editor

10320 Posts
খুশির খবর যুবরাজের জীবনে

খুশির খবর যুবরাজের জীবনে

খুশির খবর এলো ক্রীড়া জগতে৷ যুবরাজের ঘরে এল নতুন অতিথি৷ বাবা হলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা যুবরাজ সিং৷ মঙ্গলবার পুত্র সন্তানের জন্ম দিলেন যুবরাজ পত্নী হেজেল কিচ৷ গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর দেন যুবি৷  ২০১৬ সালে হ্যাজেল কিচের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন যুবরাজ৷ পাঁচ বছর পর এই তারকা দম্পতির সংসারে এল নতুন অতিথি। শুভানুধ্যায়ীদের সুখবর জানিয়ে যুবি জানান, প্রথমবার বাবা হলেন তিনি। হেজেল এবং যুবি লেখেন, “আমাদের সকল অনুরাগী, বন্ধুবান্ধব ও পরিবারকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঈশ্বরের আশীর্বাদে আমাদের সংসারে এসেছে পুত্র সন্তান৷ আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখবেন, সেটাই  আশা রাখি।”  যুবির সন্তানের খবরে…
Read More
নয়া নিয়ম জারি রাজ্যের তরফে

নয়া নিয়ম জারি রাজ্যের তরফে

কেন্দ্র সরকারের পর এবার রাজ্য সরকারের তরফে রাজ্যের ট্রাফিক নিয়ম নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হলো৷ এবার থেকে লাঘু হবে এই নিয়মকানুন গুলো৷ দুর্ঘতনায় হ্র্রাস টানতেই তৎপর হয়ে এই ঘোষণা রাজ্যের ৷ বাড়ল জরিমানার পরিমাণ৷ ২০১৯ সালেই জরিমানার পরিমাণ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু রাজ্যের মানুষের অসুবিধার কথা ভেবে এখানে তা লাগু করেনি সরকার৷ কিন্তু যে ভাবে শহরের পথে বেপরোয়া গাড়ির সংখ্যা বাড়ছে, তাতে একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘটছে৷ দুর্ঘটনায় রাশ টানতেই এবার জরিমানা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷  কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিক্যালস অ্যাক্ট অনুযায়ী রাজ্যে জরিমানার পরিমাণ ধার্য করা হয়েছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য পরিবহণ দফতরের তরফে জানানো…
Read More
লঞ্চ হল ওয়ান স্টপ সোলার রুফটপ সলিউশন

লঞ্চ হল ওয়ান স্টপ সোলার রুফটপ সলিউশন

Housing.com নিয়ে এল ওয়ান স্টপ সোলার রুফটপ সলিউশন।এরফলে ৯০শতাংশ পর্যন্ত বিদ্যুৎ বিলের সাশ্রয় হবে। উল্লেখ্য, সোলার রুফটপ সলিউশন প্রদান করতে সোলার স্টার্ট-আপ লুম সোলারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে Housing.com। প্রি-লঞ্চ পর্বে সোলার রুফটপ সলিউশনগুলি হাউজিং এজ-এর অধীনে প্রায় ২০% এমওএম বৃদ্ধির সাথে আত্মপ্রকাশ করেছে।প্যান ইন্ডিয়ার এই পার্টনারশিপের উদ্দেশ্য হল সৌর শক্তির চাহিদা পূরণে ওয়ান-স্টপ সমাধান প্রদান করা। সোলার রুফ প্ল্যান্ট ইনস্টল করা খুবই সহজ। Housing.com-এ বিশদ বিবরণ জমা দিলেই কোম্পানির তরফ থেকে সাইটে জরিপ নির্ধারণ করে হাউজিং এজ কাস্টমাইজড সোলার রুফটপ ইনস্টল করে দেবে। এই সোলার রুফটপের সুবিধার মধ্যে রয়েছে একটি সোলার প্ল্যান্ট যা ২৫ বছরের ওয়ারেন্টি প্রদান করে।মারকম ইন্ডিয়া রিসার্চের…
Read More
আবার ঊর্দ্ধমুখী রাজ্যের কোরনা সংক্রমণের সংখ্যা

