editor

11195 Posts
আফগানিস্তানে পুলিশ আধিকারিককে নির্মমভাবে হত্যা তালিবানের

আফগানিস্তানে পুলিশ আধিকারিককে নির্মমভাবে হত্যা তালিবানের

আফগানিস্তানে তালিবানের বর্বরোচিত আচরণের একের পর এক ঘটনা দেখা যাচ্ছে। বিরোধীদের ক্ষমা করে দেওয়া, সবাইকে নিয়ে চলার কথা বলার পরেও হেরাতের কাছে বাদঘিস প্রদেশের পুলিশ বিভাগের প্রধান জেনারেল হাজি মোল্লা আচাকজাইকে নির্মমভাবে হত্যা করল তালিবান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই হত্যাকাণ্ডের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাত ও চোখ বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওই পুলিশ আধিকারিককে। তারপর তাঁকে গুলি করে হত্যা করা হচ্ছে। আফগানিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, তুর্কমেনিস্তান সীমান্তের কাছে বাদঘিস প্রদেশ এখন তালিবানের দখলে। গত সপ্তাহে ওই প্রদেশটিও দখল করে নেয় তালিবান। এরপর থেকে শুরু হয় অত্যাচার। জেনারেল হাজি মোল্লা আচাকজাইকে বন্দি করা হয়। এরপর তাঁকে হত্যা করা হয়।…
Read More
বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না সংগঠনগুলিকে কড়া হুঁশিয়ারি পরিবহণ দফতরের

বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না সংগঠনগুলিকে কড়া হুঁশিয়ারি পরিবহণ দফতরের

বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না বলে বাস সংগঠনগুলিকে চিঠি দিয়ে জানাল পরিবহণ দফতর। এমনকী, অতিরিক্ত ভাড়া নিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে চিঠিতে। করোনা বিধি-নিষেধের মধ্যে রাস্তায় নেমেছে হাতে গোণা বেসরকারি বাস। ভাড়া বাড়ানোর দাবিতে অনড় বাস মালিক সংগঠনগুলি। ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অনড় সরকারও। বাস ভাড়া নিয়ে যখন সমাধানসূত্র অধরা, তখন বিভিন্ন রুটে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।  প্রশাসন সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ সামনে আসছিল। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিল রাজ্য সরকার। এদিন চিঠি দিয়ে অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির তরফে বাস সংগঠনগুলিকে দেওয়া চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, কোনওভাবেই এখন অতিরিক্ত…
Read More
‘ভাঙনের শক্তি দীর্ঘস্থায়ী হয় না’, তালিবানকে বার্তা মোদীর

‘ভাঙনের শক্তি দীর্ঘস্থায়ী হয় না’, তালিবানকে বার্তা মোদীর

আফগানিস্তান ইস্যুতে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টুইট বার্তা দিয়ে মোদী বলেন, ‘ভাঙনের শক্তি কখনওই দীর্ঘস্থায়ী হতে পারে না। আতঙ্ককে ভিত্তি করে তৈরি হওয়া সাম্রাজ্য একদিন না একদিন ধসে পড়বেই। ওই ধরনের শক্তি কখনওই স্থায়ী হতে পারে না। কিছুদিন রাজত্ব করলেও, তার অবসান হবেই’। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে যাঁরা US এবং NATO যোদ্ধাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন তাঁদের দ্বারে পৌঁছচ্ছে তালিবান। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে তালিবান সংগঠন। তাঁরা জানিয়েছে, ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ করছেন না তালিবান যোদ্ধারা। এই অবস্থায় নরেন্দ্র মোদীর টুইট বেশ গুরুত্বপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল। মোদী সরকার যে বর্তমান তালিবান প্রশাসনকে কোনওভাবেই সমর্থন করছে না, তা…
Read More
এবার থেকে হাসপাতালেও বসবেন মুখ্যমন্ত্রী

