14
Dec
করোনা আবহে মেলার ভিড় সামলাতে অভিনব উদ্যোগ। গঙ্গাসাগর মেলায় প্রতিবছরই উপচে পড়া ভিড় চোখে পরে। তীর্থযাত্রীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ভিড়ের জন্য পদপিষ্ট হয়ে মৃত্যু তো চেনা ছবির মধ্যে একটা। এই সমস্ত কিছু এড়াতে এবছর পুলিশ নতুন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন অটোমেশন সিস্টেম বসানোর পরিকল্পনা করেছে রাজ্য পুলিশ। এই সিস্টেমের ফলে ভিড় এড়ানো যেমন সম্ভম হবে তেমনি বেশি ভিড় হয়ে গেলে কিছু মানুষকে আটকে দেওয়াও যাবে। পরে ভিড় কমলে আবার তাদের ছাড়া হবে। গঙ্গাসাগর মেলার জন্য যে কন্ট্রোল রুম থাকবে তার মধ্যে এই অটোমেশন সিস্টেমটি থাকবে। পুলিশ এই কন্ট্রোল রুম থেকে সিস্টেমটিকে পরিচালনা করবেন। কন্ট্রোল…
