editor

11195 Posts
টিটাগড় ওয়াগনে হচ্ছে কোচ, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

টিটাগড় ওয়াগনে হচ্ছে কোচ, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

হিন্দমোটর কারখানা চত্বরে টিটাগড় ওয়াগন কারখানায় মেট্রো ও ব্রডগেজ রেলের কোচ তৈরি শুরু হয়েছে। আজ, বুধবার তারই আনুষ্ঠানিক উদ্বোধন হিন্দমোটরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে দুই জেলার আরও দু’টি প্রকল্পেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীর। তাঁর এই সফরসূচির জন্য শুক্রবার প্রশাসন এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তারা ওই জায়গা পরিদর্শন এবং বৈঠক করেছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টিটাগড় ওয়াগন লিমিটেডের মূল কারখানা রয়েছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। সেখানে কারখানা অনেকটাই সম্প্রসারিত করা হয়েছে। ওই সংস্থার হেলিকপ্টার তৈরির একটি কারখানা গড়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। হিন্দমোটরের অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী ওই দুই কারখানারও ভার্চুয়াল উদ্বোধন করলেন। সূত্রের খবর পুনে মেট্রো আগামী দিনে দেশের…
Read More
২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না: মুখ্যমন্ত্রী

২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না: মুখ্যমন্ত্রী

‘২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না।’ আজ, বুধবার টিটাগড়ে (Titagarh) এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কারও ভুল হতে পারে। কেউ ভুল করলে অ্যাকশন  নেওয়া হবে। দোষ প্রমাণিত হলে শাস্তিও হবে।’ এরপরেই তাঁর মন্তব্য, ‘২১ জুলাইয়ের সভার পর ২২ তারিখেই কেন পদক্ষেপ নেওয়া হল? ভোর রাতে কেন হানা? এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। টাকা লুঠ করে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের গণতন্ত্রের পক্ষে ভাল নয়। আর কথা বলতে গেলেই…
Read More
বড় খবর: ভুবনেশ্বরের পথে পার্থর এয়ার অ্যাম্বুলেন্স!

বড় খবর: ভুবনেশ্বরের পথে পার্থর এয়ার অ্যাম্বুলেন্স!

ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, এইমস হাসপাতালে তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হবে। আজ, সোমবার সকাল ৮টা ৩৬ নাগাদ পার্থকে নিয়ে রওনা দিল এয়ার অ্যাম্বুলেন্স। সঙ্গে গেলেন এসএসকেএমে পার্থর চিকিৎসক ও তাঁর আইনজীবী। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে গঠিত হয়েছে একটি মেডিক্যাল টিম। পার্থ চট্টোপাধ্যায়ের টেস্টের যাবতীয় রিপোর্ট জমা করতে হবে আদালতে। এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভর্তি মামলায় গতকাল,আদালতে একাধিক ইস্যু তুলে ধরেন ইডি-র আইনজীবী। ইডি-র আইনজীবী দাবি করেন, ইডির হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন এসএসকেএমকে বাছলেন অভিযুক্ত ? কারণ তিনি জানেন এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন।…
Read More
বেআইনি বারের মালিক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে?

বেআইনি বারের মালিক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে?

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ১৮ বছরের মেয়ে জোয়েশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতাদের দাবি, গোয়ায় বেআইনি বারের মালিক জোয়েশ। এই বিস্ফোরক মন্তব্যের পর ক্ষুব্ধ স্মৃতি ইরানি। এদিকে জোয়েশ এই দাবি নস্যাত করে জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি কোন বারের মালিক বা পরিচালক নন। আইনি পথে হাঁটার কথা বলে স্মৃতি ইরানি জানান,‘যেহেতু সোনিয়া গান্ধী ও রাহুলের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় পাঁচ হাজার কোটি টাকা অভিযোগ উঠেছে, তাই কংগ্রেস আমার প্রথম বর্ষের কলেজ ছাত্রী মেয়ের বিরুদ্ধে এমন অভিযোগ তুলছে। তিনি আরও জানান, আইনের আদালতে এবং জনগণের আদালতে আমি এর উত্তর চাইবো।
Read More
পার্থর সম্পত্তিতে এবার নাম জড়ালো ‘ভাগ্নে’রও

পার্থর সম্পত্তিতে এবার নাম জড়ালো ‘ভাগ্নে’রও

শান্তিনিকেতনে পার্থ চ্যাটার্জির রয়েছে ৭টি বাড়ি,একটি ফ্ল্যাট এবং খোয়াইয়ের কাছে কয়েক বিঘা জমি। এইসব সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে কে রয়েছেন তা তদন্ত করার সময় প্রাথমিকভাবে সামনে এসেছিল শিক্ষিকা মোনালিসার নাম। কিন্তু তিনি সেই অভিযোগ অস্বীকার করেন। এরপর সামনে আসে রাজিব দে নামের এক ব্যক্তির নাম। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব দে নামের ছেলেটি পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নে হিসেবে পরিচিত এলাকায়। পার্থ চট্টোপাধ্যায়ের ৭টি বাড়ির মধ্যে একটি বাড়ি তিতলির গায়ে রাজিব দে'র নামও লেখা রয়েছে। গত ২ মাস আগেও এই বাড়িতে প্রায়ই আসতেন রাজীব দে। এখন আর আসেন না।
Read More
‘বঙ্গবিভূষণ’ পুরস্কার ফেরালেন নোবেলজয়ী অমর্ত্য সেন!

