editor

10324 Posts
করোনার সাথে দোসর হয়ে বাড়ছে আরও এক ভয়ের কারণ

করোনার সাথে দোসর হয়ে বাড়ছে আরও এক ভয়ের কারণ

একে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের সংখ্যা ক্রমাগত ওঠা নামা করছে৷ এর মাঝে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, তারইমাঝে আবার দোসর হয়ে হানা দিয়েছে স্ক্রাব টাইফাস৷ গত দেড় মাসে রাজ্যে অনেকটাই বেড়েছে স্ক্র্যাব টাইফাসের সংখ্যা৷ কলকাতার প্রায় সমস্ত সরকারি হাসপাতালেই আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন৷ আরজিকর, এসএসকেএম, ইনস্টিটিউট অফ চাইন্ড হেলথে গেলেই খোঁজ মিলবে ২-৩ জন স্ক্র্যাব টাইফাসে আক্রান্তের৷ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খেলেই বাড়তে পারে বিপদ৷ জ্বর এলে আর অবহেলা নয়৷ বিশেষজ্ঞরা বলছেন, ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে স্ক্র্যাব টাইফাস ব্যকটেরিয়া ঢোকে৷ রোগের প্রাথমিক উপসর্গ ডেঙ্গির মতো৷ প্রথমে জ্বর, তার সঙ্গে সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা, চোখের পিছনে…
Read More
নয়া অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে

নয়া অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে

বেশ কিছু মাস ধরেই কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে বিরোধিতা করছে কৃষকরা। কেন্দ্রীয় সরকারের তরফে কৃষি আইনের নিয়ম মানতে নারাজ কৃষকরা। তবে এবার কৃষকদের দাবি শুধু কৃষি আইনের বিরোধিতাই নয়, সরকারের একাধিক অর্থনৈতিক পরিকল্পনার বিরুদ্ধে এবার সুর চড়াতে শুরু করেছে কৃষক সংগঠনগুলি। আগামী ৫ই সেপ্টেম্বর নতুন করে আন্দোলনের কিছু বিষয় সংযুক্ত হতে পারে। সেদিন উত্তরপ্রদেশের মজফ্ফরনগরে কৃষকদের মহা পঞ্চায়েত কর্মসূচি পালিত হবে। আন্দোলনকারী কৃষক নেতা গুরনাম সিং চারুনি সাফ জানিয়েছেন, পুলিশ দিয়ে কৃষক নেতাদের খুন করতে চাইছে সরকার। হরিয়ানায় চিরদিনই কৃষকরা নানা কর্মসূচি নিয়েছেন। কিন্তু পুলিশের এই নির্মমতা আগে দেখিনি। ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেন, সরকারি তালিবান আর তাদের…
Read More
মাস্ক ছাড়া রাস্তায় দিতে হবে জরিমানা

মাস্ক ছাড়া রাস্তায় দিতে হবে জরিমানা

করোনা সংক্রমণ রোধের একমাত্র উপায় ভ্যাকসিন এবং মাস্ক৷ সবে মাত্র করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলে উঠলেও সামনেই আসন্ন তৃতীয় ঢেউ৷ এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে শহরে নিত্তদিনই বেশ কিছু মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে ৷ কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক, এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে৷ এই অবস্থায় বিধি ভাঙার দায়ে শাস্তি স্বরূপ বরাদ্দ হয়েছে মাত্র ১০০ টাকা৷ উৎসবের মরশুমে হাটে বাজারেও বাড়ছে ভিড়৷ মাথায় উঠেছে দূরত্ববিধি৷ তারই মধ্যে বহু মানুষ বেরিয়ে পড়ছেন মাস্ক ছাড়া৷ এই পরিস্থিতিতে লাগাম টানতে বুধবার থেকে শহরজুড়ে বাড়তি নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ৷  জানা গিয়েছে, আজ থেকে শুধু বড় রাস্তায়…
Read More
আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর

আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রায় কুড়ি বছর পরে আফগানিস্তানে স্বাধীনতা পেয়েছে তালিবানরা, নিজেদের হস্তগত করেছে গোটা দেশ। দীর্ঘ যুদ্ধের সমাপ্তি। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীও চলে গেছে দেশ ছেড়ে। এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতেই উচ্চক্ষমতাসম্পন্ন গোষ্ঠীকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি এবং একইসঙ্গে আফগানিস্তানের বাসিন্দা যারা ভারতে আসতে চান তাদের দেশে আনার পক্ষেও জোর দিয়েছেন তিনি। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিগত কয়েক দিন ধরেই আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণে বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ…
Read More
হাসপাতালে ভর্তি হলেন নিরুপা গঙ্গোপাধ্যায়

হাসপাতালে ভর্তি হলেন নিরুপা গঙ্গোপাধ্যায়

সময় খারাপ যাচ্ছে বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বছরের শুরু থেকেই একের পর এক বিপদ আসছে। বছরের শুরুতে শারীরিক অসুস্থতায় ভুগে ছিলেন তিনি নিজে। এবার তাঁর মা নিরুপা গঙ্গোপাধ্যায়ও ভাইরাসে আক্রান্ত হলেন। হঠাৎই অসুস্থতা বেড়ে যায় সোমবার গভীর রাতে। আপাতত শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি যদিও তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন সৌরভ জননী। সঙ্গে ছিল জ্বর। চিকিৎসকদের চার সদস্যের দলে রয়েছেন কার্ডিওলজিস্ট সরোজ মন্ডল, পালমোনোলজিস্ট অঙ্কন ব্যানার্জি, সপ্তর্ষি বসু এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক সৌপ্তিক পাণ্ডা। কোমর্বিডিটি থাকায় সামান্য উদ্বিগ্ন চিকিৎসকরা যদিও তারা স্পষ্ট জানাচ্ছেন যে আপাতত কোনো রকম জটিলতার…
Read More
কুড়ি বছরের যুদ্ধের অবসান শেষ হাসি হাসলো তালিবানরা

কুড়ি বছরের যুদ্ধের অবসান শেষ হাসি হাসলো তালিবানরা

অবশেষে সমাপ্ত হলো সমস্ত যুদ্ধের৷ শেষ হল বিগত দুদশক ধরে চলতে থাকে লড়াই৷ কথামতো আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী ফিরে চলে গেল আজ। সোমবার আফগানিস্তান থেকে সম্পূর্ণ ভাবে সেনা প্রত্যাহার করে নিল আমেরিকা৷ এর আগে তালিবানরা হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট করে দিয়েছিল যে সময়মতোই মার্কিন সেনা তুলে নিতে হবে আফগানিস্তান থেকে। তালিবানের ডেডলাইন মেনেই ৩১ অগস্ট উদ্ধারকাজ শেষ করল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা আফগানিস্তান মাটি ছাড়তেই ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করল তালিবান। তারা বলল, এই জয় তাদের সবার। শূন্য মুহুর্মুহু গুলি চালিয়ে চলল উল্লাস৷ আকাশে আতসবাজি ফাটিয়ে স্বাধীনতা উদযাপন করল তালিবানরা৷ দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছেড়ে দিল আমেরিকা। সেই সঙ্গে আমেরিকার ইতিহাসে দীর্ঘতম…
Read More
ঘোষিত হওয়ার পর থেকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের চাহিদা তুঙ্গে

ঘোষিত হওয়ার পর থেকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের চাহিদা তুঙ্গে

সম্প্রতি রাজ্যের শিক্ষার্থীদের জন্য এক বড়ো ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দশ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের ঘোষণা মতো এই এ পর্যন্ত জমা পড়া প্রায় ৮০ হাজার আবেদনের মধ্যে ৩০০ পড়ুয়ার ঋণের আবেদন অনুমোদন করে ব্যাঙ্কগুলি। এই পরিমাণ ঋণ দিয়েছে বলে উচ্চশিক্ষা দফতরের তরফে জানা গেছে। ইতিমধ্যেই কলেজ বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ায় ঋণের আবেদন এবং প্রাপ্তির পরিমাণ আরো অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। পড়ুয়াদের যাতে উচ্চশিক্ষার ঋণ পেতে অসুবিধা না হয় তার জন্য আরও কয়েকটি ব্যাঙ্কে এই প্রকল্পের যুক্ত করার জন্য ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সব আবেদনকারীর আবেদন…
Read More
শহরের পাশাপাশি রাজ্যের পাহাড়ি অঞ্চলে দেখা যাবে দোতলা বাস

