editor

10323 Posts
অভাবীদের মধ্যে রেশন বিলি করল এইচসিসিবি

অভাবীদের মধ্যে রেশন বিলি করল এইচসিসিবি

ভারতের অন্যতম অগ্রণী এফএমসিজি কোম্পানি এইচসিসিবি জলপাইগুড়ির রাণিনগরে অভাবী গ্রামবাসীদের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী বন্টন করল। এনজিও পার্টনার রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ নিধির সহায়তায় ও ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির (জলপাইগুড়ি) সহযোগিতায় এই কর্মসূচি রূপায়িত হয়। এইচসিসিবি’র দেশব্যাপী ‘কোভিড কেয়ার’ প্ল্যানের অঙ্গ এই উদ্যোগ। অক্সিজেন সরবরাহের সঙ্কট হ্রাস করতে এইচসিসিবি ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে অক্সিজেন কনসেন্ট্রেটর বিতরণ করছে। এছাড়া কোম্পানির তরফে দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর, আইসিইউ বেড, আইসিইউ সরঞ্জাম, বাইপাপ মেশিন ও অন্যান্য অত্যাবশ্যক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করছে এইচসিসিবি।
Read More
প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

শেষ জীবনযুদ্ধ। প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ দক্ষিণ কলকাতার বাসভবনে মৃত্যু হয় তাঁর। কিডনির অসুখে ভুগছিলেন কবি-পরিচালক। বিশিষ্ট পরিচালকের মৃত্যুতে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া।  দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাতাত্তর বছর বয়সি বিশিষ্ট কবি-পরিচালক। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সঙ্গে ছিল কিডনির সমস্যাও। ডায়ালিসিসও চলছিল তাঁর। বৃহস্পতিবারও তাঁর ডায়ালিসিস হওয়ার কথা ছিল। তবে তার আগে বুধবার রাতে কবি-পরিচালকের শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার সকালে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন তিনি। তাঁর স্ত্রী ঘুম থেকে ডাকতে যান। তবে কোনও সাড়াশব্দ না পেয়ে আঁতকে ওঠেন। সঙ্গে সঙ্গে চিকিৎসককে ডেকে পাঠান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যু সংবাদ জানান।  ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি পুরুলিয়ার…
Read More
হোয়াটসঅ্যাপে বুকিং করে টিকা নেওয়ার পরিষেবা বন্ধ করে দিচ্ছে কলকাতা পুরসভা

হোয়াটসঅ্যাপে বুকিং করে টিকা নেওয়ার পরিষেবা বন্ধ করে দিচ্ছে কলকাতা পুরসভা

আগামী সোমবার থেকে পুরসভার যে কোনও হেলথ সেন্টারে আধার কার্ড নিয়ে পৌঁছলেই বুকিং ছাড়াই করোনার টিকা পাবেন নাগরিকরা। ৪৫ ঊর্ধ্ব নাগরিকদের হোয়াটসঅ্যাপে বুকিং করে টিকা নেওয়ার পরিষেবা বন্ধ করে দিচ্ছে কলকাতা পুরসভা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং দুপুর দেড়টা থেকে বিকেল চারটে পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ মিলবে বলে বুধবার জানিয়েছেন কলকাতার পুরসভার মুখ্য প্রশাসক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রধানমন্ত্রী কেন্দ্রের হাতে সমস্ত মানুষকে টিকাকরণের দায়িত্ব নিয়ে নেওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যকে ভ্যাকসিন বিক্রি বন্ধ করে দিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি। বিকল্প ব্যবস্থা না করে একতরফা সিদ্ধান্তে ভ্যাকসিন সরবরাহ বন্ধ করায় কলকাতা পুরসভার টিকার স্টক এদিন শেষ…
Read More
সোনার দোকান থেকে মহিলার ব্যাগ কেটে টাকাসহ মোবাইল ফোন চুরি

সোনার দোকান থেকে মহিলার ব্যাগ কেটে টাকাসহ মোবাইল ফোন চুরি

সোনার দোকানে সোনা কিনতে এসে এক মহিলার ব্যাগ থেকে টাকাসহ মোবাইল ফোন চুরি হয়ে যায়। ঘটনার পরই ওই মহিলা ইংরেজবাজার থানায় বিষয়টি জানায়। পুলিশ সোনার দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে অভিযুক্ত চোরকে ইংরেজবাজার শহরের পুরাটুলি এলাকা থেকে ধরে ফেলে। বুধবার দুপুরে ইংরেজবাজার থানার পুলিশ ওই মহিলার হাতে টাকাসহ মোবাইল ফোন তুলে দেয়। জানা যায় ইংরেজবাজার থানার অমৃতি এলাকার বাসিন্দা সাবিনা খাতুন শহরের বি এস রোড এলাকার একটি সোনার দোকানে সোনা কিনতে যায়। হঠাৎই তার ব্যাগে চেইন কাটা দেখতে পায় এবং তার ব্যাট থেকে ১১ হাজার টাকা নগদ ও মোবাইল ফোন চুরি হয়ে যায়। বিষয়টি ইন্দিগো থানার পুলিশকে জানালে পুলিশ…
Read More
করোনার জাল রিপোর্ট তৈরি করার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার এক

