editor

10322 Posts
দক্ষিণ ভারতে প্রবেশ করছে ভি-মার্ট

দক্ষিণ ভারতে প্রবেশ করছে ভি-মার্ট

ভি-মার্ট রিটেল লিমিটেড ‘আনলিমিটেড’-এর সব চালু স্টোরগুলি অধিগ্রহণ করার জন্য অরবিন্দ লাইফস্টাইল ব্র্যান্ডস লিমিটেডের সঙ্গে ‘ডেফিনিটিভ এগ্রীমেন্ট’ স্বাক্ষর করল। ‘আনলিমিটেড’ দক্ষিণ ও পশ্চিম ভারতে সাশ্রয়ী মূল্যে বিক্রয়ের জন্য পুরুষ, মহিলা ও শিশুদের জন্য ৭৪টি রিটেল ফ্যাশন স্টোর চালায়। হস্তান্তরের শর্ত অনুসারে, ভি-মার্ট আনলিমিটেডের সকল স্টোর, ওয়্যারহাউস, ইনভেন্টরি ও স্টোর ব্র্যান্ড ‘আনলিমিটেড’ অধিগ্রহণ করবে, যার আনুমানিক মূল্য প্রায় ১৫০ কোটি টাকা। এই হস্তান্তর চুক্তির ফলে ভি-মার্ট দক্ষিণ ভারতে পদক্ষেপ করবে এবং সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের ফ্যাশন সামগ্রীর চাহিদা পূরণ করতে পারবে।
Read More
‘সির্ফ এক সারিডন’

‘সির্ফ এক সারিডন’

বেয়ার কনজিউমার হেলথ ডিভিশন ভারতের সুপরিচিত মাথাধরার ঔষধ সারিডন এক নতুন রূপে রিলঞ্চ্‌ করল। এই হাউসহোল্ড ব্র্যান্ড ৫ দশকেরও বেশি সময় ধরে মাথাধরার একমাত্র বিশ্বস্ত ঔষধ বলে গণ্য হয়ে এসেছে। গ্রাহকদের গভীর আস্থার কথা বিবেচনা করে নতুন প্যাকেজে আনা সারিডনের রিলঞ্চ্‌ ক্যাম্পেন এমনভাবে প্রচার করা হচ্ছে যা ‘ইয়ং অ্যাডাল্ট’দের মধ্যেও সচেতনতার বার্তা দেবে যাতে তারা ব্যথা সহ্য না করে তা দূর করার জন্য সারিডনকেই আপন করে নেন। সারিডনের ৩০ সেকেন্ডের টিভিসি’তে আইকনিক ‘সির্ফ এক সারিডন’ জিঙ্গলটিকে ফিরিয়ে আনা হয়েছে যা আগের দশকগুলির মতোই আবার গ্রাহকদের নস্টালজিয়া জাগিয়ে তুলবে।
Read More
বৃদ্ধি পেলো করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা

বৃদ্ধি পেলো করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা

চলতি সপ্তাহের দৈনিক করোনা সংক্রমণ চিন্তা ধরালেও আজ কিছুটা কমলো সেই সংখ্যা। কিন্তু অন্যদিকে চিন্তা ধরালো দৈনিক মৃত্যুর সংখ্যা। ওঠানামা অব্যাহত রইলো দেশের করোনা গ্রাফে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫। ভয়ঙ্কর ভাইরাসে মৃত্যু হয়েছে ৬১৭ জনের। একলাফে অনেকটা বাড়ল মৃত্যুর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৬৬৮ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন। টিকাকরণের…
Read More
হোন্ডা অ্যামেজের প্রি-লঞ্চ্‌ বুকিং শুরু

হোন্ডা অ্যামেজের প্রি-লঞ্চ্‌ বুকিং শুরু

হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেড আগামী ১৮ অগাস্ট লঞ্চ্‌ করবে তাদের নতুন হোন্ডা অ্যামেজ। স্টাইলিশ নিউ লুক, স্ট্রাইকিং এক্সটেরিয়র চেঞ্জ ও এনহ্যান্সড ইন্টেরিয়র বিশিষ্ট হোন্ডা অ্যামেজের প্রি-লঞ্চ্‌ বুকিং করা যাবে যেকোনও হোন্ডা ডিলারশিপে, ২১,০০০ টাকা বুকিং অ্যামাউন্ট জমা দিয়ে। এছাড়া, গ্রাহকরা বাড়িতে বসেও অনলাইনে ‘হোন্ডা ফ্রম হোম’ প্লাটফর্ম থেকে ৫০০০ টাকা দিয়ে বুক করতে পারবেন। হোন্ডা অ্যামেজ হল হোন্ডার লার্জেস্ট সেলিং মডেল এবং দেশের প্রচুর সংখ্যক গ্রাহকের প্রিয় গাড়ি। ম্যানুয়াল ও সিভিটি ভার্সনের হোন্ডা অ্যামেজ পাওয়া যাবে ১.৫লি আই-ডিটিইসি ডিজেল ইঞ্জিন ও ১.২লি আই-ভিটিইসি পেট্রল ইঞ্জিন মডেলে।
Read More
তবে কি পুরোনো দলে ফিরতে চাইছেন রাজীব?

