editor

11195 Posts
মালদায় শোরুম খুললো ফিনেস্তা

মালদায় শোরুম খুললো ফিনেস্তা

রিটেল ব্যবসার প্রসার ঘটিয়ে মালদায় একটি নতুন শোরুম চালু করল ভারতের বৃহত্তম উইন্ডোজ ও ডোরস ব্র্যান্ড ফিনেস্তা তাদের। ফিনেস্তার এই এক্সক্লুসিভ শোরুমটি খোলা হয়েছে মালদার রবীন্দ্র অ্যাভিনিউয়ের গায়ত্রী ম্যানশনের ফার্স্ট ফ্লোরে জেপিএস ফ্রেমিংয়ে। এই শোরুমে পাওয়া যাবে বেস্ট-ইন-ক্লাস অ্যালুমিনিয়াম উইন্ডো, ইউপিভিসি উইন্ডো ও ডোর এবং ইন্টারনাল ও ডিজাইনার ডোর। মালদায় নতুন শোরুমটি খোলার মধ্য দিয়ে ফিনেস্তা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা এনে দিল। আশা করা হচ্ছে, অ্যালুমিনিয়াম উইন্ডো ও ডোর, ইউপিভিসি উইন্ডো ও ডোরের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফিনেস্তা দেশে তাদের মার্কেট শেয়ার আরও বৃদ্ধি করতে ও লিডারশিপ পোজিশন ধরে রাখতে সক্ষম হবে। মালদার ফিনেস্তার শোরুমটি উদ্বোধনের মধ্য দিয়ে দেশে ৩৫০টিরও…
Read More
বেদিক্স আয়ুর্বেদিক স্কিনকেয়ার রেঞ্জ

বেদিক্স আয়ুর্বেদিক স্কিনকেয়ার রেঞ্জ

ভারতের আঞ্চলিক বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়ে চলেছে বিশ্বের প্রথম কাস্টমাইজড মডার্ন আয়ুর্বেদিক লাইফস্টাইল অ্যান্ড ওয়েলনেস ব্র্যান্ড ‘বেদিক্স’। সেইসঙ্গে, বেদিক্স ‘টুইন-মার্কেটিং স্ট্রাটেজি’ নিয়ে একইসঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের দিকে নজর নিবদ্ধ রেখেছে। হায়দ্রাবাদ-ভিত্তিক কাস্টমাইজড আয়ুর্বেদ বিউটি স্টার্ট-আপ বেদিক্স এআই ও আয়ুর্বেদের শক্তি নিয়ে চলেছে, যাতে স্কিন ও হেয়ারের সমস্যায় সর্বাধিক সুবিধা প্রদান করা যায়। এই টেক বিউটি ব্র্যান্ড হল হায়দ্রাবাদের বৃহত্তম কনজিউমার টেক স্টার্ট-আপগুলির অন্যতম এবং লঞ্চের ৩ বছরের মধ্যে ক্যাটাগরি লিডারে পরিণত হতে পেরেছে। ভারতের বিউটি মার্কেটে নিজস্ব স্থান করে নিয়েছে বেদিক্স। তারা স্কিনকেয়ার রেঞ্জ লঞ্চ করেছিল ২০২০ সালে। লঞ্চের পর থেকে ১ মিলিয়নেরও বেশি অর্ডার…
Read More
ডেলহিভারিতে স্পটন

ডেলহিভারিতে স্পটন

ব্যাঙ্গালোর-ভিত্তিক স্পটন লজিস্টিক্স-কে (Spoton Logistics) অধিগ্রহণ করল ভারতের অগ্রণী এন্ড-টু-এন্ড লজিস্টিক্স ও সাপ্লাই চেইন সার্ভিসেস কোম্পানি ডেলহিভারি (Delhivery)। ডেলহিভারির বর্তমান বি-টু-বি (B2B) ক্যাপাবিলিটি আরও মজবুত হল এই অধিগ্রহণের ফলে। প্রসঙ্গত, সামারা ক্যাপিটাল ও এক্সপোটেনশিয়া একযোগে আইইপি’র কাছ থেকে স্পটন অধিগ্রহণ করেছিল ২০১৮ সালে। এবার এই লেনদেনের ফলে তারা নগদ অর্থের বিনিময়ে এথেকে বেরিয়ে এলো। স্পটন হস্তান্তরের ক্ষেত্রে ডেলহিভারির ফিনান্সিয়াল অ্যাডভাইসরের ভূমিকায় ছিল কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি ও লিগ্যাল অ্যাডভাইসর হিসেবে ছিল অমরচাঁদ মঙ্গলদাস অ্যান্ড কোং।
Read More
মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের ৭৫ টি ফ্র্যাঞ্চাইজি স্টোর চালু

মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের ৭৫ টি ফ্র্যাঞ্চাইজি স্টোর চালু

ভারতের শীর্ষ মাল্টি-ব্র্যান্ড প্রি-মালিকানাধীন গাড়ি খুচরা বিক্রেতা মাহিন্দ্রা ফার্স্ট চয়েস হুইলস লিমিটেড (MFCWL) ভারতের টিয়ার I/II/III শহরে ৭৫ টি নতুন অত্যাধুনিক ফ্র্যাঞ্চাইজি স্টোর চালু করল। এই নতুন স্টোরগুলির সংযোজন এমএফসিডব্লিউএল এর বাজার কে শক্তিশালী করেছে। এমএফসিডব্লিউএল-এর এখন ভারতে ১১০০ টিরও বেশি স্টোরের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। নতুন চালু হওয়া দোকানটি হল নলবাড়ির মহাবীর এন্টারপ্রাইজ। এই নতুন মাহিন্দ্রা ফার্স্ট চয়েস স্টোরটি এমএফসিডব্লিউএল ব্র্যান্ডের প্রতিনিধিত্বকারী সমস্ত সুবিধা এবং পরিষেবা সরবরাহ করবে, যার মধ্যে রয়েছে প্রত্যয়িত ব্যবহৃত গাড়ি বিক্রয়, মাহিন্দ্রা প্রত্যয়িত ব্যবহৃত গাড়ির ওয়ারেন্টি, সহজ অর্থ, ঝামেলা মুক্ত আরটিও স্থানান্তর এবং গ্রাহকের সেরা অভিজ্ঞতা।
Read More
বক্সার লভলীনাকে সংবর্ধনা জানাল ওএনজিসি

বক্সার লভলীনাকে সংবর্ধনা জানাল ওএনজিসি

টোকিও অলিম্পিকে দুর্দান্ত সাফল্যের জন্য ভারতের বক্সিং স্টার লভলীনা বরগোহাঁইকে সংবর্ধনা জানালো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। অলিম্পিকের ব্রোঞ্জ মেডালিস্ট লভলীনার ইচ্ছাপূরণের জন্য ওএনজিসি তাকে একটি ‘পার্সোনাল জিমন্যাসিয়াম’ তৈরি করে দেবে তার জয়ের স্বীকৃতি হিসেবে। লভলীনা ভারতের তৃতীয় বক্সার যিনি অলিম্পিকসে মেডেল জিতেছেন। তার নাম ইতিহাসে স্থান পাবে ভারতের সর্বকালের অন্যতম অলিম্পিয়ান ও বক্সার হিসেবে। ওএনজিসি’র এক্সিকিউটিভ ডিরেক্টর (আসাম অ্যান্ড আসাম আরাকান বেসিন, জোরহাট) সুষমা রাওয়াত জানান, তারা লভলীনার সাফল্যে গর্বিত। তার জয় সকলকে লক্ষ্য অর্জনের প্রেরণা জোগাবে। স্বীকৃতির স্মারক হিসেবে তার ইচ্ছানুসারে তাকে একটি ব্যক্তিগত জিমন্যাসিয়াম তৈরি করে দেবে ওএনজিসি, যাতে তিনি বাড়িতে থেকেই ভালভাবে অনুশীলন করতে…
Read More
‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’

‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’

