03
Jan
রাজ্যে আবার ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণ। রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণকে রুখতে সোমবার থেকে জারি হয়েছে করোনা বিধি৷ একাধিক বিধিনিষেধ লাগু করেছে রাজ্য সরকার৷ নিয়ম লাগু হতেই আপাতত বন্ধ দিঘায় সমুদ্র স্নান৷ এমনকী সমুদ্রের ঢেউয়ে পা ডোবাতেও পারবেন না পর্যটকরা৷ রাজ্য সরকার কঠোর বিধিনিষেধ ঘোষণা করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। করোনায় রাশ টানতে সোমবার থেকেই বন্ধ থাকবে রাজ্যের পর্যটনকেন্দ্রগুলি। রবিবার বিকেলে নবান্ন থেকে বিধিনিষেধ ঘোষণার পরেই নড়েচড়ে বসে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। রবিবার রাত থেকে দিঘা সমুদ্র সৈকতে মাইক নিয়ে প্রচার শুরু করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘোষণা হতে শুধু দিঘা নয়, মন্দারমণি, তাজপুর-সহ সৈকতনগরী ছেড়ে বাড়ি…
