টাকা স্টারবাক্স নিয়ে এল আঞ্চলিক স্বাদে ভরপুর লিমিটেড এডিশন পুজোর মেনু

পুজো উপলক্ষে টাটা স্টারবাক্স তাদের লিমিটেড এডিশন “আমার পুজো, আমার স্টারবাক্স” মেনু নিয়ে হাজির হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত পূর্ব ভারতের আঞ্চলিক স্বাদের এই মেনু তাদের সমস্ত স্টোরে পাওয়া যাবে।

কলকাতা, গুয়াহাটি, শিলিগুড়ি, ভুবনেশ্বর, জামশেদপুর, পাটনা, রাঁচি এবং গ্যাংটকের বাছাই করা স্টোরগুলিতে এই উৎসবের মেনুতে দুটি নতুন পদ যুক্ত হয়েছে — কষা মাংস রোল এবং গুড়ের সন্দেশ ফ্ল্যান। কষা মাংস রোলে রয়েছে বাঙালির প্রিয় কষা মাংস এবং খাস্তা পরোটার মেলবন্ধন, অন্যদিকে গুড়ের সন্দেশ ফ্ল্যানে নলেন গুড় ও বিস্কুটের বেস দিয়ে ঐতিহ্যবাহী সন্দেশকে দেওয়া হয়েছে আধুনিক ছোঁয়া।

এছাড়া পুরনো জনপ্রিয় পদগুলির মধ্যে ফিরে আসছে ঢাকাই চিকেন র্যা প, ভেটকি ভাজা স্যান্ডউইচ, চিংড়ি টার্নওভার, সর্ষে চিকেন বার্গার, আলু পোস্ত বার্গার এবং কালাকাঁদ পাই।

টাটা স্টারবাক্সের প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিংয়ের প্রধান মিতালী মহেশ্বরী জানিয়েছেন যে, এই নতুন মেনুটি স্টারবাক্সের অভিজ্ঞতার সঙ্গে আঞ্চলিক স্বাদকে যুক্ত করার পাশাপাশি পুজোর দিনগুলিতে আড্ডা ও উদযাপনের এক সুন্দর পরিবেশ তৈরি করবে।

মহালয়া উপলক্ষে কলকাতার পার্ক ম্যানশন, সাউথইভিনিউ, লাউডন স্ট্রিট এবং নিউ আলিপুরের স্টোরগুলি সকাল ৫টায় খোলা হবে। এছাড়া এই আউটলেটগুলিতে স্টারবাক্স পার্টনারদের উদ্যোগে কফি-টেস্টিং সেশনেরও আয়োজন করা হবে।

বর্তমানে টাটা স্টারবাক্স ভারতের ৮০টি শহরে ৫১৯টি স্টোর পরিচালনা করছে, যেখানে ৪,৩০০ জনেরও বেশি কর্মী কাজ করছেন।