editor

10323 Posts
পূর্বের ভারী বৃষ্টির পরিস্থিতি সামলে ওঠার আগেই নতুন দুর্যোগ রাজ্য জুড়ে

পূর্বের ভারী বৃষ্টির পরিস্থিতি সামলে ওঠার আগেই নতুন দুর্যোগ রাজ্য জুড়ে

সম্প্রতি গত সপ্তাহে টানা তিন ধরে বৃষ্টি দেখেছি রাজ্যবাসী। জলমগ্ন হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গা। যার ফলে বেসামাল হয়েছে পরিস্থিতিতে পড়েছে বেশ কিছু জায়গা। এই পরিস্থিতি সামলে ওঠার আগেই আবার দুর্যোগ ঘনিয়ে এলো রাজ্যে। ফের বৃষ্টির সম্ভাবনা। একদিকে ঘূর্ণাবর্ত, সঙ্গে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরের আকাশ আজ মূলত মেঘলা থাকবে। শুধু…
Read More
রায়দানের পূর্বে স্থগিত হলো মামলা

রায়দানের পূর্বে স্থগিত হলো মামলা

অনেক টানা পোড়েনের পর অবশেষে স্থগিত হলো মামলা। অবশেষে রাজ্যের ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার রায়দান প্রক্রিয়া স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করেছিল জাতীয় মানবাধিক কমিশন৷ এই ভিত্তিতে রাজ্যের জবাব তলব করা হয়৷ কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে রাজ্য৷ এর পরেই রাজ্যকে অতিরিক্ত হলফনামা জমা দিতে বলা হয়৷ এর পরই গতকাল মামলার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ মামলা স্থগিত রাখার কথা জানায়। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়েও অভিযুক্তদের বিরুদ্ধে…
Read More
বিনামূল্যে কলেজের অনলাইন ফর্ম ফিলআপের দাবি নিয়ে সরব হলো তৃণমূল ছাত্র পরিষদ

বিনামূল্যে কলেজের অনলাইন ফর্ম ফিলআপের দাবি নিয়ে সরব হলো তৃণমূল ছাত্র পরিষদ

স্টাফ রিপোর্টার: বর্তমান পরিস্থিতিতে এমনিতেই নাজেহাল ছাত্রছাত্রীরা, তার মধ্যে লাগছে ফর্ম ফিলাপ করতে টাকা। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতে জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও আনন্দচন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ব্যাপারে ব্যাবস্থা নেয়। শহরের বেশ কয়েকটি জায়গায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। এবং সেই দিকেও নজর রাখে যাতে, কলেজের ভর্তির সময় তাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয়। শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ ক্যাম্প করে ছাত্র ছাত্রীদের সাহায্য করে চলেছে। বস্তুত, তৃনমূল ছাত্র পরিষদের দ্বারা বিনামূল্যে অনলাইন আবেদনের শিবির করে ছাত্রছাত্রীরা বেশ খুশি।
Read More
অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি হলেন সাহিত্যিক

অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি হলেন সাহিত্যিক

বেশ কিছুদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। ফের আরো একবার শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধদেহ গুহ। মঙ্গলবার তাঁর রক্তচাপ হঠাৎ কমে যাওয়ায় স্থানাতরিত করা হয়েছে ক্রিটিকাল কেয়ার ইউনিটে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের লেখক। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া, তাঁর লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুদ্ধদেবের কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তাতে করোনার সংক্রমণ মেলেনি। পাশাপাশি তাঁর দেহে অ্যামোনিয়ার মাত্রাও বেশি রয়েছে। প্রয়োজনে তাঁকে প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে। চার সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধিদল আপাতত হাসপাতালে…
Read More
দেশের করোনার দৈনিক সংক্রমনের সংখ্যা চিন্তা ধরালেও স্বস্তি দিচ্ছে রাজ্যের মৃত্যুর সংখ্যা

দেশের করোনার দৈনিক সংক্রমনের সংখ্যা চিন্তা ধরালেও স্বস্তি দিচ্ছে রাজ্যের মৃত্যুর সংখ্যা

