editor

10321 Posts
রাজ্যে স্কুল খোলা নিয়ে হচ্ছে মতবিরোধ

রাজ্যে স্কুল খোলা নিয়ে হচ্ছে মতবিরোধ

পূর্বেই ঘোষিত হয়েছে করোনা আবহের মাঝেই চলতি মাসেই খুলছে স্কুল৷ রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷  তবে স্কুলে ক্লাস হবে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির৷ স্কুল খোলার পর কী ভাবে ক্লাস হবে, সেই সম্পর্কে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার৷  জারি করা হয়েছে বিধি নিষেধ৷ কিন্তু স্কুলে আসার পর কোনও পড়ুয়া সংক্রমিত হলে তার দায়ভার নেবে না স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়ারা সঠিক ভাবে স্বাস্থ্য-বিধি মানছে কি না, তা দেখার দায়িত্ব রয়েছে অভিভাবকদেরও। স্কুল খোলার আগে অভিভাবকদের এমনটাই জানিয়ে দিল শহরের বেশির ভাগ স্কুল। এমনকি কিছু স্কুল নোটিশ জারি করেও অভিভাবকদের সতর্ক করেছেন তাঁরা৷  স্কুল কর্তৃপক্ষের এ হেন নোটিশেই বিতর্কের ঝড়৷ নোটিশ দিয়ে…
Read More
বিয়ে সারলেন মালালা

বিয়ে সারলেন মালালা

অবশেষে বিয়ে সারলেন তিনি৷ গাঁটছড়া বাঁধলেন পাকিস্তানের নোবেলজয়ী কন্যা মালালা ইউসুফজাই৷ বার্মিংহামে বসেছিল তাঁর বিয়ের আসর৷ তবে বিশাল ধুমধাম করে নয়, ঘরোয়া ভাবেই বিয়ের অনুষ্ঠান সারেন মালালা৷ পাত্র পাক ক্রিকেট বোর্ডের কর্তা আসর মালিক৷ মঙ্গলবার টুইট করে আসরের সঙ্গে তাঁর বিয়ের খবর নিজেই জানান মালালা৷ বিয়ের ছবি পোস্ট করে শান্তিতে নোবেলজয়ী মালালা লেখেন, ‘এটি আমার জীবনের মূল্যবান মুহূর্ত। আসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম৷’ মামলার জীবন যুদ্ধ সারা বিশ্বে খ্যাত৷ তার উপর তিনি নোবেলজয়ী৷ তাই তাঁর বিয়ের খবর নিশ্চিত ভাবেই তাঁর অনুরাগীদের কাছে অত্যন্ত আনন্দের৷ তবে নেহাতই সাদামাটা ভাবে বিয়ে সেরেছেন নোবেলজয়ী কন্যা৷ তাঁর বিয়ের আসরে…
Read More
রাজ্যের মুখ্যমন্ত্রী একাই সামলাচ্ছেন আটটি পদের দায়িত্ব

রাজ্যের মুখ্যমন্ত্রী একাই সামলাচ্ছেন আটটি পদের দায়িত্ব

রাজ্যের উপনির্বাচনেও বড় জয় লাভ করেছেন রাজ্যের শাসক দল। এই জয় লাভের পর একাধিক রদবদল হয়েছে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায়। রাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় স্তর থেকেই একাধিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে অনেক দিন ধরেই। তবে সরকার গঠন করার পর এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই অভ্যাস ত্যাগ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো সেই রকম কর্মঠ তিনি, এখনো চাপ নিয়ে কাজ করতে ভালোবাসেন। তাইতো এখন একটি বা দুটি নয়, আটটি দফতর একা সামলান রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো বটেই, এর পাশাপাশি তিনি যে দফতর সামলান সেগুলি হল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, স্বরাষ্ট্র দফতর,…
Read More
অর্থ মন্ত্রকের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী নিজেই

অর্থ মন্ত্রকের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী নিজেই

রাজ্যের উপনির্বাচনে জয়ী প্রাথীদের শপথ গ্রহণের দিন ছিলো আজ। বেশ কিছু রদবদল এসেছে মন্ত্রিসভায়। বাংলার বিধানসভা নির্বাচনের আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছিলেন যাতে তাঁকে নির্বাচনে না দাঁড় করানো হয়। শারীরিক অসুস্থতার কারণেই প্রার্থী হতে চাননি অমিত মিত্র। মমতা অবশ্য সেই অনুরোধ রেখেছিলেন এবং খড়দহ থেকে প্রার্থী হয়েছিলেন কাজল সিনহা। তারপর ওই কিছু পরিবর্তন হয়েছে এবং তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে ঘাসফুল সরকার। এবারেও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ছিলেন তিন বারের অর্থমন্ত্রী অমিত মিত্র, তবে এই অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায় যেন রেখেও রাখলেন না। বরং বলা ভালো রাখতে পারলেন না। অর্থমন্ত্রী হলেন না অমিত মিত্র কিন্তু পেলেন বড় দায়িত্ব। আজ বাংলার মন্ত্রিসভায়…
Read More
ভূস্বর্গের মুকুটে নতুন পালক, ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় শ্রীনগর