শহরের পাশাপাশি রাজ্যের পাহাড়ি অঞ্চলে দেখা যাবে দোতলা বাস

সম্প্রতি মহানগরীর রাস্তায় চালু হয়েছে ডবল ডেকার বাস। উদ্বোধন করেছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। এবার মহানগরীর রাস্তা ছাড়াও রাজ্যের পাহাড়ি অঞ্চলে দেখা যাবে ডবল ডেকার বাস। এবার ডুয়ার্সের রাস্তায় দেখা যাবে ডবল ডেকার বাস। এই ডবল ডেকার বাস ফিরিয়ে আনার পরিকল্পনা নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সেপ্টেম্বর মাস থেকে চালু হবে এই নতুন রূপে বাস পরিষেবা। উত্তরবঙ্গের মানুষের আবেগ ও ঐতিহ্যকে মান্যতা দিয়েই কোচবিহারে ফের চালু করা হচ্ছে এই ডবল ডেকার বাস। পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, সপ্তাহে দু'দিন চলবে এই বাস। উত্তরবঙ্গের ঐতিহ্য ও পর্যটনের কথা মাথায় রেখেই ফের ডবল ডেকার বাসকে রাস্তায় নামানো হচ্ছে। উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়…
Read More
আর্থিক তছরূপের অভিযোগ অভিনেত্রীব় বিরুদ্ধে

আর্থিক তছরূপের অভিযোগ অভিনেত্রীব় বিরুদ্ধে

জেরার মুখে পড়লেন অভিনেত্রী। আর্থিক তছরূপরে অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। কথা হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজকে নিয়ে। এই মামলায় শ্রীলঙ্কান সুন্দরীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থা। টানা গত পাঁচ ঘন্টা ধরে দিল্লিতে জেরার মুখে সলমন খানের ‘কিক’ নায়িকা। কয়েক হাজার কোটির তোলাবাজির মামলায় অভিযুক্ত ঠগবাজ সুখেশ চন্দ্রশেখর, এই তোলাবাজির ব়্যাকেটের প্রধান মাথা তেমনই উঠে এসেছে তদন্তে। ইডি-র সূত্র জানিয়েছেন, উনি এই কেসের সাক্ষী, মামলার মূল অপরাধী সুকেশ চন্দ্রশেখর। ২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউড সফর করেছিলেন এই শ্রীলঙ্কান সুন্দরী, এরপর সলমন, অক্ষয় থেকে এই প্রজন্মের সিদ্ধার্থ, বরুণ, টাইগারদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জ্যাকলিন। মুক্তির অপেক্ষায় রয়েছে জ্যাকলিনের একগুচ্ছ প্রোজেক্ট। জ্যাকলিন…
Read More
দল বদলের পরেই উত্তরবঙ্গ সফর করছেন সুস্মিতা

দল বদলের পরেই উত্তরবঙ্গ সফর করছেন সুস্মিতা

সবে মাত্র কদিন হল দল বদল করছেন শিলচরের নেত্রী সুস্মিতা দেব। রাজ্যের শাসক দলের সাথে যুক্ত হয়েছেন তিনি। অন্যদিকে বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে লক্ষ্য উত্তর-পূর্ব ভারত। নিশানা এখন অসম এবং ত্রিপুরা। তাই এবার সদ্য দলে যোগদানকারী শিলচরের নেত্রী সুস্মিতা দেবকে সেখানে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার অর্থাৎ ১ সেপ্টেম্বর ত্রিপুরা সফরে যেতে পারেন সুস্মিতা দেব। প্রায় পনেরো দিনের কর্মসূচি রয়েছে তাঁর সেখানে। পাশাপাশি ফের একবার ত্রিপুরা সফরে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আগামী ৩ তারিখ পুনরায় ত্রিপুরা যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই দুই নেতা নেত্রীর ঝটিকা সফরের ফলে ত্রিপুরায় যে তৃণমূল কংগ্রেস নিজেদের সংগঠন আরো…
Read More
কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

