editor

10321 Posts
শহরের করোনা সংক্রমণ ঠেকাতে তৎপর হচ্ছে পুলিশ

শহরের করোনা সংক্রমণ ঠেকাতে তৎপর হচ্ছে পুলিশ

আবার ধীরে ধীরে ঊর্দ্ধমুখী হচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ। সেই সংক্রমণ ঠেকাতে উদ্যোগ নিল বিধাননগর নব দিগন্ত ট্রাফিক গার্ডর পুলিশ। মাস্ক বিহীন গাড়ির চালকদের ৫০০ টাকা করে জরিমানা করে বিধাননগর নবদিগন্ত ট্রাফিক পুলিশ। গাড়ির চালকদের ট্রাফিক আইনের ১৭৯ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। বিধাননগর পুলিস কমিশনারেট এর পক্ষ থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কলেজ মোড় এলাকায় বিধাননগর নবদিগন্ত ট্রাফিক পুলিশের উদ্যোগে মাস্ক অভিযান। মাস্ক বিহীন গাড়ির চালকদের জরিমানা বাবদ ৫০০ টাকার কেস দেওয়া হয়। বাদ যায়নি বাসচালক অটোচালক চার চাকার গাড়ির চালক থেকে বাইক আরোহী। প্রসঙ্গত, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু হুঁশ নেই এক শ্রেণীর মানুষ। মাস্ক বিহীন অবস্থায়…
Read More
বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক

বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক

সদ্দ্য মাত্রই হ্রাস টানা গেছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে, অনেকটা কম হয়েছে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এরই মাঝে আবার করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশংকা। ইতিমধ্যে দোসর হয়ে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু। রাজধানী দিল্লিতে হচ্ছে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। শেষ পাওয়া তথ্য বলছে, ইতিমধ্যেই দিল্লিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে দেড় হাজার মানুষ, মৃত্যুও হয়েছে একাধিক। সব মিলিয়ে করোনা সংক্রমণের মধ্যে মশার আতঙ্কে জর্জরিত দিল্লি বাসী। দিল্লি মিউনিসিপ্য়াল কর্পোরেশন জানাচ্ছে, এখনও পর্যন্ত চলতি বছরে মশাবাহিত রোগে দিল্লিতে মৃত্যু হয়েছে ৬ জনের। যে তথ্য যথেষ্ট উদ্বেগজনক। বিগত কয়েক মাসের হিসেব বলছে, চলতি বছর জুলাই মাস থেকে অক্টোবর মাসের মধ্যে এই ৬ জনের মৃত্যু হয়েছে। পরবর্তী ক্ষেত্রে মৃত্যুর…
Read More
আরো একবার প্রমাণিত হলো রাজ্যে থাকছে তৃণমূলই

আরো একবার প্রমাণিত হলো রাজ্যে থাকছে তৃণমূলই

অবশেষে শেষ রক্ষা হলো না রাজ্যের গেরুয়া শিবিরের৷ উপনির্বাচনে ফুল মার্কস তৃণমূলের৷ চারে চার রাজ্যের শাসক দল৷ চার বিধানসভা কেন্দ্রেই রেকর্ড মার্জিনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে ৪-০ করার লক্ষ্যে নেমেছিল তৃণমূল কংগ্রেস৷ সবুজ ঝড়ে চূর্ণবিচূর্ণ গেরুয়া শিবির৷ চার কেন্দ্রের মধ্যে তিন কেন্দ্রেই বিজেপি’র জামানত জব্দ৷ শান্তিপুর বাদে আর বাকি তিন কেন্দ্র অর্থাৎ গোসাবা, দিনহাটা ও খড়দায় বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছে৷ দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন ৮৪ শতাংশ ভোট৷ সেখানে দিহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন ১১ শতাংশ ভোট৷ খড়দায় বিধানসভা কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন ৭৪ শতাংশ ভোট৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় সাহা পেয়েছেন…
Read More
এবার তালিবান বিরোধী ঘোষণা যোগীর

এবার তালিবান বিরোধী ঘোষণা যোগীর

আরো একবার শুরু হবে নির্বাচন। চলতি বছরেই নির্বাচন পর্ব হবে উত্তরপ্রদেশে। শুধুমাত্র আর কয়েক মাসের অপেক্ষা। তারপরেই আসন্ন সবথেকে বড় রাজ্যে বিধানসভা নির্বাচন সংগঠিত হতে চলেছে উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই হয়তো হঠাৎ আফগানিস্তান এবং তালিবান প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি ঘোষণা করে দিলেন, তালিবান যদি চেষ্টা করে ভারতের দিকে পা বাড়ানোর তাহলে সঙ্গে সঙ্গে এয়ার স্ট্রাইক হবে! সেইরূপ প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত সরকার। সামাজিক প্রতিনিধি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে এই মন্তব্যটি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী…
Read More
দিওয়ালির উপহার বিগ বির তরফে