করোনার জাল রিপোর্ট তৈরি করার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার এক

করোনা পরিস্থিতিতে এক চাঞ্চল্য কর ঘটনা সামনে এলো শহর শিলিগুড়িতে। কোভিড টেস্ট রিপোর্টের নামে জালিয়াতি শহরে। শিলিগুড়ি মাটিগাড়ার বাসিন্দা বিশাল দত্ত শিলিগুড়ির একটি ল্যাবে কাজ করতো। বেশ কিছুদিন আগেই সেখান থেকে বরখাস্ত করা হয় তাকে। কিন্তু তারপরও সেই ল্যাবের নাম করে মানুষের বাড়িতে গিয়ে করোনা স্যাম্পল কালেক্ট করে তারপর ক্যাফেতে বসে জাল রিপোর্ট বানিয়ে টাকা আদায় করত বলে অভিযোগ। এর পাশাপাশি আরো অভিযোগ শুধু করোনা নয় আরও নানান রকম রোগের জাল রিপোর্ট তৈরি করে টাকা আদায় করত অভিযুক্ত ব্যক্তি। মঙ্গলবার রাতে শিলিগুড়ি সেবক রোড এর এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে সেবক রোড থেকে অভিযুক্তকে আটক করে শিলিগুড়ি থানার অধীন পানিট্যাঙ্কি ফাঁড়ির…
Read More
বেসরকারি হাসপাতালগুলোতে কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিকের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র

বেসরকারি হাসপাতালগুলোতে কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিকের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র

সোমবার  দেশের টিকানীতিতে আমূল বদল করা হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দেশের সব নাগরিককেই বিনামূল্য়ে টিকা দেওয়া হবে। দেশে উৎপাদিত ৭৫ শতাংশ টিকা কিনবে কেন্দ্রীয় সরকার আর বাকি ২৫ শতাংশ দেশের বেসরকারি হাসপাতাল ও টিকা কেন্দ্রগুলি কিনবে। কোভিড টিকার দাম হিসাবে সর্বোচ্চ ১৫০ টাকা পরিষেবা কর হিসাবে নিতে পারে বেসরকারি হাসপাতালগুলি। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বেসরকারি হাসপাতালগুলির জন্য কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক ভি টিকার সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে কোভিশিল্ড টিকার দাম পড়বে ডোজ প্রতি ৭৮০ টাকা, কোভ্যাক্সিন টিকার দাম ১,৪১০ টাকা এবং স্পুটনিক ভি টিকার দাম…
Read More
ফরাসী রাষ্ট্রপতি চড় মারলেন এক ব্যক্তি

ফরাসী রাষ্ট্রপতি চড় মারলেন এক ব্যক্তি

ফ্রান্সের রাষ্ট্রপতি মঙ্গলবার দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ড্রোম অঞ্চলে জনগণের সঙ্গে আলাপচারিতা করছিলেন। সেই আলাপচারিতা চলাকালীন একজন তাঁকে চড় মারেন। মঙ্গলবার ফ্রান্সের বিএফএম টিভি ও আরএমসি রেডিও জানিয়েছে, এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কোভিডের পরে জীবন কী ভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, সে বিষয়ে কথা বলার জন্য ড্রোম অঞ্চলে যান ফ্রান্সের রাষ্ট্রপতি। জনগণের সঙ্গে আলাপচারিতার জন্য তিনি আসতেই রেলিংয়ের ওপার থেকে সবুজ টি-শার্ট পরা এক ব্যক্তি ‘ডাউন উইথ মাক্রোনিয়া’ বলে চিৎকার করেন। এর পর রাষ্ট্রপতির গালে চড় মারেন। এর পর দ্রুত ওই লোকটিকে রাষ্ট্রপতির নিরাপত্তা আধিকারিকরা ধরে ফেলেন। ইমানুয়েল ম্যাক্রনকে দূরে সরিয়ে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২জনকে…
Read More
‘সাফাইসাথী’দের পাশে এইচসিসিবি

