editor

10320 Posts
ডিমড ইউনিভার্সিটির এন্ট্রান্স শুরু ২৭শে

ডিমড ইউনিভার্সিটির এন্ট্রান্স শুরু ২৭শে

কেএল ডিমড-টু-বি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার (কেএলইইই) তারিখ ঘোষণা করেছে৷ উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয়ের বিজয়ওয়াড়া এবং হায়দ্রাবাদ ক্যাম্পাসগুলি দূরবর্তী প্রক্টর ফর্ম্যাটে ২৭, ২৮ এবং ২৯ জানুয়ারি দেশব্যাপী পরীক্ষা পরিচালনা করবে।  আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সাহায্যার্থে কেএল ডিমড-টু-বি ইউনিভার্সিটি ২০২১ সালের মেধা বৃত্তির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি অতিরিক্ত বিশেষত্ব সহ নতুন শিক্ষামূলক কোর্সও চালু করেছে।কেএল ডিমড টু বি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড.জি.পর্ধা সারধি ভার্মা বলেন, কেএলইইই পরীক্ষার  সাথে,  বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক প্রসারিত করে নতুন ব্যাচকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে মূলত দুটি বিষয়ের উপর ফোকাস করি-গভীর শিক্ষা এবং কর্মজীবন বৃদ্ধি। এছাড়া ক্যাম্পাস প্লেসমেন্টে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশেষ সুনাম…
Read More
বাই সাইকেল নিয়ে ১৯টি রাজ্য পরিদর্শন করে নজির গড়লেন কোচবিহারের নিখিল

বাই সাইকেল নিয়ে ১৯টি রাজ্য পরিদর্শন করে নজির গড়লেন কোচবিহারের নিখিল

কোচবিহার: বাই সাইকেল চড়ে প্রায় ৯৯ দিনে প্রায় দশ হাজার কিলোমিটার ১৯ টি রাজ্য ঘুরে কোচবিহারে নজির গড়লেন প্রত্যন্ত গ্রামের ছেলে নিখিল সরকার। বুধবার এই ১৯ টি রাজ্য ঘুরে আবারো কোচবিহারে এসে নিখিল তার এই দীর্ঘ যাত্রার ট্র্যাক শেষ করে। এদিন কোচবিহার সাগরদিঘী চত্বরের বিদ্যালয় পরিদর্শক করণ অফিসের সামনে তাকে স্বাগত জানায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, উপস্থিত ছিলেন কোচবিহার পৌরবোর্ডের সদস্য রাহুল কুমার রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রত্যন্ত গ্রামের ছেলে নিখিল সরকার। তার বাড়ি নাটাবাড়ি বিধানসভার ডাওয়াগুরি গয়েরগাড়ি এলাকায়। কোচবিহার বিটি ইভেনিং কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র বুকে একরাশ স্বপ্ন অদম্য সাহসিকতাকে নিয়ে শুধুমাত্র সাইকেলে চেপে ৯৯ দিনে দশ…
Read More
টেকনো’র নতুন স্মার্টফোন – পিওপি৫ প্রো

টেকনো’র নতুন স্মার্টফোন – পিওপি৫ প্রো

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের পিওপি সিরিজে আর একটি নতুন স্মার্টফোন নিয়ে এলো – পিওপি৫ প্রো। ট্রানশন ইন্ডিয়ার সিইও অরিজিৎ তলাপাত্র জানান, ফ্ল্যাগশিপ গ্রেডের পিওপি৫ প্রো স্মার্টফোনটি আধুনিক টেকনোলজি ও দামের দিক থেকে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হবে বলে তাদের বিশ্বাস। নতুন এই স্মার্টফোনে রয়েছে ‘সেগমেন্ট বেস্ট ফিচার্স’, যেমন ৬.৫২ এইচডি+ ডট-নচ ডিসপ্লে, ৬০০০এমএএইচ ব্যাটারি, ৮এমপি এআই ডুয়াল রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১১ গো-ভিত্তিক হাই ওএস ৭.৬, ৩জিবি র‍্যাম, ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৪টি আঞ্চলিক ভাষায় সাপোর্ট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ফেস আনলক। ফোনটি পাওয়া যাবে ৩টি আকর্ষণীয় কলারে। এই ফোনের লঞ্চ-প্রাইস ৮৪৯৯ টাকা।
Read More
জমি ফেরতের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান ভূমি রক্ষা কমিটির সদস্যরা

