editor

10323 Posts
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দিলেন শুভেন্দু আধিকারী

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দিলেন শুভেন্দু আধিকারী

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দিলেন শুভেন্দু আধিকারী। শুক্রবার স্পিকারের দফতরে একটি চিঠি পাঠান বিধানসভার বিরোধী দলনেতা। স্পিকারের ব্যক্তিগত সচিব এই চিঠি গ্রহণ করেন। যেখানে উল্লেখ করা হয়েছে, দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে যত দ্রুত সম্ভব মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে হবে। মুকুল যে দিন তৃণমূল ভবনে গিয়েছিলেন সে দিনই দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। তারপর থেকেই রাজ্য-রাজনীতিতে এই নিয়ে জোর চর্চা শুরু হয়। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ মুকুল আদৌ ছাড়বেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মুকুল। শুক্রবার মুকুল রায়ের পদত্যাগের দাবি জানিয়ে একটি টুইট করেন স্বপন দাশগুপ্ত।তিনি লেখেন,…
Read More
উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে পলাতক ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগী

উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে পলাতক ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগী

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেলেন মিউরমাইকোসিস কিংবা ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগী। হাসপাতালের ওয়ার্ড থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান এক মহিলা রোগী। চিকিৎসকদের দাবি তিনি ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ছিলেন। ঘটনা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়িতে অভিযোগ জানানোর সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। গোটা ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে শিলিগুড়িতে। বৃহস্পতিবার রাতেই মিউকরমাইকোসিসের রিপোর্ট পজিটিভ আসে ওই রোগীর। বাইরে থেকে আসছি বলে মহিলা ENT অর্ন্তবিভাগ থেকে বের হন। অভিযোগ, এরপর আর ফিরে আসেননি তিনি। কিছুক্ষণ পর সেখানকার কর্মীদের নজরে আসে বিষয়টি। তারপর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আধিকারিকদের বিষয়টি জানানো হয়। তবে কীভাবে নিরাপত্তা থাকা সত্বেও একজন রোগী পালিয়ে যেতে পারলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ENT…
Read More
আবারও চমক দিতে চলছে ভাইজান

আবারও চমক দিতে চলছে ভাইজান

খুশির খবর ভাইজান ভক্তদের জন্য। নতুন ধামাকা পেতে চলেছে ভাইজান ভক্তরা। বিনোদন জগতে ফের নতুন ধামাকা নিয়ে হাজির হতে চলেছেন ভাইজান। ঈদ মানেই সালমান খান এর ছবি। ২০২২ সালের দিওয়ালিতে ছবি মুক্তির কথা রয়েছে আগামী ছবি ‘ভাইজান’ - এর। প্রথমে এই ছবির নাম রাখা হয় ‘কভি ইদ কভি দিওয়ালি’ পরে আবার তা বদলে রাখা হয় ‘ভাইজান’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পূজা হেগড়ে এবং সলমন খান। এছাড়াও ছবিতে রয়েছেন আয়ুষ শর্মা, জাহির ইকবাল, অসীম রিয়াজ। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সলমন তাঁর পানভেল ফার্ম হাউসে ছবির কাস্টের সঙ্গে একটি ফটোশ্যুট করবেন ফারহান শামজির আসন্ন ছবির। বর্তমানে সলমন খানের হাতে রয়েছে ৬টি…
Read More
ফ্লিপকার্টের নতুন ফুলফিলমেন্ট সেন্টার

ফ্লিপকার্টের নতুন ফুলফিলমেন্ট সেন্টার

ই-কমার্স সার্ভিসের চাহিদা বাড়তে থাকায় পশ্চিমবঙ্গের ডানকুনিতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার চালু করল ফ্লিপকার্ট। ২.২ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে অবস্থিত এই ওয়্যারহাউস প্রায় ৩৫০০ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ডানকুনির এই ফুলফিলমেন্ট সেন্টার একইসঙ্গে ফ্লিপকার্ট ও মিন্ত্রা গ্রাহকদের চাহিদা মেটাবে। একইসঙ্গে, এই সেন্টারের মাধ্যমে অগণিত সেলার তাদের পণ্যসামগ্রী দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন। এই ফুলফিলমেন্ট সেন্টার পূর্বভারতে ফ্লিপকার্টের পরিষেবা আরও বেশিসংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ এনে দেবে। ডানকুনিতে ফ্লিপকার্টের এই নতুন সেন্টার-সহ এই রাজ্যে ফ্লিপকার্টের ওয়্যারহাউসের বিস্তৃতি ১০ লক্ষ বর্গফুটে পৌঁছে দিল, যা সবমিলিয়ে প্রায় ৫০,০০০ মানুষের কর্মসংস্থান ঘটিয়েছে। পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের ফুলফিলমেন্ট সেন্টারের সংখ্যা সাত। ফ্লিপকার্টের সঙ্গে পশ্চিমবঙ্গ…
Read More
পেছানো হল একুশে বিধানসভা ভোটের ফলাফল মামলার দিন

