editor

10320 Posts
নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে মারাত্মক আগুনে ৯ জন শিশুসহ ১৯ জন নিহত

নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে মারাত্মক আগুনে ৯ জন শিশুসহ ১৯ জন নিহত

রবিবার ত্রুটিপূর্ণ স্পেস হিটারের কারণে ব্রঙ্কসের একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগার ফলে ৯ জন শিশুসহ ১৯ জন নিহত হয়। নিউইয়র্ক শহরে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক আগুন দেখা দিয়েছে। আগুনের ধোঁয়া ১৯-তলা বিল্ডিংয়ের শীর্ষে ছড়িয়ে পড়ে, হলওয়ে এবং সিঁড়িগুলি অন্ধকার করে ফেলে এবং যারা ফায়ার অ্যালার্ম শুনেছিল তারা কোনো অবিলম্বে প্রতিক্রিয়া দেখায়নি কারণ তারা বিল্ডিংটিতে ঘন ঘন অ্যালার্মে অভ্যস্ত হয়ে উঠেছে। ফায়ার কমিশনার ড্যানিয়েল এ. নিগ্রো ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে তৃতীয় তলার অ্যাপার্টমেন্টের বাসিন্দারা দরজা বন্ধ না করেই পালিয়ে যায় ফলে ৪৪ জন আহত হয়েছেন যাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেছেন যে দমকলকর্মীরা প্রতিটি তলায়…
Read More
বাজার দরের সাথে সাথে ঊর্দ্ধমুখী চালের দাম

বাজার দরের সাথে সাথে ঊর্দ্ধমুখী চালের দাম

করোনা আবহে দিন দিন ঊর্দ্ধমুখী হচ্ছে বাজার দর৷ নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি চালের দামেও আগুন৷ মিনিকেট থেকে গোবিন্দভোগ, গত এক মাসে দাম বেড়েছে বিভিন্ন চালের৷ বাজারে চাল কিনতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের৷ আগামী দুই-তিন মাসের মধ্যে দাম কমার সম্ভাবনাও দেখছেন না বিক্রেতারা৷ বেশ কিছু দিন ধরেই অগ্নিমূল্য সবজির বাজার৷ এবার কি ভাতটুকুও শান্তিতে খেতে পারবে না মধ্যবিত্ত মানুষ? বিক্রেতারা বলছেন, গত এক মাসে প্রায় সব ধরনের চালের দামই অনেকটা বেড়ে গিয়েছে৷ চালের খুচরো বাজারে চালের দর দেখলে বোঝা যাবে, গত এক মাসে প্রায় সব ধরনের চালের চামই বৃদ্ধ পেয়েছে৷  এক মাস আগে মিনিকেট চালের দাম ছিল ৩৪-৩৫ টাকা কেজি, বর্তমানে তা…
Read More
ওমিক্রন আবহের উপসর্গ

ওমিক্রন আবহের উপসর্গ

বিগত দু বছর সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এই করোনা ভাইরাস নিয়ে বিগত ২ বছর ধরে একের পর এক আলোচনা হয়েছে। এখনও বিস্তরভাবে আলোচনা চলছেও। সাধারণ সর্দি-জ্বর হলেও অনেক সময় মনে হচ্ছে যেন কোভিড হয়েছে কারণ দুই রোগের উপসর্গ প্রায় এক। কিন্তু উপসর্গ এক মনে হলেও কিছু তফাৎ রয়েছে সাধারণ সর্দির সঙ্গে করোনার। যে তফাৎ বুঝে গেলে অনেক আগে থেকেই চিকিৎসা শুরু করা সম্ভব হবে। মূলত তিন ধরণের রোগের উপসর্গ প্রায় এক। করোনা, ইনফ্লুয়েঞ্জা, সাধারণ সর্দি। এদের মধ্যে 'খুশখুশে কাশি' বাকি দুটোয় দেখা গেলেও সাধারণ সর্দিতে দেখা যায় না। আবার 'নাক বন্ধ' সমস্যা সর্দি এবং ইনফ্লুয়েঞ্জাতে দেখা গেলেও কোভিড…
Read More
করোনা পরিস্থিতিতে বাড়ছে কলকাতার বায়ুদূষণ