ভূস্বর্গের মুকুটে নতুন পালক, ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় শ্রীনগর

ভূস্বর্গের মুকুটে নতুন পালক। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর এমনিতেই তার নয়নাভিরাম সৌন্দর্য্যের জন্য জগত বিখ্যাত। এবার ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকাতেও নাম তুলল এই শহর। ইউনেস্কোর তরফে জানানো হয়েছে, এই শহরের ঐতিহ্যশালী হস্তশিল্প, লোকায়ত সংস্কৃতিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। মোট ৯০টি দেশের ২৪৬টি শহরের মধ্যে থেকে ৪৬টি শহরকে সৃজনশীল শহরের তালিকাভুক্ত করেছে ইউনেস্কো। এইসব শহরের সৃজনশীল অবদান, যেমন সাহিত্য, সিনেমা, চিত্রশিল্প, কারুশিল্প, লোকশিল্প ইত্যাদিকে বিবেচনা করা হয়েছে। এর মধ্যেই ভারতের একমাত্র শহর হিসেবে সৃজনশীল শহরের খেতাব পেয়েছে শ্রীনগর। ইউনেস্কোর মহাসচিব আউড্রি আজুলি বলেছেন, ‘শ্রীনগর এই খেতাব পেয়েছে সাংস্কৃতিক ও সৃজনশীল ক্ষেত্রে তার ধারাবাহিক অবদানের জন্য।’ তিনি আরও জানিয়েছেন, ‘নতুন আর্বান মডেলকে উৎসাহ…
Read More
পুরী জগন্নাথ দেব দর্শনে উৎসাহি পূন্যার্থীদের জন্য এবার অসম থেকে উত্তরবঙ্গ হয়ে সোজা পুরী পর্যন্ত স্পেশাল প্যাকেজ ট্রেন ছাড়তে চলেছে উত্তর-পূর্ব রেলওয়ে।

পুরী জগন্নাথ দেব দর্শনে উৎসাহি পূন্যার্থীদের জন্য এবার অসম থেকে উত্তরবঙ্গ হয়ে সোজা পুরী পর্যন্ত স্পেশাল প্যাকেজ ট্রেন ছাড়তে চলেছে উত্তর-পূর্ব রেলওয়ে।

পুরীর জগন্নাথ দেব দর্শনে উৎসাহি পূন্যার্থীদের জন্য এবার অসম থেকে উত্তরবঙ্গ হয়ে সোজা পুরী পর্যন্ত স্পেশাল প্যাকেজ ট্রেন ছাড়তে চলেছে উত্তর-পূর্ব রেলওয়ে। আইআরসিটিসি-র উদ্যোগে আগামী ডিসেম্বর মাসের ২১তারিখ থেকে সাত দিনের ২৮তারিখ পর্যন্ত প্যাকেজ পদ্ধতিতে এই ট্রেনটি ডিব্রুগড় থেকে ছাড়তে চলেছে রেলওয়ে। মঙ্গলবার এক সাংবাদিক সন্মেলন করে আইআরসিটিসি-র রিজিওন্যাল ম্যানেজার এই তীর্থ পর্যটনের কথা জানান। তিনি আরও জানান, ডিব্রুগড় থেকে ট্রেনটি তার নির্দিষ্ট সময়ে ছেড়ে  নিউজলপাইগুড়ির পথ ধরে সোজা উড়িষ্যার পুরী স্টেশনে গিয়ে থামবে। সেখানে আইআরসিটিসি-র নির্দিষ্ট করা হোটেলে যাত্রীদের তোলা হবে। এরপর প্যাকেজ অনুযায়ী পুরীর জগন্নাথ দেব দর্শন করানো হবে সংস্থার গাইড দিয়েই। পরবর্তী দিনগুলিতে পুরীর পার্শ্ববর্তী সাইট সিন,…
Read More
বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

