editor

11195 Posts
করোনা সংক্রমণ রুখতে নয়া উদ্যোগ গুজরাট সরকারের

করোনা সংক্রমণ রুখতে নয়া উদ্যোগ গুজরাট সরকারের

করোনা সংক্রমণের বিরুদ্ধে রুখে দাড়াতে করা অভিনব উদ্যোগ নিলো গুজরাত সরকার৷ করোনার টিকা নেওয়ার যোগ্য৷ কিন্তু এখনও টিকা নেননি৷ এমন ব্যক্তিরা আর সরকারি পরিবহণের সুবিধা পাবেন না৷ এমনই সিদ্ধান্ত নিল সরকার৷ আজ থেকেই লাগু হবে এই ব্যবস্থা৷ সরকারি বিজ্ঞপ্তিতে সাফ বলা হয়েছে, করোনার প্রথম বা দ্বিতীয় ডোজ না নিলে আমদাবাদ পুরনিগম পরিবহণ পরিষেবার সুযোগ মিলবে না৷  গুজরাত সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ তাতে বলা হয়েছে, ১৮ ঊর্ধ্ব যাঁরা এখনও প্রথম বা দ্বিতীয় ডোজের টিকা নেননি, তাঁরা কাঁকারিয়া চিড়িয়াখানা, কাঁকারিয়া লেকফ্রন্ট এবং সবরমতী লেকফ্রন্টে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি বলা হয়েছে, ‘লাইব্রেরি, সুইমিং পুল, আমদবাদ পুরনিগম স্পোর্টস কমপ্লেক্স, শহরের…
Read More
অভিভাবকদের উদ্দেশ্যে নয়া ঘোষণা ব্রাত্যর

অভিভাবকদের উদ্দেশ্যে নয়া ঘোষণা ব্রাত্যর

এবার আর কোনো বাধা রইল না। পূর্ব ঘোষণা অনুযায়ী, কলকাতা হাই কোর্টের রায়ে অবশেষে চলতি মাসেই ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে৷ কী ভাবে ক্লাস হবে সে সম্পর্কেও নির্দেশিকাও জারি করা হয়েছে৷ কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে অনেক অভিভাবকই এখনও নিশ্চিত হতে পারেননি যে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন কিনা। সেই ব্যাপারে আশ্বস্ত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বললেন, স্কুলে যাওয়া আবশ্যক নয়।  স্কুল খোলার পর সংক্রমণ বাড়বে, এই নিয়ে যে চিন্তা দেখা যাচ্ছে অভিভাবক মহলে তা অজানা নয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাই এই ইস্যুতে আলোকপাত করে তিনি স্পষ্ট…
Read More
রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

আজ রাজ্য সরকারের সাথে বৈঠক করতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা। আজ সকালের বিমানে দিল্লি থেকে কলকাতায় এলেন তিনি। আজ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে বিএসএফ-এর নয়া নিয়ম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। সম্প্রতি অসম, পঞ্জাব ও পশ্চিমবঙ্গে বিএসএফ-এর জন্য নতুন নিয়ম চালু হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, এই তিন রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিলোমিটার এলাকায় তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করতে পারবে বিএসএফ। এই নয়া নিয়মে প্রথম থেকেই আপত্তি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে বিধানসভায় প্রস্তাব পঞ্জাব সরকার৷…
Read More
পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবিতে এবার রাস্তায় নামলেন সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় সহ বিজেপি নেতা কর্মীরা। রাজ‍্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ সহ একটি ধিক্কার মিছিল বের করেন তারা

পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবিতে এবার রাস্তায় নামলেন সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় সহ বিজেপি নেতা কর্মীরা। রাজ‍্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ সহ একটি ধিক্কার মিছিল বের করেন তারা

