editor

10323 Posts
অরণ্য সপ্তাহে পারিবারিক বৃক্ষরোপন

অরণ্য সপ্তাহে পারিবারিক বৃক্ষরোপন

অরণ্য সপ্তাহের শেষদিনে এক অনন্য নজির সৃষ্টি করলেন শিলিগুড়ির সামাজিক সংগঠন বসুন্ধরার প্রাণপুরুষ সমাজসেবী সুজিত রাহা। সকলের সামনে দৃষ্টান্ত তুলে ধরতে পরিবারের বিভিন্ন প্রজন্মের ২৫-৩০ জন সদস্য মিলে রোপন করলেন একটি করে ফলের গাছ । তার বক্তব্য, এইরকম ছোট ছোট উদ্যোগেই আমরা বদলে দিতে পারি আমাদের পরিচিত জগত। করতে পারি আরো বেশি সবুজের আহ্বান।
Read More
বড় ঘোষণা করা হলো রেলের তরফে

বড় ঘোষণা করা হলো রেলের তরফে

নিত্য যাত্রীদের জন্য বড় ঘোষণা করা হলো রেলের তরফে। বাড়তে থাকা করোনা সংক্রমণের জন্য রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেনের পরিষেবা। রেল পরিষেবা ব্যাহত থাকায় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোটি কোটি মানুষকে। এই কারণে বারংবার উঠেছে বিক্ষবের সুর। এবার সেই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে চলেছে নিত্য যাত্রীরা। শিয়ালদহ বিভাগে এবার থেকে সাধারণ টিকিট কেটে ওঠা যাবে স্টাফ স্পেশ্যাল ট্রেনে। এবার থেকে ট্রেনে ওঠা যাবে দৈনিক টিকিটেও। শিয়ালদহ বিভাগের বিভিন্ন শাখায় চালু হয়েছে এই নিয়ম। জরুরি প্রয়োজনে কেউ ওই টিকিট কেটে উঠতে পারবেন ট্রেনে। তবে কেন তিনি ট্রেনে চড়তে চাইছেন তার জবাবদিহি করতে হবে টিকিট কাউন্টারে। এই পরিষেবা…
Read More
কোলগেট বেদশক্তি ও সুদর্শন পট্টনায়েকের যৌথ উদ্যোগ

কোলগেট বেদশক্তি ও সুদর্শন পট্টনায়েকের যৌথ উদ্যোগ

রথযাত্রা উপলক্ষে কোলগেট-পামোলিভ লিমিটেড আন্তর্জাতিক বালু শিল্পী এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুদর্শন পট্টনায়েক কে দিয়ে পুরীর সৈকতে কোলগেট বেদশক্তি টুথপেস্টের জন্য একটি বালি ভাস্কর্য তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। ওই বালি ভাস্কর্যটি মুখের স্বাস্থ্য কেন অপরিহার্য সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। মুখের স্বাস্থ্য শিক্ষা এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর তার প্রভাবকে তুলে ধরতে কোলগেটের নিরন্তর প্রচেষ্টার এটি একটি অংশ। কোলগেট বেদশক্তি শক্তিশালী আয়ুর্বেদিক বিবিধ মিশ্রণের একটি টুথপেষ্ট। কোলগেট বেদশক্তিতে রয়েছে লবঙ্গ, মধু, তুলসী, নিম এবং আমলার মতো উপাদানগুলির মিশ্রন, যা মুখের এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।
Read More
এশিয়ান গ্রানিটো’র ২২৫ কোটি টাকার রাইটস ইস্যু