আবার ঊর্দ্ধমুখী রাজ্যের কোরনা সংক্রমণের সংখ্যা

কড়া বিধিনিষেধ জারির পর থেকে কিছুটা স্বস্তি মিলেছিলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। তবে আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত বেড়ে হল ৭.৩২ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৫.৫৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৬৯৭ জন এবং কলকাতা দ্বিতীয়, সেখানে সংক্রামিত ৬৫৪ জন। সব মিলিয়ে রাজ্যের…
Read More
এবার বাজারে মিলতে চলেছে ভ্যাকসিন

এবার বাজারে মিলতে চলেছে ভ্যাকসিন

করোনা সংক্রমণ রুখতে প্রধান উপায়। ২০২১ সালে জানুয়ারি মাস থেকে দেশে টিকাকরণ শুরু হয়েছিল দুটি ভ্যাকসিন দিয়ে। একটি সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার 'কোভিশিল্ড' এবং আর একটি ভারত বায়োটেকের 'কোভ্যাক্সিন'। আপাতত জরুরি বা আপতকালীন ভিত্তিতে এই ভ্যাকসিন দুটি দেওয়া হচ্ছে, কিন্তু খুব শীঘ্রই বাজারে মিলবে এই দুই টিকা। কিন্তু অনেকেরই প্রশ্ন যে বাজারে চলে এলে এই টিকার দাম কত হবে। এখন বেসরকারি জায়গা থেকে এই টিকা নিতে গেলে দিতে হচ্ছে ৭৮০ থেকে ১ হাজার ২০০ টাকা মতো। তবে বাজারে এই টিকার দাম হবে অনেক কম। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি ভারতের বাজারে নিয়মিতভাবে পাওয়ার জন্য দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার থেকে অনুমোদন পেতে…
Read More
ভয়াবহ অগ্নিকান্ড দিঘায়

ভয়াবহ অগ্নিকান্ড দিঘায়

আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা দিঘা পর্যটন কেন্দ্রে৷ হঠাৎই দিঘা পর্যটন কেন্দ্রের হোটেলের দোতলায় সিঁড়ির লবি থেকে গল গল করে বেড়াতে শুরু করল কালো ধোঁয়া, সঙ্গে আগুনের লেলিহান শিখা৷ প্রাণ বাঁচাতে ভয়ে হোটেলের কার্ণিশ থেকে ঝাঁপ দিলেন পর্যটকরা৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহর দিঘায়৷ ঘটনায় বেশ কয়েকজন পর্যটক ও হোটেল কর্মী জখম হয়েছেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী৷ চলছে আগুন নেভানোর কাজ৷ প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড৷ তবে ঘটনার পিছনে হোটেল কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ সমগ্র ঘটনাকে ঘিরে সৈকত শহর দিঘায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ জানা গিয়েছে, এদিন সকালে ঘটনাটি…
Read More
হাসপাতালে ভর্তি হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

হাসপাতালে ভর্তি হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

সঙ্গীত জগতে দুঃসংবাদ৷ গুরুতরভাবে অসুস্থ কিংবদন্তী সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ গ্রিন করিডর করে তাঁর বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে৷ তৎপরতা চোখে পড়েছে উডবার্ন ব্লকের সামনেও৷ ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স রওনা হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ কিছুক্ষণের মধ্যেই এসএসকেএম-এ পৌঁছে যাবেন তিনি৷  সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়৷ কিছুদিন আগে বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন তিনি৷ নিউমোনিয়াও ছিল তাঁর৷ গতকাল থেকে ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে যায়৷ বুকে সর্দির প্রকোপও বাড়ে৷ পারিবারিক চিকিৎসক বিষয়টি দেখার পর আরটি-পিসিআর টেস্ট করার পরামর্শ দেন৷ সেই মতো টেস্টও করানো হয়৷ তবে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি৷…
Read More
হাওড়ায় এফএনপি-র কেক আউটলেট