দিওয়ালির উপহার বিগ বির তরফে

অভিনব উদ্যোগ নিলেন বলিউডের বিগ বি৷ দিওয়ালির আগে ভক্তদের জন্য উপহার৷ নিজের ‘সম্পদ’ ভক্তদের হাতে তুলে দেবেন বিগ বি৷ এই বিশেষ উপহারের মধ্যে রয়েছে ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা, ইত্যাদি৷ এই সমস্ত কিছুই নিলাম করবেন অমিতাভ বচ্চন৷ তবে সরাসরি এই সকল জিনিস কেনা যাবে না৷ এগুলি পাওয়া যাবে নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি)-র শর্তে৷ আজ ১ নভেম্বরই রয়েছে এই নিলাম৷  অনেকেই জানতে চাইবেন এনএফটি কী? এনএফটি আসলে এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক ধরনের ডিজিটাল লেজারে জমা থাকে। ফটো, অডিয়ো, ভিডিয়ো অথবা অন্য যে কোনও ধরনের ডিজিটাল ফাইল হতে পারে৷ ব্লকচেন এই সকল জিনিসের মালিকানা প্রকাশ্যে নিয়ে আসে৷ এনএফটি…
Read More
র‍্যামসন্স প্রচারে অভিনেত্রী দিতিপ্রিয়া

র‍্যামসন্স প্রচারে অভিনেত্রী দিতিপ্রিয়া

পার্সোনাল কেয়ার ক্যাটাগরিতে অগ্রণী ব্র্যান্ড র‍্যামসন্স পারফিউমস প্রাইভেট লিমিটেড এবার টেলিভিশন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে তাদের ব্র্যান্ডের প্রচারের মুখ হিসেবে নিয়ে এসেছে। পূর্বাঞ্চলের বাজারের দিকে নজর রেখে দিতিপ্রিয়া র‍্যামসন্সের নতুন স্কিন কেয়ার প্রোডাক্টগুলির প্রচারে অংশ নেবেন। তাঁর হাত ধরে র‍্যামসন্স ব্র্যান্ডের বডি অয়েল, বডি লোশন ও ময়েশ্চারাইজার ক্রিমের মতো প্রোডাক্টগুলি গ্রাহকদের কাছে পৌঁছাবে। রাণি রাসমণি-খ্যাত দিতিপ্রিয়াকে র‍্যামসন্সের প্রচারে যুক্ত করার পর র‍্যামসন্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ব্রিজেশ পান্ডে আশা প্রকাশ করে জানিয়েছেন, এরপর তাঁরা পূর্বাঞ্চলের বাজারে সহজেই প্রবেশ করতে পারবেন। উল্লেখ্য, দিতিপ্রিয়া রায় বাংলা ফিল্ম ও সিরিয়ালের জগতে একটি সুপরিচিত নাম। টেলিভিশন সিরিয়াল ‘করুণাময়ী রাণি রাসমণি’তে রাণি রাসমণির ভূমিকায় তাঁর অভিনয়ের কারণে…
Read More
টিভি ৯-র সহযোগিতায় শুরু এসএমসি

টিভি ৯-র সহযোগিতায় শুরু এসএমসি

ভারতের শীর্ষস্থানীয় লুব্রিকেন্ট কোম্পানি ক্যাসট্রল ইন্ডিয়া সুপার মেকানিক কনটেস্টের (এসএমসি) চতুর্থ সংস্করণ চালু করল। উল্লেখ্য, ক্যাসট্রলের এই প্রতিযোগিতাটি টিভি ৯ নেটওয়ার্কের সাথে যৌথ উদ্যোগে পরিচালিত হবে। এসএমসি-র এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের দেশব্যাপী অংশগ্রহণকারি মেকানিস্কদের সাথে নিজেদের দক্ষতা প্রমাণ করতে হবে।ক্যাসট্রলের লক্ষ্য হল, তার মাস্টার ক্লাসের মাধ্যমে প্রশিক্ষিত মেকানিস্কের সংখ্যাকে চার গুণ বৃদ্ধি করা। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ভয়েস রেসপন্স(আইভি আর) রাউন্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ওয়েবপোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। উল্লেখ্য, এখানে হিন্দি, বাংলা সহ প্রায় নয়টি ভাষা উপলব্ধ রয়েছে। এই এসএমসি প্রতিযোগিতার আয়োজন করবে অভিনেতা রবি দুবে। যিনি ২০১৭ সাল থেকেই এই প্রতিযোগিতার মুখ। ভারত সরকারের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ক্যাসট্রল সুপার…
Read More
এখনো পর্যন্ত বহু সংখ্যক ভোটে এগিয়ে রাজ্যের শাসক শিবির

