editor

10321 Posts
বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

দেশে করোনা সংক্রমণে টিকাকরণের সংখ্যা রেকর্ড করেছে। কিন্তু অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৫৪ জন। একই সময় ১৭ হাজার ৫৬১ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬০ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ৪৫০ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৯৫ হাজার ৮০৮ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ৮১১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১ জন। সংক্রমণের হার রয়েছে ৫.৭৩ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায়…
Read More
বাদশাহ পুত্রের পর এবার নাম জড়াল অনন্যার

বাদশাহ পুত্রের পর এবার নাম জড়াল অনন্যার

বলিউডের মাদককাণ্ডে তৎপর হয়ে উঠছে এনসিবি। একের পর এক নাম সামনে আসছে স্টার কিডদের। এবার মাদককাণ্ডে সিবিআই-এর নজরে অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে৷ বৃহস্পতিবার তাঁর বান্দ্রার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি অফিসারদের ৬ সদস্যের একটি দল৷ দুপুরেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে চাঙ্কি-কন্যাকে৷ জানা গিয়েছে, মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে বৃহস্পতিবার চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বাড়িতে হানা দেন এনসিবি অফিসাররা৷ এর আগেই এনসিবি’র তরফে আদালতে জানানো হয়েছিল, উঠতি অভিনেত্রীর সঙ্গে মাদক সংক্রান্ত কথাবার্তা হয়েছে আরিয়ান খানের৷ বুধবার আরিয়ানের জামিনের শুনানির আগেই সেই তথ্যপ্রমাণ আদালতে জমা দেন এনসিবি’র অফিসাররা৷ এর পরেই তাঁর জামিনের…
Read More
অসম্পূর্ণ রয়ে গেছে লক্ষীর ভান্ডারের বহু আবেদনপত্র

অসম্পূর্ণ রয়ে গেছে লক্ষীর ভান্ডারের বহু আবেদনপত্র

রাজ্য সরকারের ঘোষণার পর থেকে শুরু হয়েছে লক্ষীর ভান্ডারের আবেদন গ্রহণের কাজ। যার মধ্যে বহু আবেদন পত্র রয়ে গেছে অসম্পূর্ণ। প্রায় ৩৫ লক্ষ আবেদন অসম্পূর্ণ বলে জানা গিয়েছে যা নিয়ে চিন্তায় রয়েছে নবান্ন। তথ্য অনুযায়ী, প্রায় ১ লক্ষের বেশি আবেদনকারীর নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট! এদিকে আবেদন জমা পড়েছে প্রায় দেড় কোটির কিছু বেশি। সব মিলিয়ে প্রকল্পের কাজে গতি বাড়াতে পারছে না সরকার। এক্ষেত্রে প্রয়োজনে আবেদনকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করার ভাবনা করছে নবান্ন। আগামী ৩০ অক্টোবরের মধ্যে এই সংক্রান্ত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। আগেই জানা গিয়েছিল যে, নথি সংক্রান্ত সমস্যার জন্য এই প্রকল্পের গতি শ্লথ হয়েছিল।  ষষ্ঠীর দিন…
Read More
দুর্যোগ কবলিত হয়েছেন বাংলার বহু পর্যটক

দুর্যোগ কবলিত হয়েছেন বাংলার বহু পর্যটক

বিগত একমাস ধরে লাগাতার বৃষ্টির ফলে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বিপর্যয়৷ হিমাচল প্রদেশ ট্রেকিংয়ে গিয়ে রাজ্যের সাতজন বাঙালি পর্যটক এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার তাঁদের ছিটকুলে পৌঁছানোর কথা থাকলেও সেখানে তাঁরা না পৌঁছনোয়, তাঁদের সন্ধানে আজ থেকে আইটিবিপি জওয়ানরা খোঁজার কাজ শুরু করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ বাংলার যেসব পর্যটক নিখোঁজ রয়েছেন তাঁরা হলেন মিঠুন দাড়ি, তন্ময় তিওয়ারি, সবিয়ান দাস, বিকাশ মাকাল, সৌরভ ঘোষ, রিচার্ড মণ্ডল এবং সুখেন মাঝি। উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে তারা পাহাড়ি এলাকার কোনও দুর্গম স্থানে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷ অন্যদিকে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। বুধবার পর্যন্ত নিখোঁজ অন্তত ১১…
Read More
কথা মতোই টিকাকরণে লক্ষ্য পূরণ করল ভারত সরকার