হাওড়ায় এফএনপি-র কেক আউটলেট

হাওড়ায় প্রথম আউটলেট খুলল এফএনপি ‘এন' মোর (ফার্নস এন পেটালের একটি ইউনিট)।পশ্চিমবঙ্গে এফএনপি-র এটি নবমতম কেক আউটলেট। এছাড়াও প্যান ইন্ডিয়াতে বর্তমানে এই বেকারি ব্র্যান্ডের ১৪৩টি খুচরা আউটলেট রয়েছে৷ খাদ্যের মান বজায় রাখতে এফএনপি কেক 'এন' মোর দিল্লি, ব্যাঙ্গালোর, লখনউ এবং মুম্বাইতে একটি বেস রান্নাঘর তৈরি করেছে। বলাবাহুল্য, এনপি কেক 'এন' মোর তার সিস্টার কনর্সান ফার্নস এন পেটালের মাধ্যমেও কেক বিক্রি করছে। ব্র্যান্ডটি একযোগে আন্তর্জাতিক স্তরে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সিঙ্গাপুরেও কাজ করছে।শিবপুরে ১৩৮জিটি রোডের শ্রী অ্যাপার্টমেন্ট ২৫০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এফএনপি কেক 'এন' মোর-র আউটলেটটিতে রয়েছে সব ধরনের ক্রিম কেক, ফন্ডেন্ট কেক, ড্রাই কেক, ফটো কেক এবং ডিজাইনার…
Read More
এশিয়ান গেমস ২০২২-এ থাকবে ৬১ টি ডিসিপ্লিন সহ ৪০ টি খেলা

এশিয়ান গেমস ২০২২-এ থাকবে ৬১ টি ডিসিপ্লিন সহ ৪০ টি খেলা

২০২২ এশিয়ান গেমস ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত চীনের হ্যাংজু, ঝেজিয়াং-এ অনুষ্ঠিত হবে এবং এতে পাঁচটি সহ-আয়োজক শহরও থাকবে। মাল্টি-স্পোর্টিং ইভেন্টে অলিম্পিক খেলা যেমন সাঁতার, তীরন্দাজ, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, অশ্বারোহী, ফেন্সিং, ফুটবল, হকি, জুডো, কাবাডি এবং আরও অনেক কিছু সহ মোট ৬১ টি ডিসিপ্লিন সহ ৪০ টি খেলা থাকবে। এই বছর অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) দ্বারা অনুমোদিত হওয়ার পরে ২০২২ সালের এশিয়ান গেমসে ই-স্পোর্টস এবং ব্রেকড্যান্সিং পূর্ণ পদক ক্রীড়া হিসাবে আত্মপ্রকাশ করবে, দর্শকদের উত্তেজনা বাড়াতে  এশিয়ান গেমসে ক্রিকেট টি২০ ফর্ম্যাটে ফিরে আসবে। ভারত অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) এর দক্ষিণ এশীয় অঞ্চলের সদস্য এবং এশিয়ান গেমসের সমস্ত সংস্করণে…
Read More
পুষ্টিবিদ নেহা রাঙলানির পরামর্শ

পুষ্টিবিদ নেহা রাঙলানির পরামর্শ

ওয়ার্ক-ফ্রম-হোম ব্যবস্থা মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। এর প্রভাব পড়েছে খাদ্যাভ্যাসেও। অনেকেই ঘনঘন রেডি-টু-ইট খাদ্য গ্রহণে অভ্যস্ত হয়ে পড়েছেন। ফলে হজমের ব্যাঘাত ঘটছে এবং নানারকম রোগব্যাধি শরীরে বাসা বাঁধছে। একথা সকলেই জানেন যে সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাদ্য অপরিহার্য। ইন্টিগ্রেটেড হেলথ কোচ ও নিউট্রিশনিস্ট নেহা রাঙলানি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখার জন্য তিনটি খাদ্যের নাম জানিয়েছেন। এগুলি হল আমন্ড, কমলা ও শসা। তাঁর মতে, প্রতিদিন এগুলি খেলে শরীর সুস্থ থাকবে ও ইমিউনিটি বৃদ্ধির সহায়ক হবে।একটি সমীক্ষায় জানা গেছে, যারা আমন্ডের মতো বাদাম নিয়মিত খান তাদের মধ্যে মৃত্যুহার অন্যদের তুলনায় ২০ শতাংশ কম। আমন্ডে রয়েছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন, রাইবোফ্লেভিন, জিংক ইত্যাদি…
Read More
৫০,০০০ কারিগর ক্ষমতায়ন করেছে ফ্যাবইন্ডিয়া

