editor

10323 Posts
করোনা আবহে গত বছরের মতো চলতি বছরেও বাতিল হলো কানোয়ার যাত্রা

করোনা আবহে গত বছরের মতো চলতি বছরেও বাতিল হলো কানোয়ার যাত্রা

অবশেষে সব জল্পনার শেষ। বাড়ছে করোনা সংক্রমণ। এরই মাঝে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির পরে আবার বাড়তে থাকা করোনা অতিমারীর কথা মাথায় রেথে এবছরের কানোয়ার যাত্রা বাতিল করল উত্তরাখণ্ড সরকার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সিদ্ধান্ত নিলেন এবারের কানোয়ার যাত্রা বাতিল করার। আগামী ২৫ জুলাই থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা। প্রতি বছর শ্রাবণ মাসে সারা দেশের হাজার হাজার ভক্ত উত্তরাখণ্ডে আসেন। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজ‌ল নেওয়াই কানোয়ার যাত্রার উদ্দেশ্য। এরপর সেই জল ভগবান শিবের মাথায় ঢালা হয়। কয়েকদিন ধরেই এই নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মঙ্গলবার দেরাদুনে এক বৈঠকের পরে প্রসঙ্গত, ২০২০ সালেও কানওয়ার যাত্রা বাতিল…
Read More
আজ আবারও এক বড় সাফল্যের মুখ দেখলো জম্মু- কাশ্মীরের নিরাপত্তারক্ষীরা

আজ আবারও এক বড় সাফল্যের মুখ দেখলো জম্মু- কাশ্মীরের নিরাপত্তারক্ষীরা

আবারও উত্তাল হলো জম্মু-কাশ্মীর। কাশ্মীরে বড়সড় সাফল্য পেল নিরাপত্তারক্ষীরা। বিগত কয়েকমাস ধরে নিকেশ হচ্ছে একের পর এক জঙ্গি। বুধবার আবারও জঙ্গি দমনে সফল হয়েছে সেনা। কাশ্মীর জোনের পুলিশের তরফে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা শহরে তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। এবং বাকিদের উদ্দেশ্যে এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিন ভোরে প্রথমে জানা হয় যে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের। এরপরই খবর মেলে যে এনকান্টারে লস্কর কমান্ডর আবু হুরাইরাকেও খতম করেছেন জওয়ানরা। অন্য দু’জনের পরিচয় জানানো যায়নি তবে তারা স্থানীয় জঙ্গি বলেই মনে করা হচ্ছে। ঘটনায় জঙ্গিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে।…
Read More
আবার চিন্তা বাড়ছে নতুন করে সংক্রমনের সংখ্যায়

আবার চিন্তা বাড়ছে নতুন করে সংক্রমনের সংখ্যায়

দেশে করোনার দ্বিতীয় ঢেউ সামলে ওঠার সাথে সাথেই জোরালো হচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। কিছুদিন স্বস্তি দিয়ে আবার যেন বাড়ছে সংক্রমনের সংখ্যা। তার মধ্যে নতুন নতুন স্ট্রেনের চোখ রাঙানি। দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার আরও একটু বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪ জন। চিন্তা আরও বাড়িয়েছে করোনা নিয়ে সাধারণ মানুষের ঢিলেমি। সংক্রমণের গ্রাফ কমায় ফের পর্যটনস্থলগুলোয় বাড়ছে ভিড়। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন। দেশে এখনও পর্যন্ত…
Read More
সংঘাত তুঙ্গে, এবার বিমানের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু

সংঘাত তুঙ্গে, এবার বিমানের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু

এই মুহূর্তে রাজ্যের শাসক শিবির এবং বিজেপি শিবিরে সংঘাত তুঙ্গে। সংঘাত চলছে সম্প্রতি দল বদলে পদ্মা শিবির থেকে ঘাস ফুল আশা মুকুল রায়কে নিয়ে। মুকুল রায়ে কেন পিএসি চেয়ারম্যান - এরই বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্যের পদ্মা শিবির। তাই এবার মুকুল রায়ের বিরুদ্ধে তিন অস্ত্র শানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মুকুল রায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলে তৃণমূলকে চাপে রাখার জন্যে ৮ কমিটি থেকে পদত্যাগ করেছেন বিজেপির বিধায়করা। এই মর্মে মিহির গোস্বামী, মনোজ টিজ্ঞা ও কৃষ্ণ কল্যাণী-সহ আট বিজেপি বিধায়ক বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। শুভেন্দুর সঙ্গে বৈঠক করার পর দলের নির্দেশেই এই পদক্ষেপ। এছাড়াও পাবলিক অ্যাকাউন্টস…
Read More
ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার সময়সীমা বেধে দিল রাজ্য সরকার

ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার সময়সীমা বেধে দিল রাজ্য সরকার

বেশ কিছুদিন আগেই ইয়াসের তান্ডবে তছনছ হয়েছে অনেক কিছু। তার মধ্যে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা। এই পরিস্থিতিতে আগের বারের আমফানের থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের সরাসরি ত্রাণ পাঠানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১ জুলাই থেকে শুরু হয়েছিল দুয়ারে ত্রাণ প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার কাজ। ৭ তারিখের মধ্যে সব ক্ষতিগ্রস্তের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা থাকলেও তা করা সম্ভব হয়ননি। এবার এই আভহে বাকি ক্ষতিগ্রস্তের অ্যাকাউন্টে আগামী শুক্রবারের মধ্যে ক্ষতিপূরণের টাকা পাঠাতে হবে নির্দেশ দিল নবান্ন। ইতিমধ্যেই দেড় লক্ষেরও বেশি মানুষ দুয়ারে ত্রাণে ক্ষতিপূরণের টাকা পেয়ে গিয়েছেন। তবে অনেক জেলাতে ঘূর্ণিঝড়ের পরেও…
Read More
তবে কি এবার রাজ্যের শাসক শিবিরে যোগ দিতে চলেছেন ‘খামোশ’?

তবে কি এবার রাজ্যের শাসক শিবিরে যোগ দিতে চলেছেন ‘খামোশ’?

শুরু হলো বড়সড় গুঞ্জন। তবে কি এবার তিনিও যুক্ত হতে চলছেন রাজনীতির সাথে? আসতে চলেছেন কি রাজ্য রাজনীতিতে? এই সব প্রশ্নই এখন ঘুরছে রাজ্যে রাজনৈতিক শিবিরে। যশবন্ত সিনহার পর এবার তৃণমূলে যোগ দিতে পারেন শত্রুঘ্ন সিনহা। কোভিড আবহে গতবছরের মতো এবারেও ধর্মতলায় সীমিত সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে পালিত হবে ২১ জুলাই। তবে শহিদ দিবসে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলনেত্রী। জানা গিয়েছে, ঐদিন যোগ দিতে পারেন BJP-র প্রাক্তন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সবকিছু ঠিক থাকলে শহিদ দিবসের মঞ্চেই ঘাসফুলের পতাকা হাতে তুলে নিতে পারেন বিহারীবাবু। যদিও তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে জোর…
Read More
আবারোও বৈঠক হবে রাজ্যপাল ও বিরোধী দলনেতার মধ্যে

আবারোও বৈঠক হবে রাজ্যপাল ও বিরোধী দলনেতার মধ্যে

আবারও সরগরম হলো রাজ্য রাজনীতি। বারংবার রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের বিরোধী দলনেতার। এর আগেও রাজ্যের ভোট পরবর্তী হিংসার বিষয় নিয়ে বেশ কয়েকবার রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। আজ মঙ্গলবার ফের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির বিধায়কদের প্রতিনিধি দল নিয়ে রাজভবন যাচ্ছেন শুভেন্দু। এই সাক্ষআতের বিষয়ে টুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় স্বয়ং। এই টুইট থেকেই বোঝা যাচ্ছে, শুধু শুভেন্দুই নন, আজ বৈঠকে বসতে চলেছেন অন্যান্য বিরোধী বিধাকরাও। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আজও বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল-সহ বিরোধী দলের বিধায়করা রাজ্যে ভোট-পরবর্তী হিংসার…
Read More
অবশেষে এবার চালু হতে চলেছে শিয়ালদা মেট্রোর পরিষেবা

