editor

10320 Posts
প্রজাতন্ত্র দিবসের জারি হলো সতর্কতা

প্রজাতন্ত্র দিবসের জারি হলো সতর্কতা

আজ বাদে কাল প্রজাতন্ত্র দিবস রাজ্যে। এই মুহূর্তে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি তুঙ্গে। আগামীকাল দেশজুড়ে একাধিক পরিকল্পনা নিয়েছে সব রাজ্যগুলি। করোনা পরিস্থিতির জন্য বেশ কিছু অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছে। কিন্তু এই দিনে জঙ্গি হামলার আশঙ্কা রয়েই যাচ্ছে। আগেই একাধিক সতর্কবার্তা দিয়েছিল গোয়েন্দা সংস্থারা। এবার বিএসএফ আরও বিস্ফোরক তথ্য দিল। জানান হল, কাশ্মীর সীমান্তে ওত পেতে শতাধিক জঙ্গি! আগামীকাল হামলার ছক কষছে তারা। এই নিয়ে ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে রাজধানী দিল্লি সহ একাধিক রাজ্যে। বিএসএফ সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাডে নাকি ওত পেতে রয়েছে কমপক্ষে ১৩৫ জঙ্গি! যে কোনও সুযোগ পেলেই তারা সীমান্ত অতিক্রম করে দেশে ঢুকে যেতে পারে। সেই…
Read More
ডিএসপি-এর ফান্ড অফার খুলবে ২৪ জানুয়ারি

ডিএসপি-এর ফান্ড অফার খুলবে ২৪ জানুয়ারি

ডিএসপি গ্লোবাল ইনোভেশন ফান্ড অফ ফান্ড (ডিএসপি জিআইএফ) এর জন্য ভারতের প্রথম এসআইপি ফোকাসড এনএফও চালু করার কথা ঘোষণা করল ডিএসপি ইনভেস্টমেন্ট ম্যানেজার। ডিএসপি জিআইএফ হল এমন একটি ফান্ড যা অ্যাকটিভ এবং প্যাসিভ তহবিলে বিনিয়োগ করবে। ডিএসপি জিআইএফ-এর অন্তর্নিহিত তহবিলের মধ্যে রয়েছে আইশেয়ারস পিএইচএলএক্স, সেমিকন্ডাক্টর ইটিএফ,বিজিএফ ওয়ার্ল্ড টেক ফান্ড ডি২ ইউএসডি, আইশেয়ারস এনএএসডিএকিউ ১০০ ইউসিআইটিএস ইটিএফ, নিক্কোএএম এআরকে ডিসরাপটিভ ইনোভেশন ফান্ড, মরগান স্টেনলেই ইউএস ইনসাইট ফান্ড, এবং ব্লু বক্স গ্লোবাল টেকনলজি ফান্ড। উল্লেখ্য, এই তহবিলগুলি বিঘ্নিত উদ্ভাবক এবং সুপ্রতিষ্ঠিত আধিপত্যকারীদের মধ্যে একটি ভাল ভারসাম্য রক্ষা করে। ডিএসপি জিআইএফ-এর এই নতুন ফান্ড অফার খুলবে ২৪ জানুয়ারি ২০২২ এবং বন্ধ হবে ৭ফেব্রুয়ারি।
Read More
স্থগিত হলো জনস্বার্থে মামলা

স্থগিত হলো জনস্বার্থে মামলা

নেতাজির ট্যাবলো বাতিল থেকে দ্বন্দ্ব লেগেই আছে রাজ্য কেন্দ্রের মাঝে। কেন্দ্র ফিরিয়েছে নেতাজির ট্যাবলো৷ প্রজাতন্ত্রদিবসের কুচকাওয়াজে নেতাজির জীবন আধারিত ট্যাবলো বাদের ঘটনায় মামলা গড়াল কলকাতা হাইকোর্টে৷ এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে৷ সোমবার ছিল সেই মামলার শুনানি৷ কেন বাদ দেওয়া হল নেতাজি-ট্যাবলো? শুনানির সময় এ প্রশ্নের জবাবে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর বলেন, ‘‘নৌবিদ্রোহের সময় ভারতীয় সেনার সঙ্গেই জুড়ে গিয়েছিল নেতাজির তৈরি আজাদ হিন্দ ফৌজ৷ নৌবিদ্রহের সময় নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যেই একটি ট্যাবলো তৈরি করা হয়েছে। সে কারণেই পৃথক করে নেতাজি-ট্যাবলো রাখা হয়নি৷’’  প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজির ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত নাখুশ রাজ্য সরকার৷ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী…
Read More
রাজ্যের সংক্রমণ কমলেও চিন্তা বাড়লো মৃত্যুর সংখ্যা নিয়ে