রাজ্যে চলছে পূজার মরশুম। এরই মাঝে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংস্কৃতির অন্যতম পীঠস্থান নিঃসন্দেহে কলকাতা। নাচ-গান, বাজনা- সবেতেই রয়েছে কলকাতা। বিশ্বখ্যাত শিল্পীরা জন্ম নিয়েছেন এই তিলোত্তমাতেই। আর সেই সংস্কৃতিকেই এবার আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরেই প্রথমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক সংগীত উৎসব। সোমবার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে তো একের পর এক উৎসব। দুর্গাপুজো, কালীপুজোর পরই আবার ছটপুজো জগদ্ধাত্রী পুজো রয়েছে। আবার পরের মাসেই বড়দিন ও বর্ষবরণের উৎসবে মাতবেন আমজনতা। কিন্তু বছর পেরিয়ে নতুন বছরের শুরুতেও যে শহরজুড়ে উৎসবের আমেজ থাকবে, তা বলাই বাহুল্য। কারণ জানুয়ারির ৭ তারিখ…
Read More
উপনির্বাচনে জয়ের পর বেশ কিছু রদ বদল ঘটেছে মন্ত্রিসভায়

উপনির্বাচনে জয়ের পর বেশ কিছু রদ বদল ঘটেছে মন্ত্রিসভায়

রাজ্যের উপনির্বাচনের জয় বিধায়ক শপথ গ্রহণের পর্ব ছিল আজ৷ বেশ কিছু রদ বদল ঘটেছে আজ৷ নতুন মন্ত্রিসভায় কাকে পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল৷ সেই জল্পনার অবসান৷ রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়৷ জনস্বার্থ কারিগরি দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে৷ এদিক, ক্রেতা সুরক্ষা মন্ত্রী হচ্ছেন মানস ভুঁইয়া৷ জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরের বাড়তি দায়িত্ব পাচ্ছেন তিনি৷ প্রসঙ্গত, অসুস্থ সাধন পাণ্ডের হাত থেকে ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাতে৷ কিন্তু তাঁর মৃত্যুর পর এই দফতরটি ফাঁকা হয়ে যায়৷ ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হল মানস ভুঁইয়াকে৷ শিল্প বাণিজ্যের সঙ্গে শিল্প পুর্গঠন দফতরের…
Read More
১৯ শুরু হচ্ছে পুরসভা ভোট

১৯ শুরু হচ্ছে পুরসভা ভোট

অবশেষে স্বস্তি পেল রাজ্য সরকার৷ টালবাহানার পর কমিশনের তরফে সিলমোহর পড়লো রাজ্যের প্রস্তাবে৷ পুরভোট নিয়ে আরও একধাপ এগোল নির্বাচন কমিশন৷ সম্মতিপত্র পাঠানো হল পুর ও নগরোন্নয়ন দফতরে৷ মঙ্গলবার সরকারি ভাবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল রাজ্যের প্রস্তাব মেনে ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট হবে৷ এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতর থেকে পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এই সম্মতিপত্র পাঠিয়েছেন৷ রাজ্যের প্রস্তাব মেনেই কলকাতা ও হাওড়া পুরসভায় ১৯ ডিসেম্বর ভোট হচ্ছে৷ বিরোধীরা একসঙ্গে ভোট এবং একসঙ্গে গণনার দাবি জানালেও আপাতত কলকাতার ১৪৪টি ওয়ার্ড এবং বালি বাদ দিয়ে হাওড়ার ৫০টি ওয়ার্ডে ভোট হবে৷…
Read More
শিলিগুড়ি মহানন্দা নদীর ছট ঘাট এর শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।

শিলিগুড়ি মহানন্দা নদীর ছট ঘাট এর শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।

রাত পোহালেই ছট পুজো তার আগেই শিলিগুড়ির বিভিন্ন ঘাট পরিষ্কার ও সৌন্দর্যায়নের কাজ চলছে জোর কদমে। পুজোর আগেই মঙ্গলবার শিলিগুড়ি মহানন্দা নদীর ছট ঘাট এর শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
Read More
কেন্দ্রীয় সরকারের তেলের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত

কেন্দ্রীয় সরকারের তেলের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত

কেন্দ্রীয় সরকারের তেলের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তের পর দেশের বেশ কয়েকটি রাজ্যে রাজ্য সরকার তেলের ওপর শুল্ক কমিয়েছে তবে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তেলের ওপর শুল্ক না কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামে দার্জিলিং জেলা ভারতীয় জনতা পার্টি। এই প্রতিবাদে সামিল হয় শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও মাটিগারা-নকশালবাড়ির বিধায়ক সহ বিজেপি সদস্য ও কর্মীরা। এদিন শঙ্কর ঘোষ জানান রাজ্য সরকার তেলের শুক্ল না কমালে দলবদল হবে।
Read More
সুস্থ হচ্ছে দেশ, কমছে করোনা সংক্রমণের সংখ্যা