 ভারতের দ্রুত-বৃদ্ধিশীল ফান্ড হাউসগুলির অন্যতম অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের তরফে হাজির করা হল তাদের নতুন ফান্ড - ‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’। এই নিউ ফান্ড অফার (এনএফও) শুরু হচ্ছে ৩০ অগাস্ট (সোমবার)। নতুন ফান্ডটি ‘লং-টার্ম ওয়েলথ ক্রিয়েশন সলিউশন’ প্রদান করবে এবং নিফটি ইন্ডিয়া কনজাম্পশন ইনডেক্স স্টকে বিনিয়োগ করবে ফেরতলাভের দিকে লক্ষ্য রেখে। এনএফও লঞ্চ্‌ প্রসঙ্গে অ্যাক্সিস এএমসি-র এমডি ও সিইও চন্দ্রেশ নিগম জানান, তারা বিশ্বাস করেন ‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’ বিনিয়োগকারীদের কাছে গ্রহণীয় হবে এক ‘স্টেডি’ ও ‘কন্টিনিউড লং-টার্ম গ্রোথ’ অর্জনের উত্তম উপায় হিসেবে।
Read More
নিসান ইন্ডিয়া তামিলনাড়ু এসডিএমএ এবং সিএম ত্রাণ তহবিলে ৬.৫ কোটি টাকা অনুদান দিয়েছে

নিসান ইন্ডিয়া তামিলনাড়ু এসডিএমএ এবং সিএম ত্রাণ তহবিলে ৬.৫ কোটি টাকা অনুদান দিয়েছে

নিসান ইন্ডিয়া স্থানীয় সম্প্রদায়ের জন্য ৬.৫ কোটি টাকা অনুদান দিয়েছে, তামিলনাড়ু এসডিএমএ, তামিলনাড়ু সিএম ত্রাণ তহবিল এবং এনজিও এবং হাসপাতালগুলিতে কোভিড -১৯ ত্রাণ সরঞ্জামগুলিতে নগদ অবদান রেখেছে। উপরন্তু, নিসান রেনল্ট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পিএম কেয়ার্স ফান্ডে ১ কোটি টাকার দান করেছে, যার ফলে মোট পরিমাণ ৭.৫ কোটি টাকা হয়েছে। গত কয়েক মাস ধরে, এবং কোভিড -১৯ -এর দ্বিতীয় তরঙ্গ শুরুর সাথে ত্রাণ সরঞ্জাম সহায়তার অংশ হিসাবে, নিসান ইন্ডিয়া এন ৯৫ মাস্ক, পিপিই কিট, অক্সিজেন কনসেন্ট্রেটর, পোর্টেবল ইসিজি মেশিন, এক্স-রে মেশিন বিতরণ করেছে। দিল্লি এনসিআর এবং চেন্নাইতে পালস অক্সিমিটার এবং নজাল অক্সিজেন মেশিন, উপরন্তু, ওয়ার্ল্ড কমিউনিটি সার্ভিস সেন্টারের সাথে অংশীদারিত্ব করে, আরএনএআইপিএল…
Read More
স্মার্ট টিভির জন্য কুলিটা ওএস

স্মার্ট টিভির জন্য কুলিটা ওএস

স্মার্ট টিভি, সিস্টেম আর-অ্যান্ড-ডি ও কনটেন্ট অপারেটিং সিস্টেমের লিডিং প্রোভাইডার কুচা লঞ্চ্‌ করল তাদের ব্র্যান্ডের প্রথম সেলফ-ডেভেলপড স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম (ওএস) – কুলিটা ওএস। প্রাথমিক পর্যায়ে এটি পাওয়া যাবে সাউথ-ইস্ট এশিয়ার ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে। কুলিটা ওএস একটি লাইট ওয়েব ওএস, যা তৈরি হয়েছে লাইনাক্স কার্নেল ভিত্তিতে। লাইটার, স্মুথার ও কনভিনিয়েন্ট স্মার্ট টিভি এক্সপিরিয়েন্স প্রদানের জন্য কুলিটা ওএস ১.০-তে রয়েছে একাধিক এন্টারটেনমেন্ট অপশন ও অ্যাপ্লিকেশন। কুচার টেকনোলজি সমৃদ্ধ এক্সক্লুসিভ সিসি কাস্ট থাকায় ইউজাররা কোনও কনটেন্টকে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে টিভি স্ক্রিনে নিতে পারেন। এজন্য কোনও ইন্টারনেট বা ওয়াই-ফাই কানেকশন প্রয়োজন হবেনা, শুধু টিভি থেকে লোকাল এরিয়া নেটওয়ার্কের (ল্যান) সঙ্গে…
Read More
অ্যামাজনের প্রথম ক্যারিয়ার ডে