অভিযোগ, দেশের প্রায় ২২টি রাজ‍্য ইতিমধ্যে‌ই শুল্ক কমালেও পশ্চিম‌বঙ্গ সরকার পেট্রোল ও ডিজেলের শুল্ক কমায়নি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের রাস্তায় ধিক্কার মিছিল বের করা হয়। এই আন্দোলন কর্মসূচীতে অংশ নেন বিজেপির জলপাইগুড়ি জেলা যুব সভাপতি পলেন ঘোষ সহ অন‍্যান‍্য নেতা নেত্রীরা। উল্লেখ্য, বর্তমানে লাগামছাড়া জ্বালানি তেলের দামের জন্য নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও পেট্রোলে দশ টাকা ও ডিজেলে লিটার প্রতি পাঁচ টাকা কমিয়েছে। মিছিলে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ সহ অন্যান্য নেতা নেত্রীরা।
Read More
আবার বৃদ্ধি পেলো দেশের দৈনিক সংক্রমন

আবার বৃদ্ধি পেলো দেশের দৈনিক সংক্রমন

আবার একবার উদ্বেগ বাড়িয়ে বৃদ্ধি পেলো দেশের দৈনিক সংক্রমনের সংখ্যা। আবার ১৩ হাজারের গণ্ডি পেরল দৈনিক আক্রান্ত। তবে সবথেকে বেশি শঙ্কা বাড়াচ্ছে কেরল। সেই রাজ্যে সংক্রমণ এবং মৃত্যু হ্রাস পাচ্ছে না কিছুতেই। তাই তৃতীয় ঢেউ নিয়ে এখনও যে আশঙ্কা থেকেই যাচ্ছে তা বলাই বাহুল্য। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ০৯১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩ হাজার ৮৭৮ জন। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৯২৫ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ০১ হাজার ৬৭০ জন।…
Read More
এবার ঘরে ঘরে গিয়ে টিকাকরণ করতে চায় রাজ্য

এবার ঘরে ঘরে গিয়ে টিকাকরণ করতে চায় রাজ্য

করোনা সংক্রমণ রোধ করতে সব চেয়ে বড়ো উপায় টিকাকরণ৷ কিন্তু দেখা যাচ্ছে এখনও বহু মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজটাই নেননি৷ টিকাকরণ ত্বরাণ্বিত করতে এবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন টিকাকর্মীরা৷ শুধু তাই নয়, যাঁদের দ্বিতীয় ডোজ বকেয়া রয়েছে এবং শয্যাশায়ী ব্যক্তিদের চিহ্নিত করে টিকা দেওয়ার উদ্যোগ নেবেন তাঁরা৷ ইতিমধ্যেই পিছিয়ে পড়া জেলাগুলিতে টিকাকরণে জোড় দিতে বাড়ি বাড়ি গিয়ে প্রতিষেধক দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র৷ সেই পথে হাঁটতে চলেছে রাজ্যও৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টিকাকরণ কর্মসূচিতে এখনও পর্যন্ত দু’টি ডোজ মিলিয়ে প্রায় ৭.৪ কোটি মানুষ টিকা পেয়েছেন। কিন্তু টিকাকরণে প্রদানে আরও গতি আনতে চাইছে রাজ্য। সে…
Read More
সুব্রত মুখ্যোপাধ্যায়ের চলে যাওয়ায় ভারাক্রান্ত বিধানসভার অধ্যক্ষ

সুব্রত মুখ্যোপাধ্যায়ের চলে যাওয়ায় ভারাক্রান্ত বিধানসভার অধ্যক্ষ

গত সপ্তাহে হঠাৎই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে৷ গত বৃহস্পতিবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ শোকের ছায়া রাজ্যজুড়ে৷ তাঁকে ভুলতে পারছেন না সতীর্থরা৷ এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করে বলেন, মোবাইল ফোন বন্ধ করতে পারতেন না সুব্রত মুখোপাধ্যায়। মাঝে মধ্যেই ওঁর মোবাইল ফোন বেজে উঠত। ওঁর মৃত্যুতে এত বেশি আহত হয়েছি যে বলার কিছু নেই। বিধানসভায় একজন রাজনৈতিক ব্যক্তিত্বের উর্ধে উঠে সকলকে আপন করে নিয়ে মিশতেন। আর কোনও দিন বেজে উঠবে না ওঁর মোবাইল ফোন৷  এদিকে, শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,  একজন ভালো বন্ধুকে হারিয়েছি। ষাটের দশকে ছাত্র রাজনীতিতে প্রিয়-সুব্রত জুটির কথা  বার বার…
Read More
চীনের বিরুদ্ধে বললেন দলাই লামা