‘সাফাইসাথী’দের পাশে এইচসিসিবি

এবছরের বিশ্ব পরিবেশ দিবসে ‘সাফাইসাথী’দের সাহায্যার্থে এগিয়ে এসেছে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি) ও ইউএনডিপি। ‘সাফাইসাথী’ হল সেইসব স্যানিটেশন ওয়ার্কার যারা অতিমারি চলাকালীন সময়েও প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের জন্য সংগ্রহ চালিয়ে সাহায্য করে চলেছেন। বিগত ৩ বছর ধরে দেশের ৩০টি স্থানে বিভিন্ন পার্টনার এজেন্সি ও লোকাল গভর্নমেন্ট বডি’র সহযোগিতায় এইচসিসিবি ও ইউএনডিপি যৌথভাবে ‘প্রোজেক্ট পৃথ্বী’ নামে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালাচ্ছে। ‘সাফাইসাথী’রা সেই প্রকল্পেরই কর্মীবাহিনী। অতিমারির সময়ে এইচসিসিবি ও ইউএনডিপি ১৭০০০ জন ‘সাফাইসাথী’-সহ ১০০০০০ মানুষের কাছে নানারকম অত্যাবশ্যক সামগ্রী যেমন সেফটি কিট, রেশন, স্বাস্থ্যসুরক্ষার সরঞ্জাম পৌঁছে দিয়েছে। হাইজিন ও সেফটি বিষয়ে ৩০টি শহরে মিউনিসিপ্যাল কমিশনার ও সিটি ইমপ্লিমেন্টিং পার্টনারদের সঙ্গে নিয়ে সচেতনতা অভিযানও চালিয়েছে এই দুই সংস্থা। …
Read More
নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যান

নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যান

নিসান ইন্ডিয়া নিয়ে এলো ‘নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যান’। এর মাধ্যমে নতুন নিসান ম্যাগনাইট, নিসান কিকস বা ডাটসুন রেডি-গো ক্রয় করা সহজতর হবে।  ‘ওরিক্স’-এর সঙ্গে যুক্ত হয়ে নিসান এই অভিনব সাবস্ক্রিপশন প্ল্যান এনেছে। এতে কোনও ‘হিডন কস্ট’ নেই। গ্রাহককে শুধু সাবস্ক্রিপশন প্ল্যানের গোড়ায় সামান্য ফেরৎযোগ্য সিকিউরিটি ডিপোজিট দিতে হবে এবং তারপর একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক ফী দিতে হবে, যার মেয়াদ পূর্বেই স্থির করে নেওয়া যাবে।  নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যানে রয়েছে জিরো ডাউন পেমেন্ট, জিরো সার্ভিস কস্ট, জিরো ইন্স্যুরেন্স কস্ট। এর আওতায় থাকছে ভেহিকেল ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন ফী, রোড ট্যাক্স, আরটিও এক্সপেন্স ও সকল মেইনটেন্যান্স কস্ট (শিডিউল্ড ও আনশিডিউল্ড রিপেয়ার, টায়ার ও ব্যাটারি…
Read More
অনেক তিক্ততার পর আবার নতুন করে সম্পর্কে ফিরতে চান রোশান

অনেক তিক্ততার পর আবার নতুন করে সম্পর্কে ফিরতে চান রোশান

আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা। আবার নতুন করে গড়তে পারে তাদের সম্পর্ক। নতুন মোড় নিতে পারে টলিগঞ্জের বহু আলোচিত দম্পতির গল্প। অনেক তিক্ততার পর আবারও নতুন করে সম্পর্ক জোড়া লাগতে মরিয়া হয়ে উঠছে রোশন সিং। স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ছাড়তে নারাজ রোশন। গত বছর অক্টোবর থেকে আলাদা রোশন-শ্রাবন্তী। নায়িকার তৃতীয় বিয়েও বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যাওয়া নিয়ে কম চর্চা হয়নি। এর মাঝেই জানা গেল, মন বদলেছে রোশনের। শ্রাবন্তীর সঙ্গে পুরোনো সব তিক্ততা ভুলে ফের সংসার পাততে চান তিনি। ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ অর্থাত্ বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় মামলা করেছেন রোশন সিং। তারকা পত্নীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না রোশন নিজেদের সম্পর্কে…
Read More
মজবুত হল ভি বিজনেসের সিকিউরিটি পোর্টফোলিয়ো

