14
Nov
প্রহর প্রহর ঝমর ঝমাৎঈশান কালো মেঘ।এমন সময় কলম ধরেইকবির আসে বেগ।আকাশ পানে হানিফ চাচাকরুণ চোখে চায়।মুষল ধারায় কেমন করেনৌকোখানা বায়!?কপাল জুড়ে ভাঁজের রেখাবিন্দু বিন্দু ঘাম -----বানের জলে ভেসেই চলেগাঁয়ের পরে গ্রাম।বুকের শিরা ফুলিয়ে হানিফহ্যাঁচকা মারে টান -----একটা শুধু টিনের চালাতাও বুঝি নেয় বান!!কবির কলম লিখেই চলেইলিশ মাছের ঘ্রাণ।ভাতের সুবাস পায় না হানিফক্যামনে বাঁচে প্রাণ!?