তবে কি পুরোনো দলে ফিরতে চাইছেন রাজীব?

এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে দল বদলের খেলা। বারংবার প্রশ্ন উঠছে তার অবস্থান নিয়ে। খাতায় কলমে তিনি বিজেপি নেতা হলেও বারংবার তাকে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের সাথে যোগাযোগ রাখতে। ভোটের মুখে দলবদল করে চমক দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচন মিটতেই ফের একবার পুরনো দলের প্রতি নরম সুর শোনা গিয়েছিল প্রাক্তন বনমন্ত্রীর গলায়। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজীবের বৈঠক ঘিরে সেই জল্পনাই মাথাচাড়া দিল। এদিন ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দফতরে যান বিজেপি নেতা। প্রায় ৩০ মিনিট তৃণমূল সাংসদের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন তাঁরা। এতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনা আরও জোরাল হয়েছে। তবে কি ঘরওয়াপসির মরসুমে এবার নতুন…
Read More
নিসান ইন্ডিয়ার সার্ভিস নেটওয়ার্কের প্রসারণ

নিসান ইন্ডিয়ার সার্ভিস নেটওয়ার্কের প্রসারণ

নিসান ও ডাটসুনের সকল অনুমোদিত ডিলারশিপগুলিতে নিসান ইন্ডিয়া চালু করেছে ‘ফ্রী মনসুন চেক-আপ ক্যাম্প’। এই ক্যাম্প চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। এগুলি চালানোর দায়িত্ত্বে থাকছেন প্রশিক্ষিত কর্মীরা, যারা শুধুমাত্র জেনুইন স্পেয়ার পার্টস ব্যবহার করবেন। এই ক্যাম্পগুলিতে ৩০-পয়েন্ট চেক-আপ সম্পন্ন হবে, যার মধ্যে থাকবে গাড়ির এক্সটেরিয়র, ইন্টেরিয়র, আন্ডারবডি, রোড-টেস্ট ও ফ্রী টপ ওয়াশ, যাতে মনসুনের সময়ে গাড়িগুলি সর্বোচ্চ পারফর্ম্যান্স প্রদান করতে পারে। গ্রাহকরা লেবার চার্জে ২০ শতাংশ ডিসকাউন্টও পেতে পারেন। গ্রাহকদের সুবিধার্থে নিসান ১৮টি নতুন শহরে ১৮টি নতুন সার্ভিস নেটওয়ার্ক যোগ করেছে। এছাড়া গ্রাহকস্বার্থে নিসান ইন্ডিয়া একটি সার্ভিস এনহ্যান্সমেন্ট ইনিশিয়েটিভ গ্রহণ করে মাইটিভিএস-এর সঙ্গে সম্পর্কস্থাপন করেছে, যার ফলে নিসানকানেক্ট অ্যাপের মাধ্যমে নিসান…
Read More
বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অঙকুশ-ঐন্দ্রিলা

বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অঙকুশ-ঐন্দ্রিলা

অবশেষে সত্যি হলো জল্পনা। টলিউডের বহুদিনের জল্পনা এবার সত্যি হতে চলেছে। পূর্ণতা পেতে চলেছে তাদের সম্পর্ক। টলিউডের বহু চর্চিত জুটির মধ্যে প্রায় প্রথম সারিতেই আসে তারা। কথা হচ্ছে টলিউডের মোস্ট জনপ্রিয় জুটির অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেনকে নিয়ে। দশ বছরের প্রেম এবার ছাতনাতলা অবধি গড়াচ্ছে। অবশেষে সুখবর দিলেন অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় জানালেন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তিনি লেডি লাভ-কে। গতবছর থেকেই শোনা যাচ্ছে যে, ডিসেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়বেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। অঙ্কুশ শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অবশেষে দীর্ঘ অপেক্ষার পর এ আমাদের পরিবারের অকটা অংশ হতে চলেছে। এটা সত্যিকারের স্বপ্নপূরণ’। সেখানেই অঙ্কুশকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য় টলি তারকারা। এখন…
Read More
অনেক কম সময়ে একশো শতাংশ টিকাকরণ সম্ভব হয়েছে

