editor

11195 Posts
বাড়ছে কলকাতার মৃতের সংখ্যা

বাড়ছে কলকাতার মৃতের সংখ্যা

ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। কিন্তু আজ সামান্য বেড়েছে দৈনিক আক্রান্ত। এদিকে কলকাতার সংক্রমণও এখনই কম হওয়ার দিকে যাচ্ছে না। সব মিলিয়ে একটি চাপা উদ্বেগ রয়েই যাচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪৪৭ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৮ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ১৫৪ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৭৯৮ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ২৮ হাজার ৯৬১ জন। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার…
Read More
প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী

ফের একবার কেন্দ্র রাজ্যে বিবাদ। আইএএস ক্যাডার রুল সংশোধনে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এটি হলে আমলাদের নিয়ন্ত্রণ চলে যাবে কেন্দ্রের হাতে। তাই এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতেই তিনি মনে করালেন যে নরেন্দ্র মোদী নিজে এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তিনি হয়তো তাঁর কথা বুঝবেন। আসলে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব রাখছে তাতে সংশোধনীতে আইএএস অফিসারদের ডেপুটেশনে পাঠানোর একতরফা ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে, আর এটাতেই আপত্তি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ১৯৫৪ সালের আইএএস (ক্যাডার) আইন সংশোধনের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করে। দীর্ঘ দিন ধরে এই অফিসারদের পোস্টিং নিয়ে যে…
Read More
বাড়ছে আদালতের আক্রান্তের সংখ্যা

বাড়ছে আদালতের আক্রান্তের সংখ্যা

দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা সংক্রমণের নয়া প্রজাতি ওমিক্রন। তার জেরেই দেশে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ভাইরাসের প্রকোপ থেকে বাদ যাচ্ছে না কোনও ক্ষেত্র। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে আইনজীবী, সকলেই সংক্রামিত হচ্ছে। আর দেশের শীর্ষ আদালতে করোনা আক্রান্তের যে সংখ্যা তা ভয় ধরাবে আলাদা করে। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ১০ বিচারপতি। তথ্য বলছে, গত ৯ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন বিচারপতি। এছাড়াও পজিটিভ ন্যুনতম ৪০০ কর্মীও! কর্মীদের করোনা পরীক্ষার পর জানা গিয়েছে, ৩০ শতাংশ কর্মী ইতিমধ্যে আক্রান্ত। তাই স্বাভাবিকভাবে আদালতে দৈনিক কাজে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। আসলে সুপ্রিম কোর্টে মোট ৩২…
Read More
অতিমারি নিয়ে হু-এর সতর্কবার্তা

অতিমারি নিয়ে হু-এর সতর্কবার্তা

এখনই অতিমারি শেষ নয়৷ এমনটাই সতর্কবার্তা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু৷ বিশেষ সূত্রে খবর, হু-এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস গত ১৮ জানুয়ারি এক বৈঠকে বলেন, ‘‘করোনার নয়া রূপ ওমিক্রন এখন গোটা বিশ্বকে গ্রাস করেছে৷ আমি সেই সকল দেশগুলির কথা ভেবে চিন্তিত যেখানে এখনও একটি বড় সংখ্যক মানুষ টিকা পায়নি।’’ সেই সঙ্গে হু প্রধানের সতর্কবার্তা, করোনার অন্যান্য রূপগুলির চেয়ে ওমিক্রনের তীব্রতা খানিকটা কম৷ একে মৃদু বলে ভাবলে ভুল হবে৷ কারণ, ওমিক্রনে আক্রান্তদেরও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। মৃত্যুও ঘটছে। হু-এর তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে প্রতি সপ্তাহে গড়ে ৪৫ হাজার মানুষের মৃত্যুর কারণ কোভিড৷ টেড্রস আরও বলেন, অনেক ক্ষেত্রেই প্রশাসন, সাধারণ মানুষ ও…
Read More
কলকাতা ব্যবসায়ীর বিরুদ্ধে মাওবাদী সংযোগের অভিযোগ