পেছানো হল একুশে বিধানসভা ভোটের ফলাফল মামলার দিন

ভোটের পরেও সরগরম রাজ্য রাজনীতি। ভোট মিটলেও মেটেনি তার পরবর্তী চিত্র। একুশে বিধানসভা ভোট - এর ফলাফল জন্য নিয়ে নন্দীগ্রামের জল এবার হাইকোর্টে। নন্দীগ্রামের নির্বাচনী ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি আজ হল না কলকাতা হাই কোর্টে। পিছিয়ে গেল মামমলার শুনানি। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আগামী সপ্তাহ পর্যন্ত শুনানি পিছিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ। আবেদনকারী সশরীরে এজলাসে না থাকার কারণেই এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। জবাবে মমতার আইনজীবী জানান, নিয়ম মেনেই চলা হবে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় কারচুপি হয়েছে। এই…
Read More
অতিমারিকালে স্বাস্থ্যসম্মত জীবনধারার প্রয়োজনীয়তা

অতিমারিকালে স্বাস্থ্যসম্মত জীবনধারার প্রয়োজনীয়তা

অতিমারি চলাকালীন পরিবারের সুস্থতার প্রয়োজনীয়তা বিষয়ে আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়া একটি আলোচনা সভার আয়োজন করেছিল। আলোচ্য বিষয়ের শিরোনাম ছিল: ‘দ্য ইমপর্ট্যান্স অফ এনসিয়োরিং ফ্যামিলি হেলথ অ্যান্ড নিউট্রিশন অ্যামিডস্ট্‌ আ প্যানডেমিক’। এই সভার সঞ্চালক ছিলেন প্রখ্যাত আরজে শেলী। আলোচনায় অংশ নেন বাংলা ও ওড়িয়া অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি ও ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার। এই আলোচনা সভায় গুরুত্ত্ব দেওয়া হয় দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি এবং পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য দৈনন্দিন খাদ্য ও লাইফস্টাইলে প্রতিরোধক ব্যবস্থা গ্রহণের ওপর। আলোচনাকালে অর্পিতা ও ঋতিকা উভয়েই সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য তিনটি বিষয়ের ওপরে জোর দেন – উপযুক্ত পুষ্টি ও খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও…
Read More
নিয়ন্ত্রিত সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

নিয়ন্ত্রিত সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

আরও নিম্নমুখী হল রাজ্যের করোনা গ্রাফ। শুক্রবারের করোনা পরিস্থিতিতে রয়েছে বেশ কিছুটা স্বস্তির চিত্র। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২,৪৮০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। ৭৩ দিন পর ৮ লক্ষের নীচে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৮৯ হাজার মানুষ। দৈনিক সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। করোনায় প্রাণ হারিয়েছেন ১,৫৮৭ জন। যা বেশ খানিকটা স্বস্তির। ১৮ এপ্রিলের পর থেকে দেশে মৃত্যুর হার ছিল উর্ধ্বমুখী। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট মৃত ৩,৮৩,৪৯০ জন। টিকাকরণ করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র ভ্যাক্সিনেশন। এখনও…
Read More
ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড দিচ্ছে স্বল্পমেয়াদে বিনিয়োগের সুযোগ

ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড দিচ্ছে স্বল্পমেয়াদে বিনিয়োগের সুযোগ