‘বঙ্গবিভূষণ’ পুরস্কার ফেরালেন নোবেলজয়ী অমর্ত্য সেন!

রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণ' পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন (Amartya Sen)। পরিবার সূত্রে জানা গিয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ বর্তমানে বিদেশে রয়েছেন। এখন দেশে ফিরছেন না অমর্ত্য সেন, জানানো হল পরিবার সূত্রে। কিন্তু কী কারণে 'বঙ্গবিভূষণ' (Banga Bibhushan) পুরস্কার নিচ্ছেন না, সেই নিয়ে কিছু জানানো হয়নি পরিবারের তরফে। সোমবার রাজ্য় সরকারের তরফে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদানের আয়োজন হয়েছে। অমর্ত্য সেনের পাশাপাশি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও (Abhijit Vinayak Banerjee) সম্মান প্রদানের কথা। কিন্তু তার কয়েক ঘণ্টা আগে, অমর্ত্যর পরিবারের তরফে জানিয়ে দেওয়া হল যে, তিনি রাজ্য় সরকারের সম্মান নিচ্ছেন না। তিনি বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু ভার্চুয়াল মাধ্যমেও তো সম্মানগ্রহণ করা যেত! তাই…
Read More
ব্রেকিং: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার  জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত!

ব্রেকিং: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত!

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত। এদিন ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। সোমবার ফের তাঁকে আদালতে তোলা হবে। পার্থ চট্টোপাধ্যায়ের মামলা চলাকালীন একই সঙ্গে অর্পিতারও মামলার শুনানি হবে বলে সূত্র মারফত জানা গেছে। আজ, রবিবার দু'ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পরেই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল অর্পিতা মুখার্জিকে। উল্লেখ্য,শনিবার অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে আচমকা তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। আর সেখানেই উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ২১ কোটি নগদ টাকা। সঙ্গে বিপুল অঙ্কের গয়না, বৈদেশিক মুদ্রা এবং বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র।
Read More
ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা মুখোপাধ্যায়

ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা মুখোপাধ্যায়

আজ দু'ঘণ্টা স্বাস্থ্যপরীক্ষা করার পরেই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল অর্পিতা মুখার্জিকে।শেষ শুনানি। আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালতে। তবে সূত্রের খবর, শুনানিতে ইডির তরফ থেকে জানানো হয়েছে, ' যা পাওয়া গিয়েছে তা পেঁয়াজের মতো, খোসা ছাড়ালেই পাওয়া যাবে নতুন তথ্য।' অর্পিতার ফ্ল্যাটে শনিবারর আচমকা তল্লাশি চালান ইডির আধিকারিকরা। আর সেখানেই উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ২১ কোটি নগদ টাকা। সঙ্গে বিপুল অঙ্কের গয়না, বৈদেশিক মুদ্রা এবং বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র। গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পরেই গ্রেপ্তার করা হয় অর্পিতা মুখার্জিকেও। আজ শারীরিক পরীক্ষা করার পর ব্যঙ্কশাল আদালতে তোলা হয়েছিল তঁকে।   যদিও তাঁর বাড়ি থেকে প্রাপ্ত বিপুল অঙ্কের টাকার উৎস নিয়ে এখনও নিশ্চুপ তিনি। আদালতে…
Read More
চপ মুড়ি খাইয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

চপ মুড়ি খাইয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

মুড়ি ওপর জিএসটি প্রকোপের বিরুদ্ধে এলাকাবাসীকে মুড়ি ও চপ খাইয়ে অভিনব প্রতিবাদ দেখা গেল দুর্গাপুরে। আজ, রবিবার সকালে দুর্গাপুর স্টিল টাউনশিপের ৯ নম্বর ওয়ার্ডে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি হয়। ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগ এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন। কর্মসূচিতে অংশ নেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সহ এলাকাবাসী। প্রায় ৫০০ জন এলাকাবাসীকে এদিন মুড়ি ও চপ খাওয়ানো হয়।
Read More
৪৫ লাখ পেয়েও ফিরিয়ে দিলেন ট্রাফিক কনস্টেবল

৪৫ লাখ পেয়েও ফিরিয়ে দিলেন ট্রাফিক কনস্টেবল

রাস্তায় পরিত্যক্ত ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন ট্রাফিক কনস্টেবল। আর সেই ব্যাগের ভিতরেই ছিল ৪৫ লক্ষ টাকা। কিন্তু নুজরবিহীন সততার পরিচয় দিয়ে সম্পূর্ণ টাকা ভর্তি ব্যাগটিই স্থানীয় থানায় গিয়ে জমা করে আসলেন সেই কনস্টেবল। ঘটনা ছত্তিসগড়ের রাইপুরের। সেখানের কায়াবন্ধ পোস্টে কর্মরত নীলাম্বর সিনহা সকালে ডিউটি করার সময় ওই টাকা ভর্তি ব্যাগ পাওয়া যায়।
Read More
অশেষ প্রাপ্তি