জমি ফেরতের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান ভূমি রক্ষা কমিটির সদস্যরা

জমি ফেরতের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ। বুধবার শিলিগুড়ির প্রধান ডাকঘরে সামনে গান্ধী মূর্তির পাদদেশে কাওয়াখালী ভূমি রক্ষা কমিটির সদস্যরা অবিলম্বে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে ফের সামিল হয় কাওয়াখালী ভূমি রক্ষা কমিটির সদস্যরা। আন্দোলনকারীদের দাবি প্রায় ৫০০ উপরে অনিচ্ছুক মানুষ জমি ফিরে না দেওয়া হলে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই জমি দাবি নিয়ে আগামীতে শিলিগুড়ি নৌকাঘাট এলাকায় সবকিছু স্তব্ধ করে দিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়।
Read More
আইপিএসসি ও হিন্দওয়্যার ট্রুফ্লোর পার্টনারশীপ

আইপিএসসি ও হিন্দওয়্যার ট্রুফ্লোর পার্টনারশীপ

ইন্ডিয়ান স্কিলস কম্পিটিশন ২০২১-এর জন্য ইন্ডিয়ান প্লাম্বিং স্কিলস কাউন্সিল ( আইপিএসসি)-এর সাথে পার্টনারশীপ করল হিন্দওয়্যার ট্রুফ্লো। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি), দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের নোডাল এজেন্সি, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের (এমএসডিই) এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন দিনের এই প্রতিযোগিতায় ২৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৫০০-র ও বেশি প্রতিযোগী অংশ গ্রহণ করেন। বিজয়ীদের সংবর্ধনা দেন এমএসডিই-র সচিব রাজেশ আগরওয়াল। উল্লেখ্য, এই প্রতিযোগীতার বিজয়ী এবং রানার-আপদের মধ্যে একজন চলতি বছরের অক্টোবরে চিনের সাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কীল কম্পিটিশন প্লাম্বিং এবং হিটিং ট্রেডের জন্য ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। ইন্ডিয়ান স্কিলস কম্পিটিশনে ২৯ জন বিজয়ী প্রতিযোগির মধ্যে ৯ জন চূড়ান্ত পর্বের জন্য যোগ্যতা…
Read More
‘গেট হায়েস্ট মাইলেজ অর গিভ ট্রাক ব্যাক’

‘গেট হায়েস্ট মাইলেজ অর গিভ ট্রাক ব্যাক’

মাহিন্দ্রা গ্রুপের মাহিন্দ্রা ট্রাক অ্যান্ড বাস ডিভিশন (এমটিবি) গ্রাহকদের জন্য এক অভিনব অফার নিয়ে এলো - ‘গেট হায়েস্ট মাইলেজ অর গিভ ট্রাক ব্যাক’ গ্যারান্টি। এই গ্যারান্টি প্রযোজ্য হবে মাহিন্দ্রার সকল বিএস৬ রেঞ্জের ট্রাকের ওপর – ব্লাজো এক্স হেভি, ফিউরিও ইন্টারমিডিয়েট, এবং লাইট কমার্সিয়াল ট্রাক ফিউরিও৭ ও যাও। মাহিন্দ্রার এই গ্যারান্টির প্রতিশ্রুতির মুখ হবেন বলিউড সুপারস্টার অজয় দেবগণ। জ্বালানি ব্যয় ট্রান্সপোর্টারদের অপারেটিং কস্টের মধ্যে সর্বাধিক (৬০ শতাংশের বেশি)। মাহিন্দ্রা বিএস৬ ট্রাকের রেঞ্জ সেক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়। এমটিবি মনে করে তাদের নতুন গ্যারান্টির প্রস্তাব গ্রাহকদের খুশি করবে এবং দেশের কমার্সিয়াল ভেহিকেল (সিভি) সেগমেন্টে বিশেষ অবদান রাখবে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের চিফ এক্সিকিউটিভ…
Read More
এবার আসছে চলছে 5-G