করোনা পরিস্থিতিতে বাড়ছে কলকাতার বায়ুদূষণ

দেশের রাজধানী দিল্লির বায়ু দূষণ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে আগেও৷ দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক অবস্থায় রয়েছে দিল্লির দূষণ৷ কিন্তু এবার বায়ু দূষণের নিরিখে দিল্লিকেও ছাপিয়ে গেল কলকাতা৷ কলকাতার বিভিন্ন জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে দূষণের পরিমাণ ৩০০ ছাড়িয়ে গিয়েছে৷ গোটা বিষয়টি উদ্বেগজনক বল উল্লেখ করেছেন চিকিৎসকরা৷ দূষণ কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন তুলেছেন পরিবেশকর্মীদের একাংশ৷  করোনাকালে কলকাতায় বায়ুদূষণ নিয়ে বাড়ল উদ্বেগ৷ এখনই ব্যবস্থা না নিলে আগামী দিন ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে বলে সতর্ক করলেন পরিবেশবিদরা৷ গত কয়েকদিন ধরেই শহরে চিত্রটা কিছুট ঝাপসা৷ অনেকেই মনে করছিলেন হয়তো শহরকে ঢেকে রেখেছে কুয়াশা৷ কিন্তু সত্যিটা তা নয়৷ এর নেপথ্যে রয়েছে ধোঁয়াশা৷ এয়ার কোয়ালিটি…
Read More
ধীরে ধীরে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

ধীরে ধীরে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

নতুন বছরের শুরুতেই আবার নতুন করে চিন্তা বাড়িয়ে, বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। অল্প কয়েক দিনের মধ্যেই দেশের করোনা চিত্রের পরিবর্তন ঘটে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়েছে। আজকের তথ্য বলছে, দেশে দৈনিক ভাবে ১২ শতাংশেরও বেশি বেড়েছে করোনা সংক্রমণ। সব মিলিয়ে দৈনিক আক্রান্ত দুই লক্ষ হতেও আর বেশি বাকি নেই। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন৷ আজ দৈনিক সংক্রমণ বাড়ল ১২.৫ শতাংশ। একই সময় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। দেশের মোট আক্রান্তের…
Read More
করোনা আক্রান্ত হলেন রাজনাথ

করোনা আক্রান্ত হলেন রাজনাথ

দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে দুটি ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকলেও অনেকেই করোনা আক্রান্ত হচ্ছে। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে নিজেকে বাঁচিয়ে রাখলেও তৃতীয় ঢেউয়ে সেটা পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এবার করোনা ভাইরাস থাবা বসালো তাঁর শরীরে। নিজের করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন নিজেই। রাজনাথ সিংয়ের করোনা দুটি টিকাই নেওয়া আছে। আপাতত তিনি রয়েছেন কোয়ারেন্টাইনে। এদিন টুইট করে নিজের করোনা আক্রান্তের খবর দিয়ে তিনি জানান, ''আজ আমি করোনা আক্রান্ত হয়েছি এবং মৃদু উপসর্গ রয়েছে। এখন কোয়ারেন্টাইনে রয়েছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন। কোভিড পরীক্ষাও করিয়ে নিন।'' রবিবারই কোভিড পজিটিভ হন…
Read More
বদলাচ্ছে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস

বদলাচ্ছে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস

গত বছর শেষ হলেও শীতের দেখা পায়নি রাজ্য। চলতি বছরের শুরুতেও আশা জেগেছিল যে রাজ্য জুড়ে শীত পড়তে পারে জাঁকিয়ে। কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগেই শীতের বিদায়। এমনটা কল্পনা করা যায় না, কিন্তু এই বছর হয়তো এটাই হতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে বদলাচ্ছে আবহাওয়া এবং শীত খুব তাড়াতাড়ি বিদায় নিতে চলেছে বলেই পূর্বাভাস দেওয়া হচ্ছে। আরও খারাপ বিষয়, আগামীকাল থেকেই বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিগত কয়েক দিন ধরেই শীত কমতে শুরু করেছিল বঙ্গে। এখনও যে তেমন একটা ঠান্ডা রয়েছে তা নয়। এবার বলা হচ্ছে, শীত আরও কমতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ বিকেলের পর…
Read More
১২ জানুয়ারি তামিলনাড়ুতে ১১টি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২ জানুয়ারি তামিলনাড়ুতে ১১টি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) অনুসারে, 12 জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে  মেডিকেল কলেজগুলির সাথে চেন্নাইতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিলের একটি নতুন ক্যাম্পাসও উদ্বোধন করা হবে। পিএমও আরও বলেছে, এই নতুন মেডিক্যাল কলেজগুলি প্রায় ₹৪,০০০ কোটির আনুমানিক ব্যয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, যার মধ্যে প্রায় ₹২,১৪৫ কোটি কেন্দ্রীয় সরকার এবং বাকি তামিলনাড়ু সরকার প্রদান করেছেন। যে জেলাগুলিতে নতুন মেডিকেল কলেজ স্থাপিত হবে সেগুলি হল বিরুধুনগর, নামাক্কল, নীলগিরিস, তিরুপুর, তিরুভাল্লুর, নাগাপট্টিনম, ডিন্ডিগুল, কাল্লাকুরিচি, আরিয়ালুর, রামানাথপুরম এবং কৃষ্ণগিরি। পিএমও আরও বলেছে যে, এই কলেজগুলির ১,৪৫০ আসনের ক্ষমতা থাকবে। ইতিমধ্যে, চেন্নাইতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল-এর নতুন ক্যাম্পাস 24 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এটি, একটি প্রশস্ত…
Read More
রাজ্য সরকারের তরফে শিথিল করা হলো কিছু বিধিনিষেধ

রাজ্য সরকারের তরফে শিথিল করা হলো কিছু বিধিনিষেধ

রাজ্য জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ রোধে বড় ঘোষণা করেছিল রাজ্য সরকার। গত ৩ তারিখ থেকে নতুন করে বিধিনিষেধ জারি করেছিল নবান্ন। শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই বন্ধ করা হয়েছিল সেলুন, স্পা, জিম, বিউটিপার্লার। লোকাল ট্রেনের শেষ সময় সন্ধে ৭ টা নির্ধারণ করা হলেও পরে অবশ্য তা পরিবর্তন করা হয়। এবার সেলুন এবং পার্লারের ক্ষেত্রে নিয়মের বদল আনা হল। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে তা খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে। নিয়মের বদল আনা হলেও কোভিড বিধি সম্পূর্ণ মানতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্পষ্টভাবে জানান হয়েছে, সেলুন-পার্লার খুললেও নির্দিষ্ট কোভিড বিধি মানতে হবে।…
Read More
বাড়তে থাকা করোনা আবহের মাঝেই পাঁচ রাজ্যের ভোটের ঘোষণা

বাড়তে থাকা করোনা আবহের মাঝেই পাঁচ রাজ্যের ভোটের ঘোষণা

দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ এই বাড়তে থাকা করোনা আবহের মাঝেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন৷ উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র৷ তিনি বলেন, কোভিড আবহে নির্হাচন করাটাই বড় চ্যালেঞ্জ৷ ভোট ও ভোটারদের রক্ষা করাই নির্বাচন কমিশনের লক্ষ্য৷   ওমিক্রন উদ্বেগের মধ্যে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিশেষজ্ঞ ও রাজ্যগুলির স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র৷ এর পরেই কোভিড বিধি মেনে ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তিনি জানান, পাঁচ রাজ্যে মোট ভোটার রয়েছে ১৮ কোটি ৩৮ লক্ষ৷ তার মধ্যে…
Read More
বাড়তে পারে রেলের ভাড়া