সুস্থ হচ্ছে দেশ, কমছে করোনা সংক্রমণের সংখ্যা

ধীরে ধীরে আবার আগের জায়গায় দেশ, সুস্থ হচ্ছে দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি। বিগত কয়েক দিন পর আজ আরও কিছুটা স্বস্তি বাড়ল দেশে কারণ দৈনিক সংক্রমণ ১৩ হাজারের ঘরে চলে এসেছে আবার। অন্যদিকে টিকাকরণে আরো বেশি জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার আবহেই একটু একটু করে স্বস্তি পাওয়ার লক্ষণ। এদিকে আরো বড় খবর যে, ২৬৩ দিন পর প্রথম বার সর্বনিম্ন হল অ্যাকটিভ রোগীর সংখ্যা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন। যা সোমবারের তুলনায় ১১ শতাংশ কম। এই একই সময় মৃত্যু…
Read More
এক্সনমোবিলের প্রচারে পদক জয়ী অলিম্পিয়ান

এক্সনমোবিলের প্রচারে পদক জয়ী অলিম্পিয়ান

এক্সনমোবিল লুব্রিকেন্টস প্রাইভেট লিমিটেডের মোবিল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন টোকিও অলিম্পিকের পদক বিজেতা নীরজ চোপড়া, মীরাবাই চানু এবং বজরং পুনিয়া৷ নয়াদিল্লিতে এক বিরাট সংবর্ধনা অনুষ্ঠানে এই পদক বিজেতাদের সঙ্গে মোবিল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তির পুনর্নবীকরণ বা রিনিউয়াল করল এক্সনমোবিল লুব্রিকেন্টস।   উল্লেখ্য, এই সংবর্ধনা অনুষ্ঠানে এক্সনমোবিল লুব্রিকেন্টসের পক্ষ থেকে মোবিল সুপার এসইউভি প্রো এবং মোবিল সুপার মোটো ২ডব্লিউ ইঞ্জিন অয়েল আপগ্রেড রেঞ্জ প্রদর্শন করেছে। এই রেঞ্জগুলির প্রচারে সম্প্রতি নীরজ চোপড়া, মীরাবাই চানু এবং বজরং পুনিয়াকে নিয়ে একটি বিজ্ঞাপন শুরু করা হয়েছে। এক্সনমোবিল লুব্রিকেন্টের সিইও দীপঙ্কর ব্যানার্জি বলেন, আমরা নীরজ চোপড়া, মীরাবাই চানু এবং বজরং পুনিয়ার সাথে আমাদের ব্র্যান্ড অ্যাসোসিয়েশন পুনর্নবীকরণ বা…
Read More
এইচডিএফসি লাইফের গ্যারান্টিযুক্ত রিটার্ন অফার

এইচডিএফসি লাইফের গ্যারান্টিযুক্ত রিটার্ন অফার

ভারতের প্রধান জীবন বীমা সংস্থাগুলির মধ্যে অন্যতম হল এইচডিএফসি লাইফ। দীপাবলি উপলক্ষ্যে গ্রাহকদের কথা মাথায় রেখে এইচডিএফসি বাজারে এনেছে লাইফ সঞ্চয় ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান। যা নির্দিষ্ট আর্থিক লক্ষ্য অর্জনের নিশ্চয়তা দেয়। এইচডিএফসি লাইফ সঞ্চয় ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান ডিজাইন করা হয়েছে বিভিন্ন বয়সের গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণের জন্য যা তাদের একটি কাঙ্ক্ষিত মেয়াদের জন্য উচ্চতর নির্দিষ্ট গ্যারান্টিযুক্ত রিটার্ন অফার করে। এই প্ল্যানে ৫০০ টিরও বেশি প্রিমিয়াম পেমেন্ট টার্ম এবং পলিসি টার্ম কম্বিনেশন রয়েছে যা গ্রাহকদের তাদের লক্ষ্য পূরণে সাহায্য করে। উল্লেখ্য, গ্রাহকরা এককভাবে বা যৌথভাবে এই প্ল্যানটি ক্রয় করতে পারেন এবং তাদের পছন্দের লাইফ কভারটিও বেছে নিতে পারেন যা বার্ষিক প্রিমিয়ামের…
Read More