অনেক কম সময়ে একশো শতাংশ টিকাকরণ সম্ভব হয়েছে

সামনেই আর কিছু সময়ের মধ্যেই আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। আগামী দু মাসের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে সর্বাধিক টিকাকররন করার লক্ষ্য নিয়েছে রাজ্য তরফে। কিন্তু অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে টিকার অভাব এবং টিকা সরবরাহ। কেন্দ্রের তরফে কোভিড টিকা কম পাঠানো হচ্ছে, এই অভিযোগে বারবার সরব হয়েছেন, একাধিকবার প্রধানমন্ত্রীর সাহায্য চেয়ে চিঠি লিখেছেন। কিন্তু তাতেও সুরাহা মেলেনি। এখনও পর্যাপ্ত টিকা পায়নি বাংলা। যার জেরে বারবার টিকাকরণ কর্মসূচি মাঝপথে বন্ধ করতে হয়েছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও টিকাকরণে রেকর্ড গড়ে ফেলল ডায়মন্ড হারবার পুরসভা। খুব কম সময়ের মধ্যেই এখানে ১০০ শতাংশ টিকাকরণ শেষ। প্রথম ডোজ পেয়ে…
Read More
তৃতীয়বার নিজ পদে ফেরার পর ঝাড়গ্রাম পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী

তৃতীয়বার নিজ পদে ফেরার পর ঝাড়গ্রাম পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী

কথা রাখলেন রাজ্যের মমতাময়ী দিদি, কথা মতো মা বোনদের পাশে থাকলেন তিনি। একুশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মিটে গেল মান অভিমানের পালা। হ্যাট্রিক করে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার নিজ পদে ফেরার পর এই প্রথম জঙ্গলমহলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর অভিমান মিটিয়ে একুশের বিধানসভা ভোটে একুশের বিধানসভা নির্বাচনে ‘‌বাংলার নিজের মেয়ে’‌র উপর ভরসা রেখেছে ঝাড়গ্রাম। জঙ্গলমহলে হারানো জমি পুনরুদ্ধার অনেকটা করেছে তৃণমূল কংগ্রেস। প্রতিদানে এবার মা–বোনদের শ্রদ্ধা জানানোর পালা। তাই আগামী ৯ অগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস এবং বিশ্ব আদিবাসী দিবসের দিন ঝাড়গ্রামে বিস্তর কর্মসূচি রেখেছেন তৃণমূল সুপ্রিমো। নবান্ন সূত্রে খবর, সোমবার ফের ২ দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী…
Read More
বিনামূল্যে লিফট দেওয়া ট্রাক চালকদের বিশেষ উপহার চানুর

বিনামূল্যে লিফট দেওয়া ট্রাক চালকদের বিশেষ উপহার চানুর

২০২০ টোকিয়ো অলিম্পিকে ভারতের প্রথম পদকজয়ী। পদক জয়ের পর মীরাবাঈ প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন যাঁরা তাঁর এই স্বপ্নকে সত্যি করতে সাহায্য করেছে। সেই তালিকায় ছিলেন বেশ কয়েকজন লরি চালক যাঁরা সেই শুরুর দিন থেকে তাঁর পাশে ছিলেন এবং মীরাবাঈকে তাঁর গ্রাম থেকে ট্রেনিং অ্যাকাডেমি পর্যন্ত নিখরচায় পৌঁছে দিতেন। অবশেষে ভারতের এই মহিলা পদকজয়ী সেই কাজটাই করলেন। ২৬ বছর বয়সি এই অ্যাথলিট পূর্ব মণিপুরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন। ইম্ফলের অনুশীলন কেন্দ্রে যাওয়ার জন্য তাঁকে প্রতিদিন ৩০ কিলোমিটার করে যাতায়াত করতে হত।কিন্তু, অনুশীলন কেন্দ্রে যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট কার্যত পাওয়াই যেত না। সেকারণেই বালি বোঝাই লরিতে চেপে ইম্ফলে যেতে হত মীরাবাঈকে।…
Read More
একাধিক শর্তাবলী আরোপ করে খুলছে পুরীর জগন্নাথ মন্দির