রাজ্যের সংক্রমণ কমলেও চিন্তা বাড়লো মৃত্যুর সংখ্যা নিয়ে

বাড়তে থাকা সংক্রমণকে রুখতে রাজ্যে জারি হয়েছে করা বিধিনিষেধ৷ সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ সুস্থতার হার ৯৪.১৭ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৬৭৮ জন এবং ৪৯৬ জন। তৃতীয় স্থানে বীরভূম। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৩০০…
Read More
বিস্ফোরক মন্তব্য অমরিন্দরের

বিস্ফোরক মন্তব্য অমরিন্দরের

আবার একবার খবরের শিরোনামে পাঞ্জাব। দল ছেড়ে দেওয়ার পরেও বজায় রয়েছে বিতর্ক। কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক চুকে গিয়েছে অনেকদিন হল। দল ছেড়ে অমরিন্দর সিং পঞ্জাব লোক কংগ্রেস গঠন করেছেন। আর এটা সকলেই জানেন যে তাঁর কংগ্রেস ছাড়ার পিছনে সবথেকে বড় কারণ ছিল নভজ্যোত সিং সিধুর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি। সেই সিধু সম্পর্কেই এবার বড় মন্তব্য করলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বললেন, সিধুকে মন্ত্রী করার অনুরোধ এসেছিল পাকিস্তান থেকে, আর সেটা করেছিলেন খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পঞ্জাব নির্বাচনের আসন রফা নিয়ে বিজেপির সঙ্গে বৈঠক করতে এদিন নয়াদিল্লি এসেছিলেন অমরিন্দর সিং। সেখানে এসে সাংবাদিক বৈঠক করে তিনি সিধুর ব্যাপারে এই বিস্ফোরক মন্তব্য…
Read More
নিসান ইন্ডিয়ার গারবেজ রিসাইক্লিং ইনিশিয়েটিভ

নিসান ইন্ডিয়ার গারবেজ রিসাইক্লিং ইনিশিয়েটিভ

নিসান ভারতের বিভিন্ন গ্রামে প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, দূষণ হ্রাস এবং জীবনযাত্রার অবস্থার উন্নয়নের কথা ভেবে প্রথম চেন্নাইতে একটি বড় উদ্যোগ চালু করেছে৷ এই উদ্যোগটির মাধ্যমে ভাল্লাকোট্টাই গ্রামে অবস্থিত একটি হ্রদের চারপাশে মিয়াওয়াকি গাছ লাগানোর একটি কর্মসূচির মাধ্যমে বাঁধগুলিকে শক্তিশালী করবে। এছাড়াও, নিসান বিশেষ সরঞ্জামের মাধ্যমে আবর্জনা পচিয়ে ফেলবে, যা এলাকার আবর্জনার পরিমাণ ৩০০ ফ্যাক্টর কমিয়ে দেবে।২০২১ সালের নভেম্বর থেকে ২০৩০ সালের মধ্যে নিসান সমাজের কাছে মূল্যবান এবং প্রয়োজনীয় একটি কোম্পানি হয়ে ওঠার লক্ষ্য স্থির করেছে। এছাড়াও কোম্পানি জলের টেবিল তৈরি করতে ভূগর্ভস্থ জল রিচার্জ করবে যা জল সংরক্ষণকে উন্নত করবে এবং উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধিকে সক্ষম করবে৷ রেনল্ট নিসান অটোমোটিভ…
Read More
ফের একবার জাঁকিয়ে পড়তে চলেছে শীত

ফের একবার জাঁকিয়ে পড়তে চলেছে শীত

দীর্ঘ অপেক্ষার পর জাঁকিয়ে শীত পড়েছে রাজ্য জুড়ে। এরই মাঝে আবহাওয়া দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী গত দুদিন বৃষ্টির মরশুম পেয়েছে রাজ্যবাসী। তবে এই মুহূর্তে প্যাচপ্যাচে বৃষ্টি কমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইবে শুষ্ক হাওয়া। আগামীকাল থেকেই আসবে পরিবর্তন৷ তবে আজ সকাল থেকেই দেখা মিলেছে রোদের৷ ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রাও৷ তবে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসের আশোপাশে। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনে পারদ তেমন কমেনি। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার একাংশে৷ দক্ষিণবঙ্গের…
Read More
এক্সপালস ২০০ মোটরসাইকেলের বুকিং শুরু

