27
Oct
বেশ কয়েকদিনের ঊর্দ্ধমুখী সংখ্যার পর বেশ খানিকটা স্বস্তি দিচ্ছে আজকের দেশের করোনা সংক্রমণণের সংখ্যা। আজ তুলনামূলক অনেক কম দৈনিক আক্রান্ত। আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে রয়েছে। উৎসব মরশুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ছিল, কিন্তু আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে হলেও অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪২৮ জন। মৃত্যু হয়েছে ৩৫৬ জনের। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪২ লক্ষ ০২ হাজার ২০২ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে…