মজবুত হল ভি বিজনেসের সিকিউরিটি পোর্টফোলিয়ো

গ্রাহকদের ব্যবসায়িক ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ভোডাফোন আইডিয়া লিমিটেডের ‘এন্টারপ্রাইজ আর্ম’ ভি বিজনেস লঞ্চ্‌ করল ভি ক্লাউড ফায়ারওয়াল। ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে নিশ্চয়তা দেবে এই ক্লাউড-ভিত্তিক সিকিউরিটি সলিউশন। এজন্য ভি বিজনেস যুক্ত হয়েছে অগ্রণী সিকিউরিটি টেকনোলজি প্রোভাইডার ‘ফার্স্টওয়েভ ক্লাউড টেকনোলজি’র সঙ্গে। এই ফায়ারওয়াল সলিউশনের পেছনে রয়েছে ‘পালো অল্টো নেটওয়ার্কস ভিএম-সিরিজ ভার্চুয়াল নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল টেকনোলজি’। ভি ক্লাউড ফায়ারওয়ালের সঙ্গে রয়েছে নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল ফিচার্স। এই সাশ্রয়ী, ফ্লেক্সিবল ও নেটওয়ার্ক-ভিত্তিক ভি ক্লাউড ফায়ারওয়াল ব্যবহার করা যাবে বিএফএসআই, হেলথকেয়ার, ম্যানুফ্যাকচারিং, রিটেল, ট্রাভেল, লজিস্টিক্স, রিয়াল এস্টেট, এনবিএফসি, এডুকেশন ইত্যাদি ক্ষেত্রে – সর্বোত্তম সিকিউরিটির জন্য।
Read More
ডেটলের নতুন ক্যাম্পেন #ডেটলস্যাল্যুটস

ডেটলের নতুন ক্যাম্পেন #ডেটলস্যাল্যুটস

এই প্রথমবার ডেটল কোভিড-যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে নিজস্ব আইকনিক লোগোতে পরিবর্তন ঘটিয়ে একজন কোভিড-যোদ্ধার ছবি ও তাঁর প্রেরণাদায়ক কাহিনী তুলে ধরলো। ভারতের সর্বাধিক বিশ্বাসযোগ্য জার্ম প্রোটেকশন ব্র্যান্ড ডেটল একটি নতুন ক্যাম্পেন শুরু করেছে - #ডেটলস্যাল্যুটস। জুনের তৃতীয় সপ্তাহ থেকে ৪ মিলিয়ন #ডেটলস্যাল্যুটস প্যাক পাওয়া যাবে ই-কমার্স চ্যানেলগুলি ও ৫০০,০০০ স্টোর্স থেকে। কোভিড-১৯’এর দ্বিতীয় ঢেউ জোরদার হয়ে উঠলে কলকাতার এক ছাত্র আকাশ সরকার (২৩) তাঁর ১৪ দিনের নিভৃতবাস চলাকালীন চ্যালেঞ্জের সঙ্গে সারমেয়দের রক্ষায় এগিয়ে আসেন। তাঁর নিজের পোষ্য সারমেয়টির নাম স্যান্ডি। সোস্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে তিনি পথকুকুর এবং বাড়ির পোষা কুকুরদের দেখভাল করার ইচ্ছা প্রকাশ করেন। একসপ্তাহের মধ্যে তিনি ৫টি…
Read More
আইসিআইসিআই প্রু লাইফের সর্বাধিক বোনাস

আইসিআইসিআই প্রু লাইফের সর্বাধিক বোনাস

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স ২০২১ অর্থবর্ষে ৮৬৭ কোটি টাকার বার্ষিক বোনাস দিচ্ছে পলিসিহোল্ডারদের। এত বেশি অঙ্কের বোনাস দেওয়া হচ্ছে এই প্রথম এবং এর পরিমাণ বিগত অর্থবর্ষের থেকে ১০% বেশি। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত যোগ্যতাসম্পন্ন সকল পলিসিহোল্ডার এই বোনাস পাবেন। এবার নিয়ে পরপর ১৫ বছর ধরে কোম্পানি বোনাস প্রদান করে আসছে। এবারে বোনাসের ফলে ৯.৮ লক্ষ পলিসিহোল্ডার উপকৃত হবেন। কোম্পানির ইতিহাসে এত বেশি টাকার বোনাস এই প্রথম বলে জানান আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এন এস কান্নান।
Read More
মালদায় মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ছেলে

মালদায় মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ছেলে

প্রকাশ্য রাস্তায় ছিনতাইকারীদের হামলায় আক্রান্ত হলেন মা ও ছেলে। ছিনতাইকারীদের হাতে থেকে মায়ের সম্মান বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছেলে। দুজনেরই চিকিৎসা করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরে বাহান্ন বিঘা এলাকায়। এই ঘটনার পর মঙ্গলবার সকালে আক্রান্ত ওই মহিলা ছেলেকে নিয়ে ইংরেজবাজার থানায় এসে ছিনতাইকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম দীপ্তি কর্মকার (৪৫) এবং তার ছেলে রমেন কর্মকার (১৮)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রমেন কর্মকার। সে সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতী তার…
Read More