08
Jan
আবার ফিরতে চলছে আগের পরিস্থিতি। আবার বাড়তে শুরু করেছে দেশের করোনা ভাইরাস সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা সত্যিই ভয় দেখাচ্ছে। ফের ১ লক্ষ পার করেছে দিন প্রতি সংক্রমণ। অন্যদিকে, করোনার নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে আলাদা চিন্তা। এই পরিস্থিতিতে আগের মতোই কোপ পড়ছে পর্যটনে। বন্ধ হচ্ছে একাধিক পরিষেবা। সেই প্রেক্ষিতেই বন্ধ হয়ে গেল পুরীর মন্দির। ১০ জানুয়ারি থেকে সেখানে নিষিদ্ধ দর্শনার্থী প্রবেশ। আপাতত ৩১ জানুয়ারী পর্যন্ত মন্দির বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরীর মন্দিরের ‘ছত্তিশা নিয়োগ’ কমিটি মন্দির সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকে। তারাই বৈঠক করে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভক্ত ও সেবকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ১০ জানুয়ারি থেকে ৩১…