এখনো পর্যন্ত বহু সংখ্যক ভোটে এগিয়ে রাজ্যের শাসক শিবির

একের পর এক বড় জয় লাভ করছে রাজ্যের শাসক শিবির৷ চার বিধানসভা কেন্দ্রের ভোট গণনা আজ৷ উপনির্বাচনে ৪-০ করার লক্ষ্য নিয়ে নেমেছিল শাসক দল৷ অন্যদিকে বিজেপি’র কাছে এই নির্বাচন ছিল জমি ধরে রাখার লড়াই৷ প্রথম রাউন্ডে গণনা শেষে গোসাবায় এগিয়ে গেলেন তৃণমূলপ্রার্থী সুব্রত মণ্ডল৷ ৯ হাজার ৩৬০ ভোটে এগিয়ে আছেন তিনি৷ প্রসঙ্গত, বিধানসভা ভোটেও এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল তৃণমূল৷  এদিকে দিনহাটা উপনির্বাচনের দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে। এই কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডের শেষে ১৪ হাজার ৬৬৬ ভোটে এগিয়ে রয়েছন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। খড়দহ বিধানসভা কেন্দ্রেও ভালো অবস্থানে রাজ্যের শাসক দল৷ এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন তৃণমূল…
Read More
অবশেষে বাজি পোড়ানো নিয়ে নির্দেশ এলো সর্বোচ্চ আদালতের দ্বারা

অবশেষে বাজি পোড়ানো নিয়ে নির্দেশ এলো সর্বোচ্চ আদালতের দ্বারা

করোনা আবহে আসন্ন দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে চলছে ডামাডোল। মামলাও করা হয়েছিল এই ক্ষেত্রে। অবশেষে দীপাবলির বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে দীপাবলি, কালীপুজোতে। কিছুদিন আগেই বাজি পোড়ানো নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। বাজি বিক্রি ও ব্যবহারের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা ছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল।  কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও অনিরুদ্ধ রায়ের বেঞ্চ সবরকম বাজি নিষিদ্ধ করে৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়েছিল, যে কোনও ধরণের বাজির ব্যবহার, প্রদর্শন, ফাটানো বন্ধ করার বিষয়টি রাজ্যকে নিশ্চিত করতে হবে।…
Read More
আরো একবার মুখ্য মন্ত্রীর নিশানায় রাজ্যের দুই দল

আরো একবার মুখ্য মন্ত্রীর নিশানায় রাজ্যের দুই দল

আরো একবার বিজেপি ও কংগ্রেসকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানবাজারে কালি পুজোর উদ্বোধনে গিয়ে দুই দলকে চাঁচাছোলা ভাষায় বিঁধতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, কংগ্রেস বাংলায় আমাদের বিরুদ্ধে প্রতিটি আসনে লড়াই করার পর কী করে আশা করে অন্য রাজ্যে আমরা ওদের সমর্থন করব৷ নীতি সব জায়গায় একই হয়৷ আমারাও এক সময় কংগ্রেস করতাম৷ মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে কংগ্রেস ছেড়ে দিয়েছিলাম৷  তিনি আরও বলেন, আমরা ইউপিএ ছেড়ে চলে এসেছিলাম৷ কারণ প্রতিদিন গ্যাসের দাম বাড়ত বলে৷ আমরা সিদ্ধান্ত নিতে পারি৷ তাই ইস্তফা দিয়ে চলে আসি৷ ওঁরা সিদ্ধান্ত নিতে পারে না বলেই সিপিএমের হাত ধরেছে৷ এনডিএ-এর সঙ্গেও আমরা জোট বেঁধেছিলাম৷ কিন্তু আমাদের…
Read More
খড়দহে বিজয়ী তৃণমূল শিবির