কথা মতোই টিকাকরণে লক্ষ্য পূরণ করল ভারত সরকার

ভারতের করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রোধ করতে সব চেয়ে সংখ্যক মাত্রায় টিকাকরণের লক্ষ্য মাত্র নিয়েছিল দেশ৷ এবার পূরণ হলো সেই লক্ষ্য৷ ১০০ কোটির মাইলফলক পাড় করল দেশ৷ এই সংখ্যা পার করলো মাত্র ২৭৯ দিনে৷ কেন্দ্রের ঘোষণা, দেশ ১০০ কোটি টিকাকরণের রেকর্ড ছুঁল৷ বিশ্বের আর কোনও দেশ এই নজির গড়তে পারেনি৷ ভারতের ধারেকাছেই নেই৷ নিঃসন্দেহে সাফল্যের ইতিহাস লিখল মোদী সরকার৷   আজ সকালে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী, সকলেই দেশবাসীর সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন৷ সকলকে অভিনন্দনও জানান৷ সকাল ৯টা ৪৮ মিনিটে প্রথম সুখবরটি দেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ তিনি টুইটে লেখেন,…
Read More
বড় কর্মস্থানের সুযোগ মিলতে পারে হাওড়ায়

বড় কর্মস্থানের সুযোগ মিলতে পারে হাওড়ায়

বিপুলহারে কর্মস্থানের সুযোগ। হাওড়ায় গার্মেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠলে আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানালেন অরূপ রায়। হাওড়ায় পূর্ব ভারতের সবচেয়ে আধুনিক গার্মেন্ট ট্রেডিং হাব 'কোণা হাওড়া হাট' এর প্রকল্পের কাজের সূচনা করে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, 'কোণা হাওড়া হাটে' প্রজেক্টের কাজ আজ থেকে শুরু হল। আগামী দিনে এখানে নতুন বিল্ডিং, আধুনিক মানের পাঁচতারা হোটেল, ট্রেনিং ইনস্টিটিউট গড়ে উঠবে। এখানে বড়ো প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আগামী দিনে প্রকল্প রূপায়িত হলে বহু মানুষের কর্মসংস্থান হবে এখানে।" পশ্চিমবঙ্গ সরকারের স্কিম ফর অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্কিমের অধীনে অনুমোদিত নতুন কোণা-হাওড়া গার্মেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সম্পূর্ণ রূপে গড়ে উঠলে আগামী দিনে…
Read More
দুঃখের খবর ধূমপায়ীদের জন্য

দুঃখের খবর ধূমপায়ীদের জন্য

বড় দুঃখের খবর এলো৷ কেন্দ্রের তরফে করা হলো নতুন ঘোষণা যার জেরে চিন্তায় পড়লো অনেকে৷ বদল হতে পারে দাম৷ দীর্ঘ সময় পর আবার বেড়ে যেতে পারে সিগারেট-বিড়ি সহ সমস্ত তামাকজাত পণ্যের দাম৷ কারণ হল বিড়ি-সিগারেটের উপরে কর বসানোর ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কর নীতি ঠিক করার জন্য বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে মোদি সরকার। আগামী বাজেট সেশনেই ওই কমিটির সুপারিশ মেনে তামাকজাত পণ্যের দাম বাড়ানোর বিষয়টি ঘোষণা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে৷  লকডাউনের সময়কালের চেয়ে ১০ থেকে ১২ শতাংশ সিগারেটের বিক্রি বেড়েছে৷ এমতাবস্থায় আগামী বছর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সিগারেটের উপরে বাড়তি কর বসতে চলেছে বলেই ইঙ্গিত। উল্লেখ্য, শেষ বাজেটে…
Read More
মন্নতে হাজির হলো এনসিবি

