editor

10323 Posts
বিজেপি নেতা অয়ন চন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বিধায়ক কৃষ্ণ কল্যানী

বিজেপি নেতা অয়ন চন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বিধায়ক কৃষ্ণ কল্যানী

পথ দুর্ঘটনায় মৃত বিজেপি নেতা প্রয়াত অয়ন চন্দকে শ্রদ্ধাঞ্জলি জানাতে ইসলামপুর দলীয় কার্যালয়ে আসেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী। প্রয়াত বিজেপি নেতা অয়ন চন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর বিধায়ক কৃষ্ণ কল্যানী প্রয়াত নেতার বাড়িতে গিয়ে সমবেদনা জানান। বিধায়ক প্রয়াত বিজেপি নেতা অয়ন চন্দের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বিজেপি নেতা অয়ন চন্দের দুর্ঘটনায় মৃত্যু হলেও এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর পরিবার। পুলিশ প্রশাসনকে ওইদিনের দুর্ঘটনার পুর্নাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। গত রবিবার রাতে শিলিগুড়ি থেকে ফেরার পথে ইসলামপুর চোপড়ার মাঝামাঝি ভিমডাঙ্গি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি…
Read More
কৃষ্ণপল্লী এলাকায় শিশুর কাটা মুন্ডু উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কৃষ্ণপল্লী এলাকায় শিশুর কাটা মুন্ডু উদ্ধার ঘিরে চাঞ্চল্য

শহরের রাস্তায় পড়ে রয়েছে শিশুর কাটা মুন্ডু। যা দেখে শিউরে উঠতে হয়েছে পথ চলতি মানুষদের। কোথা থেকে কিভাবে শিশুর কাটা মুন্ডু এলো তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে মালদা শহরে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত কৃষ্ণপল্লীতে। আর সেই শিশুর কাটা মুন্ডু দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই গুজব রটে যায় গুনিন বা ওঝাদের খপ্পরে পড়ে নাকি শিশুগবলি দেওয়া হয়েছে। তবে এটা গুজব না সত্যি ঘটনা সে ব্যাপারে অবশ্য ইংরেজবাজার থানার পুলিশ পরিষ্কার করে কিছু জানায় নি। তবে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় তদন্তে আসে পুলিশ। রাস্তা থেকে শিশুর কাটা মুন্ডু উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে…
Read More
ডাকাতির তিন পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

ডাকাতির তিন পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

ডাকাতির আরোও তিন পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। গত শুক্রবার ডাকাতি উদ্দেশ্যে জড়ো হয়েছিল ফুলবাড়ি এলাকায় বেশ কয়েকজন দুস্কৃতি। তবে গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশী আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ ৪ জন ডাকাতকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। দলের বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার রাত্রে ফুলবাড়ি বাজার এলাকায় ৮ থেকে ১০ জন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সুত্রের খবরে, সেখানেই দুস্কৃতিদের ধরতে ঘাটি গাড়ে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। তবে পুলিশের হাত থেকে বেশ কয়েকজন দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম…
Read More
অবৈধ নেশার সামগ্রী সহ দুই ব্যাক্তি গ্রেফতার শিলিগুড়িতে

অবৈধ নেশার সামগ্রী সহ দুই ব্যাক্তি গ্রেফতার শিলিগুড়িতে

প্রচুর অবৈধ নেশার সামগ্রী সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গোপন সুত্রের খবরের ভিত্তিতে সোমবার রাত্রে এনজেপি থানার অন্তর্গত গোরামোর থেকে নেশার ঔষধ সহ দুই কুখ্যাত ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকার অবৈধ নেশার ঔষধ উদ্ধার করে তারা। গাজা, ব্রাউন সুগার সহ নেশার ভিভিন্ন ঔষধে বর্তমানে আশক্ত যুব সমাজের একাংশ। অনেকে নেশার খপ্পরে পরে মানসিক বিকার গ্রস্থে হয়েছে পরিনত। পুলিশ লাগাতার এই ধরনের নেশার বিরুদ্ধে অভিযানে সামিল হলেও হাল ফেরাতে পারেনি এই সমাজকে। তবে যুব সমজকে নেশায় জগতে ঠেলে দিতে সব থেকে যারা বেশি উৎসাহিত করছে তারা…
Read More
হাউসিং-ডট-কমের এইচপিআই