এবার থেকে হাসপাতালেও বসবেন মুখ্যমন্ত্রী

সামনেই আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এই ঢেউ থেকে বঙ্গবাসীকে সব রকম ভাবে রক্ষা করতে চান রাজ্য সরকার। এই উদ্যোগেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী নিজে। পরিস্থিতির খতিয়ান শুরু করেন শহরের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম পরিদর্শন করে। এ দিন প্রায় চার ঘণ্টা এসএসকেএমে ছিলেন তিনি। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা এবং টাটা মেডিক্যালের সঙ্গে হাত মিলিয়ে তৈরি হতে চলা ক্যান্সার কেয়ার সেন্টার নিয়েও খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, এসএসকেএমের অধিকর্তা এবং সিনিয়র চিকিৎসকরা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাঁদের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন মমতা। এরপর বেরিয়ে যাওয়ার আগে তিনি বলেন, '‘স্বাস্থ্য আমার কাছে খুব…
Read More
সিগ্রাম’স ১০০ পাইপার্সের নতুন রেকর্ড

সিগ্রাম’স ১০০ পাইপার্সের নতুন রেকর্ড

ভারতে সর্বাধিক বিক্রীত স্কচ হুইস্কি সিগ্রাম’স ১০০ পাইপার্স আবার নতুন মাইলস্টোন অতিক্রম করে ইন্ডাস্ট্রিতে নজির সৃষ্টি করল। জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সিগ্রাম’স ১০০ পাইপার্স দুটি রেকর্ড ভেঙ্গে দিয়েছে। বর্তমানে ১০০ পাইপার্স ভারতের প্রথম ও একমাত্র স্কচ হুইস্কি ব্র্যান্ড যা বার্ষিক বিক্রয়ে ১ মিলিয়ন কেস পার হতে সক্ষম হয়েছে। ভারতের গ্রাহকদের কাছে প্রকৃত ‘গ্লোবাল এক্সপিরিয়েন্স’ বহন করে এনেছে সিগ্রাম’স ১০০ পাইপার্স, কারণ এই ইউনিক স্কচ ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মিডল ইস্ট ও সাউথ আমেরিকায়। বর্তমানে এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্কচ হুইস্কি ব্র্যান্ড। ২০১২ সালে লঞ্চের পর এই প্রথম এই ব্র্যান্ডের প্রিমিয়াম ভেরিয়েন্ট ‘১০০ পাইপার্স ব্লেন্ডেড স্কচ, এজেড…
Read More
এসবিআই লাইফ-এর ‘ইশিল্ড নেক্সট’

এসবিআই লাইফ-এর ‘ইশিল্ড নেক্সট’

এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আনা হল এক ‘ইউনিক নিউ এজ প্রোটেকশন সলিউশন’ - ‘ইশিল্ড নেক্সট’। গ্রাহকদের জীবনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘ইশিল্ড নেক্সট’ হল একটি ‘ইন্ডিভিজুয়াল, নন-লিংকড, নন-পার্টিসিপেটিং, লাইফ ইন্স্যুরেন্স পিওর রিস্ক প্রিমিয়াম প্রোডাক্ট’। নিউ-এজ প্রোটেকশন প্ল্যান ‘ইশিল্ড নেক্সট’-এর ‘লেভেল-আপ’ ফিচারটি অভিনব। এতে তিনটি অপশন রয়েছে – ‘লেভেল কভার’, ইনক্রিজিং কভার’ ও ‘লেভেল কভার উইথ ফিউচার প্রুফিং বেনিফিট’। পলিসি কেনার সময়ে গ্রাহকরা নিজেদের ইন্স্যুরেন্সের প্রয়োজনমাফিক অপশন বেছে নিতে পারবেন।
Read More
ঊর্দ্ধমুখী দেশের করোনা সংক্রমনের সংখ্যা

ঊর্দ্ধমুখী দেশের করোনা সংক্রমনের সংখ্যা

বিগত কদিন ধরে একই ভাবে আবার ঊর্দ্ধমুখী রয়েছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৫৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য হলেও বেশি। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ৫৮ হাজার ৮২৯। দৈনিক আক্রান্তের সংখ্যাটা আগের দিনের কাছাকাছি থাকলেও বেড়েছে করোনাজয়ীর সংখ্যা। যার ফলে খানিকটা বেড়েছে সুস্থতার হারও। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ। দেশে এখন সক্রিয় রোগীর রয়েছেন ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫ জন। এই সংখ্যাটা দেড়শো দিনের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৪০ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে…
Read More
সেনা হাসপাতালে অস্ত্রোপচার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

