editor

11195 Posts
তিহার জেলে গিয়ে এনামুলকে জেরা করবে সিআইডি!

তিহার জেলে গিয়ে এনামুলকে জেরা করবে সিআইডি!

গরু পাচার মামলায় এবার তিহার জেলে গিয়ে এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চায় CID। এমনটাই সূত্র মারফত জানা গেছে। সূত্রের খবর,গরু পাচার মামলায় বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই তথ্য নিয়েই এনামুল হককে জেরা করা প্রয়োজন। সেই কারণে গতকাল জঙ্গিপুর আদালতে CID এর পক্ষ থেকে তিহার জেলে গিয়ে এনামুলকে জিজ্ঞাসাবাদের আবেদন করে। এদিকে, সিআইডি তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, আদালতের অনুমতি মিলবে। অনুমতি মিললেই তিহার জেলে গিয়ে গরু পাচার মামলায় এনামুল হককে জেরা করবে সিআইডি। উল্লেখ্য, গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই এবং ইডি।
Read More
রাস্তা যেন বন্ধ না হয়,সুজিত বসুকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

রাস্তা যেন বন্ধ না হয়,সুজিত বসুকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সুজিত বসুকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সুজিত বসুকে মমতা বলেন, ‘রাস্তা যেন বন্ধ না হয়৷ শেষ কালে রাস্তা বন্ধ হয়ে গেল, লোকে যেতে পারল না, ট্রেন ধরতে যেতে পারল না, এগুলো যেন না হয়৷’ পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গৌরব তুমি দেখে রাখবে, রাস্তা বন্ধ হলেই আমায় ফোন করবে৷’ এদিন মমতা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, কৃষ্ণা চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী শান ও নচিকেতা। উল্লেখ্য, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো দেখতে নানা প্রান্ত থেকে নানা মানুষ আসেন, যার ফলে প্রচুর…
Read More
অপেক্ষা শেষ, খুলল ভুটানের দরজা

অপেক্ষা শেষ, খুলল ভুটানের দরজা

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল জয়ঁগা ভুটান গেট। শুক্রবার সকালে জয়ঁগা ভুটান গেট খোলার সঙ্গে সঙ্গে জয়ঁগা ভুটান গেটের সামনে অজস্র জনগণের ভিড় লক্ষ‍্য করা যায়। ভুটানে প্রবেশের জন‍্য প্রচুর মানুষ ভিড় জমায়। এদিন ভুটান গেট খোলার সময় উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সিরিং। এদিন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সিরিং জানান, দীর্ঘ করোনা পরিস্থিতি কাটিয়ে ভুটান গেট খুলতে পেরে আমরা খুশি। আমাদের দেশে ৯৪% মানুষের কোভিড ভ‍্যাকসিন সম্পূর্ণ হয়েছে‌। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন রকমের ব‍্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।
Read More
তামিলনাড়ুর মন্দিরের আদলে তৈরী হচ্ছে কোচবিহারের মন্ডপ

তামিলনাড়ুর মন্দিরের আদলে তৈরী হচ্ছে কোচবিহারের মন্ডপ

কোচবিহার খাগড়াবাড়ী বুড়ির পাট ক্লাব ও ব্যয়ামাগারের দুর্গাপুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষে ক্লাবের পক্ষ থেকে তামিলনাড়ুর চোল সাম্রাজ্যের হেরিটেজ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। সম্পূর্ণ মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ এবং হোগলা পাতা দিয়ে। স্থানীয় শিল্পী দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমা। নিয়ে আশা হচ্ছে চন্দননগরের আলোকসজ্জা। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এবার পুজোর বাজেট ৪০ লক্ষ্য টাকা। এবার পুজোয় এই মন্ডপ,প্রতিমা এবং আলোকসজ্জা দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী বুড়ির পাট ক্লাব ও ব্যয়ামাগারের পুজো উদ্যোক্তারা।
Read More
গাড়ি ভর্তি কলার আড়ালে গাঁজার পাচার, গ্রেপ্তার ১

গাড়ি ভর্তি কলার আড়ালে গাঁজার পাচার, গ্রেপ্তার ১

আলিপুরদুয়ার-১ এর সোনাপুর কলোনী এলাকায় অভিযান চালিয়ে গাড়ি ভর্তি কলার আড়ালে গাঁজা পাচারের চেষ্টার পর্দাফাঁস করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম তপন সরকার। তার বাড়ি আলিপুরদুয়ার-১ এর মেজবিল এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার হয়। ওই বিশাল পরিমান গাঁজা গাড়ি ভর্তি কলার আড়ালে রেখে নিয়ে যাওয়া হচ্ছিল। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী জানান, ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এদিনের অভিযানে ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী, আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য, সোনাপুর ফাঁড়ির ওসি মিংমা শেরপা, আলিপুরদুয়ার-১ এর বিডিও সঞ্জয় প্রধান।
Read More
চটি চেটেই স্বীকৃতি পেয়েছে শুভেন্দুর পরিবার’, কটাক্ষ কুণালের