কলকাতা ব্যবসায়ীর বিরুদ্ধে মাওবাদী সংযোগের অভিযোগ

কলকাতার এক ব্যবসায়িকে গ্রেফতার করল এনআইএ। ওই ব্যবসায়ি মাওবাদীদের অর্থের যোগান দিতেন বলে অভিযোগ। বুধবার ব্যবসায়ীকে কলকাতায় এনআইএ’র বিশেষ আদালতে তোলা হয়। সূত্রে খবর, রাঁচি ইউনিটের আধিকারিকরা মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে। এনআইএ সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীর নাম মহেশ আগরওয়াল। একটি প্রাইভেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন উনি। অভিযোগ, মাওবাদীদের আর্থিক সাহায্য করে ওই ব্যবসায়ী। মঙ্গলবার রাতে মহেশ তার কলকাতার বাড়ি থেকে বেরোচ্ছিল। ঠিক সেই সময় রাঁচি ইউনিটের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় এনআইএ আধিকারিকরা। বুধবার তাকে এনআইএ আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে তাকে নেওয়ার আরজি জানানো হয় এনআইএর পক্ষ থেকে।
Read More
নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়তে পারে আগামী বছর

নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়তে পারে আগামী বছর

বাঙালির কথায় আছে “গোদের ওপর বিষফোঁড়া”। এবার এই প্রবাদ বাক্যকে বাস্তবায়িত হতে দেখতে চলছেন মহানগরীর সাধারণ মানুষরা। কারণ করোনার ফলে রাজ্যের পরিবহণ পরিষেবাতে এক বিশেষ রদ বদল এসেছে, আবার অন্যদিকে জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে একশো টাকার উপর। তার ওপর শোনা যাচ্ছে শহর কলকাতায় চলমান অধিকাংশ বাস ও মিনি বাসের বয়সের মেয়াদ শেষ হতে চলেছে। সূত্রে খবর, আগামী বছরেই শহর থেকে উধাও হতে পারে প্রায় হাজার দুয়েক বেসরকারি বাস-মিনিবাস। পনেরো বছরের কোটা পূরণ হয়ে যাওয়ায় সেগুলিকে বসিয়ে দিতে হবে। কিন্তু পরিবর্তে নতুন বাস ফের নামাবেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে মালিকদের একাংশের মধ্যে। করোনার কারণে এমনিতেই বেসরকারি গণপরিবহণের…
Read More
আধিকারিককে না জানিয়ে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ডাকাতির অপবাদ পেলেন পুলিশ অফিসার

আধিকারিককে না জানিয়ে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ডাকাতির অপবাদ পেলেন পুলিশ অফিসার

মালদা: কালিয়াচকে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগের ঘটনায় সাসপেন্ড হলো তিন পুলিশকর্মী। ওই ব্যবসায়ীর অভিযোগ কালিয়াচকের কর্তব্যরত এক এএসআই এবং কয়েকজন পুলিশ কর্মী মঙ্গলবার গভীর রাতে তল্লাশির নামে তার বাড়িতে ঢুকে লুটপাট এবং ডাকাতি করেছে।  বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই জেলা পুলিশ ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।  ঘটনাটি ঘটেছে  কালিয়াচক থানার আলিপুরের বাহান্ন বিঘা গ্রামে। ওই ব্যবসায়ীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মালদার কালিয়াচক থানার একদল পুলিশ বাহিনী  বাহান্নবিঘা এলাাকার শ্রমিক সরবরাহকারী ঠিকাদার এসরাউলের শেখের বাড়িতে লুঠপাট চালায় বলে অভিযোগ। এসরাউলের অভিযোগ, প্রায় ৩৪ ভোরি সোনা…
Read More
ডিমড ইউনিভার্সিটির এন্ট্রান্স শুরু ২৭শে