অ্যামাজনের প্রথম ক্যারিয়ার ডে

আগামী ১৬ সেপ্টেম্বর ভারতে প্রথম ক্যারিয়ার ডে পালনে উদ্যোগী হয়েছে অ্যামাজন। এই ভার্চুয়াল ও ইন্টারঅ্যাক্টিভ ইভেন্টে অ্যামাজনের কর্মকর্তা ও কর্মীরা একযোগে জানাবেন অ্যামাজন কীভাবে একটি সুন্দর কর্মস্থল হয়ে উঠেছে এবং এখানে কাজের অভিজ্ঞতা কেমন। অ্যামাজন জানিয়েছে তারা এখন দেশের ৩৫টি শহরে ৮০০০-এরও বেশী প্রত্যক্ষ কর্মসংস্থানের জন্য নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। ক্যারিয়ার ডে উপলক্ষে অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসসি তাঁর নিজের ক্যারিয়ার এক্সপিরিয়েন্স জানাবেন ও কর্মপ্রার্থীদের পরামর্শ দেবেন। উদ্বোধনী ভাষণ দেবেন অ্যামাজনের গ্লোবাল সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও অ্যামাজন ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত আগরওয়াল। প্যানেল ডিসকাসনে অংশ নেবেন রাঘব রাও (অ্যামাজনের ভাইস-প্রেসিডেন্ট ফাইন্যান্স ও ইন্ডিয়া সিএফও), পুণীত চান্দক (প্রেসিডেন্ট, কমার্সিয়াল বিজনেস, এডব্লুএস ইন্ডিয়া অ্যান্ড সাউথ…
Read More
আবারও বিনোদনের পর্দায় ফিরছেন মিঠুনদা

আবারও বিনোদনের পর্দায় ফিরছেন মিঠুনদা

দীর্ঘ সময়ের বিরতি। দীর্ঘ ছ সাত বছরের বিরতির পর আবার বিনোদনের রুপোলি পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে এবার এই দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন ভিন্ন স্বাদে ভিন্ন রূপে। সত্তরের কোটায় এসে টিভি সিরিয়ালে হাজির হচ্ছেন মিঠুন। বিভিন্ন ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে ছোটপর্দায় এর আগে হাজির হলেও কোনওদিন ধারাবাহিকে দেখা যায়নি 'বলিউডের দাদা'-কে। স্টার প্লাসের নতুন ধারাবাহিক 'চিকু কী মাম্মি দূর কী' সাম্প্রতিক প্রোমোতেও হাজির হয়েছেন মিঠুন দা। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।    তবে ধারাবাহিকের কতটা অংশ জুড়ে এই তারকা থাকবেন সে খবর জানান যায়নি এখনও। 'চিকু কী মাম্মি দূর কী' ধারাবাহিকের মূল চরিত্রে রয়েছে…
Read More
আজ ঘোষিত হতে পারে আফগানের নতুন সরকার

আজ ঘোষিত হতে পারে আফগানের নতুন সরকার

তালিবানদের দখলে এসছে গোটা দেশ আফগানিস্তান। এবার অপেক্ষা দেশে সরকার গঠনের। গোটা বিশ্ব তাকিয়ে আছে, কি কি হতে চলেছে সরকার গঠনে। জুম্মাবারে প্রার্থনা সেরে দেশে সরকার গঠন করতে চলেছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের নতুন সরকার। ১৫ অগাস্ট কাবুল দখলের পর তালিবান আফগানিস্তানকে নিজের দখলে রেখেছে। ইসলামিক জঙ্গি গোষ্ঠী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তাদের বিজয় ধ্বজা উড়িয়েছে। আফগানিস্তানের তখতে পুরোপুরিভাবে বসেছে তালিবান। তাদের দাবি, গত কয়েক দশকের লড়াইয়ের পর সে দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা হবে। গত দু’সপ্তাহ ধরে আফগানিস্তানে তালিবানের রাজত্ব চলছে। তাঁরা। আর বিলম্ব নয়। শুক্রবারই গঠিত হবে মার্কিন সেনা হঠতেই নতুন সরকারের ঘোষণা ছিল কেবল…
Read More
স্বামীর ঘর ছেড়ে বেরনোর সিদ্ধান্ত অভিনেত্রীর