চীনের বিরুদ্ধে বললেন দলাই লামা

বিগত বেশ কয়েক মাস ধরে জটিলতা বাড়ছে ভারত চীনের সম্পর্কে। এখনো পর্যন্ত সমাধান ঘটেনি জটিলতায়। লাদাখ সীমান্তের ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তাপ বেড়েছে অনেক। তার রেশ এখনো পর্যন্ত বহাল কারণ অরুণাচল সীমান্ত এবং জম্মু কাশ্মীর ইস্যু নিয়েও কার্যত দখলদারি করার চেষ্টা করছে বেজিং সরকার। ঠিক এই সময় দাঁড়িয়ে ভারতের সমর্থন করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দলাই লামা। তিনি স্পষ্ট বললেন, চিন সংস্কৃতির বৈচিত্র্য বোঝে না, তাই তিনি ভারতেই থাকতে চান। ​​​​​​লামার বক্তব্য, সেই দেশে সাধারণ মানুষের জনজীবনে কমিউনিস্ট নেতাদের অত্যাধিক নিয়ন্ত্রণ রয়েছে। এর পাশাপাশি বৈচিত্রের ব্যাপারে কোনো রকম জ্ঞান রাখে না বেজিং সরকার। সংস্কৃতির বৈচিত্র তারা বোঝে না বলেই…
Read More
রাজ্যের বহু জায়গায় পালিত হলো ছটপূজা

রাজ্যের বহু জায়গায় পালিত হলো ছটপূজা

আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে ছটপূজা। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে ব্রত ভাঙলেন হাজার হাজার ভক্ত। মালদা থেকে হাওড়া গোটা রাজ্যের সর্বত্রই দেখা গেল এই চিত্র৷ ভোর রাত থেকেই মালদা শহরের সদরঘাটে মহানন্দা নদীর পাড়ে ভক্তদের ঢল নেমে আসে। বুক জলে নেমে ছট মাইয়ার পুজোই ব্রতী হন ভক্তরা। গোটা মহানন্দা নদীর পাড় আলোকিত হয়ে ওঠে বিভিন্ন আতসবাজি এবং প্রদীপের শিখায়। তার সঙ্গে চলে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও নাচ। এরপর উদীয়মান সূর্য কে অঘ্য নিবেদন করে ব্রত ভাঙেন হাজার-হাজার ভক্ত। ছটপুজোয় হাওড়ার বিভিন্ন ঘাটেও লক্ষ্য করা গিয়েছে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রসঙ্গত, লোকআস্থা মহাপর্ব ছটপুজোর আজ শেষ দিন। ভোররাত থেকেই পুণ্যার্থীদের…
Read More
খারিজ করা হলো স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা

খারিজ করা হলো স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা

অবশেষে কেটে গেলো সমস্ত আইনি জট৷ স্বীকৃতি দেওয়া হলো রাজ্য সরকারের সিদ্ধান্তকেই৷ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে৷ কী ভাবে ক্লাস হবে সে সম্পর্কেও নির্দেশিকা জারি করা হয়েছে৷ কিন্তু স্কুল খোলা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী।সেই মামলার শুনানি ছিল আজ বৃহস্পতিবার৷  শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ৯-১২ কোনও ছাত্রের অভিভাবক আদালতে এলেন না কেন? তাঁরা যদি মনে করতেন তাঁরা অসুবিধার সম্মুখীন হবেন, তাহলে অবশ্যই আদালতের দ্বারস্থ হতেন। আপনি এই মামলা করেছেন কার স্বার্থে? অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট…
Read More
শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ী ১নম্বর গ্রাম পঞ্চয়েতের   মাইকেল মধুসূদন কলোনির ছটঘাটে পুজো দিতে এসে জলে ডুবে মৃত্যু যুবকের।

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ী ১নম্বর গ্রাম পঞ্চয়েতের মাইকেল মধুসূদন কলোনির ছটঘাটে পুজো দিতে এসে জলে ডুবে মৃত্যু যুবকের।