এবার আসছে চলছে 5-G

আরো অগ্রগতি করলো প্রযুক্তি৷ ৪-জি (4G) জমানাকে পিছনে ফেলে আজ, বুধবার থেকে আমেরিকায় শুরু হচ্ছে ৫-জি (5G) পরিষেবা৷ কিন্তু এতে অশনি সঙ্কেত দেখছেন অনেকেই৷ ফাইভ-জি পরিষেবা চালু হলে বিমান উড়ানে সমস্যা হবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যাত্রীবাহী ও কার্গো বিমান সংস্থাগুলি৷ সমস্যা মোকাবিলায় এই বিষয়ে যাতে এফএএ তথা দেশের বিমান পরিষেবা দফতর জরুরি হস্তক্ষেপ করে, সেই আর্জি জানানো হয়েছে৷ প্রসঙ্গত, একই আপত্তি তুলেছেন ভারতের বিমান চালকেরাও৷ কোন সমস্যার কথা উল্লেখ করেছে মার্কিন উড়ান সংস্থাগুলি? আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, জেট ব্লু এয়ারওয়েজ, আলাস্কা এয়ার, ইউনাইটেড এয়ারলাইন্স, সাউথইস্ট এয়ারলাইন্স, ফেডএক্স এক্সপ্রেস সহ প্রথম সারির প্রায় সব কটি উড়ান সংস্থা নিয়ে তৈরি…
Read More
করোনা সংক্রমণ নিয়ে নয়া ঘোষণা আইসিএমআর-এর

করোনা সংক্রমণ নিয়ে নয়া ঘোষণা আইসিএমআর-এর

পূর্ব আশংকা অনুযায়ী গোটা দেশে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। কিন্তু আর বেশি দিন নয়৷ এবার হয়তো সাধারণ রোগে পরিণত হবে করোনা৷ ১১ মার্চের পর থেকে কোভিড সাধারণ রোগে পরিণত হতে পারে বলে দাবি করলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর অতিমারি বিভাগের প্রধান সমীরণ পাণ্ডা। দেশের এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘মনে করা হচ্ছে ১১ ডিসেম্বর থেকে শুরু করে তিন মাস ধরে দেশে চলবে ওমিক্রনের দাপট। ১১ মার্চের পর এই রোগের হাত থেকে আমরা কিছুটা অব্যাহতি পেতে পারি।’’ পাণ্ডার মতে,  সম্ভবত ১১ মার্চের পর ভারতে কোভিড-১৯ এর অবস্থান একটি সাধারণ রোগের মতো হবে৷ তবে…
Read More
জাঁকিয়ে শীত পরেছে রাজ্যে

জাঁকিয়ে শীত পরেছে রাজ্যে

ধীরে ধীরে রাজ্য জুড়ে পারদ চড়ছে শীতের৷ পারদের ওঠানাম এখন নামমাত্র৷ বলা যায়, ভালোই চলছে শীতের ব্যাটিং৷ হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দুই দিন এমনই ঠান্ডা বজায় থাকবে৷ তার পর একটু একটু করে বাড়তে থাকবে তাপমাত্রা৷ তবে এটাই শীতের বিদায়বার্তা কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা৷ ফলে জানুয়ারির শেষে ফের এক দফা ইনিংস খেলবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷  মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি৷ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সোমবারের তুলনায় সামান্য তাপমাত্রা বেড়েছে৷ কলকাতার চেয়ে সল্টলেক ও দমদমে রাতের তাপমাত্রা মহানগরীর থেকে একটু বেশিই ছিল। আবার কলকাতার অদূরে ব্যারাকপুরে রাতের তাপমাত্রা নেমে গিয়েছিল ১২…
Read More
ফিক্সড লাইন ব্রডব্যান্ড সরবরাহকারী হিসাবে বিএসএনএলকে ছাড়িয়ে শীর্ষে রিলায়েন্স জিও

ফিক্সড লাইন ব্রডব্যান্ড সরবরাহকারী হিসাবে বিএসএনএলকে ছাড়িয়ে শীর্ষে রিলায়েন্স জিও