একাধিক শর্তাবলী আরোপ করে খুলছে পুরীর জগন্নাথ মন্দির

১৬ অগাস্ট থেকে খুলছে পুরীর জগন্নাথ মন্দির। শুক্রবার এমনটাই ঘোষণা করেছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন। তবে মন্দিরে প্রবেশ করতে গেলে RT-PCR নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে দর্শন। উইনএন্ড লকডাউনের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তবে একবারে নয়। ধাপে ধাপে খুলছে পুরীর মন্দির। ১৬ অগাস্ট প্রথম দফায় শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর ২৩ অগাস্ট থেকে সকল দর্শনার্থীদের প্রবেশে অনুমতি দেওয়া হবে।মন্দির কমিটির প্রধান কৃষ্ণ কুমার বলেন, 'কোভিড বিধি মেনেই চলবে মন্দিরের দর্শন। দর্শনার্থীদের কোভিড নেগেটিভ রিপোর্ট পরীক্ষা করার জন্য মন্দিরের বাইরেই থাকবে বিশেষ কিয়স্ক।' কমিটির তরফে…
Read More
অবশেষে প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাসের ফলাফল

অবশেষে প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাসের ফলাফল

অবশেষে কুড়ি দিনের মাথায় প্রকাশিত হল এবারের রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল। কোভিড পরিস্থিতিতে প্রথম বড় পরীক্ষা ছিল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে হলে বসে পরীক্ষা নিয়েছিল পশ্চিমবঙ্গে জয়েন্ট বোর্ড। ৯৯.৫ শতাংশ পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছেন বলে জানাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুপুর আড়াইটে নাগাদ ফলপ্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। আগামী ১৩ তারিখ থেকে কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু হয়ে যাবে বলে জানালেন চেয়ারম্যান। ফল জানতে লগ ইন করতে হবে বোর্ডের ওয়েবসাইটে - wbjeeb.nic.in। পারবেন। এ বছর জয়েন্ট পরীক্ষা দিতে চেয়েছিলেন ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। এঁদের মধ্যে ৬৫ হাজার ১৭০ জন পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে ৯৯.৫ শতাংশ ছাত্রছাত্রী অর্থাৎ ৬৪…
Read More
নতুন নিয়ম বাইক আরোহীদের জন্য

নতুন নিয়ম বাইক আরোহীদের জন্য

কেন্দ্র সরকার তরফে নতুন নির্দেশিকা জারি হল মোটরবাইক আরোহীদের জন্য। মোটরবাইকের পিছনে বসা যাত্রীর জন্য নতুন নিয়মবিধি চালু করল কেন্দ্রীয় সরকার। মোটরবাইকের চালকের আসনের পিছনে রাখতে হবে হাত ধরার জায়গা। এছাড়াও আরও বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে কেন্দ্র সরকার তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, বাইকে পিছনে বসা যাত্রীর নিরাপত্তার জন্য মোটরবাইকে ‘হ্যান্ডহোল্ড’ থাকতে হবে। বাইকের দু’পাশে থাকতে হবে পাদানি। পিছনের আসনে বসা যাত্রীর কাপ়ড পিছনের চাকায় জড়িয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য পিছনের চাকার অন্তত অর্ধেক অংশ ঢেকে দিতে হবে। আরোহীদের ওই বাইকে অন্তত একটি লাগেজ বক্স রাখতে হবে। নয়া সেন্ট্রাল মোটর ভেহিকেলসের নিয়মবিধি (১৯৮৯) সংশোধন করে সম্প্রতি…
Read More
রাজীব গান্ধীর সম্মান থেকে বাদ গেলো নাম

রাজীব গান্ধীর সম্মান থেকে বাদ গেলো নাম

বদলে গেলো নামের তালিকা। টোকিও অলিম্পিক চলাকালীনই বড়ো ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'খেলরত্ন' থেকে বাদ দেওয়া হল রাজীব গান্ধীর নাম। রাজীব গান্ধীর বদলে পুরস্কারের নামের সঙ্গে যুক্ত হল ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যান চাঁদের। এদিন টুইট করে এই নাম বদলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটে মোদী লেখেন, 'ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক নাগরিকের কাছ থেকে আমি আবেদন পেয়েছি যাতে খেল রত্ন পুরস্কারের নামকরণ মেজর ধ্যান চাঁদের নামে করা হয়। যাঁরা আমাকে এই পরামর্শ দিয়েছেন, তাঁদের আমি স্বাগত জানাচ্ছি। তাঁদের আবেগকে সম্মান জানিয়ে এখন থেকে খেল রত্ন পুরস্কারকে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার বলা হবে। জয় হিন্দ!'…
Read More