অবশেষে এবার চালু হতে চলেছে শিয়ালদা মেট্রোর পরিষেবা

সম্পন্ন হয়েছে মেট্রোর কাজ। অবশেষে এবার চালু হতে চলেছে মেট্রোর পরিষেবা। দুর্গা পুজোর আগেই সেক্টর ফাইভ থেকে শিয়াদলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে বদ্ধপরিকর ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে জুলাইতেই ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত পরীক্ষামূলক ভাবে মেট্রো চালাতে পারে কর্তৃপক্ষ। এরপর সব ঠিকঠাক থাকলে অক্টোবরের আগেই পুজোর সময়ে সাধারণ মানুষের জন্যে পরিষেবা চালু করে দিতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই মতো এবার খুব শীঘ্রই ফুলবাগান ও শিয়ালদহের মধ্যে মেট্রো চলাচলের মহড়া শুরু করতে চাইছেন তাঁরা। জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে যাত্রীদের যাতায়াতে সুবিধার জন্য থাকছে ৯টি সিঁড়ি। ২৮টি এসকালেটর থাকছে। এছাড়াও স্টেশনে থাকছে ২৭টি টিকিট কাউন্টার। বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা…
Read More
আগামী ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

আগামী ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

২২ জুলাই ঘোষিত হবে উচ্চমাধ্যামিক পরীক্ষার রেজাল্ট। করোনা সংক্রমণের ধাক্কায় বাতিল হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের পর চলতি মাসের ২২ তারিখ  উচ্চমাধ্যামিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকের মূল্যায়ণের ক্ষেত্রে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, বিশেষ গাণিতিক পদ্ধতিতে হবে দ্বাদশের পড়ুয়াদের মার্কশিট। এই পদ্ধতিতে মূল্যায়নে কেউ সন্তুষ্ট না হলে কোভিড পরিস্থিতি স্বাভাবিকের পর পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। তবে সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও চূড়ান্ত বলেই ধরা হবে। উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, ২০১৯ সালের মাধ্যমিকের সর্বাধিক প্রাপ্ত নম্বরের নিরিখে চারটি বিষয় থেকে ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার…
Read More
পৃথিবীতে আঘাত হানতে পারে সৌরঝড়

পৃথিবীতে আঘাত হানতে পারে সৌরঝড়

আজ বা আগামীকাল পৃথিবীতে আঘাত হানতে পারে সৌরঝড়। এই ঝড়ে জিপিএস সিস্টেম, সেলফোন নেটওয়ার্ক এবং স্যাটেলাইট টিভি ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। দু'টি মেরুপ্রদেশের কাছাকাছি এলাকায় এই সৌরঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। আমেরিকান মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, এই সৌর ঝড় প্রতি ঘন্টায় 1.6 মিলিয়ন কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এই ঝড় পৃথিবীর চৌম্বকক্ষেত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জিপিএস, টিভি, মোবাইল নেটওয়ার্কে সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে এই সৌরঝড়ের জেরে পৃথিবীতে সমস্যা সৃষ্টি হতে পারে। স্পেসওয়েদারের তথ্য অনুসারে, সূর্যের দিক থেকে আসা এই ঝড় পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। উত্তর বা…
Read More
১৫ জুলাইয়ের পর রাজ্যে কি বাড়বে বিধিনিষেধের মেয়াদ ? পুরোপুরি খোলার আগে দেখছে নবান্ন

১৫ জুলাইয়ের পর রাজ্যে কি বাড়বে বিধিনিষেধের মেয়াদ ? পুরোপুরি খোলার আগে দেখছে নবান্ন

রাজ্যে কোভিড সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনো বিপদ কাটেনি। এখনও সরকারি নির্দেশ অনুযায়ী রাজ্যে লকডাউন চলছে। কিন্তু ১৫ জুলাই এর পর লকডাউন খুলবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। স্বাস্থ্য-বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নিয়ন্ত্রণের আগল একেবারে খুলে দিলে সংক্রমণের নিম্নমুখী রেখা আবার ঊর্ধ্বমুখী হতে পারে। সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, পড়শি রাজ্য ওড়িশা ও ত্রিপুরায় সংক্রমণের রেখচিত্র নতুন করে ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে নিয়ন্ত্রণ বিধির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকার এই সব দিক খতিয়ে দেখতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর। গত পাঁচ দিনে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা কিছুটা ওঠাপড়া করেছে। ৮ জুলাই সংখ্যাটা ছিল ৯৯৫। ৯ তারিখে সেটা কমে হয় ৯৯০।…
Read More
মিলল নতুন গ্রহের সন্ধান!