স্বল্প মেয়াদে যুক্তিসম্মত আয় সৃষ্টির সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড। ইউটিআই সূত্রে জানা গেছে, এই ফান্ড ‘ডেট’ ও ‘মানিমার্কেটে’র বিভিন্নমুখী নানা পোর্টফোলিয়োতে বিনিয়োগের কৌশল অবলম্বন করে চলে। ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড প্রাথমিকভাবে বিনিয়োগ করে কমার্সিয়াল পেপার্স, ডিপোজিট সার্টিফিকেট ও স্বল্পমেয়াদী কর্পোরেট বন্ডে, সেইসঙ্গে গভর্নমেন্ট সিকিউরিটিজেও। সকলের আশানুযায়ী সম্প্রতি আর্থিক নীতির ঘোষণাকালে এমপিসি সর্বসম্মতিতে ‘অ্যাকোমোডেটিভ স্ট্যান্স’ বজায় রাখতে ও রেপো রেট ৪.০০ শতাংশে রাখার পক্ষে ভোট দিয়েছে। গভর্নরও ঘোষণা করেছেন, জি-এসএপি’র থার্ড ট্র্যান্স এসডিএল ক্রয় করবে। ভবিষ্যতে জি-এসএপি’তে এসডিএল-এর অন্তর্ভুক্তি এসডিএল-এর প্রসারে লাগাম দেবে। গভর্নর আরও ঘোষণা করেছেন, ২০২২ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জি-এসএপি ২.০ হবে ১.২০ লক্ষ-কোটি টাকা,…
Read More
শিল্পপতি আম্বানির বাড়ির বিস্ফোরক ঘটনায় গ্রেফতার আরও এক

শিল্পপতি আম্বানির বাড়ির বিস্ফোরক ঘটনায় গ্রেফতার আরও এক

শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক সমেত একটি গাড়ি উদ্ধার হয় বেশ কয়েয় মাস আগে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেশজুড়ে। বিস্ফোরক-সহ গাড়ি রাখার ঘটনায় গ্রেফতার আরও এক। মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলা মামলায় এনকাউন্টার স্পেশ্যালিস্ট প্রদীপ শর্মাকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা। এনকাউন্টার স্পেশালিষ্ট হিসেবে অপরাধ জগতে ‘কুখ্যাতি’ ছিল তাঁর। তাঁর মুম্বইয়ের বাড়িতে অভিযান চালানোর পরই শিব সেনা নেতা তথা মুম্বই পুলিশের প্রাক্তন অফিসার শর্মাকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই ষড়যন্ত্রের নেপথ্যে আরও বেশ কয়েকজন রাঘব বোয়াল রয়েছেন বলেও মনে করছেন গোয়েন্দারা। প্রদীপ শর্মাকে জেরা করে সেই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে…
Read More
কোভিড-১৯ রুখতে ইএসএল-এর উদ্যোগ

কোভিড-১৯ রুখতে ইএসএল-এর উদ্যোগ

কোভিড-১৯ অতিমারির সেকেন্ড ওয়েভ রোখার কাজে ঝাড়খন্ড সরকারের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে ইএসএল স্টিল উদ্যোগী ভূমিকা নিয়েছে। সম্প্রতি, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ১০০ বেডের বেদান্ত কোভিড কেয়ার ফিল্ড হসপিটালের উদ্বোধন করেছেন। এই হাসপাতালটি বোকারোর সদর হাসপাতালের এক্সটেনশন হিসেবে কাজ করবে। অতিমারি চলাকালীন ইএসএল স্টিল প্রায় ৫০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। তারই সঙ্গে, প্রায় ৫০০ মেট্রিক টন লিকুইড মেডিক্যাল অক্সিজেন দেওয়া হয়েছে ঝাড়খন্ড, বিহার ও পাঞ্জাবকে। ২০২০ সালে, ইএসএল ৮০,১০০ জন মানুষের জন্য ফুড, রিফ্রেশমেন্ট ও ড্রাই রেশন বিতরণ করেছে। কোম্পানির তরফে বোকারোর চন্দনকিয়ারিতে সিএসই হসপিটালে লাইফ-সেভিং ইকুপমেন্টস দেওয়া হয়েছে এবং ২০টি গ্রামে কোভিড সচেতনতা ও প্রতিরোধ সংক্রান্ত প্রচার অভিযান চালানো…
Read More
পরিস্থিতি শিথিল হতেই খুলতে চলছে পুরীর মহাপ্রভুর মন্দির

