09
Feb
কিছুতেই কমছে না দেশবাসীর উদ্বেগ। দেশের দৈনিক সংক্রমণ এবং সংক্রমণের হার আগের তুলনায় কমলেও এখনও প্রায় লাগামছাড়া দৈনিক মৃত্যু। আজ প্রায় ১ হাজার ২০০-র কাছাকাছি এই সংখ্যা যা অবশ্যই দুশ্চিন্তার! তবে দৈনিক সংক্রমণের হার আজ কিছুটা কমেছে তুলনায়। অনেক দিন পর আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০ হাজারের নীচে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান। শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত…
