editor

11195 Posts
২১ জুলাই শহিদ সমাবেশ বাতিল তৃণমূলের? জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

২১ জুলাই শহিদ সমাবেশ বাতিল তৃণমূলের? জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

করোনা ভাইরাসের জেরে টানা দুই বছর ধর্মতলায় শহিদ সমাবেশ হয়নি তৃণমূলের। করোনা প্রভাব কাটেনি এখনও। রাজ্যে প্রায় প্রতিদিন বাড়ছে করোনা গ্রাফ। তার মধ্যেই ধর্মতলায় সমাবেশ করবে তৃণমূল। এই প্রেক্ষাপটে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, একুশে জুলাই সমাবেশ ভার্চুয়ালি করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলার দায়ের করেছেন এক চিকিৎসক। তাঁর বক্তব্য, যেভাবে রাজ্যে করোনা হু হু করে বাড়ছে তাতে এই জনসমাবেশ ভার্চুয়ালি করাই ভালো। যদি তা একান্তই না সম্ভব হয়, সে ক্ষেত্রে কোভিদ বিধি মেনে সমাবেশ করার আবেদন জানান তিনি। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে বলে সূত্রের খবর। তাহলে কি একুশে জুলাই সমাবেশ হচ্ছে না…
Read More
সোমবার থেকে সকালে স্কুল? শিক্ষামন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

সোমবার থেকে সকালে স্কুল? শিক্ষামন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

কাঠফাটা গরম উত্তরবঙ্গের একাধিক জেলায়। এমন কি গরমে মৃত্যুর খবর পর্যন্ত আসছে। সকাল ১০টা পর স্কুল যেতে নাজেহাল অবস্থা হচ্ছে শিশুদের। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে বেলার পরিবর্তে যেন সকালে স্কুল করানো হয়, সেই মর্মে এবার রাজ্যের শিক্ষা মন্ত্রীকে চিঠি লিখলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। জানা গিয়েছে, আপাতত এক সপ্তাহ সকালে ক্লাস করার আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এখন দেখার বিষয় বিজেপি বিধায়কের আর্জি কতটা কার্যকর হয়। সেই দিকে তাকিয়ে আছে শিক্ষা মহল।
Read More
একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি

একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি

তৃণমূলের একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি। বিজেপি সূত্রে খবর, একুশে জুলাই ‘উলুবেড়িয়া চলো’ ডাক দেওয়া হয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এই কর্মসূচি সংক্রান্ত পোস্টারে লেখা হয়েছে, 'দলীয় কার্যালয় ভাঙচুর ও সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে উলুবেড়িয়া চলো'। বিজেপির এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, ৫টি জায়গায় কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি চায় তারা। কিন্তু এরপরেও মাঠ কর্তৃপক্ষকে ভয় দেখানো হয়। এরপরই তারা বিজেপির আবেদন বাতিল করে। তাই একুশে জুলাই 'উলুবেড়িয়া চলো' কর্মসূচি পালনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। মঙ্গলবার হতে পারে সেই মামলার শুনানি।
Read More
বানরহাটে উদ্ধার ২০ কেজি কচ্ছপের মাংস

বানরহাটে উদ্ধার ২০ কেজি কচ্ছপের মাংস

বনদপ্তর উদ্ধার করল কুড়ি কিলো কচ্ছপের মাংস। আজ, শনিবার সাতসকালে গোপন সূত্রে খবর পেয়ে বানরহাট ব্লকের নাথুয়াহাট পুরাতন বাজার এলাকায় হানা দিয়ে প্রায় ২০ কিলো কচ্ছপের মাংস উদ্ধার করে বন দপ্তর। বনদপ্তরের নাথুয়া রেঞ্জের আধিকারিকরা এই অভিয়ান চালান। তবে মাংস পেলেও পালিয়ে যায় মাংসের বিক্রেতা দুই যুবক। তাদের খোজ চালানো হচ্ছে। ওই দুই যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বনদপ্তরের তরফে। কচ্ছপ গুলি ডায়ানা ও মূর্তির জঙ্গল লাগোয়া নদী থেকে ধরে আনা হয়েছিল বলে অনুমান বনদপ্তরের। সেগুলির মাংস চড়া দামে বিক্রি করার চেষ্টা চালানো হচ্ছিল।
Read More
বড় ধাক্কা শুভেন্দুর! তৃণমূলে সক্রিয় দিব্যেন্দু? মুখ খুললেন

বড় ধাক্কা শুভেন্দুর! তৃণমূলে সক্রিয় দিব্যেন্দু? মুখ খুললেন

রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তৃণমূল বলেনি কলকাতা এসে ভোট দিতে, তাই দিল্লিতে গিয়েই ভোট দেব। দিব্যেন্দুর এই ঘোষণায় নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে দিব্যেন্দু অধিকারীর এই মন্তব্যের পর পাল্টা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন,‘যদি তৃণমূলকেই দিব্যেন্দু সমর্থন করেন তাহলে কাঁথিতে তৃণমূলের সবাই আসুন।’ উল্লেখ্য, দিব্যেন্দু অধিকারী খাতা কলমে তৃণমূলে থাকলেও তাঁর সঙ্গে দূরত্ব বেড়েছে দলের। দীর্ঘদিন ধরে তৃণমূলের কোনো সভায় তাকে দেখা যায়নি। তবে কি নতুন করে আবার তৃণমূলের সক্রিয় হবেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
Read More
তৃণমলের শহিদ দিবসে বাংলায় আসছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া

