editor

11195 Posts
পার্থকে সরিয়ে সুব্রতকে বাড়তি দায়িত্ব দিলেন মমতা

পার্থকে সরিয়ে সুব্রতকে বাড়তি দায়িত্ব দিলেন মমতা

দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে ।নতুন চেয়ারম্যান হলেন সুব্রত বক্সি। শৃঙ্খলারক্ষা কমিটি নিয়ে ক্ষোভপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল সূত্রে খবর, সেখানে দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন মমতা বলেন, “কখন শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হয়, তা কাগজ পড়ে জানতে পারি। এবার থেকে আমাকে জানিয়ে বৈঠক ডাকতে হবে।” এরপরেই তিনি পার্থকে বাদ দিয়ে সুব্রত বক্সিক এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেন। মমতার এই সিদ্ধান্তকে স্বাগত জানান সকলে। এই মুহুর্তে সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি রয়েছেন তার উপর আরও একটি বাড়তি দায়িত্ব দিলেন তৃণমূল নেত্রী।  
Read More
এটা ইউপি নয়,এটা বাংলা, অন্যায় করলে শাস্তি পায়: মমতা

এটা ইউপি নয়,এটা বাংলা, অন্যায় করলে শাস্তি পায়: মমতা

বাংলার বিধানসভা নির্বাচনে হারের এক বছর পর বাংলায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বৃহস্পতিবার শিলিগুড়িতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সরকারকে আক্রমণ করলেন। একই দিনে কলকাতায় অস্থায়ী তৃণমূল ভবনে রাজ্য কমিটির বৈঠকের পর পালটা জবাব দিলেন মমতাও। শাহের উদ্দেশে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, ‘বাংলা নিয়ে ভাবার দরকার নেই, আপনারা আগে দিল্লি সামলান।’ মমতা বলেন, ‘উত্তরপ্রদেশে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ধর্ষণ করে। বাংলায় এসব কখনও হয় না। আমি আমাদের কেউ দোষ করলে তাঁকেও ছাড়ি না। মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প রয়েছে। কৃষক, খেতমজুরদের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়।’ তিনি আরও বলেন, ‘কেউ যদি বলে বাংলায় যেও না, গেলে…
Read More
বাংলায় সবাই নাগরিক, সিএএ প্রসঙ্গে জবাবে বলেন মমতা

কেউ যদি বলে বাংলায় গেলে খুন হয়ে যাবে,তখন আমার খুব খারাপ লাগে: মমতা

নিয়োগ দুর্নীতির মাঝে ৬ বছর পর রাজ্যে ফের শিক্ষক নিয়োগ

নিয়োগ দুর্নীতির মাঝে ৬ বছর পর রাজ্যে ফের শিক্ষক নিয়োগ

নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মধ্যেই ফের রাজ্যে শিক্ষক নিয়োগ। ৬ বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ। বৃহস্পতিবার এসএসসি – র তরফে একটি নোটিশ প্রকাশ করা হয়। দ্রুতই প্রকাশিত হবে এ সংক্রান্ত নিয়োগ – বিজ্ঞপ্তি। কত শূন্য পদ , পরীক্ষার তারিখ,যাবতীয় তথ্য জানানো হবে ওই বিজ্ঞপ্তিতে। নবম – দশম ও একাদশ – দ্বাশম স্তরে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। প্রধান শিক্ষক পদেও নিয়োগ হবে বলে নোটিস দিল এসএসসি। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগের ব্যাপারে অর্থাৎ যে শিক্ষক নিয়োগ নিয়ে এত দুর্নীতির অভিযোগ। পাশাপাশি একাধিক বিষয়ে ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু করেছে। যার ফলে একাধিক ব্যক্তির নাম উঠে আসছে। সেই শিক্ষক নিয়োগের ফলে জট সৃষ্টি হয়েছিল।…
Read More
ছত্রধরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতার এনআইএ আদালত

ছত্রধরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতার এনআইএ আদালত

অভিযুক্ত ছত্রধর মাহাতকে ফের ৩০ মে হাজির করার নির্দেশ দিল কলকাতার এনআইএ আদালত। বুধবার দুপুরে অভিযুক্ত জঙ্গলমহলের এই নেতাকে আদালতে হাজির করা হয়। এনআইএ’র তরফে বলা হয়, ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে দু’টি মামলাতেই চার্জশিট হয়ে গিয়েছে। আমরা চাই মামলার শুনানি দ্রুত শুরু হোক। যদিও ছত্রধরের আইনজীবী সঞ্জয় সিং বলেন, আমরা আদালতের কাছে তাঁর জামিনের আর্জি জানিয়েছে। কিছু আইনি প্রক্রিয়া শেষ হলেই এই নিয়ে শুনানি শুরু হবে। উল্লেখ্য, ছত্রধরের বিরুদ্ধে দু’টি মামলার একটিতে ১২ বছর আগে জঙ্গলমহলে এক সিপিএম কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। অন্যটিতে রাজধানী এক্সপ্রেসের চালককে অপহরণের অভিযোগ রয়েছে। বর্তমানে অপহরণের মামলায় জেলবন্দি রয়েছেন তিনি।  
Read More
কাল পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