ছট পুজোর সকালে মর্মান্তিক দুর্ঘটনা পুজোর সকালে নারকেল নেওয়ার জন্য পুকুরে হুড়োহুড়ি জলে ডুবে মৃত্যু হল এক যুবকের । বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকা নগর এলাকায় ঘটনা ঘটে । মৃতের নামে রঞ্জন মণ্ডল , ফুলবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার হরিপুর এর বাসিন্দা । এদিন সকালে মধুসূদন কলোনির ছট ঘাটে এসেছিলেন ওই যুবক । ছট পুজো শেষে অনেকেই নারকেল ছুঁড়ে ফেলছিলেন , সেই নারকেল নিতেই পুকুরে হুড়োহুড়ি লাগে । স্থানীয় বাসিন্দারা জানান ওই ব্যক্তি পুকুরে নেমেছিলেন নারকেল নিতে এরপরে জলে ডুবে যান তিনি বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা মৃত অবস্থায় যুবকের দেহ উদ্ধার করে।ঘটনার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ…
Read More
দলকে বিদায় জানালেন শ্রাবন্তী

দলকে বিদায় জানালেন শ্রাবন্তী

একের পর এক ভাঙনের মুখে পড়েছে বিজেপি৷ এবার আরো এক ভাঙ্গনের মুখে পড়তে হলো বিজেপিকে৷ দল ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে টুইট করেন অভিনেত্রী৷ তিনি লেখেন, ‘বিজেপি’র সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলাম৷ রাজ্যের উন্নয়নে স্বার্থে কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না বিজেপি’তে৷’ বিধানসভা ভোটের আগে ১ মার্চ কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপি’তে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ তাঁকে বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করে দল৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন তিনি৷ একুশের নির্বাচনে একঝাঁক তারকা প্রার্থী দিয়েছিল বিজেপি৷ তারমধ্যে ছিলেন অঞ্জনা বসু, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ্যায় এবং যশ দাশগুপ্তের মতো টলিউডের তারকারা।…
Read More
আবারো শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ এলো

আবারো শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ এলো

রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ চলছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে। মামলাও চলছে এই সংক্রান্ত। এবার আরো একবার মামলার গেরোয় পড়ে গেল উচ্চ প্রাথমিক নিয়োগ। সেই কারণে আপাতত নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত অভিযোগের নিষ্পত্তির জন্য আরও ৩ মাস সময় বরাদ্দ করল আদালত। ততদিন আপাতত বন্ধ থাকবে নিয়োগ সুপারিশ। এই মামলায় ১৫ সপ্তাহ পর ফের শুনানি হবে। শিক্ষা দফতরের সহ অধিকর্তা প্রতিটি অভিযোগের নিষ্পত্তি করবেন। এমনই নির্দেশ বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চের। জুলাই মাস থেকে কার্যত এই নিয়ে সমস্যা শুরু হয়েছে।  জুলাই মাসেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ২০১২, ২০১৫ এবং ২০১৬ সালে টেট পরীক্ষার নম্বর ও…
Read More
এবার বাড়তে চলেছে মেট্রো পরিষেবা

এবার বাড়তে চলেছে মেট্রো পরিষেবা

করোনা সংক্রমণের আবহে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর শুরু হয়েছে মেট্রো পরিষেবা। যানবাহন নিয়ে সিদ্ধান্ত নিয়ে বাড়ানো হয়েছে মেট্রো রেলের সংখ্যাও। এবার ফের একবার বাড়তে চলেছে কলকাতা মেট্রো রেলের সংখ্যা। জানা গিয়েছে, আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রো। একই সঙ্গে বাড়ছে মেট্রো রেলের সময়সীমাও।  কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, আগামী সোমবার থেকে সকালে সাড়ে সাতটা পরিবর্তে সকাল সাতটা থেকেই মিলবে মেট্রো পরিষেবা। একদম ঠিক আগের মত। এদিকে, মোট ছয়টি অতিরিক্ত মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে সেদিন থেকে। আসলে আগামী ১৬ নভেম্ব্র থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। তাই শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া এবং অভিভাবকদের যাতায়াতের সুবিধার জন্যই এই পদক্ষেপ…
Read More