বাড়তে পারে রেলের ভাড়া

দীর্ঘ সময় বন্ধ থাকার পর করোনা আবহে চালু হয়েছিল রেল পরিষেবা৷ করোনা আবহে দীর্ঘ লকডাউনে অনেকটাই আয় কমেছিল রেলের৷ লোকসভায় তথ্য পেশ করে সে কথা জানিয়েছে কেন্দ্র৷ এবার চোখ রাঙাচ্ছে ওমিক্রন৷ সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে৷ কোথাও আবার চলছে ৫০ শতাংশ ট্রেন৷ এমতাবস্থায় ঘুরপথে দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে রেল৷ কিন্তু কী ভাবে?  রেল সূত্রে খবর, এবার থেকে টিকিট পিছু ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুণতে হতে পারে যাত্রীদের৷ আগামী দিনে উন্নত স্টেশনগুলিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা পেতে এবং স্টেশনের আধুনিকীকরণের জন্য টিকিটের দামের উপর এই অতিরিক্ত টাকা ধার্য করা হবে বলে সূত্রের খবর। এর ফলে…
Read More
করোনা আক্রান্ত অরিজিৎ

করোনা আক্রান্ত অরিজিৎ

নতুন বছরের শুরুতে আরো একবার তান্ডব শুরু করেছে করোনা সংক্রমণ৷ হলিউড থেকে বলিউড-টলিউড, বিনোদন জগতে সর্বত্র করোনার থাবা৷ এবার সস্ত্রীক করোনা আক্রান্ত গায়ক অরিজিৎ সিং৷ মৃদু উপসর্গ রয়েছে তাঁর৷ আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি৷ শনিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অরিজিৎ৷ এর পর থেকেই উদ্বেগে তাঁর অনুরাগীরা৷ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷  তবে অরিজিৎ জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে৷ শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তিনি এবং তাঁর স্ত্রী দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন৷ উল্লেখ্য, গত বছরেই করোনা আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছিল তাঁর মায়ের৷ করোনা মুক্ত হলেও একাধিক কো-মর্বিডিটি থাকায় শেষ রক্ষা হয়নি৷ গত জুন মাসে করোনা আক্রান্তদের…
Read More
ছোটদের টিকাকরণের অনুমতি চায় রাজ্য

ছোটদের টিকাকরণের অনুমতি চায় রাজ্য

রাজ্যে হুঁ হুঁ করে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ প্রাপ্তবয়স্কদের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরাও৷ রাজ্যের ৬৯.২ শতাংশ শিশুই আক্রান্ত ওমিক্রনে৷ প্রতিদিন যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা তখন ১২ উর্ধ্ব কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি পেতে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে কেন্দ্রের কাছে দরবার করার অনুরোধ জানিয়েছেন কলকাতার মেয়র৷  কোভিড সংক্রমণ রুখতে ১২ ঊর্ধ্বদের টিকা দেওয়ার সপক্ষে সওয়াল করেছেন মেয়র৷ তিনি বলেন, “বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু) ১২ ঊর্ধ্বদের টিকাকরণের অনুমতি দিয়েছে। তাহলে কেন ১৫ বছর থেকে টিকা দেওয়ার অনুমতি দিল কেন্দ্র? পৃথিবীর বিভিন্ন দেশে ৬০ ঊর্ধ্বদের বুস্টার ডোজ প্রায় সম্পূর্ণ৷ কিশোর-কিশোরীদেরও টিকাকরণ…
Read More
পূর্ব ঘোষণা অনুযায়ী অবশেষে শুরু হতে চলেছে বুস্টার ডোজ

পূর্ব ঘোষণা অনুযায়ী অবশেষে শুরু হতে চলেছে বুস্টার ডোজ

করোনা সংক্রমণ রাখতে পারে একমাত্র টিকাকরণ। বহু দ্বিধা অতিক্রম করে অবশেষে আজ থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ। চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী, প্রথমসারির করোনা যোদ্ধা এবং কমোর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে। কিন্তু এই টিকা প্রদান শুরু হলেও এখনও কিছু প্রশ্ন রয়েছে যার কোনও উত্তর মিলছে না। তা নিয়েই এখন চিন্তিত দেশের একাংশ। প্রশ্ন রয়েছে চিকিৎসকদের মধ্যেও। আসলে যাদের এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, তাদের বেশিরভাগ এখন করোনা আক্রান্ত। তাই তারা কেউ কি এখন এই বুস্টার ডোজ নিতে পারবেন, সেই প্রশ্ন তোলা হচ্ছে, যার উত্তর আপাতত নেই। অন্যদিকে, দ্বিতীয়…
Read More