editor

11195 Posts
রাজ্যে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে অভিযোগ

রাজ্যে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে অভিযোগ

এর আগেও রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের আঙুল উঠেছে বারংবার। এবার গ্রুপ ডি এবং সি নিয়োগে সিবিআই তদন্ত ও বেতন বন্ধের নির্দেশ। নবম- দ্বাদশ স্তরের শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ,  প্রাইমারি চেয়ারম্যানের জরিমানা নির্দেশ, সবকিছু সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়েছে চাকরিজীবীদের। বেকারত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বাংলার। তাই রাজ্য সরকারের 'ঘুম ভাঙাতে' আন্দোলনের পথ বেছে নিয়েছে একাংশ। কারণ দুর্নীতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সরকারের বিরুদ্ধে। আন্দোলনকারীদের মতে, নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ও তাঁর দলের দলত্যাগী মন্ত্রীদের নিয়োগ দুর্নীতি নিয়ে একে অপরকে দোষারোপ করা এটা প্রমাণ করে এই দুর্নীতির নেপথ্যে রয়েছেন সরকারি আমলা ও নেতা মন্ত্রীদের একটা বড় অংশ। সেই প্রেক্ষিতেই গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছিল…
Read More
কেন্দ্রের তরফে বড় ঘোষণা করা হলো বুস্টার ডোজ নিয়ে

কেন্দ্রের তরফে বড় ঘোষণা করা হলো বুস্টার ডোজ নিয়ে

ঘোষিত হয়েছিল আগেই, এবার ঘোষণা মতো চলতি মাসেই শুরু হতে চলেছে 'প্রিকশন' বা 'বুস্টার' ডোজ। আগামী ১০ জানুয়ারী থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাস ভ্যাকসিনের 'প্রিকশন' বা 'বুস্টার' ডোজ। এই টিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের শেষ নেই। নাম নথিভুক্তর প্রশ্ন থেকে শুরু করে কোন ভ্যাকসিন দেওয়া হবে, সবকিছু নিয়ে ছিল আলোচনা। তবে কেন্দ্রীয় সরকার আপাতত মুশকিল আসান করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছে যে, করোনা টিকার তৃতীয় ডোজ বা প্রিকশন ডোজ নেওয়ার জন্য নতুন করে কোউইন পোর্টালে নাম রেজিস্টার করতে হবে না। এতে ষাটোর্ধ্বদের অনেক সুবিধা হবে বলেই ধারণা। কেন্দ্রীয় বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়ার জন্য…
Read More
বদলাতে চলেছে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নিয়ম

বদলাতে চলেছে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নিয়ম

নতুন বছরের শুরুতেই করোনা সংক্রমণের ছবি ফিরছে আবার আগের জায়গায়। বাড়ছে করোনা, বাড়ছে ওমিক্রন। বিদেশ ফেরত অনেকেই দেশে এসে করোনা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। অন্যদিকে আবার নতুন গাইডলাইন জারি করা হয়েছে আইসোলেশনের জন্য। কিন্তু বিদেশ থেকে এসে যাতে কেউ সংক্রমণ ছড়াতে না পারেন তার জন্য পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বিদেশ থেকে ভারতে এলেই বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিন, স্পষ্ট নির্দেশ কেন্দ্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকায় জানান হয়েছে এমনটাই। আগামী মঙ্গলবার অর্থাৎ ১১ জানুয়ারি থেকে নয়া নিয়ম কার্যকর হবে। সম্প্রতি করোনার বেশি ঝুঁকি রয়েছে এমন অনেক দেশের থেকে আসা বিমান পরিষেবা বন্ধ করেছে ভারত সরকার। তাছাড়াও ‘ঝুঁকিতে থাকা দেশগুলি’ থেকে আসা যাত্রীদের…
Read More
করোনা সংক্রমণের পরিস্থিতিতে দ্বিধায় গঙ্গাসাগর মেলা

করোনা সংক্রমণের পরিস্থিতিতে দ্বিধায় গঙ্গাসাগর মেলা

ফের আবার মাথা চাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ৷ কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগে করোনার থাবা৷ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে করোনা আক্রান্ত ১৮৯ জন৷ এর মধ্যে ৪জন বোরো হেলথ এগজিকিউটিভ রয়েছেন৷ রয়েছেন ৩৩ জন মেডিক্যাল অফিসার এবং ৩৬ জন নার্স৷ গোটা বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য কর্তারা৷ অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে৷ বেশ কয়েকটি ওয়ার্ডে ক্লাব করে টেস্টিং-এর ব্যবস্থা করা হয়েছে৷ এমনও কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেখানে সকল স্বাস্থ্য কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন৷ পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে স্বাস্থ্যকর্মী এনে পরীক্ষার কাজ চলছে৷  অন্যদিকে, গঙ্গাসাগরের আগে বাড়ছে উদ্বেগ৷ বাবুঘাটে করোনা পরীক্ষায় পজেটিভ একাধিক পূণ্যার্থী৷ বাবুঘাটে কলকাতা পুরসভার তরফে দুটি কোভিড…
Read More
গ্রামীণ কামরুপকে ডিজিটালে রূপান্তর করেছে ইকো