এশিয়ান গ্রানিটো’র ২২৫ কোটি টাকার রাইটস ইস্যু

ভারতের অন্যতম অগ্রণী টাইলস কোম্পানি এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ২০২২ অর্থবর্ষে তাদের বৃদ্ধির গতি অব্যাহত রাখতে সচেষ্ট। চলতি অর্থবর্ষে কোম্পানির রেভিনিউ ও মার্জিন বৃদ্ধিতে গতিসঞ্চার করছে ‘লো ক্যাপেক্স’ ও ‘অ্যাসেট লাইট মডেল’-সহ স্ট্রাটেজিক গ্রোথ ইনিশিয়েটিভস, অপারেশনাল এফিসিয়েন্সিস, ফিনান্সিয়াল প্রুডেন্স, জিওগ্রাফিক্যাল ও প্রোডাক্ট এক্সপানশন। সম্প্রতি এই কোম্পানি ২২৫ কোটি টাকার একটি রাইটস ইস্যু ঘোষণা করেছে, যা থেকে সংগৃহিত অর্থ ব্যয়িত হবে ‘ডেট’ হ্রাস ও ‘এক্সপানশন’ ঘটানোর কাজে। ২০২১ অর্থবর্ষের ৪র্থ ত্রৈমাসিকে নেট সেলসের ক্ষেত্রে এশিয়ান গ্রানিটোর বৃদ্ধি ঘটেছে ৬৮ শতাংশ, ইবিআইটিডিএ-তে বৃদ্ধি ১০০ শতাংশ ও ইয়ার-অন-ইয়ার নেট প্রফিট বৃদ্ধি হয়েছে ১৮১ শতাংশ। ২০২১ অর্থবর্ষের ৪র্থ ত্রৈমাসিকে এক্সপোর্ট বৃদ্ধি হয়েছে ৪২ শতাংশ…
Read More
একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই চব্বিশের লড়াইয়ের ডাক দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই চব্বিশের লড়াইয়ের ডাক দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই চব্বিশের লড়াইয়ের ডাক দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। '২১ জুলাই শহিদ দিবস তর্পণের দিন। দিনটি ক্রমশ এতটাই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে যে এই তারিখটি আমাদের শক্তি দেয়, অনুপ্রাণিত করে, চলার পথের দিকনির্দেশ করে দেয়', নিজের অনুভূতি ব্যক্ত করলেন তৃণমূল সুপ্রিমো। 'এবার শপথ দিল্লি চলো', এই বার্তাই দিয়েছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'আমরা জিতেছি মা-মাটি-মানুষের আশীর্বাদে। কিন্তু সামনে আরও অনেক কাজ'। পাঁচটি পয়েন্টে সেই কাজের কথা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়- ১. রাজ্য সরকারের একের পর এক উন্নয়ন ও সামাজিক স্কিমগুলির উপযোগিতা মানুষেরপ কাছে তুলে ধরা। মানুষকে সহযোগিতা করা। ২. কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রচার। বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণ চক্রান্তের…
Read More
AIFF-এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন সন্দেশ ঝিঙ্ঘান

AIFF-এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন সন্দেশ ঝিঙ্ঘান

জন্মদিনেই অনন্য ‘উপহার’ পেলেন ভারতের জাতীয় দলের রক্ষণের স্তম্ভ সন্দেশ ঝিঙ্ঘান। বুধবার তাঁকে ২০২০-২০২১ মরশুমের বর্ষসেরা ফুটবলার হিসেবে বেছে নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অন্যদিকে, সুরেশ সিং ওয়াংজমকে ‘ইমারজিং ফুটবলার অব দ্য ইয়ার ২০২০/২১’ অর্থাৎ চলতি মরশুমের সেরা উঠতি প্রতিভা হিসেবে বেছে নেওয়া হয়েছে। আই লিগ এবং আইএসএল মিলিয়ে সমস্ত ক্লাব কোচেদের ভোটের ভিত্তিতেই দু’জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৪ সালে প্রথমবার সেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন সন্দেশ। এরপরই জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল তাঁর জন্য। কিন্তু দেশের জার্সিতে দুরন্ত খেললেও এই প্রথম বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন তিনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে সন্দেশ বলেন, “আইএসএল এবং আই লিগের কোচেদের ভোটে…
Read More
চাণক্য আইএএস অ্যাকাডেমি গুয়াহাটি