হাউসিং-ডট-কমের এইচপিআই

ভারতে কৃষির পরই রিয়াল এস্টেট হল দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান ক্ষেত্র। রিয়াল এস্টেটের ক্ষেত্রে আর্থিক কর্মকান্ডের একটি নির্দেশক হিসেবে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের (আইএসবি) সঙ্গে যুগ্মভাবে অনলাইন রিয়াল এস্টেট পোর্টাল হাউসিং-ডট-কম তাদের হাউসিং প্রাইসিং ইনডেক্স (এইচপিআই) প্রকাশ করল। কেন্দ্রীয় ‘হাউসিং অ্যান্ড আর্বান অ্যাফেয়ার্স’ সচিব দুর্গাশঙ্কর মিশ্র এবং শিল্প ও শিক্ষা জগতের নামী ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এই হাউসিং প্রাইসিং ইনডেক্স প্রকাশ করা হয়েছে। এই ইনডেক্স প্রস্তুত হয়েছে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস ও শ্রীনি রাজু সেন্টার ফর আইটি অ্যান্ড দ্য নেটওয়ার্কড ইকোনমি’র (এসআরআইটিএনই) সহযোগিতায়। ২০১৭ সাল থেকে এপর্যন্ত দেশের আটটি মুখ্য শহরে ১, ২ ও ৩ বিএইচকে অ্যাপার্টমেন্টের ক্রয়বিক্রয় সংক্রান্ত সমীক্ষার…
Read More
বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী

বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী

স্বস্তি দিয়ে দেশে কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ২৮৭ জন। করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৬২৯ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৮৯৫। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ লাখ ৯৫ হাজার ৫২০। তাৎপর্যপূর্ণ হারে বেড়েছে কম বয়সিদের মৃত্যু। দ্বিতীয় ঢেউয়ে উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে বয়স্কদের মৃত্যুহার। বলা ভালো, মাঝবয়সিদের…
Read More
আইনের আঙিনা ছেড়ে সংসদীয় রাজনীতির বৃত্তে মহেশ জেঠমালানি

আইনের আঙিনা ছেড়ে সংসদীয় রাজনীতির বৃত্তে মহেশ জেঠমালানি

রাজ্যসভায় মনোনীত হলেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। সোমবার সংসদের উচ্চকক্ষে তাঁকে মনোনীত করা হল। রাজ্যসভার সাংসদ হিসেবে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই পদে থাকবেন তিনি।অপরাধ  সংক্রান্ত মামলা এবং জনসাধারণকে আইনি সাহায্য পাইয়ে দিতে রাম জেঠমালানির লড়াই এবং অবদান নিঃসন্দেহে স্মরণীয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন পাসের পর, ১৯৮০ সালে ব্রিটিশ বার কাউন্সিল থেকে ব্যারিস্টার হন তিনি। গত ৪০ বছরে একাধিক মামলায় সাফল্য পেয়েছেন মহেশ জেঠমালানি। মহেশ জেঠমালানির রাজনৈতিক জীবন অবশ্য আজকের নয়।কর্মজীবনের শুরুতে মহারাষ্ট্র তৎকালীন মুখ্যমন্ত্রী এ আর আন্তুলে মামলায় তাঁর সওয়াল আইনজীবী মহলে প্রশংসিত হয়েছিল। তিনি বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের জাতীয় কর্মসমিতির সদস্য থাকাকালীন ২০১২ সালে তৎকালীন সভাপতি…
Read More
জলপাইগুড়ির এক বৃদ্ধার সৎকারে এগিয়ে আসলেন সমাজসেবী শান্তনু শর্মা ও তার ছাত্র ছাত্রীরা

জলপাইগুড়ির এক বৃদ্ধার সৎকারে এগিয়ে আসলেন সমাজসেবী শান্তনু শর্মা ও তার ছাত্র ছাত্রীরা

কোভিড রিপোর্ট নেগেটিভ হয়ে মৃত্যু হয় জলপাইগুড়ি শিরিষতলা এলাকার এক বৃদ্ধার। করোনার ভয়ে সৎকারে পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় এগিয়ে এলো না কেউই। পাড়া প্রতিবেশী আত্মীয় সকলের মনেই অজানা কারনে ভয়৷ অবশেষে খবর পেয়ে দেহ সৎকার করতে এগিয়ে এলো সমাজসেবী শান্তনু শর্মা । জলপাইগুড়ি শহরের শিরিষতলা এলাকার ঘটনায় শোরগোল পড়ে গেছে। জানা যায়, আনুমানিক ৮০ বছর বয়সী এক বৃদ্ধা হৃদ রোগে ভুগছিলেন। এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু বাড়ির অন্যরা করোনা সংক্রামিত হওয়ায় কেউ এগিয়ে আসতে পারেনি। অবশেষে সোমবার শহরের সমাজসেবী শান্তনু শর্মা তার সহকর্মীদের সাথে নিয়ে দেহ সতকারের দায়িত্ব হাতে তুলে নেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেহেন অনেকেই৷ শেষমেষ…
Read More
শিলিগুড়িতে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক জ্যোতিষী

