14
Jan
গতকাল বিকেলেই রাজ্যে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার বিকেল পাঁচটা৷ ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনা৷ দুর্ঘটনার ভয়াবহতা দেখেই আশঙ্কা করা হচ্ছিল বহু হতাহত হবে৷ সেই আশঙ্কা সত্যি করেই এই মর্মান্তিক ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। প্রাথমিক ভাবে চারজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল প্রশাসনের তরফে। রাতভর উদ্ধারকাজের পর সেই সংখ্যা আরও খানিকটা বাড়ল৷ এখনও পর্যন্ত দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত প্রায় শতাধিক৷ বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে অনেক যাত্রীর শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক৷ ঘটনা প্রসঙ্গে গতরাতে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, ‘‘অনেক যাত্রী গুরুতর আহত…