৫০,০০০ কারিগর ক্ষমতায়ন করেছে ফ্যাবইন্ডিয়া

ফ্যাবইন্ডিয়া হল ভারতের প্রথম কোম্পানী যার ইএসজি আইপিও-তে বাজার নিয়ন্ত্রকের কাছে ডিআরএইচপি ফাইলে ২৫, ০৫০, ৫৪৩ ইক্যুইটি শেয়ার বিক্রির প্রস্তাবে মোট ৫০০ কোটি টাকার নতুন ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে। বলাবাহুল্য, ফ্যাবইন্ডিয়া ৫০,০০০ এরও বেশি কারিগরদের ক্ষমতায়ন করেছে। যার মধ্যে প্রায় ৬৪ শতাংশ হল মহিলা কারিগর এবং ৭০ শতাংশ বাড়ি থেকে কাজ করছে।  এছাড়াও কোম্পানিটি সাসটেনেবেল কৃষি পদ্ধতি তৈরি করতে  ২,২০০-এর বেশি কৃষকদের সাথে প্রত্যক্ষ ভাবে এবং  ১০,৩০০-র বেশি কৃষকদের সাথে পরোক্ষ ভাবে সহযোগী সংস্থার মাধ্যমে কাজ করে। কোম্পানি বা এর সহযোগী সংস্থাগুলির সাথে যুক্ত কারিগর এবং কৃষকদের পুরস্কৃত করতে ফ্যাবইন্ডিয়ার কিছু প্রবর্তক যথাক্রমে ৪০০,০০০ ও ৩৭৫,০৮০ ইক্যুইটি শেয়ার উপহার হিসাবে…
Read More
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্রথম ভারত-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্রথম ভারত-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  প্রথম ভারত-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন। ভার্চুয়াল ইভেন্টে কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতিদের অংশগ্রহণ করতে  দেখা যাবে। এই শীর্ষ সম্মেলনটি ভারত-মধ্য এশিয়া অংশীদারিত্বের জন্য উভয় পক্ষের নেতাদের সংযুক্ত গুরুত্বের প্রতীক। আঞ্চলিক নিরাপত্তা এবং আফগানিস্তান ইস্যু ছাড়াও, মূল ফোকাস হবে বাণিজ্য এবং সংযোগ, উন্নয়নে  অংশীদারিত্ব, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্ক। প্রথম ভারত-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলন যা মধ্য এশিয়ার দেশগুলির সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার প্রতিফলন। পিএম মোদি ২০১৫ সালে সমস্ত মধ্য এশিয়ার দেশগুলিতে একটি ঐতিহাসিক সফর করেছিলেন এবং পরবর্তীকালে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ফোরামে উচ্চ-স্তরের বিনিময় হয়েছে৷ ১০ নভেম্বর,২০২১-এ নয়া দিল্লিতে অনুষ্ঠিত আফগানিস্তানের আঞ্চলিক নিরাপত্তা…
Read More
রাজ্যের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

রাজ্যের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

বাড়তে বাড়তে আবার একবার আগের জায়গায় পৌঁছাচ্ছে দেশের করোনা সংক্রমণে সংখ্যা। আবার করোনার রক্তচক্ষু দেখা দিয়েছে দেশে। দীর্ঘ প্রায় ৮ মাস পর আবার দৈনিক সংক্রমণ কার্যত আকাশছোঁয়া হয়েছে। তবে আজ স্বস্তি কারণ দীর্ঘ ৫ দিন পর অবশেষে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নেমেছে। তবে দিন প্রতি মৃত্যুর সংখ্যা আতঙ্ক বৃদ্ধি করছে। তাই স্বাভাবিকভাবেই ভয় বাড়ছে দেশবাসীর মধ্যে। এদিকে ওমিক্রন প্রজাতি নিয়েও রক্ষে নেই। আজকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ৬১৪ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে হয়েছে ৩ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ২০২…
Read More
বহিষ্কৃত হলেন জয়-রীতেশ

বহিষ্কৃত হলেন জয়-রীতেশ

আবার উত্তাল হলো বঙ্গ রাজনীতি। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বঙ্গ বিজেপির দুই নেতা রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে শো-কজ করার ২৪ ঘণ্টার মধ্যেই বহিষ্কার করা হয়। এই নিয়ে এখন তোলপাড় বঙ্গ। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইতিমধ্যেই বহু নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন৷ এর মধ্যে রয়েছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। সম্প্রতি কলকাতায় পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বিক্ষুব্ধদের নিয়ে বৈঠকও করেন তিনি৷ সেই নিয়েও আলাদা চর্চা। আজ সাংবাদিক বৈঠক করে বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি বললেন, বিজেপির উত্থান দলের একাংশ মানতে পারেনি! এদিন জয়প্রকাশ বলেন, অনেকেই আশা করছিলেন যে সামনের দিকে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। ২০১৯…
Read More