একনাগাড়ে বেশ কয়েকদিন ঊর্দ্ধমুখী থাকার পর আজ কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৬৮ হাজার ৮৮০ জন। মৃত্যুর হার নামল অনেকটাই। মৃত্যু হয়েছে ৩৫০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ২৭৫ জন। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছেই। তা নিয়ে নতুন করে চিন্তিত স্বাস্থ্যমহল। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০ জন। সুস্থ…
Read More
আসতে চলেছে নাসাল ভ্যাকসিন

আসতে চলেছে নাসাল ভ্যাকসিন

কারোনা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার দিকে মুখিয়ে আছে মানব জাতি৷ বিগত দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ৷ এই পরিস্থিতি মোকাবিলায় আরও শক্তিশালী ভ্যাকসিনের আশায় রয়েছে চিকিৎসা মহল৷ হায়দরাবাদি সংস্থা ভারত বায়োটেক তৈরি নাসাল ভ্যাকসিন গেম চেঞ্জার হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেই সঙ্গে যাঁদের ইঞ্জেকশনে ভয়, তাঁদের কাছে এটি খুবই জনপ্রিয় হবে৷ সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ভারত বায়োটেকের ইন-লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে বলে দাবি।  এই পদ্ধতিতে ভ্যাকসিন নেওয়াও সহজ হবে৷  আর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই  টিকা কার্যকর বলে দাবি করা হচ্ছে৷  মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য বর্তমানে বিশ্বব্যাপী যেসব ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, সেগুলি…
Read More
সন্তান সহ বাড়ি ফিরলেন অভিনেত্রী

সন্তান সহ বাড়ি ফিরলেন অভিনেত্রী

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সন্তান সহ বাড়ি ফিরলেন অভিনেত্রী৷ সোমবার বেলায় হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেত্রী নুসরত জাহান৷ নুসরতের ছেলেকে কোলে নিয়ে বেরন ‘বন্ধু’ যশ৷ ‘বান্ধবী’ ও তাঁর সন্তানকে হাসপাতাল থেকে আনতে গিয়েছিলেন তিনি৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে হাতও নাড়েন অভিনেত্রী৷ নবজাতক ছোট্ট ইশানকে নিয়ে অভিনেত্রী ফিরলেন বালিগঞ্জের বাড়িতে। বাড়ি ফেরার আগে তারকা-সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিকিত্সক, নার্স, স্বাস্থ্য কর্মীরা। গত ২৬ অগাস্ট, পুত্রসন্তানের জন্ম দেন নুসরত। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে ছেলের জন্ম দেন নুসরত৷ বুধবার রাতে যশের হাতে ধরেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে৷ এমনকী সন্তান জন্মের সেই বিশেষ মুহূর্তেও তাঁর পাশে ছিলেন…
Read More
বড় ভাঙ্গনের মুখ দেখল বিজেপি

বড় ভাঙ্গনের মুখ দেখল বিজেপি

আবারও বড়সড় ভাঙ্গনের মুখ দেখল বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের চাহিদা অনুযায়ী ফল করতে পারেনি বিজেপি। তার ওপর চলছে একের পর এক দল বদলের পালা। সদ্য নির্বাচিত বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিষ্ণুপুরের বিধায়ক বিজেপি ছাড়ার পর বর্তমানে রাজ্যে গেরুয়া শিবিরের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৭৪। অর্থাৎ রাজ্যে বিজেপি আগের থেকেও আরো একটু বেশি চাপে পড়ল তা বলাই বাহুল্য। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তন্ময়বাবু তৃণমূলে নাম লেখান। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বিধায়ক তন্ময় ঘোষ বলেন, ‘রাজ্যে উন্নয়ন যজ্ঞে অংশ নিতেই তিনি তৃণমূলে যোগ দিলেন।” পাশাপাশি তিনি রাজ্যের সকল স্তরের নেতৃত্বকে তৃণমূল কংগ্রেস…
Read More