04
Sep
সব জল্পনার অবসান, বেজে উঠলো ভোটের দামামা। উপনির্বাচন নিয়ে বহু দিন ধরে চলতে থাকা জল্পনার অবসান হল ভোট গ্রহণের দিন ক্ষন ঘোষণায়। ঘোষণা হল রাজ্যের উপনির্বাচনের। ভবানীপুর সহ মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ। ভোটগ্রহণের আগেই জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী মারা গিয়েছিলেন। সেখানে হবে এমনি নির্বাচন। আর ভবানীপুর কেন্দ্রে হবে উপনির্বাচন। সেই কেন্দ্রের বিধায়ক পদত্যাগ করেছিলেন। ওই কেন্দ্রে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নন্দীগ্রামে হেরেছিলেন বিধানসভা ভোটে। ২০২১ সালে বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু পরে তিনি বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি…
