27
Oct
গত বছরের পর চলতি বছরেও সাধারণ মানুষ ধন্দে ছিলো বাজি ফাটানো নিয়ে। কালী পুজোর সময় বাজি ফাটানো হবে এটাই একদম স্বাভাবিক ব্যাপার। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে এখন অনেক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং এর পাশাপাশি রয়েছে দূষণ নিয়ন্ত্রণের ব্যাপার। তাই দীপাবলিতে বাংলায় কতক্ষণ বাজি ফাটানো যাবে সেই নিয়ে ইতিমধ্যেই সময়সীমা বেঁধে দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। তবে শুধু কালী পুজো বা দীপাবলি নয়, ছট পুজো এবং নববর্ষের দিন কতক্ষণ বাজি ফাটানো যাবে সেটাও বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানাচ্ছে, দীপাবলীর দিন শুধুমাত্র দু'ঘণ্টা, রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। এদিকে ছট পুজোর…