চাণক্য আইএএস অ্যাকাডেমি গুয়াহাটি

উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির শিক্ষার্থীদের উৎসাহিত করতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিভিল সার্ভিসেস কোচিং ইনস্টিটিউশন চাণক্য আইএএস অ্যাকাডেমি আগামী ২৫ জুলাই একটি অনলাইন/অফলাইন স্কলারশিপ টেস্টের ব্যবস্থা করেছে। এই টেস্টের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে, যার শেষ তারিখ ২৪ জুলাই। চাণক্য আইএএস অ্যাকাডেমির এই উদ্যোগের আওতায় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, আসাম পাবলিক সার্ভিস কমিশন ও অন্যান্য সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির কোচিংয়ের জন্য স্কলারশিপের সহায়তা প্রদান করা হবে। টেস্টে উত্তীর্ণ ৫০ জন টপারকে তাদের পারফর্ম্যান্সের ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হবে। যারা এই অনলাইন স্কলারশিপ পরীক্ষায় বসতে আগ্রহী তাদের ভাল ইন্টারনেট-যুক্ত স্মার্টফোন/ ল্যাপটপ/ ডেস্কটপ/ ট্যাবলেট থাকতে হবে। পরীক্ষাটি হবে চাণক্য আইএএস অ্যাকাডেমি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপের…
Read More
‘আসছি’, বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মালদহের তৃণমূল নেতা, ঘনাচ্ছে রহস্য

‘আসছি’, বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মালদহের তৃণমূল নেতা, ঘনাচ্ছে রহস্য

চার দিন ধরে নিখোঁজ তৃণমূল নেতা। তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। নিখোঁজ আনিসুর রহমান (৫০) পেশায় ইটভাটা ব্যবসায়ী। তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের হাতিছাপা গ্রামের বাসিন্দা আনিসুর। তিনি ওই বুথের তৃণমূলের আহ্বায়কও। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতি দিনের মতো রবিবার সকালে ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তার পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। আনিসুরের ছেলে নুর ইসলাম বলেন, ‘‘রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইটভাটায় যাচ্ছি বলে বাবা বাড়ি থেকে বের হন। তার পর থেকে কোনও খোঁজ…
Read More
ইস্টবেঙ্গল ক্লাবের সামনেই মারপিট দুই গোষ্ঠীর সমর্থকদের, বিক্ষোভকারীদের গ্রেফতার করল কলকাতা পুলিশ

ইস্টবেঙ্গল ক্লাবের সামনেই মারপিট দুই গোষ্ঠীর সমর্থকদের, বিক্ষোভকারীদের গ্রেফতার করল কলকাতা পুলিশ

ময়দানের লেসলি ক্লডিয়াস সরণী সাক্ষী থেকেছে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের লড়াইয়ের। এই প্রথম সেখানে লাল-হলুদ সমর্থকদের দুই গোষ্ঠীর লড়াই দেখা গেল। ক্লাবকর্তাদের সমর্থনকারী গোষ্ঠীর সঙ্গে ক্লাবকর্তাদের বিরোধী গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সাময়িক ভাবে সামাল দিলেও এখন পরিবেশ উত্তপ্ত রয়েছে। ২১ জুলাই যে বড় কিছু হতে চলেছে, তার আভাস আগে থেকেই ছিল। সেই মতো ক্লাবকর্তাদের বিরোধী সমর্থকরা দুপুর ১টার আগে থেকে জড়ো হতে শুরু করেন। পাল্টা জড়ো হচ্ছিলেন ক্লাবকর্তাদের ঘনিষ্ঠ সমর্থকরাও। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন। এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দু’পক্ষের বাদানুবাদ ক্রমশ ছড়িয়ে পড়ে হাতাহাতিতে। ঝামেলা হবে, এমন অনুমান করে আগে থেকেই মোতায়েন করা…
Read More
স্পিরিট অফ আমেরিকার অক্সিজেন কনসেন্টেটর

স্পিরিট অফ আমেরিকার অক্সিজেন কনসেন্টেটর

স্পিরিট অফ আমেরিকা, একটি বিখ্যাত মার্কিনভিত্তিক অলাভজনক সংস্থা লুঙ্গেলি জেলায় গ্রামীণ স্বাস্থ্যসেবাগুলির জন্য ১০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করেছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হিউম্যান ভ্যালু (আইএএইচভি) এবং আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন (এআইএফ)-স্পিরিট অফ আমেরিকা মহামারীর জন্য মোট ৩২০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর এভাবে দিচ্ছে। এর মধ্যে ভারতের ১০ টি রাজ্যের ২৮ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের নতুন মন্ত্রিসভা কোভিড -১৯ মহামারীর দ্বিতীয় ধাপের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য সম্প্রতি যে প্যাকেজ ঘোষণা করেছে, তাতে এই দান যুক্ত হবে। এই অনুদান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কোভিড রোগীদের যত্ন নেওয়ার ও চিকিৎসার কাজে লাগবে।
Read More
গুয়াহাটি ভিত্তিক সংস্থা ট্যালি এমএসএমই অনার্সে জয়