তৃণমলের শহিদ দিবসে বাংলায় আসছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া

গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮ টি আসন বিজেপির দখলে গিয়েছিল। এবার তাদের টার্গেট আরও বেশি। লোকসভা ভোটকে এখনও ২ বছর বাকি। তার আগেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রের শাসকদল। তাই বাংলায় আসছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। কংগ্রেস থেকে বিজেপিতে আসা জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া এখন কেন্দ্রীয় মন্ত্রীও। এখন বিজেপির একমাত্র ভরসার নাম জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। তাই বাংলায় তাকে পাঠাচ্ছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনে কলকাতায় আসছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। জ্যোতিরাদিত্য সিদ্ধিয়াকে দমদম কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
Read More
ভরসন্ধ্যাবেলা জগদ্দলে চলল গুলি

ভরসন্ধ্যাবেলা জগদ্দলে চলল গুলি

ভরসন্ধ্যাবেলা জগদ্দলে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ টিঙ্কু। ঘটনাটি ঘটে এখানকার রুস্তম কুন্ডি এলাকায়। ঘোষপাড়া রোডের উপর একটি চায়ের দোকানে প্রথমে ওই যুবকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এরপর হঠাৎই গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় মহম্মদ টিঙ্কুকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে গিয়েছে পুলিস। ঠিক কী কারণে খুন তা এখনও পরিষ্কার নয়। তদন্ত শুরু হয়েছে।
Read More
খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ, উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের

খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ, উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের

খাস শহর কলকাতায় ফের ধর্ষণের ঘটনা? এক বাউল শিল্পীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা জানান, নিজের কাজ সেরে মঙ্গলবার গন্তব্যে ফিরছিলেন তিনি। মুষলধারে বৃষ্টি হওয়ায় কলকাতা স্টেশনের ধারে দক্ষিণ দাড়ির রাস্তার ধারে আশ্রয়ের জন্য দাঁড়ান। সেই সময় একজন ভ্যানচালক বলপূর্বক নির্জন স্থানে নিয়ে যায় তাঁকে। সেখানে তাঁকে বেধড়ক মারধর করে তার গা থেকে সোনার গয়না কেড়ে নিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে অমানুষিক শারীরিক অত্যাচার এবং ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় নির্যাতিতা মহিলা নিজের বাসস্থানে কোনওক্রমে ফিরে যান। বৃহস্পতিবার উল্টোডাঙা থানায় নির্যাতিতা অভিযোগ দায়ের করতে যান। কিন্তু অভিযোগ, তাঁকে   হাজার টাকা দিয়ে কেস না করার জন্য…
Read More
এলএলবি কোর্সে প্রবেশিকা নয়, জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

এলএলবি কোর্সে প্রবেশিকা নয়, জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

প্রবেশিকা দিয়ে নয়, উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই ভর্তি করা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এলএলবি কোর্সে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। তবে, প্রবেশিকা না নেওয়া নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষও তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, এবারের উচ্চ মাধ্যমিক হোম সেন্টারে পরীক্ষা হওয়ায় মেধার প্রতি সর্বোচ্চ পর্যায়ের সুবিচার করা সম্ভব হয়নি। মেধা তালিকাতেও তা কিছুটা স্পষ্ট। তাই এক্ষেত্রে মেধার মূল্যায়নের জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া প্রয়োজন ছিল। ল’ বিভাগের এক অধ্যাপক বলেন, স্নাতকস্তরে কোনও বিষয়েই প্রবেশিকা হচ্ছে না। তাই এক্ষেত্রে একটা সামঞ্জস্য রাখা হয়েছে। আইনশিক্ষায় প্রবেশিকা নেওয়া হলে তা হতো ব্যতিক্রম। এছাড়া, এই মুহূর্তে স্নাতকস্তরের পরীক্ষা চলছে। একই সঙ্গে পরীক্ষা এবং…
Read More
পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ হওয়ায়, ক্ষোভে ফুঁসছেন বাইকারেরা

পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ হওয়ায়, ক্ষোভে ফুঁসছেন বাইকারেরা