অশেষ প্রাপ্তি

পুনরায় বাঁচবার একভাগ ফিরে দেখতে চাই ততক্ষণে রঙ্গমঞ্চ একেবারে কালো । হয়তো দর্শকদের দীর্ঘদিনের কঠিন সমালোচনায় বিরতি টেনেছে প্লট এবং চরিত্র উভয়ই । একরাশ অন্ধকার কেবল ব্যর্থতার বুড়ো আঙ্গুল দেখিয়ে অনর্গল হাসছে । সময়ের প্রতিবন্ধকতা অব্যাহত চেষ্টার বিরূপ প্রতিক্রিয়া মনে করায় প্রতিটি রাতে স্বপ্নের মৃত্যু । তবে, এখানেই কি যবনিকা পতন! সমাগত অন্তিমকাল! অথচ, কোনো এক অদৃশ্য বাঁধন অনবরত তার সর্বশক্তি দিয়ে সিঞ্চিত করে চলেছে দাঁড়াবার মনোবল । সে যে শাশ্বত ভালোবাসা পতিতকেও নব ছাচে গড়তে পারে ঈশ্বরীয় প্রতিমায়।
Read More
জামাই আদর 

জামাই আদর 

আচ্ছা, জষ্ঠি মাসের ঠা-ঠা রোদ্দুর আর প্যাচপেচে গরমে মানুষের সব রস যখন শুকিয়ে কিসমিস হওয়ার জোগাড় তখন আম, জাম, জামরুল, কাঁঠাল, লিচু, আনারস ইত্যাদি হরেকরকম ফল এত রসালো হয়ে ওঠে কেন বলুন দেখি? কেনই বা ঝাঁকে  ইলিশ সমুদ্রের লোনাজল ছেড়ে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার মিষ্টি জলের দিকেই ছুটে আসে? আর কেনই বা মাথার ঘাম ছানায় ফেলে বাংলার ময়রারা ক্ষেপে ওঠে কে কার চাইতে পাল্লা দিয়ে ভাল ক্ষীরদই, ছানাবড়া, রসগোল্লা, তালশাঁস, সন্দেশ, রাবড়ি এসব বানিয়ে তাক লাগিয়ে দেবে। কারণ একটাই।স-ব ঐ জামাই বাবাজীদের পাতে পড়বে বলে। বলবেন সে আবার কী! শুধু জামাই বাবাজী কেন? রসিকজন মাত্রেই তো ফি-বছর এই সমস্ত রসালো…
Read More
নুন(পর্ব ২ )

নুন(পর্ব ২ )

কিন্তু শক খেলাম ২০০২ সালে। দু মানুষ উঁচু আর তিন মানুষ চওড়া। কিলোমিটার হিসেবে লম্বায় প্রায় কলকাতা থেকে আগ্রা। পুরোটাই ঘন কাঁটাগাছের বেড়া। যে কাঁটাগাছের বেড়া তৈরি করতে ব্যয় হয়েছিল অনেক পরিশ্রম। ১৮৬৯ সালে শুধু দেড় হাজার টন কাঁটাগাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে এই বেড়া তৈরি করা হয়েছে । কয়েক হাজার সেপাই অতন্দ্র প্রহরায় রয়েছে যাতে এই কাঁটাগাছের বেড়া পেরিয়ে কেউ একশো গ্রাম লবণও এদিক থেকে ওদিকে না নিয়ে যেতে পারে। অবিশ্বাস্য মনে হচ্ছে তো? দাঁড়ান, দাঁড়ান! ব্রিটিশ শোষণের গল্প কি শেষ হওয়ার? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কলোনিয়াল ব্রিটিশ গভর্নমেন্টের  তৈরি এই গ্রেট হেজ অফ ইন্ডিয়া (great…
Read More
অসুস্থ শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

অসুস্থ শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

সাড়ে সাত ঘন্টার জেরার মাঝেই অসুস্থ শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি মামলায় আজ, শুক্রবার সাত সকালেই মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। তারপরেই টানা জিজ্ঞাসাবাদের মাঝেই অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই তাঁর বাড়িতে চিকিৎসার জন্য ডেকে আনা হয়েছে ডাক্তারকে। জানা গিয়েছে, রাজ্যের মোট ১৩টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। ইতিমধ্যে মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে ইডি যে সকল তথ্য পেয়েছে, তাতে টাকার বিনিময়ে কম নম্বর প্রাপ্ত ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের চাকরি দেওয়া হয়েছে। তাতে শিক্ষা দফতরের একাংশ এবং জেলা স্তরে এই চাকরি প্রদানের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। দফতরের তৎকালীন মন্ত্রী হিসেবে এই আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে তিনি অবগত ছিলেন কিনা…
Read More