ভারতের বাজারে মোমেন্টাম ৫ ওয়্যারলেস হেডফোন এবং মোমেন্টাম ট্রু ওয়্যারলেস ৫ ইয়ারবাড আনলো সেনহাইজার। উন্নত সাউন্ড, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, শব্দ নিয়ন্ত্রণ ও আধুনিক প্রযুক্তি রয়েছে নতুন এই দুই পণ্যে। মোমেন্টাম ৫ ওয়্যারলেস -এ রয়েছে এইচডি ৬০০ সিরিজ থেকে অনুপ্রাণিত ৪২ মিমি ড্রাইভার, ডলবি ডলবি অ্যাটমসএবং Lossless অডিও সাপোর্ট। ৮টি মাইক্রোফোনের শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা আগের মোমেন্টাম ৪-এর তুলনায় মাঝারি মাত্রার বাইরের শব্দ ৩ গুণ পর্যন্ত বেশি কমাতে পারে। এএনসি চালু রেখেও ৫৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জ এবং ব্যবহারকারী নিজে ব্যাটারি ও কানের প্যাড পরিবর্তনের সুবিধা রয়েছে। এটি কালো ও ডেনিম রঙে পাওয়া যাবে; পরে সাদা, ব্রোঞ্জ ও ল্যাভেন্ডার রঙেও আসবে।
মোমেন্টাম ট্রু ওয়্যারলেস ৫ ইয়ারবাডে রয়েছে ২৪-বিট/৯৬ কিলোহার্টজ পর্যন্ত উচ্চমানের অডিও, ডলবি অ্যাটমস, স্বয়ংক্রিয় শব্দ নিয়ন্ত্রণ এবং আশপাশের শব্দ শোনার সুবিধা। নতুন নকশার এই ইয়ারবাড IP54 মানসম্পন্ন এবং এতে ব্যাটারি নিজে পরিবর্তন করা যায়। একবার চার্জে ১২ ঘণ্টা এবং চার্জিং বাক্সসহ ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। রয়েছে Bluetooth 6.0, উন্নত কলের সুবিধা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শব্দ পরিষ্কার করার প্রযুক্তি। দুটি পণ্যেই ডলবি অ্যাটমস-এর সঙ্গে মাথার নড়াচড়া অনুযায়ী শব্দের দিক পরিবর্তনের সুবিধা রয়েছে। মোমেন্টাম ৫ ওয়্যারলেস-এর প্যাকেজিংও প্লাস্টিকমুক্ত।
ভারতে মোমেন্টাম ৫ ওয়্যারলেস-এর দাম ৩৯,৯৯০ টাকা এবং মোমেন্টাম ট্রু ওয়্যারলেস ৫-এর দাম ২৯,৯৯০ টাকা। ২৪ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারে ৫,৯৯০ টাকা মূল্যের সেনহাইজার বিটিডি ৬০০ Bluetooth USB ডঙ্গল বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে। দুটি পণ্যই ১ অক্টোবর ২০২৬ থেকে অনলাইন ও অফলাইন বিপণনকেন্দ্রে বিক্রি হবে।