ডিমড ইউনিভার্সিটির এন্ট্রান্স শুরু ২৭শে

কেএল ডিমড-টু-বি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার (কেএলইইই) তারিখ ঘোষণা করেছে৷ উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয়ের বিজয়ওয়াড়া এবং হায়দ্রাবাদ ক্যাম্পাসগুলি দূরবর্তী প্রক্টর ফর্ম্যাটে ২৭, ২৮ এবং ২৯ জানুয়ারি দেশব্যাপী পরীক্ষা পরিচালনা করবে।  আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সাহায্যার্থে কেএল ডিমড-টু-বি ইউনিভার্সিটি ২০২১ সালের মেধা বৃত্তির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি অতিরিক্ত বিশেষত্ব সহ নতুন শিক্ষামূলক কোর্সও চালু করেছে।কেএল ডিমড টু বি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড.জি.পর্ধা সারধি ভার্মা বলেন, কেএলইইই পরীক্ষার  সাথে,  বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক প্রসারিত করে নতুন ব্যাচকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে মূলত দুটি বিষয়ের উপর ফোকাস করি-গভীর শিক্ষা এবং কর্মজীবন বৃদ্ধি। এছাড়া ক্যাম্পাস প্লেসমেন্টে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশেষ সুনাম…
Read More
বাই সাইকেল নিয়ে ১৯টি রাজ্য পরিদর্শন করে নজির গড়লেন কোচবিহারের নিখিল

বাই সাইকেল নিয়ে ১৯টি রাজ্য পরিদর্শন করে নজির গড়লেন কোচবিহারের নিখিল

কোচবিহার: বাই সাইকেল চড়ে প্রায় ৯৯ দিনে প্রায় দশ হাজার কিলোমিটার ১৯ টি রাজ্য ঘুরে কোচবিহারে নজির গড়লেন প্রত্যন্ত গ্রামের ছেলে নিখিল সরকার। বুধবার এই ১৯ টি রাজ্য ঘুরে আবারো কোচবিহারে এসে নিখিল তার এই দীর্ঘ যাত্রার ট্র্যাক শেষ করে। এদিন কোচবিহার সাগরদিঘী চত্বরের বিদ্যালয় পরিদর্শক করণ অফিসের সামনে তাকে স্বাগত জানায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, উপস্থিত ছিলেন কোচবিহার পৌরবোর্ডের সদস্য রাহুল কুমার রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রত্যন্ত গ্রামের ছেলে নিখিল সরকার। তার বাড়ি নাটাবাড়ি বিধানসভার ডাওয়াগুরি গয়েরগাড়ি এলাকায়। কোচবিহার বিটি ইভেনিং কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র বুকে একরাশ স্বপ্ন অদম্য সাহসিকতাকে নিয়ে শুধুমাত্র সাইকেলে চেপে ৯৯ দিনে দশ…
Read More
টেকনো’র নতুন স্মার্টফোন – পিওপি৫ প্রো

টেকনো’র নতুন স্মার্টফোন – পিওপি৫ প্রো

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের পিওপি সিরিজে আর একটি নতুন স্মার্টফোন নিয়ে এলো – পিওপি৫ প্রো। ট্রানশন ইন্ডিয়ার সিইও অরিজিৎ তলাপাত্র জানান, ফ্ল্যাগশিপ গ্রেডের পিওপি৫ প্রো স্মার্টফোনটি আধুনিক টেকনোলজি ও দামের দিক থেকে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হবে বলে তাদের বিশ্বাস। নতুন এই স্মার্টফোনে রয়েছে ‘সেগমেন্ট বেস্ট ফিচার্স’, যেমন ৬.৫২ এইচডি+ ডট-নচ ডিসপ্লে, ৬০০০এমএএইচ ব্যাটারি, ৮এমপি এআই ডুয়াল রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১১ গো-ভিত্তিক হাই ওএস ৭.৬, ৩জিবি র‍্যাম, ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৪টি আঞ্চলিক ভাষায় সাপোর্ট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ফেস আনলক। ফোনটি পাওয়া যাবে ৩টি আকর্ষণীয় কলারে। এই ফোনের লঞ্চ-প্রাইস ৮৪৯৯ টাকা।
Read More
জমি ফেরতের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান ভূমি রক্ষা কমিটির সদস্যরা