বিগত দুদিন ধরে আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার পর আবার চিন্তিত ভারতবাসী। করোনার দৈনিক সংক্রমনের সংখ্যা কিছুটা কিছুটা কমে যাওয়ার পর আবার তা ঊর্ধ্মুখি হলো। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। ফের বাড়ল উদ্বেগ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২। গতকালের তুলনায় বেশি মৃতের সংখ্যাও। দু’দিন পর তা ফের ৫০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৬২ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কাড়ল ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জনের। তবে চলতি মাসেই দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন…
Read More
অ্যামাজন গ্রেট ফ্রীডম ফেস্টিভ্যাল

অ্যামাজন গ্রেট ফ্রীডম ফেস্টিভ্যাল

অ্যামাজন-ডট-ইন ‘গ্রেট ফ্রীডম ফেস্টিভ্যাল’ শুরু করতে চলেছে ৫ অগাস্ট থেকে। চলবে ৯ অগাস্ট পর্যন্ত। এই ফেস্টিভ্যাল চলাকালীন গ্রাহকদের প্রচুর সেভিংসের সুবিধা দেওয়া হবে। গ্রাহকরা হাজার হাজার পণ্যসামগ্রী থেকে তাদের পছন্দের জিনিসপত্র বেছে নেওয়ার সুযোগ পাবেন। বিক্রেতাদের মধ্যে থাকছেন আর্টিজান ও উইভার, উওমেন এন্টারপ্রিনার্স, স্টার্ট-আপস, ব্র্যান্ডস ও লোকাল নেবারহুড স্টোর্স। যেসব ক্যাটাগরির সামগ্রী বিক্রয় হবে সেগুলির মধ্যে থাকবে মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেক্ট্রনিক্স, অ্যামাজন বিজনেস, ফ্যাশন ও বিউটি এসেন্সিয়ালস, হোম ও কিচেন, গ্রোসারি, লার্জ অ্যাপ্লায়েন্সেস, ‘ওয়ার্ক অ্যান্ড স্টাডি ফ্রম হোম এসেন্সিয়ালস’, ইত্যাদি। গ্রেট ফ্রীডম ফেস্টিভ্যালের সময়ে কেনাকাটায় গ্রাহকরা এক্সট্রা ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন এসবিআই ক্রেডিট কার্ড ও ক্রেডিট ইএমআই-এর মাধ্যমে। গ্রোসারি ও…
Read More
আসন্ন স্বাধীনতা দিবসে ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী

আসন্ন স্বাধীনতা দিবসে ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী

চলতি মাসেই স্বাধীনতা দিবস। এই দিনেই সমস্ত অলিম্পিয়ানদের লাল কেল্লায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধামন্ত্রী। ভারতীয় অলিম্পিয়ানদের আমন্ত্রণ জানানো হয়েছে প্রধমন্ত্রীর তরফে। সেদিন প্রত্যেক অ্যাথলিটদের সঙ্গে আলাদা করে কথাও বলবেন প্রধামন্ত্রী। ভারতের গর্ব, অলিম্পিক পদকজয়ী মীরাবাঈ চানু, পিভি সিন্ধুদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগাস্ট লালকেল্লায় তাঁদের সংবর্ধনা দেবেন তিনি। যদিও শুধু পদকজয়ীরা নন, এবারের অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে বিশেষ সম্মান জানানো হবে স্বাধীনতা দিবসের দিন। এমনটাই জানা গিয়েছে প্রধানমন্ত্রীর দফতর মারফত। উল্লেখ্য যে, ভারত থেকে ১২৯ জন অলিম্পিকে অংশ নিয়েছেন। জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন এবং তাঁদের সঙ্গে কথা বলবেন।…
Read More
দীর্ঘ উনিশ বছর পর পর্দায় ফিরতে চলেছেন তিনি

দীর্ঘ উনিশ বছর পর পর্দায় ফিরতে চলেছেন তিনি

বহু বছর পর অভিনেত্রী আবার ফিরতে চলেছেন রুপোলি পর্দায়। এবার বলিউডে কামব্যাক করতে চলেছেন তিনি। ২০০২ সালে একটি বাংলা ছবিতে শেষ অভিনয় করেন অভিনেত্রী। এরপর এখনও পর্যন্ত পর্দায় আর দেখা যায়নি তাঁকে। গত উনিশ বছরের জন্য একটিবারও বিনোদনের কোনও মাধ্যমেই মুখ দেখাননি রাজ কাপুরের ছবির ৮০’র দশকের নায়িকা মন্দাকিনী। 'রাম তেরি গঙ্গা মেইলি' ছবির একটি গানের দৃশ্য দিয়ে হিন্দি সিনেমার ইতিহাসে 'আইকনিক' হয়ে থেকে গেছেন তিনি। রাজ কাপুর পরিচালিত ওই ছবিতে এই উত্তর ভারতীয় কটা চোখের সুন্দরীর অভিনয়েরও অকুন্ঠ তারিফ করেছিল ছবি সমালোচকদের দল। এরপর হাতে গোনা কয়েকটি ছবিতেই দেখা গেছিল তাঁকে। তবে এবার আবার ফিরছেন পর্দায়। বিভিন্ন পরিচালক-প্রযোজকদের সঙ্গে বসে আলোচনা-বৈঠকও…
Read More
করোনা সংক্রমণ আবার বাড়তে চলেছে তার উৎসস্থলে