কাল পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে রাজস্থানের যোধপুরে। এর পরেই গোটা জেলায় কারফিউ জারির পাশাপাশি ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এবার পরিস্থিতি আয়ত্বে রাখতে জেলা পুলিশ কমিশনারের আদেশে ৬ মে পর্যন্ত সেই কারফিউ এবং ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত বাড়ানো হয়েছে। যোধপুর জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু গুপ্ত এক সংবাদ মাধ্যমকে বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করার পরে মোবাইল ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে৷ বর্তমানে, মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রয়েছে।” তবে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের কারফিউ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও, চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীরা, ব্যাংক কর্মকর্তা, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং মিডিয়া কর্মীদের অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশে যোগ করা হয়েছে, “সংবাদপত্রের হকারদেরও…
Read More
২০২৪শে প্রধানমন্ত্রী হবেন মমতা, মুখ্যমন্ত্রী অভিষেক , ‘ভবিষ্যদ্বাণী’ তুলে ধরলেন অপরূপা

২০২৪শে প্রধানমন্ত্রী হবেন মমতা, মুখ্যমন্ত্রী অভিষেক , ‘ভবিষ্যদ্বাণী’ তুলে ধরলেন অপরূপা

বিজেপির দমকা হাওয়াকে থমকে দিয়ে একুশে বিধানসভা ভোটে নিজের ক্ষমতা ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের হ্যাটট্রিকও গড়েছেন। তবে এবার রাজ্যের শাসকদলের লক্ষ্য দিল্লীর মসনদ থেকে মোদীকে সরানো। অর্থাৎ ২০২৪শে মোদি ও মমতার লড়াই দেখতে চলেছে দেশবাসী। সেকথাই আজ স্পষ্ট করে দিয়েছেন সাংসদ অপরূপা পোদ্দার। এক টুইট মারফত সাংসদ অপরূপা পোদ্দার জানিয়েছেন ''২০২৪ সালে আমাদের দিদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন''। পাশাপাশি ২০৩৬ সাল নয়, ২০২৪ সালেই বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়! তৃণমূলের এই সাংসদ আরও লিখেছেন, ''আমি চাই,আমাদের দিদি ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির…
Read More
বুলবুলের সঙ্গে সুখের সংসার শুরু করলেন বাংলার কোচ অরুণ লাল

বুলবুলের সঙ্গে সুখের সংসার শুরু করলেন বাংলার কোচ অরুণ লাল

প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে গত ২রা মে দ্বিতীয় বারের মত বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলার ক্রিকেট দলের কোচ অরুণ লাল। সোমবার কাছের বন্ধুবান্ধবদের সামনেই একে অপরের গলায় মালা দেন অরুণ এবং বুলবুল। এরপরেই সোশ্যাল মিডিয়ায় রেজিস্ট্রির ছবি পোস্ট করে বুলবুল লেখেন ‘এখন থেকে মিসেস লাল। পাশে থাকার জন্য পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ।’ তবে স্বামীর দ্বিতীয় বিয়ের মধ্যে কেমন অবস্থায় রয়েছেন, প্রথম স্ত্রী দেবযানী? জানা গিয়েছে, বর্তমানে তিনি খুব অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এমন অবস্থায় অরুণ লালের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে তাঁর। কিন্তু তাই বলে অরুণ কিন্তু রীনাকে ছেড়ে যাননি। এখনও তাঁর পাশেই রয়েছেন অরুণ। প্রথম স্ত্রীয়ের অনুমতি নিয়েই করেছেন…
Read More
ট্যুইটারের সিইও পদ থেকে পরাগের বিদায়!

ট্যুইটারের সিইও পদ থেকে পরাগের বিদায়!

এলন মাস্ক টুইটার কিনে নেবার পর, চাকরি থাকবে কিনা? তা নিয়ে চিন্তায় রয়েছেন টুইটারে কর্মরত বহু কর্মী। পাশাপাশি অনেকে প্রশ্ন তুলেছেন পরাগ আগরওয়ালকে কি তাঁর পদেই রাখা হবে? নাকি টুইটার থেকে পদত্যাগ করবেন তিনি। যদিও এনিয়ে সরাসরি কোনও কথা বলেননি পরাগ আগরওয়াল। তবে সংবাদসংস্থা রয়টার্স তাদের সূত্র মারফত জানিয়েছে, ইলন মাস্ক টুইটারের জন্য নতুন সিইও ঠিক করেছেন। বর্তমান সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে তাকে বসানো হবে। ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের বিক্রির কাজ সম্পন্ন হলে এ রদবদল হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, পরাগ আগরওয়ালকে গত বছরের নভেম্বরে টুইটারের প্রধান নির্বাহী হিসেবে মনোনীত করা হয়েছিল। মাস্কের কাছে কম্পানির বিক্রির প্রক্রিয়া শেষ…
Read More
ভয়াবহ চিত্র, শুকনো হ্রদ থেকে উঠে আসছে শুধু নরকঙ্কাল