গ্রামীণ কামরুপকে ডিজিটালে রূপান্তর করেছে ইকো

ইকো হল ভারতের একটি শীর্ষস্থানীয় ফিনটেক প্ল্যাটফর্ম। ইকো ফর ভারত ক্যাম্পেইনের সাথে সামঞ্জস্য রেখে কোম্পানি "ভারত"-এর বিক্রেতাদের ডিজিটাল রুট গ্রহণের জন্য ক্ষমতায়ন করছে। অর্থাৎ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আসামের কামরুপ অঞ্চলের ইকোর বিক্রেতারা গ্রাহকদের অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে তাদের গ্রামীণ জেলাকে ডিজিটালভাবে রূপান্তর করতে সক্ষম হয়েছে। ইকোর এই নিরাপদ এবং  ঝামেলা-মুক্ত সুযোগটি এই অঞ্চলের বিক্রেতাদের একদিকে যেমন ভালো কমিশন পেতে সাহায্য করে তেমনি অপরদিকে প্রতিটি ইউটিলিটি বিল পেমেন্টের জন্য সেরা সাফল্যের হার নিশ্চিত করে। বর্তমানে ইকো সারা দেশে দুই লাখেরও বেশি খুচরা বিক্রেতাদের, বিশেষ করে একক উদ্যোক্তাদের জন্য প্রচুর সুযোগ সরবরাহ করে। ইকোর লক্ষ্য হল দীর্ঘমেয়াদী অংশীদার হওয়া এবং…
Read More
লঞ্চ হল বাসুর উইন্টার কেয়ার রেঞ্জ

লঞ্চ হল বাসুর উইন্টার কেয়ার রেঞ্জ

শীতকালে ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন হয়। সেই কথা মাথায় রেখেই শীর্ষস্থানীয় হার্বাল ব্র্যান্ড বাসু হেলথকেয়ার লঞ্চ করল বাসু ন্যাচারালস প্রিমিয়াম উইন্টার কেয়ার রেঞ্জ। এই প্রোডাক্টগুলি শীতকালে স্কীনের রুক্ষতা দূর করে সতেজ অনুভূতি প্রদান করবে। বাসু ন্যাচারালসের বডি লোশন ও ক্রিমগুলি কোকো বাটার, শিয়া বাটার এবং অ্যালোভেরা রেঞ্জে বাজারে পাওয়া যাচ্ছে।  গ্রাহকদের কাছে এই স্কীন কেয়ার প্রোডাক্ট গুলির গ্রহণ যোগ্যতা বাড়াতে কোম্পানির তরফ থেকে আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। ব্র্যান্ড বাসু তার গুণমান এবং উদ্ভাবনী পরিসরের পণ্যের মাধ্যমে বিশ্বব্যাপী আস্থা ও স্বীকৃতি অর্জন করেছে। বর্তমানে ইউরোপ, ল্যাটিন আমেরিকা সহ ৫০টিরও বেশি দেশে বাসু তার প্রোডাক্ট রপ্তানি করছে। বলাবাহুল্য, বাসু ন্যাচারালস এটি ৫০টিরও…
Read More
ফের কেঁপে উঠলো শিলিগুড়ি

ফের কেঁপে উঠলো শিলিগুড়ি

গতকাল রাতে ফের কেঁপে উঠলো শিলিগুড়ি সহ আশপাশ এলাকা।বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২। উৎপত্তিস্থল ভুটানের থিম্পু, এবং গভীরতা প্রায় ১০ কিলোমিটার।
Read More
মধ্যশিক্ষা পর্ষদ- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে করোনার থাবা, ব্যাহত পরীক্ষার প্রস্তুতি

মধ্যশিক্ষা পর্ষদ- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে করোনার থাবা, ব্যাহত পরীক্ষার প্রস্তুতি

এবার মধ্যশিক্ষা পর্ষদ- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদেও  করোনার থাবা। যার জেরে প্রভাব পড়েছে পরীক্ষার ব্যবস্থাপনার প্রস্তুতিতেও (Madhyamik 2022)।মার্চ মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022) এবং এপ্রিলের শুরুতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary 2022) হওয়ার কথা। দুই বোর্ডের একাধিক কর্মী আক্রান্ত হওয়ায় আপাতত পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত একাধিক কাজকর্ম কাজ ব্যাহত হচ্ছে বলেই সূত্রের খবর। শুধু তাই নয়, মধ্যশিক্ষা পর্ষদের আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে একাধিক কর্মী আধিকারিক আপাতত আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যেই টেস্ট পেপার দেওয়ার কথা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হওয়ায় টেস্ট পেপার ছাত্র-ছাত্রীদের দেওয়ার প্রক্রিয়া আপাতত শুরু করা যায়নি বলেই পর্ষদ সূত্রের খবর। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সেই কাজ…
Read More
রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