স্বামীর ঘর ছেড়ে বেরনোর সিদ্ধান্ত অভিনেত্রীর

পর্ন কাণ্ডে খবরের শিরোনামে জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। সম্প্রতি পর্ন কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ কুন্দ্রা। উঠে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল বলিউড অভিনেত্রী। পর্ন কাণ্ডে জড়িত স্বামীর সঙ্গে আর থাকতে চান না অভিনেত্রী। তাই সন্তানদের নিয়ে রাজ কুন্দ্রার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। রাজ কুন্দ্রার গ্রেপ্তারির জেরে শিল্পাকেও কম ঝামেলা পোহাতে হয়নি। তাঁর ও রাজের বাড়িতে-অফিসে একাধিক তল্লাশি চালিয়েছেন তদন্তকারী অফিসাররা। বাড়িতে তল্লাশি চলাকালীনই নাকি স্বামী রাজ কুন্দ্রার উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন শিল্পা। শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা নাকি জবাবদিহি করতে হয়েছে অভিনেত্রীকে। সেই সময় ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’ থেকেও…
Read More
পূর্বেই কি আঁচ করা গেছিল যে হস্তান্তর হতে চলেছে দেশ আফগানিস্তান

পূর্বেই কি আঁচ করা গেছিল যে হস্তান্তর হতে চলেছে দেশ আফগানিস্তান

খবরের শীর্ষস্থানে এখন আফগানিস্তান৷ নিত্য নতুন খবর প্রকাশ্যে আসছে তালিবান গোষ্ঠী অধীনস্ত দেশের৷ পাক জঙ্গিদের মদতে তালিবান যে আফগানিস্তানে ফের শক্তি বাড়ানোর চেষ্টা করছে, তার আগাম খবর ছিল৷ এই ঘটনা নিয়ে কথাও হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানির। প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন আফগান প্রেসিডেন্ট আফরফ গনি৷ ফাঁস হয়েছে সেই ফোনালাপ৷ ২৩ জুলাইয়ে ১৪ মিনিট ধরে কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার। ফাঁস হওয়া ওই বার্তালাপে গনিকে বলতে শোনা যায়, ‘‘তালিবানদের সমর্থন করতে হাজার হাজার জঙ্গি পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকছে৷’’ বাইডেন জানতে চান, ‘‘সংখ্যায় কত?’’ জবাবে গনি বলেন,…
Read More
গো হত্যা রুখতে নতুন নিয়মের সুপারিশ

গো হত্যা রুখতে নতুন নিয়মের সুপারিশ

গো হত্যা রুখতে নয়া উদ্যোগ৷ বাঘ নয় বরং গরুকেই দেশের জাতীয় পশু হিসেবে মান্যতা দেওয়া হক। ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ গরু৷ সেইসঙ্গে গো-রক্ষা হোক হিন্দুদের মৌলিক অধিকার৷ এইরকমই সুপারিশ করেছে এলাহাবাদ হাইকোর্ট। একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই চাঞ্চল্যকর রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি শেখর কুমার যাদবের একক বেঞ্চ গো হত্যা সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমনই মত প্রকাশ করা হয়েছে বলে জানা দিয়েছে। হাইকোর্টের বিচারপতি বলেন, " মৌলিক অধিকার শুধুমাত্র গো-মাংস ভক্ষকদের নয়। যাঁরা গো-মাতার পূজা করে তাঁদেরও বিশেষ অধিকার থাকা উচিত।" তাঁর কথায়, ‘বেদ এবং মহাভারতের মতো পুরাণে গরুকে সামজের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে। এটাই ভারতের সংস্কৃতি৷ এর জন্যেই ভারত…
Read More