মন্নতে হাজির হলো এনসিবি

যত সময় যাচ্ছে মাদক মামলায় তত তৎপর হচ্ছে এনসিবি টিম৷ একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এনসিবির পক্ষ থেকে৷ এবার খোদ শাহরুখ খানের বাড়ি মন্নত-এ পৌঁছল এনসিবি টিম৷ আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই মনে করা হচ্ছে তল্লাশি চালানো হতে পারে মন্নতে। তবে, সেবিষয়ে এতদিন মুখ খোলেনি এনসিবি। বৃহস্পতিবার দুপুরে তাঁরা হঠাৎই হাজির হয় মন্নতে। সেখানে কিছু নথিতে স্বাক্ষর করানো হয়েছে বলে দাবি এনসিবির৷ এদিকে আরিয়ান খানের আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, ২৬ তারিখ ফের আরিয়ানের জামিনের শুনানি হবে৷ দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে৷ জানা গিয়েছে, শাহরুখ খানের বাড়িতে তল্লাশি করা হয়নি৷ প্রসঙ্গত, করোনার জেরে জেলবন্দি কয়েদিদের সঙ্গে দেখা করার উপর নিষেধাজ্ঞা ছিল…
Read More
ছেলের সাথে দেখা এবার সোজা জেলে গেলেন বাদশা

ছেলের সাথে দেখা এবার সোজা জেলে গেলেন বাদশা

বৃথাই গেল জামিনের আর্জি৷ মিললো না জামিন এবারেও খারিজ হয়ে গেলো সেই আবেদন৷ আবারো জেলেই থেকে যেতে হবে বাদশাহ পুত্রকে৷ মাদক মামলায় গ্রেফতার আরিয়ান খান বন্দি রয়েছেন আর্থার রোড জেলেই৷ এবার সরাসরি জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন বলিউডের বাদশা৷ মু্ম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে মাদক মামলায় এনসিবি’র হাতে গ্রেফতার হওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে সরাসরি দেখা করলেন কিং খান৷ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আইনজীবীদের সঙ্গে নিয়ে আর্থার রোড জেলে পৌঁছন শাহরুখ৷  এদিন মাত্র ১৫ মিনিট জেলের ভিতরে ছিলেন অভিনেতা৷ এর পরেই সেখান থেকে বেরিয়ে যান তিনি৷ তাঁর সঙ্গেই জেল থেকে বেরিয়ে যায় আইনজীবীদের দলটিও৷ তবে এদিন আর্থার…
Read More
এবার ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়ছে অরুণাচল সীমান্তে

এবার ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়ছে অরুণাচল সীমান্তে

বিগত কয়েক মাস ধরে উত্তেজনার পারদ চড়ছে লাদাখ নিয়ে, যা নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি৷ এরই মাঝে আবার ক্রমশ উত্তেজনা বাড়ছে অরুণাচল সীমান্তে৷ অরুণাচল সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বাড়ছে দুই পক্ষের সামরিক মহড়া৷ লাল ফৌজের আস্ফালন রুখতে পূর্ব সেক্টরে নতুন অস্ত্র মোতায়েন করেছে ভারতীয় সেনা৷ লাদাখের পর আরও অরুণাচল সীমান্তে  এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চিন্তার ফেলেছে বিশেষজ্ঞ মহলকে। তবে অরুণাচল সীমান্তে  যেকোনও রকম হামলা রুখতে প্রস্তুত ভারতীয় ফৌজ৷  পূর্ব সেক্টরে ইতিমধ্যেই মোতায়েন করা নতুন এম৭৭৭ আল্ট্রা-লাইট হাউইতজার এবং সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার। পাশাপাশি মোতায়েন করা হয়েছে সুইডিশ অস্ত্র সংস্থা বোফর্স এবি-র তৈরি আপগ্রেডেড এল-৭০ অ্যান্টি-এয়ারক্রাফট কামান৷ তবে ভূপ্রকৃতিক অবস্থান, উচ্চতা এবং দুর্গম পথের…
Read More
তবে কি এবার দল বদল করতে পারেন অঞ্জনা বসু?

তবে কি এবার দল বদল করতে পারেন অঞ্জনা বসু?