ফের বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গে। রাজ্যজুড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী তিন দিন বাড়বে রাতের তাপমাত্রা। কলকাতায় সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে।  শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস। রবিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More
করোনা সংক্রমণের পরিস্থিতিতে প্ৰশ্ন উঠেছে পুরসভা ভোট

করোনা সংক্রমণের পরিস্থিতিতে প্ৰশ্ন উঠেছে পুরসভা ভোট

প্রতিনিয়ত একটু একটু করে চিন্তা বাড়ছে বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে। আবার আগের জায়গায় ফিরতে পারে করোনা পরিস্থিতি। প্রতিদিন আগের দিনের তুলনায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই আবহেই আবার দিন কয়েক বাদে চার কেন্দ্রে পুর নির্বাচন। কী ভাবে এই পরিস্থিতিতে ভোট হবে তা নিয়ে আলোচনার শেষ নেই। যদিও নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে, কড়া নিয়ম অনুযায়ী পুরভোট সম্পন্ন হবে। কিন্তু শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই ভোট বয়কটের দাবি তুলেছে। কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে অবিলম্বে আসন্ন সমস্ত পৌরসভা নির্বাচন প্রক্রিয়া বন্ধ ঘোষণা করতে হবে, না হলে ভোট কর্মীগণ ভোট প্রক্রিয়া বয়কট করতে বাধ্য হবেন। এই সংগঠনের স্পষ্ট বক্তব্য, প্রতিদিন…
Read More
বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

এইমুহুর্তে রাজ্যের কোভিড পরিস্থিতি ফিরে আসছে আবার আগের পরিস্থিতি। চিন্তা বাড়ছে রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা এবং তার নয়া প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে ইতিমধ্যেই বঙ্গে কোভিড বিধি আরোপ করেছে নবান্ন। একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সকলকে সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। আরও কড়া বিধিনিষেধের হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, অনেকেই কথা শুনছেন না, মাস্ক পরছেন না। রাস্তায় মাস্ক ছাড়া ঘুরছেন, শুধু কোথাও খেতে যাওয়ার আগে বা ঢোকার আগে মাস্ক পরে নিচ্ছেন নাহলে ঢুকতে পারবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এই প্রেক্ষিতেই…
Read More
রাজ্যে কমছে শীতের দাপট

রাজ্যে কমছে শীতের দাপট

রাজ্যে কমছে শীতের প্রকোপ৷ বছর শুরুতে জাঁকিয়ে ঠান্ডা পড়লো ধীরে ধীরে এবার চরছে তাপমাত্রার পারদ৷ শুক্রবার খানিকটা কমল শীত৷ এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিক। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস৷ এও স্বাভাবিক। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ তবে সোমবার থেকে পাল্টে যেতে পারে চিত্র৷  পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শুধু  শীতই উধাও হবে না, সোমবার থেকে  শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত৷ কলকাতা-সহ মোট ৭ টি জেলায়  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার থেকেই কলকাতাযর আকাশ আংশিক মেঘলা থাকবে। দুই-এক পশলা বৃষ্টির…
Read More
করোনা আবহে বাংলার টিকাকরণ নিয়ে মিললো বড় স্বস্তি

করোনা আবহে বাংলার টিকাকরণ নিয়ে মিললো বড় স্বস্তি

করোনা সংক্রমণকে রোধ করতে প্রধান উপায় হলো টিকাকরণ। তাই দেশ জুড়ে সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে টিকাকরণের ওপর। ইতিমধ্যেই দেশে ১৪৮ কোটি ৬৭ লক্ষ ৮০ হাজার ২২৭ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। রাজ্যে রাজ্যেও বাড়ছে টিকাকরণের হার। এই পরিস্থিতিতে বাংলার টিকা তথ্য আজ সকলের সামনে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য দেওয়ার পাশাপাশি এখনও যারা ভ্যাকসিন নেননি তাদেরকে সেটা নিতে আর্জি জানিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাকরণ হয়েছে ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ০৭ ডোজ। ১৮ বছরের ঊর্ধ্বে প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৪ লক্ষ ৪ হাজার ১৩২ জন। বাকি ৪ কোটি ১৯ লক্ষ ৩…
Read More
বাংলার করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে চিন্তা

বাংলার করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে চিন্তা

এইমুহুর্তে রাজ্যের কোভিড পরিস্থিতিতে আশঙ্কার কারণ দেখা যাচ্ছে। যত সময় বাড়ছে ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছে করোনা সংক্রমণের পরিস্থিতি। গতকালের তুলনায় আজও বেড়েছে দৈনিক সংক্রমণ। টিকাকরণ বাড়লেও আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়ছে বঙ্গবাসীর। ওমিক্রন প্রজাতি নিয়েও আলাদা চিন্তা রয়েছে। তবে কেন্দ্র, রাজ্য বার্তা দিচ্ছে সকলকে সচেতন হয়ে থাকতে এবং কোভিড বিধি মেনে চলতে।   শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪২১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৯ জনের। সব মিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯৩ হাজার ৭৪৪, মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮৪৬। এদিকে, রাজ্যে গত একদিনে সুস্থ হয়েছে ৭…
Read More