গত ২৭ জুন পদ্মা সেতুতে বাইক চালানো নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ হওয়ায়, ক্ষোভ ফুঁসছেন বাইকারেরা। বাইক চালকদের একাংশের বক্তব্য, তাদের কাছে বাইকের যাবতীয় নথি থাকার পরও তারা কেনো বাইক নিয়ে চলাচল করতে পারবে না। অপরদিকে এক বাইক চালকের বক্তব্য,বাইকের স্পীড নির্ধারিত করে দিক সরকার।কিছু বাইক চালকদের জন্য আমরা কেনো অসুবিধার মধ্যে পড়বো। অন্যদিকে আরও এক বাইক চালকের বক্তব্য, পথযাত্রীদের কথা চিন্তা করে সরকারের ভাবা উচিত,কিছু সমাধানের রাস্তা বার করা। উল্লেখ্য, সম্প্রতি পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন মারাত্মক আহত হয়েছেন। প্রসঙ্গত, এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় সেতুর ওপর কোনো যানবাহন…
Read More
মন্ত্রী-বিধায়কদের ভুয়ো লেটার হেড প্যাড ছাপিয়ে প্রতারণা

মন্ত্রী-বিধায়কদের ভুয়ো লেটার হেড প্যাড ছাপিয়ে প্রতারণা

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের নামে জাল লেটারহেড ও বিশ্ব বাংলার লোগো ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। টালিগঞ্জ থেকে গ্রেফতার মহিলা। অভিযুক্ত বছর ৩৫-এর মৌ গুহ। অভিযোগ, রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের আপ্ত সহায়কের নাম করে, মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্যর লেটারহেড জাল করে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটায় সরকারি ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে গত কয়েকমাস ধরে বাজার টাকা তোলা হচ্ছিল। ৮ জনের থেকে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। গতকাল টালিগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। মন্ত্রী, বিধায়করা জানিয়েছেন, সমস্ত নথিই জাল।
Read More
মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশকারী হাফিজুল সম্পর্কে বিস্ফোরক তথ্য

মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশকারী হাফিজুল সম্পর্কে বিস্ফোরক তথ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুপ্রবেশকারী হাফিজুল সম্পর্কে বিস্ফোরক তথ্য। আজ, সোমবার আলিপুর আদালতে বিস্ফোরক তথ্য দিলেন তদন্তকারী সংস্থারা। তাঁরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া অভিযুক্ত  আগে কয়েকবার রেকি করেছে এলাকা।  ওই পাড়ার বাচ্চাদের লজেন্স, চকলেট, সফট ড্রিঙ্কস খাইয়ে বন্ধুত্ব পাতিয়েছিল। এলাকার তথ্য নিয়েছিল।   এই ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে দাবি তদন্তকারী অফিসারদের। তাই ১২০বি ধারা যুক্ত করার আবেদন করা হয়েছে বিচারপতির কাছে। আরও জানা গিয়েছে, ধৃত হাফিজুলের কাছ থেকে ১১টি সিম মিলেছে। বাংলাদেশ ও একাধিক রাজ্যে যোগাযোগও পাওয়া যাচ্ছে। এমনকি দুর্গাপুজোর সময় সাঁতার কেটে বাংলাদেশ গিয়েছিল ধৃত হাফিজুল।
Read More
বাবুলকে আরও ‘বড় পদ’ দিল তৃণমূল

বাবুলকে আরও ‘বড় পদ’ দিল তৃণমূল

তৃণমূলের টার্গেট ২০২৪! তাকে সামনে রেখে বাংলার বাইরেও সংগঠনের উপর জোর দিচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক শিবির। তৃণমূল সূত্রে খবর, দলের জাতীয় মুখপাত্র হিসেবে তিনজনকে বড় দায়িত্ব দিতে চলেছে বলে সূত্রের খবর। যার মধ্যে রয়েছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিযর নাম। বর্তমানে তিনি তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। সেই বাবুল সুপ্রিয়কে জাতীয় মুখপাত্র হিসেবে বেছে নিল তৃণমূল। এছাড়াও এই পদে দায়িত্ব এ রয়েছেন আরও দুজন। এই নেতারা হলেন কীর্তি আজাদ , মুকুল সাংমা। উল্লেখ্য, গতবছর ১৮ সেপ্টেম্বর তৃণমূলে যোগ দিয়েছিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা মোদি সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ওই দিন তৃণমূলের সর্বভারতীয়…
Read More
বাঁচা 

বাঁচা 

- বলছি বিয়ে টিয়ে করেছো ? - নাহ - বলো কি তোমার মতো এলিজিবল ব্যাচেলর! - সবার কি আর সব কিছু হয় স্যার ? আমার নাইটহুড নেই তাই স্যার বললে বেশ অস্বস্তি হয়।  ইংল্যান্ডে দেখেছি বৃদ্ধ প্রফেসরকেও নাম ধরে ডাকে। কিন্তু আমাদের সংস্কৃতি আলাদা। তাই হজম করে নিয়েই বললাম - কেন ? বি ফার্ম করে অসীম এখন মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানির রিজিওনাল ম্যানেজার। ক্লিন শেভেন, ফর্সা , সুঠাম মুগুর ভাঁজা চেহারা।  সেই মেডিকেল কলেজে পড়ার সময় থেকে দেখছি।  এ কোম্পানি ছেড়ে ও কোম্পানি জয়েন করলেও আমি দেশে ফেরার পরেও আমার সাথে রেগুলার দেখা করতে আসে।  কালে ভদ্রে ওর ওষুধ লিখতে হয়। …
Read More