করোনা সংক্রমণ আবার বাড়তে চলেছে তার উৎসস্থলে

করোনা মহামারীর উৎসস্থল হলো চিনের ইউহান শহর। বিগত দেড় বছর আগে এখান থেকেই করোনা ছড়িয়েছে সারা বিশ্বে। সেখান থেকেই ইউহান শহরের নাম সবার আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এরপর গত দেড় বছরেরও বেশি সময় ধরে করোনা অতিমারীজের জর্জরিত বিশ্ব। তবে ধীরে ধীরে সেরে উঠেছে শহর। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ওই শহরে কোনও সংক্রমণের খবর আসেনি। তবে ইদানিং ওই শহরে বেশ কিছু শ্রমিকের ফের সংক্রমিত হওয়ার খবর মিলেছে। এবার সংক্রমণ রুখতে ওই শহরের প্রায় ১ কোটি ১০ লক্ষ জনসংখ্যার কোভিড টেস্ট করতে চলেছে চিন সরকার। জানা গিয়েছে শুধু ইউহান নয়, গত বছরের জানুয়ারী-ফেব্রুয়ারী মাস নাগাদ করোনার সেই ভয়ঙ্কর ছবি ফের…
Read More
বুধবার প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মমতা

বুধবার প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মমতা

রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতি অবস্থান খুবই দুর্দশা জনক। মানুষজন রাস্তায় বেরিয়ে এসেছেন কেউ নিয়ে এসেছেন পরনের শাড়ি কারোর আবার সেই পরিস্থিতির জন্য বুধবার মমতা ব্যানার্জি এলাকা পরিদর্শনে যাচ্ছেন। শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল না হলে বুধবার হেলিকপ্টার করে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকা পরিদর্শন করবেন। আজ ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ঘাটালের নদীগুলির জলস্তর আগের তুলনায় কিছুটা কমেছে,বর্তমানে বিপদসীমার নিচেই রয়েছে নদীগুলির জলস্তর। অন্যদিকে, কয়েক দিনের ভারী বর্ষণ ও ডিভিসি থেকে জল ছাড়ার কারণে জল বাড়ছে ভাগীরথী নদীতে। আবহাওয়ার পরিবর্তন হওয়ায় দ্রুত জলমগ্ন এলাকাগুলি থেকে জল কমবে এমনটাই আশাবাদী ঘাটাল মহকুমা প্রশাসনের।
Read More
অপ্পো নিয়ে এসেছে অপ্পো রেনো ৬ প্রো ৫ জি এবং রেনো৬ ৫জি স্মার্টফোন

অপ্পো নিয়ে এসেছে অপ্পো রেনো ৬ প্রো ৫ জি এবং রেনো৬ ৫জি স্মার্টফোন

স্মার্টফোনের ভিডিওগ্রাফি বেঞ্চমার্ক নিয়ে অগ্রণী সংস্থা অপ্পো, শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড, প্রধান আন্তর্জাতিক গ্যাজেট মডেল, প্রতীক্ষিত রেনো সিরিজ, অপ্পো রেনো ৬ প্রো ৫ জি এবং অপ্পো রেনো৬ ৫জি, এক্স ট্রু ওয়্যারলেস নয়েজের সাথে প্রো ৫ জি নতুন নীল রঙের ভেরিয়েন্টে ইয়ারফোন বাতিল করছে। আকর্ষনীয় ফিচার এবং বিশেষ বৈশিষ্ট্যের সাথে সজ্জিত, অপ্পো কে৯ ৫ জি একটি নিখুঁত পছন্দ। ৫ জি সুপারফোনটি- রেনো ৬ প্রো ৫ জি মূল লাইন খুচরা বিক্রেতাদের কাছে এবং ফ্লিপকার্টে ৩৯,৯৯০ টাকায় এবং রেনো৬ ৫জি ফ্লিপকার্টে ২৯,৯৯০ টাকায় পাওয়া যাবে। রেনো ৬প্রো ৫ জি এবং রেনো ৬ ৫ জি উভয়ই পিছনে একটি শক্তিশালী এআই ৬৪ এমপি কোয়াড-ক্যামেরা সেটআপ…
Read More
কথা মতো চাকরি দিলো অস্ত্র হাতে তুলে নেওয়া মানুষদের