বাড়ছে দল বদলের জল্পনা৷ রাজনৈতিক মহলে তিনি পরিচিত মুকুল সেনাপতি হিসাবে৷ এক সময় মুকুল রায়ের পথ অনুসরণ করেই তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন তিনি৷ কিন্তু বিধানসভা ভোটে বিধাননগর কেন্দ্রে তৃণমূলের সুজিত বসুর কাছে পরাজিত হন সব্যসাচী দত্ত৷ এর পর অবশ্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দিন ঘরওয়াপাসি হয়েছে তাঁর৷ সব্যসাচীর ঘরে ফেরার কথা ঘোষণা করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে তিনি ভিত পাকা করেই তৃণমূলে ফিরছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত৷ আর সেই সব্যসাচী দত্তের বাড়িতেই এবার দেখা গেল বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসুকে৷ বুধবার সব্যসাচী দত্তের সল্টলেকের বাড়িতে লক্ষ্মীপুজোয় যান অভিনেত্রী অঞ্জনা বসু। সদ্য তৃণমূলে ঘরওয়াপাসি করা নেতার বাড়িতে বিজেপি নেত্রীর উপস্থিতি…
Read More
পূজা শেষেই বাড়ছে রাজ্যের সংক্রমণ

পূজা শেষেই বাড়ছে রাজ্যের সংক্রমণ

শেষ হয়েছে রাজ্যে পূজার মরসুম। এবার ধীরে ধীরে ফের বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা। যা নিয়ে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞ মহলে। প্রায় আড়াই মাস পর ফের রাজ্যে ৮০০র বেশি দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৬৭ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ২৪৪ জন। মোট সংক্রমিত ১৫,৮২,৮১৩ আর মৃত ১৯,০০৭। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৫ জন। রাজ্যে এখন সংক্রমণের হার ২.৪৩%, সুস্থতার হার ৯৮.৩৩%। দুর্গাপুজো পরবর্তী সময়ে ক্রমে এই সংক্রমণবৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সামনে নমুনা পরীক্ষা যত বাড়বে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়বে সংক্রমণ। এদিকে, বৃহস্পতিবার অর্থাৎ ২১ অক্টোবর থেকে…
Read More
যোগী রাজ্যে আটক করা হলো প্রিয়াঙ্কা গান্ধীকে

যোগী রাজ্যে আটক করা হলো প্রিয়াঙ্কা গান্ধীকে

আচমকাই পুলিশের হাতে আটক হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আগ্রা যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আটক করল পুলিশ৷ লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে তাঁকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দাবি, আগ্রায় ১৪৪ ধারা জারি থাকায় তাঁকে বাধা দেওয়া হয়৷ তুলকালাম উত্তরপ্রদেশে৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অম্বেডকরনগরে লকআপে পুলিশি হেফাজতে এক সাফাইকর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে৷ বুধবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আগ্রা যাচ্ছিলেন প্রিয়াঙ্কা৷ সেই সময়েই তাঁকে বাধা দেওয়া হয়৷ প্রায় ২ ঘণ্টা আটকে রাখা হয় প্রিয়াঙ্কা গান্ধী ও উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লুর কনভয় । শেষমেশ প্রিয়ঙ্কাোকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের বক্তব্য, ১৪৪ ধারা জারি করা রয়েছে৷…
Read More
লাগাতার বৃষ্টির জেরে ব্রিজ ভেঙে বিপত্তি

লাগাতার বৃষ্টির জেরে ব্রিজ ভেঙে বিপত্তি

লাগাতার বৃষ্টির উপদ্রব চলছে রাজ্যের ওপর। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, কিছুতেই পিছু ছাড়ছে না। তার ওপর আবার এর মধ্যেই আবার সেতুতে ফাটল। নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর ঘটনা। ব্রিজের স্প্রিং ভেঙে বিপত্তি। বড়সড় ফাটল দেখা দিয়েছে ব্রিজে। তার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন গাড়িচালকরা। স্থানীয় সূত্রের খবর, বিপজ্জনকভাবে সেতুর গার্ডারগুলিও সরে গিয়েছে। তার সঙ্গে পিলারগুলিরও বহন ক্ষমতা হ্রাস পাচ্ছে। কৃষ্ণনগর থেকে বর্ধমান যাবার জন্য এই ব্রিজটিই ব্যবহার করেন সাধারণ মানুষ। এই ঘটনারর জন্য রীতিমত সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। রাস্তায় দাঁড়িয়ে যায় গাড়ি। যানজটের সৃষ্টি হয়। এর আগেও একাধিকবার  ব্রিজ ভাঙার খবর এসেছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন…
Read More