেখানে তাঁকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা 'হেনস্থা' করে বলে বড়সড় অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আসলে শুভেন্দু যখন সেখানে পৌছন তখন তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। পরিস্থিতি সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে। পরে নিরাপত্তারক্ষীরা বিজেপি নেতাকে গাড়িতে তোলেন। শুভেন্দু এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন, শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে আচমকা এসে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল সমর্থিত বেশ কয়েক জন। অকথ্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়ে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি তাঁকে…
Read More