শিলিগুড়িতে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক জ্যোতিষী

যুবতীকে ধর্ষনের অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ। ধৃতের নাম রহমত আলি ওরফে মহম্মদ হাসিম, উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা, তিনি পেশায় জ্যোতিষী। অভিযুক্ত রহমত আলি যুবতীকে চাকরি সহ বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলেন, এর বিনিময়ে মোটা টাকাও দাবি করে জ্যোতিষী। এরপর যুবতীকে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া এলাকায় নিজের বাড়িতে ডাকে ওই জ্যোতিষী। সেখানে ঘুমের ওষুধ খাইয়ে যুবতীকে ধর্ষন করে বলে অভিযোগ। যুবতীর অভিযোগ, ১৮-২৬ এপ্রিলের মধ্যে রহমত আলি বেশকয়েকবার ঘুমের ওষুধ খাইয়ে তাকে ধর্ষন করে। যুবতীর আরও অভিযোগ তার সোনার চেন, আংটি এবং কানের দুলও চুরি করে নেয় সে। এরপর বাড়িতে এসে গোটা ঘটনাটি পরিবারকে…
Read More
কোভিড-১৯: নিসান দিচ্ছে ৬.৫ কোটি টাকা

কোভিড-১৯: নিসান দিচ্ছে ৬.৫ কোটি টাকা

কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে নিসান ইন্ডিয়া ৬.৫ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। নিসান ইন্ডিয়ার তরফে তামিলনাড়ু স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডে ২.২ কোটি টাকা, তামিলনাড়ু সিএম রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা এবং বিভিন্ন সামগ্রী যেমন মাস্ক, পিপিই কিট ইত্যাদির জন্য ৪.৩ কোটি টাকা প্রদান করা হয়েছে। বিগত কয়েকমাসে দিল্লি এনসিআর ও চেন্নাইয়ে নিসান ইন্ডিয়া তাদের ‘রিলিফ ইকুইপমেন্ট সাপোর্ট’ হিসেবে এন-৯৬ মাস্ক, পিপিই কিট, অক্সিজেন কনসেন্ট্রেটর, পোর্টেবল ইসিজি মেশিন, এক্স-রে মেশিন, পালস অক্সিমিটার ও ন্যাজাল অক্সিজেন মেশিন বিতরণ করেছে।এছাড়াও, ওয়ার্ল্ড কমিউনিটি সার্ভিস সেন্টারের সহযোগিতায় আরএনএআইপিএল লকডাউন চলাকালীন কুকড ফুড প্যাকেট বিতরণ করছে পরিযায়ী শ্রমিক ও অভাবী মানুষজনের মধ্যে। কোভিডের সেকেন্ড ওয়েভের কথা মাথায়…
Read More
ক্যাননের ‘ভ্যাক্সিনেশন অ্যাওয়ারনেস’ ড্রাইভ

ক্যাননের ‘ভ্যাক্সিনেশন অ্যাওয়ারনেস’ ড্রাইভ

ক্যানন ইন্ডিয়া একটি টিকাকরণ সচেতনতা অভিযান শুরু করেছে। ভারতে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে সাহায্য করার লক্ষ্যে তাদের এই উদ্যোগ। একইসঙ্গে, টিকাকরণের জন্য নাম নথিভুক্তি সংক্রান্ত সহায়তা কেন্দ্র স্থাপন করেছে তাদের বিভিন্ন অ্যাডপ্টেড ভিলেজগুলিতে। সেগুলি হল - মাহেশ্বরী (হরিয়াণা), পরিবালি (মুম্বই), কল্যাণপুর (কলকাতা) ও আন্নাদড়ি (ব্যাঙ্গালোর)। ক্যানন ইন্ডিয়া জানিয়েছে, তারা গ্রামবাসীদের টিকাকরণ, তার সুবিধা, প্রক্রিয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করছে। এছাড়াও, সরাসরি গিয়ে নাম তোলার ব্যবস্থা না থাকলে সরকারি পোর্টালে নাম তোলার ব্যাপারেও ক্যানন ইন্ডিয়া তাদের সাহায্য করছে। ক্যানন ইন্ডিয়ার সচেতনতা অভিযান শুরু হওয়ার পর থেকে এক সপ্তাহের মধ্যে ১০০০ জনেরও বেশি মানুষকে টিকাকরণ প্রক্রিয়া বিষয়ে অবহিত করা ও…
Read More
এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্ম

এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্ম

ডিজিটাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজিংয়ের জন্য ফাইনাল গাইডলাইন্স প্রকাশ করল দ্য অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া (এএসসিআই)। গত ফেব্রুয়ারি মাসে খসড়া গাইডলাইন্স প্রকাশ করে অ্যাডভার্টাইজার, এজেন্সি, ইনফ্লুয়েন্সার, কনজিউমার ও সংশ্লিষ্ট সকলের মতামত জানতে চাওয়া হয়েছিল। এরপর দুই মাসে ২৫টিরও বেশি সংশ্লিষ্ট পক্ষ থেকে মতামত ও পরামর্শ পেয়েছে এএসসিআই। সেগুলির ভিত্তিতেই এএসসিআই তাদের ফাইনাল গাইডলাইন্স তৈরি করেছে। ১৪ জুন থেকে কমার্সিয়াল মেসেজ বা বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে এই গাইডলাইন্স কার্যকর হবে। এরই পাশাপাশি এএসসিআই ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজিংয়ের জন্য একটি ‘ইনক্লুসিভ এডুকেশনাল অ্যাপ্রোচ’ প্রণয়নের পথে চলেছে। এজন্য শুরু করা হচ্ছে এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্ম। এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্মের মাধ্যমে সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনজিউমার, অ্যাডভার্টাইজার ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিগুলির একটি…
Read More
ফের চর্চায় ‘ইন্ডিয়ান আইডল’:  প্রতিযোগীদের অকারণ প্রশংসা মানতে পারবো না, বললেন সুনিধি

ফের চর্চায় ‘ইন্ডিয়ান আইডল’: প্রতিযোগীদের অকারণ প্রশংসা মানতে পারবো না, বললেন সুনিধি

প্রায় দিনই বিতর্কে রয়েছে ইন্ডিয়ান আইডল। পক্ষে-বিপক্ষে বহু তারকা বিচারকরা মত দিচ্ছেন। জল ঘোলা শুরু হতেই প্রথমেই মুখ মুখ খুলেছিলেন অমিত কুমার। এবার বলিউড সংবাদমাধ্যমের দ্বারা মতামত জানাবেন সুনিধি চৌহান। সুনিধি গানের রিয়েলিটি শো-এর ৫ম, ৬ষ্ঠ পর্বের বিচারক ছিলেন।তার দাবি তাকেও চ্যানেল কর্তৃপক্ষ প্রতিযোগীদের অকারণ প্রশংসা করার কথা বলেছিলেন কিন্তু তিনি তা মানতে পারেনি। তাই গানের রিয়েলিটি শো এর বিচারকের আসন ছেড়েছেন। সুনিধির মন্তব্য, ‘‘প্রতিযোগী এবং টিআরপি ধরে রাখাই মূল উদ্দেশ্যে তাঁদের। তাই আমাকে বা অন্য বিচারকদেরও একই প্রস্তাব দিয়েছেন তাঁরা।’’ তিনি আরো বলেন চ্যানেল কর্তৃপক্ষ নাকি তাকে বলেছিলেন প্রতিযোগীদের ঢালাও প্রশংসা করতে যাতে তারা খুশি হয় এবং দর্শকদেরও আকর্ষণ…
Read More
মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন

মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন

রাজ্য-কেন্দ্র টানাপোড়ের আবহেই অবসর নিলেন বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে নতুন দায়িত্বে আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব আলাপনকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, 'আগামীকাল থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে কাজ করবেন'। নতুন মুখ্যসচিব করা হল হরিকৃষ্ণ দ্বিবেদীকে। স্বরাষ্ট্র সচিব হলেন বি পি গোপালিকা। এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের চিঠি দেয় কেন্দ্র। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কিছুক্ষণ আগে কেন্দ্রের থেকে একটা চিঠি এসেছে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে কাজে যোগ দিতে নির্দেশ দিয়ে চিঠি এসেছে। আর কিছু লেখা নেই চিঠিতে'। মুখ্যমন্ত্রী আরও বলেন, 'প্রতিশোধমূলক আচরণ। এরকম নির্দয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেখিনি। এটা…
Read More