এক্সপালস ২০০ মোটরসাইকেলের বুকিং শুরু

বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল এবং স্কুটার নির্মাতা হিরোমটোক্রপের মোটরসাইকেল এক্সপালস ২০০ ৪ ভালভের অনলাইন বুকিং শুরু হয়েছে। হিরোমটোক্রপের অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম তথা ইশপে এই এক্সপালস ২০০ মোটরসাইকেলটি বুক করা যাবে। তবে এর জন্য ১০,০০০ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে। হিরোমটোক্রপের এই এক্সপালস মোটরসাইকেলটির দাম হল ১,৩০,১৫০টাকা।  অত্যাধুনিক প্রযুক্তি এবং স্বতন্ত্র স্টাইলিং সহ হিরোমটোক্রপের এক্সপালস ভারতের প্রথম ২০০সিসি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল। ২০১৯ সালের এপ্রিলে লঞ্চ হওয়ার পর থেকেই সারা বিশ্বের যুবকদের মন করেছে৷ নতুন  এক্সপালস ২০০ ৪ ভালভ উচ্চ প্রযুক্তির  এই মোটরসাইকেলটি বিএসভিআই ৪ ভালভ অয়েল কুলড ইঞ্জিন সহ হাইটেক অ্যাডভেঞ্চার এক্সপেরিয়েন্স ডিএনএ–এর উপর নির্মিত। যা ৬ শতাংশ বেশি পাওয়ার এবং ৫ শতাংশ…
Read More
বিজেপির ঘর ছাড়লেন বনি

বিজেপির ঘর ছাড়লেন বনি

একের পর এক ভাঙ্গন দেখছে বিজেপি। বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। সেই সময় এই নিয়ে খুবই চর্চা হয়েছিল কারণ তাঁর প্রেমিকা কৌশানি তৃণমূল কংগ্রেসের সদস্য। তবে বাংলার উন্নয়ন এবং মানুষের হয়ে কাজ করার স্বার্থে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি। অন্তত তিনি এমনটাই জানিয়েছিলেন। কিন্তু ভোটের ফলাফল বেরনোর ৮ মাসের মধ্যেই গেরুয়া শিবিরের 'মোহ' ভঙ্গ হল তাঁর। বিজেপি ছাড়লেন অভিনেতা বনি। তবে দল ছাড়ার আগে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি। এদিন দল ছাড়া ইস্যুতে টুইট করেছেন বনি। সেখানে তিনি লিখেছেন, ''ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার যা সম্পর্ক ছিল তা আজ থেকে শেষ হচ্ছে। দল যে প্রতিশ্রুতি দিয়েছিল তা…
Read More
কোভিড পজিটিভ শরদ পাওয়ার

কোভিড পজিটিভ শরদ পাওয়ার

ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের প্রকোপ। কিছুদিন আগেই জানা গিয়েছিল যে সুপ্রিম কোর্টে ছেয়ে গিয়েছে ভাইরাস। এবার জানা গেল সংসদে করোনা হানা দিয়েছে ব্যাপকভাবে। খবর পাওয়া গিয়েছে, সংসদে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ৯০০ কর্মী। এদিকে ভাইরাসের কবলে পড়েছেন ন্যাশেনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার। এদিন তিনি নিজেই টুইট করে সংক্রমিত হওয়ার কথা জানান। সব মিলিয়ে এখন বাজেট অধিবেশন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এদিন শরদ পাওয়ার সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, ''আমি করোনা আক্রান্ত হয়েছি কিন্তু চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি। যারা আমার সংস্পর্শে বিগত কিছুদিনে ছিলেন তাদের অনুরোধ তারা নিজেদের পরীক্ষা করান এবং নিয়ম মেনে থাকুন।'' এদিকে জানা গিয়েছে,…
Read More
অবশেষে জামিন মিললো মূলপান্ডার

অবশেষে জামিন মিললো মূলপান্ডার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহু সময়ের চলতে থাকা মামলায় জামিন মিলল এদিন। রাজ্যের সব চেয়ে চর্চিত মামলা গরু পাচারকাণ্ডের মূল পাণ্ডা এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি-সহ একাধিক ধারায় মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। অন্যদিকে, সিবিআই-এর বিরুদ্ধে পাল্টা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন এনামুল৷ সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে  শীর্ষ আদালত। দিন কয়েক আগেই আসানসোলের বিশেষ সিবিআই কোর্ট এনামুলকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। এর পরেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টের দরজায়। নভেম্বর মাসে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এনামুলকে৷ এর পর ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা নেয় সিবিআই৷ কিন্তু এনামুলকে…
Read More
নেতাজীর সম্মান কি শুধু নেতাজী জন্ম জয়ন্তীতেই?