চটি চেটেই স্বীকৃতি পেয়েছে শুভেন্দুর পরিবার’, কটাক্ষ কুণালের

এজেন্সি নয় চাকরি চাই, এই স্লোগান সামনে রেখে ও রাজ্যজুড়ে বিজেপি নৈরাজ্য সৃষ্টি করছে এই অভিযোগ তুলে বুধবার পূর্ব মেদিনীপুরের হেড়িয়াতে প্রতিবাদ সভা করে তৃণমূল । এদিন সভামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী অখিল গিরি ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতি-সহ অন্যান্যরা । এদিনের মঞ্চ থেকে একাধিক ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন কুণাল ঘোষ৷ রাজনীতিতে ভাষা সংস্কৃতি নিয়ে তিনি বলেন,"আমরা ভাষা সন্ত্রাসের বিরোধী । কিন্তু শুভেন্দু অধিকারী যে ভাষায় আক্রমণ করছেন তার পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চয় রসগোল্লা ছুড়ব না ৷ শুভেন্দু অধিকারীর যখন প্রশ্ন পছন্দ হয় না, তখন মিডিয়াদের বলেন চটিচাটা মিডিয়া ।…
Read More
‘সবাইকে পুজোর শুভেচ্ছা’ ! হাজতে ঢোকার আগে বললেন পার্থ

‘সবাইকে পুজোর শুভেচ্ছা’ ! হাজতে ঢোকার আগে বললেন পার্থ

২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। তারপর থেকে আর বাড়ি ফেরা হয়নি। ইডি হেফাজত, জেল হেফাজত, সিবিআই হেফাজত শেষে আবার জেল হেফাজত। পুজোর ক’টা দিন গারদেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । মাঝে কয়েকদিন সিবিআই হেফাজতে থাকার পর আজ থেকে আবার পার্থ বাবুর ঠিকানা প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার। এদিন সংশোধনাগারে ঢোকার আগে সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন পার্থ বাবু। বলেছেন,“পুজোয় সবাইকে শুভেচ্ছা।” উল্লেখ্য, বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৫ অক্টোবর (দশমী) পুনরায় তাঁকে আদালতে পেশ করা হবে। ফলে দুর্গাপুজোর দিনগুলি জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। উল্লেখ্য,এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও অর্পিতা মুখোপাধ্যায়ের…
Read More
কেষ্ট ঘনিষ্ঠ মলয়কে সিবিআইয়ের জেরা!

কেষ্ট ঘনিষ্ঠ মলয়কে সিবিআইয়ের জেরা!

গরুপাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী ও শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিটকে তলব করল সিবিআই। আজ সকাল ১১টায় বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। যেগুলির মাধ্যমে বিপুল অর্থ নয়ছয় হয়েছে। ব্যাঙ্ক কর্মীদের জিজ্ঞাসাবাদে মিলেছে তথ্য, দাবি সিবিআই সূত্রে। এই তথ্য সামনে রেখেই অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। খবর সিবিআই সূত্রে। প্রসঙ্গত,এর আগে মলয় পীঠের একটি পলিটেকনিক কলেজে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা ৷ সেখান থেকে একাধিক নথিপত্র তাঁরা সংগ্রহ করেছেন । ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকরা জানতে পেরেছেন মলয়ের একটি অ্যাকাউন্টে 9 কোটি টাকা জমা পড়েছিল । সিবিআই…
Read More

কড়া আইন বন দফতরের! বাড়ির, বাগানের গাছ কাটলেও মানতে হবে নিয়ম

বাড়ির গাছ কাটবেন ভেবেছেন! খুব সাবধান।নগরায়নের জন্য বিপন্ন গাছ। পরিবেশের দফারফা। তবে এবার গাছ বাঁচাতে কড়া আইন আনতে পারে বন দফতর।এবার ব্যক্তিগত মালিকানায় থাকা কোনও গাছ কাটতে হলেও বন দফতরের অনুমতি নিতে হবে। স্রেফ স্থানীয় প্রশাসনের অনুমতি নিলে হবে না। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বুধবার বিধানসভায় জানিয়েছেন, কেউ নিয়ম না মানলে কড়া হতে পারে বন দফতর।এখন প্রশ্ন হল, রাস্তা তৈরি বা সম্প্রসারণের জন্য গাছ কাটা হলেও কি একইভাবে বন দফতরের অনুমতি নেওয়া হবে! সেক্ষেত্রে বলা হয়েছে, রাস্তা তৈরির সময় গাছের কোনও ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। গাছ সরানো যায় কি না তাও দেখা হবে। পরিবেশ দূষণ এখন…
Read More
ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরি নিতে হাজির বাবা ছেলে, গ্রেপ্তার ৪, পলাতক ১

ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরি নিতে হাজির বাবা ছেলে, গ্রেপ্তার ৪, পলাতক ১

রাজ্যে যখন এসএসসি দুর্নীতি নিয়ে সরগরম, ঠিক সেই সময় টাকা দিয়ে ভুয়া নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্রুপ ডি পদের চাকরি নিতে হাজির উত্তর দিনাজপুর জেলার বাবা এবং ছেলে। বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী এলাকার থেকে বাবা শম্ভু দত্ত এবং ছেলে শুভঙ্কর দত্ত হাজির হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোজা পৌঁছে যান মেডিকেল কলেজের প্রিন্সিপালের দপ্তরে। প্রিন্সিপাল দপ্তরে পৌঁছে বাবা শম্ভু দত্ত ছেলে শুভঙ্কর দত্ত ভুয়ো নিয়োগ পত্র তুলে দেন প্রিন্সিপালের হাতে। এই নিয়োগ পত্র দেখামাত্রই ভুয়ো তা বুঝতে আর অসুবিধে হয়নি মেডিকেল কলেজের প্রিন্সিপালের। বাবা ও ছেলেকে বসিয়ে রেখে মেডিকেল কলেজের প্রিন্সিপাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের…
Read More
ভারত-ভুটান ভাই ভাই! পুজোর আগেই জটিলতা কাটিয়ে এল সুখবর

ভারত-ভুটান ভাই ভাই! পুজোর আগেই জটিলতা কাটিয়ে এল সুখবর

পুজোর আগেই ভুটানের তরফে এল সুখবর। সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে ভুটান থেকে জানান হয়েছে যে, ভারতীয় পর্যটকদের ড্রাগনের দেশে বেড়ানোর জন্য কোনও বাড়তি টাকা গুনতে হবে না। এমনকী, এন্ট্রি পাশের জন্যেও লাগবে না কোনও টাকা। এ দিন ভুটানের ভারতীয় অভিবাসন দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ভুটানের মত বদলের কথা জানানো হয়েছে। ভারতীয় নির্বাচন কমিশনের দেওয়া এপিক কার্ড অথবা পাসপোর্ট দেখালেই প্রবেশ করা যাবে ভুটানে। কোভিডের আতঙ্ক কাটিয়ে ভারতীয়দের জন্য প্রায় দু'বছরেরও বেশি সময় পর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে খুলছে ভুটানের দ্বার। ইতিপূর্বে অবশ্য ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, ভারতীয়দের ভুটানে যেতে হলে প্রতি রাতের জন্যে…
Read More
মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য, ২৭ বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের?

মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য, ২৭ বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের?

দলকে না জানিয়ে বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতিসক্রিয়তা নিয়ে প্রস্তাবের ভোটাভুটিতে যে সমস্ত বিধায়ক অনুমতি ছাড়াই অধিবেশনে গড়হাজির ছিলেন তাঁদের চিহ্নিত করছে তৃণমূল পরিষদীয় দল। সূত্রে খবর, অনুপস্থিত বিধায়কদের জবাবে অসন্তুষ্ট হলে হলুদ কার্ড দেখাবে পরিষদীয় দল। তবে তার আগে গোপনে খতিয়ে দেখা হচ্ছে যে,ঠিক কি কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না।  
Read More
রাজনৈতিক স্বার্থের ইতিহাস বদলে দিচ্ছে, বিজেপিকে নিশানা মমতার!

রাজনৈতিক স্বার্থের ইতিহাস বদলে দিচ্ছে, বিজেপিকে নিশানা মমতার!

মোদী সরকারের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুর জেল সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিজেপিকে নিশানা করেন মমতা। এদিন মমতা বলেন , রাজনৈতিক স্বার্থে ইতিহাস বদলে দিচ্ছি। যাতে আগামী প্রজন্ম কিছুই শিখতে জানতে পারবে না।
Read More
বিজেপিতে বড়সড় ভাঙন!

বিজেপিতে বড়সড় ভাঙন!

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে আসরে নেমেছে শাসক বিরোধী দুই পক্ষ। নিজেদের দল গোছাতে মরিয়া দুই শিবির। তবে এবার বিজেপিতে বড়সড় ভাঙন ধরালো রাজ্যের শাসক দল। বিজেপির বুথের সভাপতি যোগ দিলেন ঘাসফুলে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ১৮৭ নং বুথের সভাপতি নিত্যানন্দ পাত্র বুধবার সন্ধ্যায় যোগ দেন তৃণমূলে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে শামিল হতে তারই যোগদান। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুথ স্তরের এই সভাপতির তৃণমূলে যোগ নিয়ে মাথা ঘামাতে চান না বিরোধী পক্ষ৷
Read More