সেনা হাসপাতালে অস্ত্রোপচার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

বৃহস্পতিবার নয়াদিল্লির সেনা হাসপাতালে অস্ত্রোপচার হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। তিনি চোখের ছানির সমস্যায় ভুগছিলেন। আজ সেই ছানিরই অপারেশন হল।বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে জারি এক বিবৃতিতে জানানো হয়, ”আজ সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ছানি অস্ত্রোপচার হয়েছে নয়াদিল্লির সেনা হাসপাতালে। অস্ত্রোপচারটি সফল হয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।” এর আগে গত মার্চেও হাসপাতালে ভরতি হতে হয়েছিল ৭৫ বছরের রাষ্ট্রপতিকে। সেনা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময়ই বুকে ব্যথার কথা জানান তিনি। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর বাইপাস সার্জারি করার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর এইমসে বাইপাস অস্ত্রোপচার হয় তাঁর। পরে অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানানো হয় রাষ্ট্রপতি ভবনের তরফে। পরবর্তী সময়ে আরও নানা শারীরিক পরীক্ষা…
Read More
চা বিক্রেতাদের সাহায্যে হাত বাড়াল Metro Dairy

চা বিক্রেতাদের সাহায্যে হাত বাড়াল Metro Dairy

করোনা অতিমারীতে লকডাউনের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিনমজুররা। বিশেষত রাস্তার ধারের ছোটখাটো চায়ের দোকানগুলি। লকডাউনে সব স্তব্ধ থাকায় দৈনন্দিন আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছিল চা বিক্রেতাদের। আর এবার তাঁদেরই পাশে দাঁড়াতে প্রশংসনীয় উদ্যোগ নিল মেট্রো ডেয়ারি। ২৫ টাকায় ৫০০ মিলির দুধের প্যাকেটেই রয়েছে সেই ম্যাজিক। এবার একই পরিমাণ দুধে বেশি কাপ চা তৈরি করতে পারবেন বিক্রেতারা। বাংলার মেট্রো ডেয়ারির সঙ্গে গাঁটছড়া বেঁধে দুগ্ধ ব্যবসা প্রসারে উদ্যোগী নামী সংস্থা কেভেন্টার। কেভেন্টার অ্যাগ্রোর উদ্যোগেই নতুন তুলনায় সস্তায় নতুন দুধের প্যাকেট এল বাজারে। বৃহস্পতিবার থেকেই কলকাতা ও সংলগ্ন কয়েকটি জায়গায় পাওয়া যাচ্ছে এই বিশেষ দুধের প্যাকেট। বারাকপুর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে আপাতত ২৫ টাকায়…
Read More
কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্রের পর্দাফাঁস!

কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্রের পর্দাফাঁস!

ফের পুলিশের জালে প্রতারক। বিধাননগর পুলিশ কমিশনারেটের জালে ধরা পড়ল এক মহিলা-সহ ১২ জন। পর্দাফাঁস হয়েছে তিনটি ভুয়ো কল সেন্টারেরও। এই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইমে তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাগুইআটি থানার পুলিশ প্রফুল্ল কানন এলাকায় হানা দেয়। সেখানে গিয়ে পুলিশ দেখে ১০-১৫জন মিলে একটি কল সেন্টারের নামে প্রতারণা চক্র চালাচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ এক মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেকেই মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা করে বলেই অভিযোগ। ঘটনাস্থল থেকে ৫টি মোবাইল, ৩টি ডেটা শিট, প্যান কার্ড, ডেবিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। বাগুইআটির প্রফুল্ল কাননের আরেকটি আবাসনে হানা দিয়েও একটি ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস…
Read More
দূর্গা পূজায় মহিলা পুরোহিত

দূর্গা পূজায় মহিলা পুরোহিত

দূর্গা পূজার মণ্ডপে মহিলা পুরোহিত যেন এক অবাক করা গল্প। এখনো পর্যন্ত বিনোদন জগতের রুপোলি পর্দায় দেখেছে বঙ্গবাসী। তবে এবার পর্দায় নয় বাস্তবেও হতে চলছে এরমই ঘটনা। সামাজিক নিয়মের গন্ডি পেরিয়ে, প্রাচীন কালের চিরাচরিত নিয়ম ভেঙে দেবীর আরাধনা করতে চলেছে মহিলা পুরোহিত। শহরের এক বিশিষ্ট পুজো কমিটি ঠিক করেছে, মহিলা পুরোহিত দিয়েই হবে এবারের পুজো। কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে এই ঘটনা হতে চলেছে প্রথমবার। প্রতিবারই দুর্গাপজোয় কোনও না কোনও চমক থাকে। থিমের লড়াই চলে। করোনা ভাইরাসের কারণে গত দুবছরে দুর্গাপুজোর চিত্রটা অনেকটা বদলে গেছে। থিমের ল়ডাইটাও আর জোরালো নেই। তবে চমক থাকবে না তা কী করে হয়। ২০২১ এর দুর্গাপুজোয় ৬৬…
Read More
বিয়ে করলেন অনিল কন্যা