গুয়াহাটি ভিত্তিক সংস্থা ট্যালি এমএসএমই অনার্সে জয়

আসামের রাজধানী গুয়াহাটির প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টস, সতী চা সংস্থা, নিউটেক কম্পিউটার এবং ভোগালী জলপান ট্যালি এমএসএমই অনার্স ২০২১ এর প্রথম সংস্করণে জয়লাভ করেছে। এই সম্মানটি আন্তর্জাতিক এমএসএমই দিবস (২৭ শে জুন) উপলক্ষে এখন থেকে বছরে একবার দেওয়া হবে এবং ২৫০ কোটি টাকার কম টার্নওভার এবং বৈধ জিএসটি রেজিস্ট্রেশন থাকা সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য । প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টের 'ওয়ান্ডার উইমেন' বিভাগে রিনিকি ভূঁইয়া শর্মা স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক বিভাগে অসাধারণ কাজের জন্য এবং জাতীয় প্রেক্ষাপটে পুরো উত্তর-পূর্ব ভারতকে তুলে ধরার লক্ষ্যে প্রথম রিজোনাল স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক হয়ে ওঠার জন্য সম্মানিত হয়। প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট পাঁচটি টিভি চ্যানেল পরিচালনা করে যার প্যান…
Read More
আবারও চিন্তা বাড়লো দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

আবারও চিন্তা বাড়লো দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই নতুন করে চিন্তা বাড়াল দেশের করোনা গ্রাফ। দু’দিন পর ফের চল্লিশ হাজারের গণ্ডি ছাড়াল দেশের দৈনিক সংক্রমণ। যেখানে দেখা গিয়েছিল, মৃতের সংখ্য়া অনেকটাই কমেছে, সেখানে আজ একলাফে তা দশগুণেরও বেশি বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ বেড়েছে ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন। অর্থাৎ এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭ জন। কিন্তু গত কয়েকদিন ধরেই দৈনিক মৃত্যু ছিল ৫০০-র আশপাশে। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩৯৯৮ জন। যে সংখ্যাটা গতকাল ছিল ৩৭৪। আচমকা…
Read More
আবারও অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়

আবারও অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়

তখনও ঘুম ভাঙেনি কলকাতায়। ফের কলকাতা শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। সাতসকালে ফুলবাগানে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের অফিসে আগুন লাগল! অফিসের দোতলায় আগুন লাগল। আশেপাশের বেশ কিছুটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই। তবে অগ্নিকাণ্ডের ফলে গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশঙ্কা করা হচ্ছে। আগুন কী করে লাগল‌ তারও তদন্তে নেমেছে পুলিশ। যা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। আগুন অবশ্য এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। বড় বিপদ থেকে রক্ষা পেল বলে মনে করা হচ্ছে। দমকল সূত্রে খবর, প্রাথমিক দমকল কর্মীরা মনে করছেন শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।…
Read More
কেন্দ্র সরকারের লক্ষ্য এখন আগামী ভোট

কেন্দ্র সরকারের লক্ষ্য এখন আগামী ভোট

লক্ষ্য এখন উত্তর প্রদেশে বিধানসভা ভোট৷ আগামী বছরেই ভোট হবে সেখানে৷ তার আগেই বড়ো অনুদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বারাণসীতে দেড় হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী৷ ২০২৪-এ রয়েছে লোকসভা নির্বাচন৷ আর আগে ২০২২-এর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট৷ একসঙ্গে দুটি নির্বাচনকে নিশান করলেন মোদী৷ উত্তরপ্রদেশে প্রায় ৫৫০টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে৷ বারাণসীতে ১৪টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হবে৷ কেন্দ্রীয় সরকার ২৩ হাজার কোটি টাকার যে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে, তাতে উপকৃত হবে উত্তরপ্রদেশও৷ কাশিতে বড় মেডিক্যাল হাব তৈরি করা হবে৷ প্রধানমন্ত্রী বলেন, কাশির উন্নয়নে ১৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হচ্ছে৷ গত কয়েক মাস গোটা মানবজাতির জন্য কঠিন সময় ছিল৷…
Read More