25
Sep
কোচবিহার জেলার প্রায় অর্ধেক মানুষ পরিষেবা পেল দুয়ারে সরকার প্রকল্পে। জেলাশাসক পবন কাদিয়েনের নেতৃত্বে ‘দুয়ারে সরকার’ প্রকল্পে রাজ্যে শতাংশ হিসেবে মানুষকে পরিষেবা দেওয়াতে প্রথম হয়েছে কোচবিহার। এই সাফল্যে খুশির হাওয়া জেলার আধিকারিকমহল। জেলাশাসকের সুশৃঙ্খল নেতৃত্ব, পরিকল্পনা আর তৎপরতায় এই সাফল্যে এসেছে বলে প্রশাসনিক মহলের দাবি। গতবারের মতো দুমাস ধরে নয় বরং গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে একমাস সময়ে বেশিসংখ্যক মানুষ এই পরিষেবা পেল। জেলাশাসক পবন কাদিয়ান বিলেন, জেলার মানুষকে সুস্থ স্বাভাবিক পরিষেবা দিতেই নানা পরিকল্পনা করা হয়েছে। পরিষেবা দেওয়ার শতাংশের হিসেবে ‘দুয়ারে সরকার’ প্রকল্পে রাজ্যে প্রথম হয়েছে কোচবিহার জেলা। সরকারী পরিষেবা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার ‘দুয়ারে…