বিয়ে করলেন অনিল কন্যা

শেষমেশ জল্পনার অবসান। বিয়ের আবহে মাতলো গোটা বলিউড। খুশির বন্যা বইছে কাপুর পরিবারে। শুভ পরিণতি পেলো বারো বছরে সম্পর্ক। এক হলো চার হাত। নতুন জীবনে পা দিলেন অনিল কন্যা। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনিল কাপুরের ছোট কন্যা রিয়া কাপুর। অবশেষে পরিণতি পেলো পরিচালক করণ বুলানির সঙ্গে তাঁর ১২ বছরের সম্পর্ক। করোনা আবহে একদম ছিমছাম বিয়ের আসরই চেয়েছিলেন রিয়া-করণ। রিয়ার বিয়েতে শামিল গোটা কাপুর পরিবার এবং বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুরা। অনিল কাপুররে ছোট কন্যার বিয়েতে হাজির হয়েছিলেন বোন অংশুলাকে নিয়ে হাজির হন অর্জুন, দুই মেয়ে খুশি কাপুর ও জাহ্নবীকে নিয়ে পৌঁছেছেন বনি কাপুরও। রিয়ার বোন সোনম কাপুর এবং জামাইবাবু আনন্দ আহুজাও দিন কয়েক…
Read More
আফগানিস্তানে বাংলার মানুষ খোঁজার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আফগানিস্তানে বাংলার মানুষ খোঁজার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এই মুহূর্তে বিপর্যস্ত পরিস্থিতি আফগানিস্তানের। তালিবানদের হাতে গোটা দেশ। অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে চাইছেন সমস্ত আফগানরা। এই পরিস্থিতিতে বাংলার কেউ আফগানিস্তানে আটকে আছেন কিনা এই প্রশ্ন তুলে খোঁজ নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। খোঁজ নিয়ে যদি দেখা যায়, তেমন কারও খোঁজ মিললে, তার ঠিকানা, ফোন নম্বর–সহ বিস্তারিত তথ্য জানাতে হবে সরকারকে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ যাতে ওই দেশে বিপদের সম্মুখীণ না হন তা দেখতেও বলা হয়েছে। এমনকী তিনি বাড়ি ফিরে গিয়েও ঘন ঘন খোঁজ নিয়েছেন। তারপরই তিনি এভাবে খোঁজ নেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ছবি…
Read More
লক্ষীর ভান্ডার প্রকল্পে সচ্ছতা বজায় রাখতে তৎপর গৌতম দেব

লক্ষীর ভান্ডার প্রকল্পে সচ্ছতা বজায় রাখতে তৎপর গৌতম দেব

টাকা নিয়ে দূয়ারে সরকার রাজ্যে সরকারের প্রকল্পের লক্ষীর ভান্ডারে ফর্ম ফিলাপ করার অভিযোগ এক ব্যক্তিকে হাতে নাতে ধরলেন শিলিগুড়ি প্রশাসক গৌতম দেব। বৃহস্পতিবার শিলিগুড়ির হাইদারপাড়ার ৪০ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বরোতে চলা দূয়ারে সরকার পরিদর্শনে যান শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডিলীর চেয়ারম্যান গৌতম দেব। সেখানে এক ব্যক্তি টাকার বিনিময়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ টাকার বিনিময়ে করচ্ছিলো বললে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তিকে কলার ধরে পুলিশের হাতে তুলে দেন প্রশাসক গৌতম দেব। কার্যন্ত বলাবাহুল্য দূয়ারে সরকার প্রকল্পের সচ্ছতা বজায় রাখতে হাতেনাতে ধরা ব্যক্তিকে পুলিশ হাতে তুলে দেয় গৌতম দেব এমনি মনে করচ্ছে সকলে।
Read More