জমি ফেরতের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান ভূমি রক্ষা কমিটির সদস্যরা

জমি ফেরতের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ। বুধবার শিলিগুড়ির প্রধান ডাকঘরে সামনে গান্ধী মূর্তির পাদদেশে কাওয়াখালী ভূমি রক্ষা কমিটির সদস্যরা অবিলম্বে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে ফের সামিল হয় কাওয়াখালী ভূমি রক্ষা কমিটির সদস্যরা। আন্দোলনকারীদের দাবি প্রায় ৫০০ উপরে অনিচ্ছুক মানুষ জমি ফিরে না দেওয়া হলে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই জমি দাবি নিয়ে আগামীতে শিলিগুড়ি নৌকাঘাট এলাকায় সবকিছু স্তব্ধ করে দিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়।
Read More
আইপিএসসি ও হিন্দওয়্যার ট্রুফ্লোর পার্টনারশীপ

আইপিএসসি ও হিন্দওয়্যার ট্রুফ্লোর পার্টনারশীপ

ইন্ডিয়ান স্কিলস কম্পিটিশন ২০২১-এর জন্য ইন্ডিয়ান প্লাম্বিং স্কিলস কাউন্সিল ( আইপিএসসি)-এর সাথে পার্টনারশীপ করল হিন্দওয়্যার ট্রুফ্লো। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি), দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের নোডাল এজেন্সি, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের (এমএসডিই) এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন দিনের এই প্রতিযোগিতায় ২৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৫০০-র ও বেশি প্রতিযোগী অংশ গ্রহণ করেন। বিজয়ীদের সংবর্ধনা দেন এমএসডিই-র সচিব রাজেশ আগরওয়াল। উল্লেখ্য, এই প্রতিযোগীতার বিজয়ী এবং রানার-আপদের মধ্যে একজন চলতি বছরের অক্টোবরে চিনের সাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কীল কম্পিটিশন প্লাম্বিং এবং হিটিং ট্রেডের জন্য ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। ইন্ডিয়ান স্কিলস কম্পিটিশনে ২৯ জন বিজয়ী প্রতিযোগির মধ্যে ৯ জন চূড়ান্ত পর্বের জন্য যোগ্যতা…
Read More
‘গেট হায়েস্ট মাইলেজ অর গিভ ট্রাক ব্যাক’

‘গেট হায়েস্ট মাইলেজ অর গিভ ট্রাক ব্যাক’

মাহিন্দ্রা গ্রুপের মাহিন্দ্রা ট্রাক অ্যান্ড বাস ডিভিশন (এমটিবি) গ্রাহকদের জন্য এক অভিনব অফার নিয়ে এলো - ‘গেট হায়েস্ট মাইলেজ অর গিভ ট্রাক ব্যাক’ গ্যারান্টি। এই গ্যারান্টি প্রযোজ্য হবে মাহিন্দ্রার সকল বিএস৬ রেঞ্জের ট্রাকের ওপর – ব্লাজো এক্স হেভি, ফিউরিও ইন্টারমিডিয়েট, এবং লাইট কমার্সিয়াল ট্রাক ফিউরিও৭ ও যাও। মাহিন্দ্রার এই গ্যারান্টির প্রতিশ্রুতির মুখ হবেন বলিউড সুপারস্টার অজয় দেবগণ। জ্বালানি ব্যয় ট্রান্সপোর্টারদের অপারেটিং কস্টের মধ্যে সর্বাধিক (৬০ শতাংশের বেশি)। মাহিন্দ্রা বিএস৬ ট্রাকের রেঞ্জ সেক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়। এমটিবি মনে করে তাদের নতুন গ্যারান্টির প্রস্তাব গ্রাহকদের খুশি করবে এবং দেশের কমার্সিয়াল ভেহিকেল (সিভি) সেগমেন্টে বিশেষ অবদান রাখবে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের চিফ এক্সিকিউটিভ…
Read More