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) দ্বারা প্রকাশিত মাসিক টেলিকম গ্রাহকদের রিপোর্ট অনুসারে রিলায়েন্স জিও, ফিক্সড ল্যান্ডলাইন ব্রডব্যান্ড সেগমেন্টে শীর্ষ পরিষেবা প্রদানকারী হয়ে, রাষ্ট্র-চালিত ভারত সঞ্চার নিগম লিমিটেডকে (বিএসএনএল) ছাড়িয়ে গেছে। ৪.৩৪ মিলিয়ন গ্রাহকের সাথে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন কোম্পানি, তার ফিক্সড-লাইন ব্রডব্যান্ড পরিষেবাগুলির বাণিজ্যিক রোল আউটের মাত্র দুই বছরের মধ্যে প্রায় ২০ বছর ধরে সেক্টরে একটি প্রতিষ্ঠিত প্লেয়ার বিএসএনএল-কে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে৷ রিলায়েন্স জিও-এর ফিক্সড-লাইন ব্রডব্যান্ড-এর  গ্রাহক সংখ্যা ২০২১ সালের নভেম্বরে ৪.১৬ মিলিয়ন থেকে বেড়ে ২০২১ সালের নভেম্বরে 4.34 মিলিয়নে দাঁড়িয়েছে। একই সময়ে, বিএসএনএল-এর গ্রাহক সংখ্যা ২০২১ সালের নভেম্বরে ৪.৭২ মিলিয়ন থেকে কমে ৪.২ মিলিয়নে দাঁড়িয়েছে। ভারতী এয়ারটেলের ফিক্সড…
Read More
বদল হলো শিক্ষক নিয়োগে

বদল হলো শিক্ষক নিয়োগে

বদল হলো শিক্ষক নিয়োগের নিয়মে৷ এবার থেকে সংশ্লিষ্ট কলেজ নয়, শিক্ষাকর্মী নিয়োগ করবে কমিশন৷ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমেই শিক্ষাকর্মী নিয়োগ করা হবে৷ রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রায় ৫০০ কলেজে রয়েছে৷ এতদিন সংশ্লিষ্ট কলেজের পরিচালন কমিটি বা গভর্নিং বডি কলেজের শিক্ষাকর্মী নিয়োগ করত৷ কিন্তু এবার থেকে কলেজ সার্ভিস কমিশন মারফত কেন্দ্রীয়ভাবে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে৷ কমিশনের মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর৷ নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার জন্যেই এই সিদ্ধান্ত বলে দাবি৷  প্রসঙ্গত, কলেজ সার্ভিস কমিশন একটি কেন্দ্রীয় সংস্থা৷ সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষক, লাইব্রেরিয়ান এবং প্রিন্সিপালদের নিয়োগ করে থাকে কমিশন৷ কিন্তু এতদিন শিক্ষাকর্মী নিয়োগের দায়িত্ব কলেজের হাতেই ছাড়া হয়েছিল৷ ২০১২ সালের কলেজ সার্ভিস কমিশন…
Read More
সংক্রমনের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও চিন্তা বাড়ছে ওমিক্রন নিয়ে

সংক্রমনের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও চিন্তা বাড়ছে ওমিক্রন নিয়ে

চলতি বছরের শুরু থেকেই ব্যাপকভাবে বদলাচ্ছিল দেশের করোনা গ্রাফ। লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়ে এখন ২ লক্ষের ওপরই আছে। তবে আজকের তথ্য বলছে, সোমবারের তুলনায় আজ দৈনিক সংক্রমণ ৭ শতাংশ কমেছে, কিন্তু বেড়েছে ওমিক্রন সংক্রমণের হার। তাই আপাতত করোনার এই নতুন প্রজাতি নিয়েই যাবতীয় ভাবনা এবং উদ্বেগ। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ০১৮ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৩১০ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৭৬ লক্ষ ১৮ হাজার ২৭১ এবং মোট মৃত্যু ৪ লক্ষ…
Read More
নেতাজির ট্যাবলো খারিজে দ্বন্ধ রাজ্য কেন্দ্রের মাঝে

নেতাজির ট্যাবলো খারিজে দ্বন্ধ রাজ্য কেন্দ্রের মাঝে

শুরু হয়েছে রাজ কেন্দ্র দ্বন্দ্ব। কেন্দ্রীয় সরকারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত হয়নি পশ্চিমবঙ্গের 'নেতাজি' ট্যাবলো। তবে শুধু বাংলা নয়, তামিলনাড়ুর ট্যাবলোও বিবেচিত হয়নি। এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কিন্তু তাঁদের দুজনের আবেদনই খারিজ করে দিয়েছে কেন্দ্র। আজই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ট্যাবলো বাতিলের কারণ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। উল্লেখ্য, এদিনই এই ব্যাপারে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, ট্যাবলো বাছাই করা হয়েছে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া মেনে। তাই বাংলার 'নেতাজি'…
Read More