ভয়াবহ চিত্র, শুকনো হ্রদ থেকে উঠে আসছে শুধু নরকঙ্কাল

এযেন এক ভয়াবহ চিত্র। পড়ে আছে শুধু হাড়গোড়। খরা কবলিত আমেরিকার একটি হ্রদ থেকে এমনই চিত্র ফুটে সেদেশের সংবাদপত্রের পাতায় পাতায়। এই বিষয় নিয়ে সোমবার আমেরিকার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এমন অসংখ্য নরকঙ্কাল উদ্ধার করা হতে পারে এই হ্রদ থেকে। আমরা মনে করছি, যদি খরার প্রকোপ বাড়ে ও এই লেকের জলস্তর আরও কমে যায়, তা হলে এমন আরও অনেক নরককঙ্কার উদ্ধার হতে পারে। মনে করা হচ্ছে, এ বারের খরা পরিস্থিতির কারণে একে বারে তলানিতে গিয়ে ঠেকেছে জলস্তর। জলাধার থেকে হ্রদ, সর্বত্র কমছে জলের পরিমাণ। তবে, এই ধরনের কোনও মামলার সত্যি উদঘাটন করা, এত বছর পর, খুব কঠিন। উল্লেখ্য, যে…
Read More
২০ লক্ষ মেয়েকে টাকা দেওয়ার উদ্যোগ নবান্নের

২০ লক্ষ মেয়েকে টাকা দেওয়ার উদ্যোগ নবান্নের

কুড়ি লক্ষ মহিলাকে টাকা দেওয়ার উদ্যোগ নবান্নের। সরকারের বর্ষপূর্তিতে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। নবান্ন সূত্রে খবর,আগামী ৫ মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় কুড়ি লক্ষ মহিলাকে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা তুলে দেওয়া হবে। পাশাপাশি একাধিক অনুষ্ঠান রয়েছে। জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তরে একটি পোর্টাল উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য,এর আগে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে প্রায় ৫ লাখ মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক একইভাবে আগামী ৫ মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাকি ২০ লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দেওয়া হবে। মূলত শেষ দুয়ারে সরকার কর্মসূচিতে লক্ষীর ভান্ডারে আবেদনকারীকে এই টাকা তুলে দেওয়া হবে বলে…
Read More
স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ গর্ভবতীকে

স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ গর্ভবতীকে

ট্রেন ধরার অপেক্ষাতে ছিলেন দম্পতি। কিন্তু ট্রেন আসার আগেই স্টেশনে ভয়ানক বিপদ এসে উপস্থিত হল তাঁদের সামনে।স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হল ওই গর্ভবতী মহিলাকে। গুরুতর জখম হয়েছেন তাঁর স্বামীও। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের বাপাটলা জেলার রিপাল্লির একটি স্টেশনে। ওই ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করলেও রেলওয়ে পুলিসের পক্ষ থেকে কোনও সাহায্য মেলেনি বলেও জানা যাচ্ছে। এদিন, তিন সন্তান ও গর্ভবতী স্ত্রীকে নিয়ে কাজের খোঁজে গুন্টুর থেকে কৃষ্ণা জেলায় যাচ্ছিলেন প্রকাশম জেলার ওই  ব্যক্তি।   ট্রেন আসতে তখনও বেশ কিছু দেরি থাকায় স্টেশনের বেঞ্চেই ঘুমিয়ে পড়েছিল ওই পরিবার। ঘুম ভাঙে তিন মদ্যপের ডাকে। তাঁরা ওই ব্যক্তির…
Read More
দেশে টিকাকরণ নিয়ে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট

দেশে টিকাকরণ নিয়ে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট

দেশে টিকাকরণ নিয়ে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আজ, সারা দেশে টিকাকরণকে বাধ্যতামুলক করার একটি আবেদন খারিজ করার সময় সর্ব্বোচ্চ আদালত এই মন্তব্য করে। আদালতের বক্তব্য, নিজের দেহের ওপর অধিকার সংবিধানের অনুচ্ছেদ ২১ এর অংশ। তবে আদালত এও জানিয়েছে, টিকাকরণ নিয়ে সরকারের কড়াকড়ি কোনও স্বৈরাচারী সিদ্ধান্ত নয়। সময়ের প্রয়োজনেই ওই সময় এই পদক্ষেপ নিতে হয়েছিল। মহামারীর মতো বিষয়ে সরকারের নীতি নির্ধারণের অধিকার রয়েছে।
Read More