নেতাজীর সম্মান কি শুধু নেতাজী জন্ম জয়ন্তীতেই?

দুদিন আগেই অর্থাৎ ২৩শে জানুয়ারি সারা দেশ ও রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও বেশ জাকজমক ভাবেই পালিত করা হয় দেশ নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তবে প্রশ্ন রয়েছে একটাই নেতাজীর সম্মান কি শুধু নেতাজী জন্ম জয়ন্তীতেই? আর এই প্রশ্ন ওঠার কারণ হলো শিলিগুড়ির সুভাষপল্লীতে অবস্থিত নেতাজীর মূর্তি যেখানে মহকুমা শাসক ও বিভিন্ন রাজনৈতিক দল গুলো সন্মান জানিয়ে মাল্যদান করেছেন সেই নেতাজীর মূর্তিতেই ঝুলছে ভাঙ্গা সানগ্লাস। যেখানে নেতাজীকে প্রকৃত সম্মান জানতে কেন্দ্রর পক্ষ থেকে ইন্ডিয়া গেটে নেতাজীর জন্মদিনে মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানেই শিলিগুড়িতে এক উল্টো চিত্র। স্থানীয়রা জানান, এ এক লজ্জা জনক ঘটনা, যে এই কাজ করেছে সে হয়তো জানে না নেতাজী…
Read More
প্রয়াত হলেন চিত্রশিল্পী

প্রয়াত হলেন চিত্রশিল্পী

না ফেরার দেশে চিত্রশিল্পী। প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কপুর। সোমবার সকালে কলকাতায় নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর৷ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় চিত্রশিল্পীর৷ তাঁর জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের লখনউয়ে৷ কিন্তু শিল্পীর কর্মভূমি ছিল কলকাতা।  ১৯৫১ সালে ৩ জানুয়ারি, লখনউয়ে জন্ম হয় ওয়াসিম কাপুরের৷ কিন্তু ফাইন আর্টসের ছাত্রের কর্মভূমি ছিল কলকাতা৷ তাঁর শিক্ষা জীবন থেকে কর্মজীবন পুরোটাই কেটেছে কলকাতায়৷ এখানেই নিজের বাড়ি তৈরি করেছিলেন তিনি৷ ওয়াসিমের ভাবনা, উপস্থাপনা ও রঙের ব্যবহার তাঁর ছবিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল৷ তাঁর তুলির টানে ফুটে উঠত মানুষের গভীর আবেগ৷   তাঁর প্রয়াণে শোকের ছায়া শিল্পীমহলে৷  তবে…
Read More
বদলে যাওয়া কাজের নিয়মে অভ্যস্থ হচ্ছে ভারতীয়রা

বদলে যাওয়া কাজের নিয়মে অভ্যস্থ হচ্ছে ভারতীয়রা

করোনা আবহে বদলে গেছে কাজের নিয়ম। ২০২০ সাল শুরুর আগে হয়তো ব্যাপারটা অনেকের কাছে কাল্পনিক ছিল। বাড়ি থেকে কাজ বা 'ওয়ার্ক ফ্রম হোম' আবার হয় নাকি? কী ভাবে হবে? এই সব প্রশ্ন খুবই বাস্তব ছিল। কিন্তু ২০২০ সালের পর থেকে এটাই হয়ে গিয়েছে 'নিউ নরমাল'। এখন বাড়ি থেকে কাজ করাই হচ্ছে সবথেকে স্বাভাবিক ব্যাপার। করোনা ভাইরাস সংক্রমণের চক্করে এটাই এখন বিশ্বজুড়ে কাজের নীতি হয়ে গিয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারি এবং আইটি অফিসগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করছে অফিসে, বাকিরা বাড়ি থেকেই। সংক্রমণের শুরুর দিকে তো পুরোটাই বাড়ি থেকে কাজ ছিল। কিন্তু কর্মীরা কি বাড়ি থেকে কাজ করতে পছন্দ করে? নাকি…
Read More