খড়দহে বিজয়ী তৃণমূল শিবির

আরো একবার বড় জয়ের মুখে তৃণমূল শিবির৷ প্রত্যাশিতভাবেই শুরু থেকেই এগিয়ে খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷ অন্যদিকে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম৷ চূড়ান্ত ফল এখনও সামনে না এলেও যেভাবে বিজেপিকে টেক্কা দিয়ে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন, সেটিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কমিশনরে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তৃতীয় রাউণ্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী শোভনদেবের প্রাপ্ত ভোট ১৭হাজার ১০৯টি৷ অন্যদিকে বিজেপি প্রার্থী জয় সাহার প্রাপ্ত ভোট ৩ হাজার ৪১২ টি৷ বিজেপিকে টপকে ৪ হাজার ২৮৪ টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম৷ ভোট বৃদ্ধি হওয়য়া স্বভাবতই খুশীর ঝিলিক বাম শিবিরে৷ প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে খড়দহ কেন্দ্রের…
Read More
আজ বলিউডের বাদশার জন্মদিন

আজ বলিউডের বাদশার জন্মদিন

আজ বলিউডের বাদশার শাহরুখ খানের জন্মদিন৷ আজের দিনটা ভারত তো বটেই বিশ্বের বহু মানুষের কাছেও খুব স্পেশ্যাল৷ ২ নভেম্বর বলিউড বাদশা ৫৬ বছরে পা দিলেন কিং খান৷ তিনি কারও কাছে রাজ, কারও কাছে রাহুল, কারও কাছে আবার কবীর খান কিংবা মোহন ভার্গব৷ প্রতিটা চরিত্রে তিনি জীবন্ত হয়ে থাকবেন অনুরাগীদের মনে৷ রুপোলি পর্দায় তাঁর রোম্যান্স মায়াবী জাল বুনে দেয় দর্শক হৃদয়ে৷ তাঁর গালের ডিম্পলে ফিদা আপামর তরুণীর হৃদয়৷ আজকের যুবতীরাও তাঁর স্বপ্নে মশগুল৷  প্রতি বছর নিজের জন্মদিন স্পেশ্যাল ভাবেই পালন করেন শাহরুখ৷ তবে এই বছর আরিয়ানের জন্য বদলে গিয়েছে সব পরিকল্পনা৷ সদ্যই জেল মুক্তি ঘটেছে ছেলের৷ অনেকেই আরিয়ানের এই আচরণের জন্য…
Read More
মাদক মামলায় আরিয়ান জামিন পেলেও ছাড়া হলো না তার বান্ধবীকে

মাদক মামলায় আরিয়ান জামিন পেলেও ছাড়া হলো না তার বান্ধবীকে

স্বস্তি দিয়ে বলিউডের মাদক মামলায় জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান৷ কিন্তু, জামিন মিললেও জামিনদার না থাকায় জেল-মুক্তি হয়নি আরিয়ানের বান্ধবীর৷ মুনমুনের পরিবার সূত্রে খবর, আরিয়ানের বান্ধবীর কাছের বলতে তাঁর একমাত্র দাদা আছেন৷ তিনিও কর্মসূত্রে থাকেন রাজধানীতে৷ মাদক মামলায় বোনের নাম জড়িয়ে যাওয়া দাদাও আসতে চাইছেন না জামিনদার হিসাবে৷ মুনমুনকে জেলমুক্ত করতে গেলে জামিনদার হতে হবে তাঁরা পরিচিত কাউকে৷ কিন্তু, মুনমুনের জামিনদার হতে গিয়ে এনসিবির রোষের মুখে পড়তে হবে না তো? পরিচিতদের মধ্যেও থাকছে নানান আশঙ্কা৷ ফলে, কেউ তাঁর পাশে এসে দাঁড়াননি৷ আর এই পরিস্থিতিতে মুনমুনের জামিনের ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে আদালতে যেতে পারেন আরিয়ানের বান্ধবীর আইনজীবীরা৷ বাবার মৃত্যু…
Read More
বড়ো ঘোষণা করলেন অখিলেশ

বড়ো ঘোষণা করলেন অখিলেশ

আসছে বছর বিধানসভা নির্বাচন রয়েছে উত্তর প্রদেশে। সেই নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। বলা হয় আগামী দিনে দেশের ভবিষ্যৎ উত্তরপ্রদেশ নির্বাচন অনেকাংশে ঠিক করে দেয়। তাই সেই নির্বাচন নিয়ে উন্মাদনা এবং জল্পনা যে থাকবে তা বলাই বাহুল্য। তবে এই উত্তর প্রদেশ নির্বাচনের আগে বড় ঘোষণা করে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ভোটে লড়ার বা না লড়ার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব জানিয়ে দিয়েছেন যে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করবেন না! অখিলেশের এই সিদ্ধান্ত নিয়ে এখন রীতিমত আলোচনা শুরু হয়ে গিয়েছে। যদিও কেন তিনি এ…
Read More