কথা মতো চাকরি দিলো অস্ত্র হাতে তুলে নেওয়া মানুষদের

কথা মতোই হলো কাজ। ঘোষণা করেছিলেন আগেই এবার সেই কথা মতো তা কার্জকরীও করলেন মুখ্যমন্ত্রী। বন্দুক হাতে নিয়ে সমাজ বদলে ফেলার চিন্তা ভাবনা থেকে সাধারণ ভাবে সমাজের সাথে চলে মূল স্রোতে ফেরার ভরসা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সব মাওবাদীরা অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরতে চেয়েছেন বা ফিরেছেন, তাদের মধ্যে ২২০ জনকে স্পেশ্যাল হোমগার্ড পদে নিয়োগ করল রাজ্য। ইতিমধ্যেই মোট তিন ধাপে প্রায় ১৩০০ জনকে চাকরি দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার চতুর্থ ধাপে নেতাজি ইন্ডোর থেকে ভার্চুয়ালি ওই চাকরির নিয়োগপত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে চেষ্টা শুরু হয়েছিল প্রশাসনিক উদ্যোগে…
Read More
অপপো শুরু করতে চলেছে রেনো ৬ প্রো ৫ জি বিক্রয়

অপপো শুরু করতে চলেছে রেনো ৬ প্রো ৫ জি বিক্রয়

১৪ জুলাই নতুন রেনো ৬ সিরিজের সফল লঞ্চের পরে, শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপপো র রেনো ৬ প্রো ৫ জি স্মার্টফোন বিক্রয় ঘোষণা করেছে যা শুরু হতে চলেছে ২০ জুলাই, ২০২১ এর মধ্যরাত থেকে, সমস্ত অফলাইন স্টোর জুড়ে পাশাপাশি ভারতের ফ্লিপকার্টে। ওপপো রেনো ৬ প্রো ৫ জি পাওয়া যাবে মাত্র ৩৯,৯৯০ টাকায় যা ২০ জুলাই ২০২১ থেকে ১২ জিবি র‌্যামের সাথে বিক্রি হবে এবং ২৫৬ গিগাবাইট রম অতিরিক্ত স্টোরেজের জন্য অপপো-র একচেটিয়া র‌্যাম এক্সপেনশন বৈশিষ্ট্যটিকে সমর্থন করে। কিছু আকর্ষণীয় অফারের সাথে একত্রিত হয়ে ওপপো রেনো ৬ প্রো ৫ জি দুটি চমকপ্রদ কালার অররা এবং স্টেলার ব্ল্যাকে পাওয়া যাবে। নতুন…
Read More
আবারও নজির গড়ল পরীক্ষার ফলাফল

আবারও নজির গড়ল পরীক্ষার ফলাফল

চলতি বছর করোনা আবহে নজির গড়ছে একের পর এক পরীক্ষার ফল। সম্প্রতি প্রকাশিত হওয়া মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলও একশো শতাংশ। এবার প্রকাশিত হলো চলতি বছরের সিবিএসই-র দশম শ্রেণির ফল। এক্ষেত্রেও এ বছর পাসের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ২০ লাখ পড়ুয়ার ভাগ্য নির্ধারণ করে প্রকাশিত হয় সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। এ বছর পাশের হার ৯৯.০৪ শতাংশ, গত বছর যা ছিল ৯১.৪৬ শতাংশ। যা গতবারের তুলনায় ৮ শতাংশেরও বেশি। ২০২০ সালে সিবিএসই-র দশমে পাস করেছিল ৯১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। এ বছর ত্রিবান্দ্রামের পড়ুয়াদের ফলই সবচেয়ে ভাল। সেখানকার মোট পরীক্ষার্থীদের ৯৯.৯৯ শতাংশই পাশ করেছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে…
Read More