মিলল নতুন গ্রহের সন্ধান!

খোঁজ মিললো এক নতুন গ্রহের। জ্যোতির্বিজ্ঞানীরা সেটির অবস্থান পেয়েছেন আমাদের সৌরজগৎ থেকে বহুদূরে। দূরত্ব পৃথিবী থেকে ৯০ আলোকবর্ষ। ' লাল বামন 'অবস্থা প্রাপ্ত নক্ষত্রের চারিদিকে সেটি ক্রমাগত পাক খাচ্ছে। প্রদক্ষিণ করতে সেই গ্রহের সময় লাগছে মাত্র ২৪ দিন। এটি একটি অন্যতম ঠান্ডা গ্রহ। নেপচুনের আকারে এই গ্রহটির আবহাওয়া মূলত গ্যাসীয়। আকারে পৃথিবীর প্রায় সাড়ে ৩ গুণ হওয়ার কারণে ৫৭ ডিগ্রী সেলসিয়াস মাত্রাসম্পন্ন এই গ্রহটি শেষপর্যন্ত নিষ্প্রাণ বলেই ধারণা নাসা বিজ্ঞানীদের। এই গ্রহের মৌল গুলি এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে ফলে গ্রহটি নাসা বিজ্ঞানীদের কাছে কৌতূহলের বস্তু হয়ে উঠছে। টেলিস্কোপ এর সাহায্যে গ্রহটিকে পর্যবেক্ষণ করা সহজ হবে। এবং এর চরিত্র বিশ্লেষণ করে…
Read More
আরও বিপাকে পড়তে চলেছেন বিরোধী দল নেতা

আরও বিপাকে পড়তে চলেছেন বিরোধী দল নেতা

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিজেপি। একের পর এক অভিযোগে জড়াচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা। পূর্বেই অনেক অভিযোগের আঙুল উঠেছে তার বিরুদ্ধে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় কাঁথি থানায় এফআইআর দায়ের করলেন মৃতের স্ত্রী। এই মৃত্যুর মামলায় এবার আরও চাপ বাড়ল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ওপর। এবার এই ঘটনায় তদন্তে নেমেছে রাজ্যের তদন্তকারী দল, সিআইডি। সূত্রের খবর, তদন্তকারীরা প্রয়োজনে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠিয়ে এই মামলার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারেন। তাই অবশ্যই যে এই মামলায় শুভেন্দু ছাড়াও বঙ্গ বিজেপি নেতৃত্বের অস্বস্তি বাড়ল তা বলাই বাহুল্য। সূপর্ণা চক্রবর্তীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি। প্রয়োজনে তাঁর বয়ান রেকর্ডও…
Read More
সব জল্পনার অবসান করে বায়োপিকে সম্মতি দিলেন ‘দাদা’

সব জল্পনার অবসান করে বায়োপিকে সম্মতি দিলেন ‘দাদা’

এবার বিনোদের রুপোলি পর্দায় আসতে চলেছে বাঙ্গালীর গর্ব। অবশেষে নিজের বায়োপিকের সম্মতি দিলেন দাদা। তৈরি হতে পারে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনচিত্র। জল্পনা শুরু হলো ভারতীয় ক্রিকেটের মহারাজের চরিত্র নিয়ে। জল্পনা ছিল চরিত্রে অভিনয় করতে পারেন হৃতিক রোশন। তবে এখন উঠে আসছে রণবীর কপূরের নাম। রণবীরের অবশ্য এর আগেও বায়োপিক করার অভিজ্ঞতা রয়েছে। জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করছিলেন রণবীর। যে ছবিটা বক্স অফিসেও খুব বড় হিট ছিল। বলিউডে বিগ বাজেটে তৈরি হতে চলেছে তাঁর বায়োপিক। শোবিজের দুনিয়ার অন্যতম নামী ব্র্যান্ড ভিয়াকম -এর ব্যানারে তৈরি হবে এই বায়োপিক। ছবির বাজেট প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা। ইতিমধ্যে বায়োপিকের কাজ অনেকটাই এগিয়ে গেছে।…
Read More