পরিস্থিতি শিথিল হতেই খুলতে চলছে পুরীর মহাপ্রভুর মন্দির

করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ বিপর্যস্ত হয়ে পড়ে। লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় একাধিক তীর্থস্থান। এই পরিস্থিতিতেই দীর্ঘ সময় ধরেই বন্ধ ছিল পুরীর মন্দির। এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলতে চলেছে পুরীর মন্দির। উলটো রথ কাটলে ২৬ জুলাইয়ের পর পারে এই মর্মে ওড়িশা সরকারের কাছে প্রস্তাব পাঠাল পুরীর মন্দির কর্তৃপক্ষ। তবে তখনও মন্দিরে প্রবেশ করার সময় ভক্তদের বেশকিছু কোভিডবিধি মানতে হতে পারে। আপাতত ওড়িশায় ভিনরাজ্যের বাসিন্দারা প্রবেশ করুন এটা চাইছেন না সে জেলার প্রশাসকরা। মন্দির প্রশাসকমণ্ডলী সূত্রে খবর, যাঁদের কোভিড টিকার দুটি ডোজ নেওয়া হয়েছে, তাঁদের টিকার সার্টিফিকেট দেখে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতে পারে। ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকলেও ভিতরে…
Read More
বিশ্বের তৃতীয় বৃহত্তম হিরে পাওয়া গেল দক্ষিণ আফ্রিকায়

বিশ্বের তৃতীয় বৃহত্তম হিরে পাওয়া গেল দক্ষিণ আফ্রিকায়

২২০ গ্রাম ওজনের একখানি হিরে পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। বিশেষজ্ঞদের অনুমান, ওজনের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম। ১০৯৮ ক্যারেটের হিরেটি বৎসওয়ানার একটি খনি থেকে বার করা হয়েছে সম্প্রতি। সংস্থার তরফে জানানো হয়েছে, বৎসওয়ানায় উদ্ধার হওয়া হিরেটি সংস্থার ৫০ বছরের ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় আর মূল্যবান রত্ন। যদিও এই হিরের দাম কত হতে পারে, তা এখনও ঠিক করে উঠতে পারেনি সংস্থাটি। হিরেটির নামকরণও করা হয়নি এখনও। বৎসওয়ানার সরকার এবং একটি বেসরকারি সংস্থার মিলিত মালিকানার এই সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর লিনেট আর্মস্ট্রং জানিয়েছেন, হিরেটি সরকারি ভাবে বিক্রি করা হবে না কি ওই বেসরকারি সংস্থার মাধ্যমে বাজারে আনা হবে, তা এখনও ঠিক হয়নি।…
Read More
মহাকাশ স্টেশনে নভশ্চরদের নিয়ে যাওয়ার জন্য রওনা দিল চিনা রকেট

মহাকাশ স্টেশনে নভশ্চরদের নিয়ে যাওয়ার জন্য রওনা দিল চিনা রকেট

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভশ্চরদের নিয়ে যাওয়ার জন্য রওনা দিল চিনের রকেট। মহাকাশ স্টেশনে মানুষ পাঠানোর জন্য এটাই ছিল চিনের প্রথম উদ্যোগ। তা সফল হলে মহাকাশ গবেষণার প্রতিযোগিতায় যুগান্তকারী পদক্ষেপ হবে। চিনের সরকারি চ্যানেলে এই উৎক্ষেপন সরাসরি সম্প্রচারও করা হয়েছে। চিনের গোবি মরুভূমির জিউকুয়াং উৎক্ষেপণ কেন্দ্র থেকে বেজিংয়ের সময় সকাল ৯টা ২২ মিনিট অর্থাৎ ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫২ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছিল রকেটটি। সেই মহাকাশযানে ছিলেন ৩ জন নভশ্চর। তাঁরা হলেন নিয়ে হাইশেং, লিউ বোমিং এবং তাং হোংবো। ওই তিন নভশ্চরকে শুভেচ্ছাও জানিয়েছেন পরিবারের লোক এবং সহকর্মীরা। এই যাত্রার সাফল্য কামনা করে সকলে মিলে সে দেশের দেশাত্মবোধক গানও গেয়েছেন।…
Read More
প্রথম জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে মৃত্যু জামাইয়ের

প্রথম জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে মৃত্যু জামাইয়ের

জামাই ষষ্ঠীতে প্রথম শ্বশুরবাড়ি এসে মৃত্যু হলো এক জামাইয়ের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সংশ্লিষ্ট এলাকার নিমাই দেবনাথের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে আসে ময়নাগুড়ি ব্লকের মধ্য খাগড়া বাড়ি এলাকার বছর ৩০ এর মিঠুন সরকার নামে মেয়ের জামাই। রাতে খাওয়া দাওয়ার পর হটাৎ পেটের সমস্যা তৈরি হয়। দুই তিন বার পায়খানা করার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয় চিকিৎসকের কাছ থেকে গ্যাসের ট্যাবলেট এনে খাওয়ানোর পর কিছুটা সুস্থ অনুভব করে বলে খবর। বৃহস্পতিবার ভোরবেলা ফের অসুস্থ অনুভব করায় তাকে সকালে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে…
Read More